সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

photo-1496916189শাহরুখপুত্র আব্রাম, শহিদকন্যা মিশা বা সাইফিনা জুটির তৈমুর। বলিউডের এই তারকা শিশুদের তালিকায় যোগ হলো আরো একজন। রানী মুখার্জির এক বছর বয়সী শিশুকন্যা আদিরা। বয়স এক বছর হলেও এরই মধ্যে তাকে নিয়ে কৌতূহল ও সুখ্যাতি অন্যান্য বলিউড শিশুর মতোই ছড়িয়ে পড়েছে। কারণ, এখন পর্যন্ত রানীর ঘনিষ্ঠজন ছাড়া আদিরাকে কাছ থেকে দেখেনি কেউ। তাই গতকাল বুধবার মুম্বাই বিমানবন্দরে মা-মেয়ের ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ে পাপারাজ্জিরা (ছবি তোলার জন্য যে আলোকচিত্রীরা তারকাদের পেছনে ছোটেন)।

এনডিটিভির একটি খবরে জানা যায়, পাপারাজ্জিরা গিয়েছিলেন দুবাই থেকে রানী মুখার্জির মুম্বাইয়ে ফিরে আসা উপলক্ষে কিছু ছবি তুলতে। কিন্তু সেখানে মেঘ না চাইতে বৃষ্টির মতো ফ্রেমে ধরা দেন রানী মুখার্জির কন্যা আদিরা। রানীর পাশাপাশি আদিরাকে ফেমবন্দি করতে পারার সুযোগে হতভম্ব হয়ে যান পাপারাজ্জিরা। ছবি তোলার সময় আদিরা ছিল তার নানির কোলে। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙের পোশাক। অন্যদিকে রানীর পরনে ছিল গাঢ় কালো রঙের জাম্পস্যুট। এই ছবি প্রমাণ করে যে চোপড়া বাড়ির নতুন অতিথি ক্যামেরার সামনে দাঁড়াতে মোটেও ‘ভীত’ নয়।

২০১৪ সালে নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানী মুখার্জি। ২০১৫ সালে রানীর কোলজুড়ে জন্ম নেয় আদিরা। এত দিন ধরে রানী ও আদিত্য গণমাধ্যম তো বটেই, সামাজিক মাধ্যম, এমনকি ভক্তদের কাছ থেকেও দূরে রেখেছিলেন কন্যাকে। তবে এবারই প্রথম পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল আদিরা।

সামাজিক মাধ্যম বা গণমাধ্যম থেকে দূরে রাখা প্রসঙ্গে ‘মারদানি’খ্যাত এই অভিনেত্রী বলেছিলেন, ‘আমি নিজেও সামাজিক মাধ্যমে নেই। আমি আমার মেয়ের কোনো ছবি সেখানে দিই না, কারণ আমার স্বামী ব্যক্তিগত বিষয়গুলো আড়ালে রাখতেই পছন্দ করেন এবং আমি তাঁর এই জিনিসটাকে সম্মান করি। এ ছাড়া আমার ভক্তদের না বলতেও আমি পছন্দ করি না। বিশেষভাবে তারা যখন আমাকে আদিরার ছবি পোস্ট করতে বলে।’ যশরাজ ফিল্মসের ফেসবুক পেজের মাধ্যমে রানী তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগ করে থাকেন।

রানীকে সর্বশেষ দেখা যায় ২০১৪ সালে ‘মারদানি’ চলচ্চিত্রে। সম্প্রতি তিনি শেষ করেছেন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘হিচকি’র কাজ। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। আর ছবিটি প্রযোজনা করেছেন মনীষ শর্মার প্রযোজনা প্রতিষ্ঠান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1496923934ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মান্দসুরে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছেন বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রেপ্তারের পর অস্থায়ী কারাগার হিসেবে একটি গেস্টহাউসে রাখা হয় রাহুলকে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র সিং বলেন, ‘সব ধরনের নিরাপত্তাব্যবস্থা ভাঙার চেষ্টা করেছেন রাহুল গান্ধী, যা ঠিক নয়। স্কুলছাত্রের মতো হেলমেট না পরে মোটরসাইকেলে চড়া একজন জাতীয় নেতার সঙ্গে যায় না।’

সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাহুল গান্ধী ও কংগ্রেসের অন্য নেতাদের মান্দসুরে ঢুকতে দেওয়া হবে না।

শস্যের দাম বাড়ানো ও ঋণ মওকুফের দাবিতে কয়েকদিন ধরে মান্দসুরে বিক্ষোভ করছেন কৃষকরা। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যে কারফিউ বলবৎ আছে। সেই বিক্ষোভের মধ্যে মঙ্গলবার গুলি চালায় পুলিশ। এতে পাঁচ কৃষক নিহত হন।

ঘটনার একদিন পর বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় রাহুল জানান, তিনি নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে চান। আর এ বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সংগঠনটির দাবি, রাহুল কৃষকদের বিক্ষোভকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছেন।

বিক্ষোভে উত্তাল সেই রাজ্য সফরে যাওয়ার পথে রাহুল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী মোদি বিত্তশালীদের ছাড় দিয়েছেন। কিন্তু তিনি কৃষকদের ঋণ মওকুফ করতে পারছেন না।

এর আগে সকালে রাজস্থান রাজ্যের উদয়পুরে যান রাহুল। পরে সেখান থেকে তাঁকে বহনকারী গাড়িবহর রওনা দেয় ১৮০ কিলোমিটার দূরবর্তী মান্দসুরের দিকে। সীমান্তের কাছে গাড়ি আটকে দেওয়া হলে উপস্থিত নিরাপত্তাকর্মী, কংগ্রেস নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশ সদস্যদের ভিড়ের মধ্যেই একটি মোটরসাইকেলে চড়েন রাহুল। এরপর সীমান্ত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আবার তাঁকে বাধা দেওয়া হয়। এরপর উপায়ান্তর না দেখে ত্বরিত গতিতে হাঁটা শুরু করেন কংগ্রেসের সহসভাপতি। এ সময় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাকেশ গুপ্তের সঙ্গে তাঁকে ধ্স্তাধস্তি করতে দেখা যায়। পুলিশি ব্যারিকেডের একপর্যায়ে মাঠ ধরে হাঁটতে থাকেন রাহুল। এর একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করে একটি গেস্টহাউসে রাখা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ªªসোনাবাড়ীয়া (কলারোয়া ) প্রতিনিধি : বুঝতলা আবু বক্কর সিদ্দিকি সিনিয়র আলিম মাদ্রাসায় বাংলাদেশ সরকারের শিক্ষার মান উন্নয়ন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকার সময় এসএম টুটুল এর উদ্যোগে দ্বিতল ভবন নির্মাণের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ৭নং চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী, আলমগীর আজাদ খোকন, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃ আব্দুল হাই, মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষকা ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জুলফিকার আলী ও ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস, ফেরদৌসি খাতুনসহ ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, অত্র মাদ্রাসার হাফিজিয়া খানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত হাবিলদার মোঃ আব্দুল জোহর ও ক্যাশিয়ার হাজী আব্দুল ওহাব, বিবিআরএনএস ইউনাইটড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উয়ায়েস আলী সিদ্দিক বাবর, সহকারী শিক্ষক আলমগীর আজাদ, লাইব্রেরি শিক্ষক সেলিম রেজা, ইউপি সদস্য লিয়াকত আলী, অলিয়ার রহমান, মাষ্টার মিজানুর রহমান, ইউপি সদস্য এরশাদ, সহ আরও উপস্থিত ছিলেন বুঝতলা বাজার কমিটির সভাপতি ফজলুর রহমান, ৭নং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সদস্য তোফায়েল আহম্মেদ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য কালুসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় ক্যান্সার ও হার্ট ছিদ্র রোগে আক্রান্ত ৫ রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক রোগিকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন।  তালা উপজেলা সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইন এ সময় উপস্থিত ছিলেন। ক্যান্সারে এবং হার্ট ছিদ্র রোগে আক্রান্ত তালা উপজেলার বারাত গ্রামের পাল প্রবীর, নওয়াপাড়া গ্রামের আমেনা বেগম, জুজখোলা গ্রামের তাজুুদ্দীন আহমেদ অপু, মোছঃ আমেনা খাতুন এবং সুজনশাহা গ্রামের সাহিদা বেগমের পক্ষে সুমাইয়া খাতুনের হাতে উক্ত চেক তুলে দেয়া হয়।
তালা উপজেলা সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইন জানান, সমাজসেবা অধিদপ্তরের  মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, হার্ট, স্ট্রোকে প্যাটরালাইজ্ড হয়ে বিছানায় শুয়ে আছেন এ ধরনের রোগীদের/অভিভাবকদের উপজেলা সমাজসেবা অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করার জন্য তিনি অনুরোধ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01নিজস্ব প্রতিবেদক : আকস্মিক ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শিবপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ হতে টিন ও সদর উপজেলা পরিষদ হতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে’র বরাদ্দ হতে ৫ বান টিন ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার সহায়তা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।
এসময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল বলেন, ‘যে কোন ধরনের দুর্যোগে প্রাথমিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সদর উপজেলা পরিষদ সার্বক্ষণিক সতর্ক রয়েছে। গতকাল ঝড়ে শিবপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি এবং এ সহায়তা প্রদান করেছি। যাতে শিক্ষার্থীদের লেখা পড়া চলমান থাকে। আমরা চাই সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হবে একটি আধুনিক ও মডেল উপজেলা পরিষদ। এভাবেই আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01নিজস্ব প্রতিবেদক : অবশেষে সাতক্ষীরা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের স্থায়ী ঠিকানা করে দিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের নির্ধারিত স্থান সরজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদরের সহকারী কমিশনার (ভূমি) দেবাশিষ চৌধুরী, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, সার্ভেয়ার বরকতউল্লাহসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা এবং বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিকক্ষ কর্মচারিবৃন্দ।

সিমানা নির্ধারন কাজ পরিদর্শনকালে জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন  বলেন, প্রতিবন্ধী স্কুল এখন আর ভাড়া বাড়িতে নয়। নির্ধারিত স্থানে তাদের উপযুক্ত করে তৈরী করা হবে বহুতল ভবন। শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ সবই তাদের উপযুক্ত করে এভবন নির্মানের কাজ খুব শ্রীঘ্রই শুরু হবে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা আমাদের সম্পদ। উপযুক্ত প্রশিক্ষনের মাধ্যমে আমরা তাদের বিভিন্ন কাজে লাগাতে পারিতাহলে তারা বোঝা নাহয়ে সমাজের সহায়ক সম্পদ হিসাবে গড়ে উঠবে।
উল্লেখ: ভূমি মন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষ সাতক্ষীরা সিটি কলেজের পিছনে কাশেমপুর মৌজার ১০ শতাংশ জমি গত ৩ মে ২০১৭ তারিখে উক্ত বিদ্যালয়ের নামে দলিল সম্পন্ন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

image-35873আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল মান্নান ও উপ-পরিদর্শক (এস.আই) লিয়াকতের বিরুদ্ধে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বেআইনীভাবে আটকে রেখে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন এক ব্যক্তি।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শ্যামনগরের বিড়ালক্ষ্মী গ্রামের শাহাদাৎ হোসেন মোল্লার ছেলে ভাটা সর্দার কবীর হোসেন সবুজ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩ জুন সকাল ১০টার দিকে শ্যামনগর থানার এসআই লিয়াকত নওয়াবেকী থেকে কোন অভিযোগ ছাড়াই বিড়ালক্ষ্মী গ্রামের কবীর হোসেন সবুজকে নওয়াবেকী এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসেন। এরপর তাকে থানার ডিউটি অফিসারের কক্ষের জানালার সাথে বেধে বেদমভাবে পিটিয়ে আহত করেন এসআই লিয়াকত। পরে তাকে ওসির কক্ষে নেওয়া হলে সেখানে হয় দেনদরবার। সবুজের কাছে চাওয়া হয় ৫০ হাজার টাকা। সে সময় সবুজের কাছে থাকা ভাটার শ্রমিকদের ৩০ হাজার টাকা নিয়ে নেন ওসি সৈয়দ আব্দুল মান্নান ও এসআই লিয়াকত। পরে সবুজের স্ত্রী বাড়ি থেকে আরও ১৮ হাজার টাকা এনে দিলে রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। সবুজ পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার পর দিন সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন।
এক পর্যায়ে সবুজ সুস্থ হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে আদালতে ১০৯/৩২৩/৩২৭/৩৪২/৩৮৫/৩৮৬ ধারায় ওসি সৈয়দ আব্দুল মান্নান ও এস আই লিয়াকতের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার প্রমাণ হিসেবে আদালতে ৫০ হাজার টাকার দেন-দরবার সংক্রান্ত একটি অডিও ফোন রেকর্ডও দাখিল করেছেন বাদী।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আদালতের পেশকার গোপাল কুমার ম-ল জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম. জাহিদ হাসান এ মামলায় বাদীর জবান বন্দি গ্রহন করে প্রাথমিকভাবে আমলে নিয়েছেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বলেন, তিনি সবুজকে চেনেনও না। মামলা হয়েছে কি না তাও তিনি জানেন না।
প্রসঙ্গত, সাতক্ষীরায় পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানির এমন অভিযোগ অহরহ ঘটেই চলেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1496854322বর্ণিল দোপাট্টা, পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা লেহেঙ্গা ও এর সঙ্গে মিল রেখে  লিপস্টিক—ভারতের বিয়েগুলোতে এমন সাজেই দেখা যায় কনেকে। আর বরকে দেখা যায় পাগড়ি, টুপি পরা অবস্থায়। পাঞ্জাবের আলোচিত এক দম্পতির বিয়ের দিনের পোশাকও অনেকটা সেই রকমই ছিল। একটু ব্যতিক্রম ছিলেন কনে। আর তা নিয়েই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।

ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, পাঞ্জাবি ও পাগড়ি পরা হাস্যোজ্জ্বল বর। তাঁর হাতে একটি কোমল পানীয়র বোতল। তাঁর ডানে কনের মাথায় দোপাট্টা।

লিপস্টিক পরা ঠোঁটে এক চিলতে হাসি। নাক, কান, গলাভর্তি অলংকার। শরীরের ঊর্ধ্বাংশে ঐতিহ্যবাহী পোশাক চলি। আর নিম্নাংশে বহুজাতিক কোম্পানি নাইকির শর্টস (হাফ প্যান্ট)। আর সেই পোশাকেই বরের হাতে হাত রেখে হেঁটেছেন তিনি।

https://www.youtube.com/watch?v=JoKIrf27Q1c

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest