ভ্রাম্যমাণ প্রতিনিধি: প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় কালিগঞ্জের ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ ওই ভবনে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।
জানা যায়, ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল গ্রামে ১৯৩৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে ১৯৯৬ সালে ৩ কক্ষ বিশিষ্ট টিনশেড ভবন নির্মিত হয়। এরপর প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় বর্তমানে এই ভবনের পলেস্তারা ধ্বসে পড়েছে। পিলারগুলো থেকে লোহার রড বেরিয়ে গেছে। এর মধ্যেও সেখানে শিশু শিক্ষার্থীরা ক্লাস করছে। প্রয়োজনীয় বিকল্প শ্রেণিকক্ষ না থাকায় বাধ্য হয়ে সেখানে পাঠদান করতে হচ্ছে বলে জানান শিক্ষকবৃন্দ। এই বিদ্যালয়ে মোট ২৬২ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। আছেন ৪ জন শিক্ষক ও ১জন শিক্ষিকা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছির আরাফাত জানান, ৩ কক্ষ বিশিষ্ট টিনের চালের ভবনটি পরিত্যক্ত হিসেবে দেখিয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এখনও এব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তা তার জানা নেই। বিদ্যালয়ে দুই কক্ষ বিশিষ্ট আরও একটি ভবন আছে। ছাদবিশিষ্ট ভবনের দু’টি কক্ষে শিক্ষার্থীদের জন্য স্থান সংকলন হয় না। সেজন্য পরিত্যক্ত ভবনটিতে বাধ্য হয়ে ক্লাস নিতে হচ্ছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি স্বপন মন্ডল জানান, ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড্যামরাইল ছাড়াও মোস্তফাপুর, শেরকাটি, জগদানন্দপুর গ্রামের শিক্ষার্থীরা পড়ালেখা করে। আরও শ্রেণিকক্ষের জন্য ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ করা প্রয়োজন। শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের আগঁরদাড়ি ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য মজনুর রহমান মালির একমাত্র পুত্র স¤্রাট তার দাদার হাতে নির্মম ভাবে নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান মজনুর রহমান মালির বাড়িতে যেয়ে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজনসহ আগরদাড়ি ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ ও দলীয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডেস্ক রিপোর্ট : দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার অফিসে আলোচিত সাতক্ষীরা সদর এমপির ভাইদের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনা সাংসদের সহোদর দুই ভাইসহ ৩ জনের নাম উল্লেখ করে আর ৪/৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় পত্রিকাটির সার্কুলেশন ম্যানেজার আমরি হোসনে খান চৌধুরী বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
নিজস্ব প্রতিবেদক : ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম গোবিন্দ দাস(৪৭)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাঁইহাটি গ্রামের নির্মল দাসের ছেলে ও আশাশুনি সরকারি কলেজের ভুগোলের অধ্যাপক। নিহতের স্বজনরা জানান, দু’ ছেলেকে সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ানোর সুবিধার্থে গোবিন্দ দাস সাতক্ষীরা শহরের কাটিয়া টাউন বাজার এলাকায় ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি শহরের আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা ফার্মেসী থেকে ঔষধ কিনে মোটর সাইকেলে বাসায় ফিরছিলেন। এ সময় শহরের বাস টার্মিনালগামি একটি দ্রুতগামি ট্রাক পিছন দিক থেকে তার মোটর সাইকেলে সজোরে ধাক্কা মারে। এতে রাস্তায় পড়ে তিনি মারাত্মক জখম হন। আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাতটার দিকে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ পরিমল কুমার বিশ্বাস তাকে মৃত বলে ঘোষণা করেন।
এস এম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে পথ চলতি রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। সোমবার সন্ধ্যার পূর্ব মূহুতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বলের সার্বিক ব্যবস্থপনায় পথচলতি অসহায়, দুস্থ, নারী ও পুরুষ রোজাদারদের ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর আতরজান মহিলা কলেজের প্রভাষক মোশারাফ হোসেন, প্রেসক্লাবের তথ্য ও সংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, উপজেলা তরুণলীগের সংগঠনিক সম্পাদক রাজু খান, কলেজ ছাত্রলীগ নেতা শেখ রাসেল প্রমুখ। এসময় তিনি বলেন আল্লাহ রব্বুল আলামিন মুসলমাদের জন্য রোজা ফরজ করেছেন। আমরা মুসলমান কঠিন অবস্থানের মধ্যে থেকেও সেই রোজা পালন করছি, তবে পথচলতি গরীব, অসহায়, দুস্থ যারা সামন্য পানি দিয়ে ইফতার করে আমি একদিনের জন্য হলেও তাদের সাথে শরিক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি যদি আগামীতে এমপি নাও থাকি তবুও সাধ্যমত আপনাদের পাশে সাথে থেকে খেদমত করার চেষ্ঠা করবো। আপনাদের কাছে আমার শুধু একটা চাওয়া নামাজ শেষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দ্বিতীয় রমজানে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকবৃন্দের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা এন.এস.আই এর সহকারী পরিচালক আনিসুজ্জামান প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাদ্দিস আবুল খায়ের।
তালা প্রতিনিধি : উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন ও মত বিনিময় সভা সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘মোরা’। আগামীকাল মঙ্গলবার সকালে এটি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। এই পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজার উপকূলকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৮ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।