সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

Picডেস্ক রিপোর্ট : শিশু মরিয়ম। বয়স মাত্র ৬ বছর। এরই মধ্যে পৃথিবীর আলো তার কাছে ধুসর হয়ে আসছে। দরিদ্র পিতা-মাতার এই শিশু কন্যাটির হার্টে জন্মগত ছিদ্র ধরা পড়েছে। তার অসহায় পিতা কন্যার চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ছুটছেন অশ্রুসিক্ত নয়নে। পিতা-মাতার হৃদয়ের রক্তক্ষণ কি থামানো যাবে না? নিষ্পাপ মরিয়মকে কি এই প্রথিবীর আলো-বাতাসে বেড়ে উঠতে সাহায্য করব না আমরা?
মরিয়মের পিতা মোঃ জাবের হসেন, সাতক্ষীরা শহরের পূর্ব ইটাগাছা গ্রামের একজন গরিব, অসহায় ব্যক্তি। তারর সন্তান মরিয়ম (৬) জন্মগতভাবে হার্টের ছিদ্রজনিত রোগে ভুগছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অতি দ্রুত অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছে। কিন্তু তার এই অপারেশনের জন্য প্রায় পাঁচ (৫) লক্ষ টাকার প্রয়োজন। যা একজন ক্ষুদ্র দর্জি জাবের হোসেনের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় সমাজের বিত্তবান মানুষের সাহায্য পেলে ছোট্ট মরিয়ম পৃথিবীর আলো বাতাস দেখে বেঁচে থাকতে পারবে।
যোগাযোগের ঠিকানা :
বিকাশ নং- ০১৯২৪-৩৯৩৮৩০ (পার্সোনাল)
ব্যাংক একাউন্ট বিবরণী – Md. Jaber Hossen,

Account no: 5114010007732

Basic Bank, Satkhira Branch, Satkhira.

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

6O8WUr_imageদেখতে আসল, কিন্তু নকল। চালে কাঁকর হাতে নিয়ে বোঝা গেলেও, প্লাস্টিকের চাল দেখে কিছুই বোঝার উপায় নেই। মাঝখান থেকে ঠকছেন ক্রেতারা। নিত্যদিনের ভাতের বদলে গিলতে হচ্ছে বিষের পিণ্ড৷ উত্তরাখণ্ডের হলদোয়ানি জেলায় খোলা বাজারে নাকি রমরমিয়ে চলছে এই প্লাস্টিকের চালের ব্যবসা। প্লাস্টিকের ডিমের পরের ধাপে এবার প্লাস্টিকের চাল৷ প্লাস্টিকের সঙ্গে আলু মিশিয়ে নাকি তৈরি হচ্ছে এই চাল৷

বাজারে কম দামে ভালো চাল পেয়ে পাল পরিবার একলপ্তে অনেকটা কিনে ফেলেন৷ কিন্তু ভাত মুখে তোলার সময় সন্দেহ হয়। দেখতে বাসমতির মতো, অথচ গন্ধ নেই। তার পর দেখা গেল, আগুনে পুড়লে ভেজাল বাসমতি ছোট হয়ে যাচ্ছে, জলে দিলে পচা চালের মতো ভেসে উঠছে৷ অথচ সেই বিষ দিব্যি বিক্রি হচ্ছে বাজারে৷ ‘কওন ছোড়েগা ভেজাল ভাইয়া, ভেজাল সে হ্যায় ফায়দা!’

হলদোয়ানির জেলা পরিষদের ভারপ্রাপ্ত আধিকারিক কে কে মিশ্রর বক্তব্য, খাদ্য সুরক্ষা সংস্থা এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন তদন্তে নেমেছে৷ অপরাধীদের শনাক্ত করা গেলে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এই বিষ ক্রমাগত পেটে গেলে নিদারুণ অ্যাসিডিটি থেকে মৃত্যু ঘনিয়ে আসতে খুব বেশি দেরি লাগবে না৷

কিছু দিন আগে প্লাস্টিকের ডিম নিয়ে কলকাতায় তোলপাড় হয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া মনোভাবে বন্ধ করা গিয়েছিল সেই প্লাস্টিকের ডিমের ব্যাবসা। এবার একই ধরনের ঘটনা উত্তরাখণ্ডেও ঘটল। প্লাস্টিক ডিমের বদলে সেখানে বাজারে দাপাচ্ছে প্লাস্টিকের চাল। বারংবার ভেজালের বিভীষিকায় আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ৷ প্রশাসনের একাধিক অভিজ্ঞ আধিকারিকের মতে, চীন থেকেই চোরাপথে ভারতে ঢুকছে এই প্লাস্টিকের ডিম এবং চাল৷ সূত্র-কলকাতা ২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1470464455নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপির একজন কর্মীসহ ৩৯ জনকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় ১৪৬ বোতল ফেন্সিডিল ও ২৫০ গ্রাম গাঁজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা ৫ জন, তালা থানা ০৩ জন, কালিগঞ্জ থানা ০৩ জন, শ্যামনগর থানা ০৫ জন, আশাশুনি থানা ০৩ জন, দেবহাটা থানা ০৪ ও পাটকেলঘাটা থানা থেকে ০৩ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটককের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

8889প্রেস বিজ্ঞপ্তি : ৮ জুন সকাল ১০টার সময় উপজেলা পাবলিক লাইব্রেরি, শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও বয়ঃসন্ধিকালীন সংকট ও উত্তরনে  করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যমনগর সরকারী মহসীন ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপিকা ও জাতীয় মহিলা অধিদপ্তরের চেয়ারম্যান শাহানা হামিদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমীন আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা আয়েশা সুলতানা, ইউপি সদস্য ও ধাত্রী দেলোয়ারা বেগম, শিক্ষক ও সাংবাদিক রনজিত বর্মন ও কুমুদ রঞ্জন গায়েনসহ বারসিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, মফিজুর রহমান, বাবলু জোয়ারদার, আল-ইমরান ও মারুফ হোসেন মিলন প্রমুখ।
জীবন প্ররিক্রমায় প্রত্যেকটি শিশুকে বয়ঃসন্ধীকালীন নানা সংকটের মুখোমুখি হতে হয়। এটা সৃষ্টিরই নিয়ম। এই সমস্যা ছেলেদের চেয়ে মেয়েরা বেশী ভোগে। সামাজিক কারনে তারা এটা নিয়ে উন্মুক্ত ভাবে আলোচনা করতে পারে না। সাম্প্রতিক সময়ে জলবায়ুগত পরিবর্তনের কারণে অতিমাত্রায় গরম, অনাবৃষ্টি, লবনাক্ততা বৃদ্ধি, পানির গৃনগত মানের পরিবর্তন, ভেজাল খাবার গ্রহণ, পরিবার থেকে সহায়তার অভাব এবং অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার কারণে বয়ঃসন্ধিকালীন নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই কারণে মেয়েরা নানা রোগে আক্রান্ত হয় এবং শাররিক নানা  ধরণের রোগের সুষ্টি হয় যা চিকিৎসার অভাবে বড় অকারে সংকট তৈরী করে। জলবায়ু সংকটের সবচেয়ে বেশী ক্ষতিকর প্রভাব অঞ্চল হিসেবে পরিচিত শ্যামনগরের ছোট মেয়েদের জীবিকার তাগিদে লবন পানিতে চিংড়ির পোনা ধরতে হয়। বয়সন্ধিকালীন সময়ে লবনপানিতে দীর্ঘ সময় মাছ ধরার কারণে মেয়েরা চুলকানীসহ নানার ধরনের রোগে আক্রান্ত হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে মেয়েরা পুরুষের পাশাপাশি সাইক্লোন সেন্টারে থাকার কারণে এই সময়ে তাদের যথাযথ সেবা পাওয়ার সযোগ না থাকায় তারা অনেক বেশী সমস্যায় পড়ে। আজকের এই মত বিনিময় সভায় স্কুল এবং কলেজর ছাত্রীরা তাদের নানান ধরণের শারীবিক সমস্যার কথা বলেন এবং এই সমস্যা সমাধানের জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠানে মাসে একবার করে বয়সন্ধিকালীন স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা এবং চিকিৎসার দাবি জানান। তাছাড়া কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যান কেন্দ্রের মাধ্যমে এই সেবা দেওয়ার জন্য মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষাথীরা আলোচনা করেন।  শিক্ষার্থীদের দাবীর পেক্ষিতে অতিথিবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠান, স্যাটেলাইট ক্লিনিক এবং গ্রাম পর্যায়ে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য চিকিৎসা ও সচেতনতামূলক আলোচনার ব্যবস্থা করার ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহনের আশ্বাস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

z0RyBH_giarlফ্লোরিডার এক নারী ১৩ পাউন্ড ৫ আউন্স ওজনের এক মেয়ে শিশুকে জন্ম দিয়েছেন। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে শিশুটির মা ক্রিসি করবিট জানান, তার কাছে মনে হয়েছে যেন প্রায় ২-৩ বছর বয়সী শিশুকে তিনি জন্ম দিতে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ওজনের এ শিশুর জন্ম হয়।

মে মাসের ১৫ তারিখে অরেঞ্জ পার্ক মেডিক্যাল সেন্টারে এই শিশুর জন্ম হয়। তবে শিশুটির মা তার অনাগত সন্তানের বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে, শিশুটি গর্ভে আসার পরও তার তেমন কোনো অসুস্থতাবোধ হয়নি।

তবে চিকিৎসকদের কাছে যাওয়ার পর প্রাথমিকভাবে তারা মনে করেন, তিনি গর্ভে যমজ সন্তান ধারণ করছেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় তার গর্ভে একটি শিশুই আছে।

এত বড় শিশু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা কিছুটা ঝুঁকিপূর্ণ। তাই প্রথম থেকেই তারা সিজার করার জন্য প্রস্তুত ছিলেন। সিজারের মাধ্যমে শিশুটির যখন ভূমিষ্ঠ হচ্ছিল, তখন ডাক্তার বলতেছিল শিশুর ওজন ১৫ পাউন্ড হবে। এরপর অনেক সময় ধরে এই ডেলিভারি হয়েছিল।

শিশুটিকে জন্মের সময় থেকেই ৬ মাস বয়সী মনে হয়। তার ৯ মাস বয়সী শিশুর কাপড় পরিধান করানো লাগে। আবার তাকে ৩ নাম্বার ডায়পার পড়ানো হয়। যা ৬ মাস বয়সী শিশুরা পড়ে। সবদিক থেকেই শিশুর ওজন কোনভাবে স্বাভাবিক নয়। তবে মা ও শিশু দুজনেই এখন ভাল আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

abCPgp_Indiaআন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্য প্রদেশে একটি আতশবাজির কারখানায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো আটজন। বুধবার বিকেলে মধ্য প্রদেশের বালাঘাট জেলার খারি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, বিস্ফোরণের সময় কারখানায় কমপক্ষে ৪৫ কর্মী কাজ করছিলেন। কারখানাটিতে প্রথমে আগুন লাগে এবং এর পরপরই আতশবাজি এবং বারুদে ভর্তি কারখানায় একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। আহত সবার অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন।

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের পরিবার প্রতি দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার পুরো খরচও রাজ্য সরকার বহন করবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

IMG_20170511_101558মো. সোহাগ হোসেন : সাতক্ষীরা শহরের পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৮৬৫ সালে স্থানীয় জনসাধারণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি দেশ স্বাধীন হওয়ার ২ বছর পরে ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকাসহ ১৫ জন শিক্ষক রয়েছেন। বর্তমানে বিদ্যালয়টিতে ৩৯৫ জন ছাত্রছাত্রী রয়েছে। বিপুল ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়টিতে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। বিদ্যালয়টিতে দুইটি শিফটে বিভক্ত প্রথম শিফট শুরু হয় সকাল ৯ টা থেকে আর শেষ হয় ১১: ৪০ মিনিটে। ২০ মিনিট বিরতির পর শুরু হয় দ্বিতীয় শিফট চলে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত। বিদ্যালয়টি জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালন করেন। বিদ্যালয়টি অনেকদিন যাবৎ সাফল্যের সাথে ভালো করে আসছে এবং সর্বশেষ ২০১৬ সালে সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন তিনজন পাসের হার শতভাগ। বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মালেকা পারভীন বলেন, আমার স্বপ্ন বিদ্যালয়টিকে একটি মডেল স্কুলে পরিণিত করার আর এজন্য প্রয়োজন স্থানীয় জনসাধারণসহ সকল অভিভবকের আন্তরিকতা। আর অভিভাবক এশাদত্ত বলেন, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাতার ফলে আমাদের সকলের ছেলেমেয়েরা পড়াশুনার সুযোগ পেয়েছে আর এ জন্য আমরা চাই বিদ্যালয়টি আরও সাফল্য অর্জন করুক। বর্তমানে বিদ্যালয়টিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু আছে। বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণির খ বিভাগের ছাত্র নয়ন বলেন, আমরা এই বিদ্যালয়ে পড়াশুনা করে গর্ববোধ করি কারণ বিদ্যালয়টিতে খুব যতœ সহকারে  ছেলেমেয়েদের পাঠদান করা হয়।

মো. সোহাগ হোসেন : সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ও ডেইলি সাতক্ষীরার মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ইন্টার্নশিপ কর্মসূচির একজন ইন্টার্ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

770268dcf7cbb0394c1a3742506d9aac-5937f386c6a4cহানিফ সংকেত দীর্ঘ প্রায় তিন যুগ ধরে ‘ইত্যাদি’তে তার নিত্য নতুন আইডিয়ার চমক দেখিয়ে চলেছেন। আর ঈদ এলে তো কথাই নেই- এতে যুক্ত হয় নুতন নুতন সব চমক। এবারের ঈদেও রয়েছে নানান আয়োজনে সমৃদ্ধ ‘ইত্যাদি’।
যাতে বিশেষ চমকের একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। গ্রাম থেকে সদ্য ঢাকায় আসা এক ব্যক্তির রাস্তা পাড়ি দিতে দ্বিধা, ঈদে বিদেশ যাওয়া এবং ঈদে বিভিন্ন উদ্ভট রেসিপির বাড়াবাড়ি নিয়ে তিনটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা থাকছে এবারের বিশেষ আয়োজনে।
এরমধ্যে একটিতে অভিনয় করেছেন অভিনেতা আজিজুল হাকিম। যেখানে তিনি প্রথমবারের মতো নিজ কণ্ঠে একটি গানও গেয়েছেন! আরেকটি ড্রামাতে অভিনয় করেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। তার সঙ্গে সহশিল্পী হিসেবে থাকছেন অভিনেত্রী কুসুম শিকদার। এতে প্রথমবারের মতো অভিনয় করলেন মুন্নী আর অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের পাশাপাশি গাইলেন গান। অন্য মিউজিক্যাল ড্রামাতে অভিনয় করেছেন মিডিয়ার দুই জনপ্রিয় বন্ধু ইমন ও নিরব।
তিনটি পর্বই দর্শকদের ভীষণ আনন্দ দেবে বলে প্রত্যাশা করছে নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন তথা এর কর্তা হানিফ সংকেত।
বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে। ‘ইত্যাদি’ রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। প্রচার হবে যথারীতি কেয়া কসমেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest