উগান্ডার মরিয়াম ৩৯ বয়সেই জন্ম দিয়েছেন ৩৮ সন্তান। সবাই সুস্থ আছে। সাধারণত সব দম্পতি চান তাদের ঘরে একটি কিংবা দু’টি সন্তান থাকুক। কিন্তু একসঙ্গে ৩৮ সন্তান? কেউ না চাইলেও উগান্ডার মরিয়াম নাবাটানজি’র ঠিকই রয়েছে ৩৮টি সন্তান। ৩৯ বছর বয়সী এই নারীর সন্তানদের পিতাও কিন্তু একজনই।
মাত্র ১৩ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন মরিয়াম। বিয়ের পর থেকেই সন্তান জন্মদান শুরু করেন তিনি। মোট ৪৪টি সন্তানের জন্ম দিলেও বর্তমানে তার রয়েছে ৩৮টি সন্তান। বাকি ৬ সন্তানকে হারিয়েছেন তিনি।
উগান্ডার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এই নারী কখনও কখনও একের অধিক সন্তানও জন্ম দিয়েছেন। মরিয়ামের সবচেয়ে ছোট বাচ্চার বয়স ৬ মাস আর সবার বড়টির ২৩ বছর চলছে।
মরিয়াম প্রথম মা হয়ে একসঙ্গে ৪ জোড়া (৮ সন্তান) জমজ বাচ্চার জন্ম দিয়েছিলেন। এরপর দুশ্চিন্তা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন এভাবে একের অধিক সন্তান গর্ভে আসলে তো বাঁচাটাই মুশকিল হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, চিকিৎসক তাকে কোনো সাহায্যই করতে পারেনি।
ফলে এরপর একের পর এক সন্তান জন্ম দিয়ে গেছেন মরিয়াম। এত সন্তান জন্ম দিয়ে মরিয়ামেরও স্বাস্থ্য ভেঙ্গে যায়নি।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল স্বাগতিকরা।
ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি : বিশিষ্ট রানীতিবিদ, সাতক্ষীরা জেলা আ. লীগের সহ-সভাপতি, ফিংড়ী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের মস্তিষ্কে বুধবার অস্ত্রপচার করা হবে।
এস এম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় অফিসাস ক্লাব মিলনায়তনে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি ও কুশুলিয়া ইউপি সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলুর সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে চেক প্রদান করা হয়। পল্লী উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বে-উন্নয়ন সংস্থা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জিএম ফিরোজ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক ও মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সহ-সভাপতি অতিয়ার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শেখ রবিউল ইসলাম, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্রী সনিয়া পারভীর ও সাতক্ষীরা নব-জীবন পলিটেকনিক ইন্সিটিটিউটের ২য় বর্ষের ছাত্র মইনুল ইসলাম প্রমুখ। মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের হিসাব রক্ষক শেখ দারুস সালাম এর সার্বিক সহযোগীতায় গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ৬৩ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে ৭ লাখ ৫৬ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
এস এম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী ও বিক্রয়ের অভিযোগে ৪ হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ফুলতলা মোড়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমদ মাছুম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্তরার মালিক আব্দুস সবুর লাল্টু, বিসমিল্লাহ হোটেল রেস্তরা দুই এর মালিক হযরত আলী, ঘোষ ডেয়ারী মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্যামল ঘোষ ও হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্ট মিষ্টির দোকানের মালিক আছানুর রহমান প্রত্যেককে ১ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি : সদর সাব রেজিস্ট্র্রি অফিসের সদর দলিল লেখক সমিতি জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদের সাথে মতবিনিময় করেছে। মঙ্গলবার রাত ৮ টায় মুনসুর আহমেদের নিজস্ব বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদর দলিল লেখক সমিতির সভাপতি রুহুল কুদ্দুস, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, সহ-সম্পাদক এম শাহাজান, প্রচার সম্পাদক আজাদ হোসেন, নির্বাহী সদস্য মুরাদ হোসেন, হুয়ামুন কবির, হায়দার আলী, রিয়াজুল করিম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ দলিল লেখকদের কার্যক্রম সম্পর্কে সভাপতিকে অবহিত করেন। দলিল লেখক সমিতির সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য জেলা আওয়ামীলীগের সভাপতির প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।