নাজমীন নাহার/তামান্না তানজিন : সাতক্ষীরা জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রয়াত জাতীয় অধ্যাপক সাতক্ষীরা জেলার কৃতি সন্তান ডা: এম আর খান। তিনি ১৯৮৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। গ্রামের নাম অনুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়। এখানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয়।
বিদ্যালয়ে বর্তমানে মোট ১০ জন শিক্ষক ও ৬ জন শিক্ষিকা আছেন। এখানে ১ জন অফিস সহকারী, ১জন পিয়ন, ১জন নাইটগার্ড ও ১জন আয়া আছেন। এখানে শেণিকক্ষ আছে ১৩ টি ও ১টি লাইব্রেরি আছে ও ১টি শিক্ষক মিলনায়তন, ১টি অফিস রুম ও ১টি প্রধান শিক্ষকের কক্ষ আছে।
এই বিদ্যালয়টিতে মোট ছাত্র-ছাত্রী ৬০৩ জন। এখানে পাশের হার বিগত পাঁচ বছর ধরে ১০০%। এই বিদ্যালয়টিতে লেখাপড়া করে অনেক শিক্ষার্থী সফলতা অর্জন করেছেন
এখানে শিক্ষার্থীদের সু-স্বাস্থের কথা চিন্তা করে বিদ্যালয় কতৃপক্ষ একটি স্বাস্থ্যকর ক্যান্টিনের ব্যবস্থা করেছেন। এখানে সুন্দর একটি বাগানও আছে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার ফলে আশেপাশের এলাকা থেকে এবং দূর দূরান্ত থেকে অনেক ছেলেমেয়ে লেখাপড়া করতে আসে। এখানে অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করার জন্য নানা সুযোগ সুবিধা পেয়ে থাকে। এখানে অবসর সময়ে ছাত্র ছাত্রীদের কম্পিউটার শিক্ষা দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা খুবই যতœ সহকারে পাঠদান করেন।
এবিষয়ে বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র নাইমুল ইসলাম বলে, আমি এই বিদ্যালয়ের ছাত্র হিসেবে গর্বিত। আমাদের শিক্ষিকরা খুবই ভাল ও সচেতন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবতোশ কুমার সানা বলেন, আমাদের বিদ্যালয়টি আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সে জন্য আমাদের প্রত্যেক শিক্ষকের মধ্যে আন্তরিকতা থাকতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রেরণার উৎসাহ জাগাতে হবে।
নাজমীন নাহার/তামান্না তানজিন : ডেইলি সাতক্ষীরা’র মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ইন্টার্নশিপ কর্মসূচির ইন্টার্ন।

আলোচিত ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফ পাঁচ দিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন বেশ আয়েশেই। এরই মধ্যে স্বজনদের কেউ তাদের সঙ্গে দেখা করতে না গেলেও আরামে দিন যাপনে তাদের জন্য এক দিনেই ৭০ হাজার টাকা পাঠানো হয়েছে।
শেষ হলো ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে দারুণ একটা রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যাটিং গড় সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদের।
জ্যৈষ্ঠের দাবদাহে যখন সবার হাঁসফাঁস অবস্থা, তখন বিদ্যুতের লোডশেডিং তা আরো অসহনীয় করে তুলেছে জনজীবন। এই পরিস্থিতি ও সমাধান নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বিদ্যুৎ ভবনে।
চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে স্বাগতিক ইংল্যান্ড। আয়োজক দেশ বলেই যে তারা ফেভারিট, তার প্রমাণ দাপটের সঙ্গেই দিল এয়োইন মরগানের দল। প্রথম ওয়ানডেতে সফরকারী প্রোটিয়াদের ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যক্রম যতটা ডিজিটাল, তৃণমূল ঠিক ততটা নয় বলে মনে করেন দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা। তাদের মতে, আওয়ামী লীগের তৃণমূলের ৯০ শতাংশ কার্যক্রম এখনও ‘এনালগ’ পদ্ধতিতেই চলছে। জেলা-উপজেলায় দলীয় কার্যলয়ে কোনও ই-মেইল আইডি নেই। ফলে দ্রুত তথ্য আদান-প্রদানে মোবাইল ফোন ব্যবহার করতে হয় অথবা কুরিয়ার যোগে চিঠি পাঠাতে হয়। এর ফলে কেন্দ্রের সিদ্ধান্ত দ্রুত তৃণমূলে পৌঁছানো সম্ভব হয় না। এতে অনেক সময় জটিলতা সৃষ্টি হয় দলে। এ কারণে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড ডিজিটালে রূপান্তর করতে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। দলটির দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ইতিমধ্যে দলের ভেতরে (আওয়ামী লীগে) বিভিন্ন দল থেকে যাদের অনুপ্রবেশ হয়েছে তাদের সদস্য পদ নবায়ন করা হবে না। সদস্য সংগ্রহ নবায়ন অভিযান যেন বিতর্কিত না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। পরগাছারা যেন দলে প্রবেশ করতে না পারে সেজন্য সদস্যপদ চূড়ান্ত করার আগে যাচাইবাছাই করতে হবে।’