সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষনাসাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা

unnamedনিজস্ব প্রতিবেদক: এবার পবিত্র রমযান মাসে সাতক্ষীরা পৌরসভার ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে। সারাদিন রোযা থাকার পর মধ্যবিত্ত ও ধনী পরিবারের সদস্যরা দামী দামী ইফতার সামনে নিয়ে বসেন। কিন্তু গরিবের ইফতার হয় অতি সামান্য। গরিবের সে কষ্ট লাঘব করতে এবার সাতক্ষীরা পৌরসভার অসহায় গরিবদের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ইফতারের ব্যবস্থা করেছেন। যে মোতাবেক রমযানের প্রথম দিনে সাতক্ষীরা পৌর শাখার ৪নং ওয়ার্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সুলতানপুরস্থ আতীর আমবাগানে সাতক্ষীরা পৌর সভার আয়োজনে এলাকার সকল শ্রেণির মানুষদের নিয়ে এ ইফতার মাহফিল করা হয়। ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনীমা রানী ম-লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌরসভার ইমাম হাফেজ শেখ কামরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

unnamedমাহফিজুল ইসলাম আককাজ : পবিত্র মাহে-রমজানের রহমতের প্রথম দিনে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে ইফতার করলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রোববার প্রথম রমজানে সাংসদের নিজ উদ্যোগে  এতিম শিশুদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় তিনি ইফতারের প্রতিটি টেবিল ঘুরে ঘুরে এতিম শিশুদের  সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন এবং রজমানের শুভেচ্ছা জানান। প্রায় শতাধিক এতিম শিশুদের সাথে কথা বলেন এবং তাদের কষ্টের কথা শুনেন। ছোট ছোট এতিম  শিশুকে বুকে টেনে নিয়ে তিনি আদর করেন। শিশুরাও এমপি রবিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। পরে সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।  ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক  হাফেজ মাওলানা ইউনুছ আলী। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ, শহীদ জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের রূহের মাগফেরাতও কামনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

qdU7RT_1508060পরিবারে নানা ধরণের সমস্যার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ফেসাদ হতেই পারে। কিন্তু এবার ঘটল ভিন্ন ধরণের ঘটনা। ফ্যান বন্ধ করেছিলেন স্ত্রী ব্যস তাতেই রেখে স্ত্রীকে তালাক দিয়ে ফেললেন স্বামী।

তিন বছর আগের অগাস্ট মাসের কথা। ঘরের ফ্যানটা বড্ড শব্দ করছিল। এ সময় দূর থেকে স্বামী কিছু একটা চান। কিন্তু ফ্যানের শব্দে স্ত্রী শুনতে পাননি। কথা শুনতে ফ্যান সুইচ অফ করে দেন তিনি। ব্যস, আর যায় কোথায়! স্বামীর মাথায় চড়ে যায় রক্ত। দু’জনকে সাক্ষী রেখে সঙ্গে সঙ্গে তিন তালাক বলে দেন! ঘটনাটি ঘটে ভারতের মুম্বাইয়ে।

ভারতের খবরে বলা হয়েছে, ৩ বছর আগের এই ঘটনা নিয়ে মুম্বাইয়ের পাইধনির পাবলিক কমপ্লেইন্ট সেন্টারে শুনানি শুরু হয়েছে। এই সেন্টারে শরিয়ত সংক্রান্ত কোনো বিতর্ক দেখা দিলে সমঝোতার মাধ্যমে সমাধান করা হয়। এক্ষেত্রে অবশ্য শুনানি তালাকের বৈধতা নিয়ে নয়, তালাক পাওয়ার পরেও স্ত্রী কেন বাড়ি ছাড়ছেন না, তা নিয়ে।

তালাক দেওয়া স্বামীর বয়স ৬৫। আগে ট্যাক্সি চালাতেন, এখন দীর্ঘদিন বেকার। ৫৫ বছরের স্ত্রীকে তালাক দিয়ে দায় চুকিয়েছেন ৩ বছর আগে। তাঁদের ৫টা ছেলেমেয়ে রয়েছে। এখন স্বামীর ক্ষোভ, স্ত্রী বাড়ি ছাড়ছেন না কিছুতেই, ফলে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারছেন না।

এদিকে, পাবলিক কমপ্লেইন্ট সেন্টার স্ত্রীর প্রতি নোটিশ ইস্যু করেছে।

খবরে আরও বলা হয়েছে, স্থানীয় হাজি আলি দরগার মুফতি বিচ্ছেদ নিয়ম মেনে হয়েছে জানিয়ে স্ত্রীর প্রতি ফতোয়া জারিও করেছেন। পাবলিক কমপ্লেইন্ট সেন্টার এখন চেষ্টা করছে, অসহায় বয়স্ক নারী যাতে একই বাড়িতে ছেলে-মেয়েদের সঙ্গে থাকতে পারেন, তা দেখতে। যদিও গতকালের শুনানিতে স্বামী হাজির হননি।

এখানেই অবশ্য শেষ নয়। এই সংস্থার হাতে এমন আরও একটি তালাকের মামলা এসেছে। এক্ষেত্রে দুই ভাই একসঙ্গে চিঠি লিখে তালাক দিয়েছেন তাঁদের স্ত্রীদের, যাঁরা আবার সম্পর্কে দুই বোন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Tala Pictuer 28.05.17 (1)তালা প্রতিনিধি : তালায় ২৬ দফা দাবীসমূহ জাতীয় বার্জেট-পূর্বে আলোচনা শিক্ষাই কাম্য অর্থায়ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে তালা উপজেলা শিক্ষা- কর্মচারী কো-অপারাটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভেলপমেন্ট (আইএইচডি) সদস্য, এশিয়া সাউথ প্যসিফিক এসেসিয়েশন ফর বেসিক এন্ড এডাল্ট এডুকেশন (এ্যাসবো) আয়োজনে ও একশনএইড বাংলাদেশ সহযোগিতায় ২৬ দফা দাবিসমূহ আলোচনা বক্তব্য রাখেন, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান।
অনুষ্ঠানে অংশ গ্রহন করেন শিক্ষক স্বপন কুমার মিত্র, আফরুহী পারভীন,  শিখা রানী চৌধরী, কুহেলী নাছরিন, মারুফা জোয়াদ্দার, কেকা মৌলিক, দুলাল ঘোষ, সূর্য পাল, চন্ডী দাস হাজরা, দীপ্তি রানী মন্ডল, সাংবাদিক আব্দুল আলীম ও সেলিম হায়দার প্রমুখ।
আলোচনা সভায় প্রাইমারী শিক্ষক, হাইস্কুলের শিক্ষক, কলেজ শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2017-05-28 16.02.31কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া, বাটরা, পাঁচপোতা এলাকায় আওয়ামীলীগের দুু-গ্রুপের সংঘর্র্ষে প্রতিপক্ষের পৃৃথক হামলায় নারীসহ ৮ব্যক্তিকে জখম অবস্থায় উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু-গ্রুপের সংঘর্র্ষের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৬জনকে আটক করেছে থানা পুলিশ।
ঘটনাটি শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে, ৮টার দিকে বাটরা গ্রামে ও ৯ টার দিকে পাঁচপোতা গ্রামে পৃথক স্থানে ঘটে। আহত ব্যক্তিরা হল লাঙ্গঝাড়া গ্রামের মানিক সরদারের দুই ছেলে মোমরেজ (৪৬) ও মুসা করিম (২২), একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে হারুন (৪৮) ও তার চাচাতো ভাই মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মান্নান (৩৬), বাটরা গ্রামের মোল্লাহ পাড়ার মৃত মাজেদ মোল্লার ছেলে গোলাম রব্বানী (৪২), সরদার পাড়ার মৃৃত মুক্তিযোদ্ধা আফসার সরদারের ছেলে আব্দুস সামাদ (৩৮), পাঁচপোতা গ্রামের হারান সরদারের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী জাহানারা খাতুন (৩০)। বাটরা গ্রামে সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আমজাদ হোসেনসহ দুু-গ্রুপের ৬ আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়। তারা হল আওয়ামীলীগ নেতা আব্দুস গফ্ফার, আব্দুল হামিদ, আব্দুল মালেক, মোখলেছুর রহমান ও আব্দুুস  ছাত্তার। হাসপাতালে আহত ব্যক্তি লাঙ্গলঝাড়ার মোমরেজ জানান, শুক্রবার বিকালে লাঙ্গলঝাড়া কামারপাড়ার মাঠে ফয়সাল ও হাসানের নেতৃত্বে জুনিয়র ক্রিকেট খেলার অনুষ্ঠিত হয়। ক্রিকেট খেলায় হাসানের দল জয়ী হয়ে ফয়সালের দল হেরে যায়। ফয়সালের দল হেরে যেয়ে হাসানের উপর ক্ষিপ্ত হয়ে ফয়সাল হাসানকে মারমুখি আচারণ করেন। ওই দিন সন্ধ্যায় মাঠের পাশে পুকুরে গোসল করতে নেমে উভয় দলের সহকর্মীরা হাসান ও ফয়সালের সাথে পানিতে কথা কাটাকাটি করে। কথাকাটা কাটির এক পর্যায়ে ফয়সাল হাসানকে পুকুরের পানির নিচে মাথা চেপে ধরে হাসানকে মৃত ভেবে ফেলে চলে যায়। হাসানের সহকর্র্মীরা পানির মধ্য থেকে তাকে উদ্ধার করে লাঙ্গলঝাড়া বাজারে আব্দুর রশিদ ডাক্তারের নিকট নিয়ে আসেন। ডাক্তার চিকিৎসা শেষ করিয়ে ৩ঘন্টা পর হাসানের জ্ঞান ফিরলে পরিবারের লোকজন তাকে বাসায় নিয়ে যায়। এরই জের ধরে সুযোগ বুঝে শনিবার রাতে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুু-গ্রুপের হামলায় মোমরেজ, মুসা করিম, হারুন, মান্নান, বাশের লাঠি, লোহার রড দিয়ে মারামারি করে জখম হয়। অপরদিকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজের সময় বাটরা সানাপাড়ায় বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রুপের হামলায় গোলাম রব্বানী, আব্দুস সামাদ আহত হয়ে জখম হয়। এছাড়া একই রাতে পাঁচপোতা গ্রামের ঘর বাঁধাকে কেন্দ্র্র করে শহিদুলের নিজ জায়গায় কচাগাছ থাকায় তা কর্র্তন করে প্রতিপক্ষ মোখলেছুর, লাল্টুু, ও নাজমুল দু-দফায় হামলা চালিয়ে জায়গার মালিক শহিদুুল ও তার স্ত্রী জাহানারাকে এ্যলোপাতারী বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। বর্র্তমানে আহতরা কলারোয়া হাসপাতালে ভর্তি আছে। আহতদের মাথাকাটাসহ শরীলের বিভিন্ন অংশে আঘাটে চিহ্ন ফোলা জখম হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় আটকদের সাতক্ষীরা জেল কোর্টে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1493577439_80.gifনিজস্ব প্রতিবেদক :  জালিয়াতির মাধ্যমে সনদপত্র তৈরি করে নয় বছর ধরে আইনজীবী সেজে বিচারপ্রার্থীদের প্রতারণার অভিযোগে সাতক্ষীরা আইনজীবী সমিতির সদস্য কথিত অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পির সদস্যপদ বাতিল করা হয়েছে। রোববার সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড, ওসমান গনি স্বাক্ষরিত এক চিঠিতে তার সদস্য পদ বাতিল করা হয়।  চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, জেলার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের এসএম আব্দুল আজিজের ছেলে মোঃ মিজানুর রহমান বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হইয়া ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তার শিক্ষা সনদ জাল (এলএলবি) মর্মে গোপন সূত্রে জানতে পেরে মূল কাগজপত্র দাখিলের জন্য আইনজীবী সমিতির পক্ষ থেকে মিজানুর রহমানকে চিঠি দেওয়া হয়। কিন্তু তিনি তার পাসপোর্ট, প্রভিশনাল সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রের ফটোকাপি সংযুক্ত করে জবাব দাখিল করেন। গত ২৩ মে তার উপস্থিতিতে কার্য নির্বাহী পরিষদের সভায় শুনানী গ্রহণ করা হয়। এ সময় কাগজপত্র পর্যালোচনা করে তার এলএলবি সার্টিফিকেটটি জাল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ওসমান গনি জানান, তাদের এ আদেশ সংক্রান্ত চিঠি খুব শ্রীঘ্রই ঢাকা বার কাউন্সিলে পাঠানো হবে। এ আদেশের অনুলিপি সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঢাকা বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার নামে সাতক্ষীরা জজ আদলতে কমপক্ষে ৩০ জন কোর্ট টাই পরে আইনজীবী সেজে কাজ করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে বিচারপ্রার্থীদের কাছ থেকে প্রতারণার অভিযোগ রয়েছে। সম্প্রতি তাদেরকে শিক্ষা নবীশ হিসেবে প্রত্যয়ন বা কার্ড সংগ্রহের জন্য আবেদন করতে বলা হয়েছে। যারা সেটা না মেনে কাজ চালিয়ে যাবেন তাদের বিরুদ্ধে আইনজীবী সমিতি খুব শ্রীঘ্র ব্যবস্থা নেবে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কয়েকজন জ্যেষ্ঠ সদস্য জানান, সনদ জালিয়াতি করে জজ কোর্টে আইনজীবী হিসেবে প্রাকটিস করার সুবাদে জাতীয়দাবাদি আইনজীবী সংগঠনের সঙ্গে সক্রিয় ভূমিকা রাখতের মিজানুর রহমান বাপ্পি। তিনি জেলা আইনজীবী সমিতির দু’বার নির্বাহী সদস্য হিসেবে জয়লাভ করেন। আওয়ামী সরকার বিরোধী ও আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। বিগত আইনজীবী সমিতির নির্বাচন বন্ধ করতে তিনি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মোঃ মিজানুর রহমান কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01মাহফিজুল ইসলাম আককাজ : ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের পল্লী বিদ্যুতের শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল গফ্ফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে এ নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নের অগ্রগতি এগিয়ে নিতে নতুন বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম খান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মো. মাহফুজুর রহমান খান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য শরিফুজ্জামান ময়না, ওয়ার্ড সাধারণ সম্পাদক আকরাম হোসেন,তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, ডা. আব্দুর রহিম। ছয়ঘরিয়া গ্রামে ২.৯৭৫ কিঃ মিটার লাইন ২৯ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১শ’৫২টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ, বানিজ্যিক সংযোগ ৮টি ও অন্যান্য ২টি নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মন্ময় মনির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
received_1857721051219562গাজী আল ইমরান : ২৮ মে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চলো যাই-
 এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্যামনগরে যথাযথ ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ফ্রেন্ডশিপ নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং রূপান্তরের সহযোগিতায় বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রঙ্গন থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরূমে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময়  উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাঁন হাবিবুর রহমান, ফ্রেন্ডশিপ জেলা সমন্বয়কারী মোঃ আকতারূজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এইচ আই কার্তিক চন্দ্র পাল, সি এইচ সি পি প্রকল্পের অনিরূদ্ধ কর্মকার সম্পদ,  নার্সিং সুপারভাইজার অপর্ণা পাল, রূপান্তরের উপজেলা ম্যানেজার শাহিনুর ইসলাম, আউটরিচ অয়ার্কার বিজয় মন্ডল, আব্দুল হালিম প্রমূখ।
এদিকে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে নবযাত্রা প্রকল্প এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা সভা ও পুষ্টি মেলার আয়োজন করা হয়। শ্যামনগর উপজেলা প্রশাসন মাঠ প্রঙ্গনে আয়োজিত উক্ত আলোচনাসভা ও পুষ্টি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান। এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মহসিন উল মূলক, মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্ণা, নকিপুর পাইলট মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণায়েন্দ মূখার্জী, হিতৈষী রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক দিনেশ চন্দ্র বিশ্বাস, উসপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাংবাদিক রনজিৎ বর্মণ, আফজাল হোসেন প্রমূখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest