রমজান মাসে যাঁরা রোজা রাখেন, তাঁদের বেশিরভাগই রোজা শুরুর দিনগুলোতে বদহজমে ভোগেন। রোজার সময় খাওয়ার অভ্যাসের পরিবর্তন হয়। রাতে অল্প সময়ে কয়েকবার খাওয়া হয়। খাদ্যাভ্যাসের এ পরিবর্তন পেটে এসিডিটি তৈরি করে। এখান থেকে দেখা দেয় বদহজম। এ সমস্যা সাধারণত সাময়িক। কিছুদিন পর ঠিক হয়ে যায়। এ ছাড়া আমাদের খাবারের জন্যও হতে পারে বদহজম। তাই সচেতন হলে এ সমস্যা দূর করা যায়।
রোজার সময় ইফতারে ভাজাপোড়া খাবার না হলে অনেকের যেন চলেই না। তাই পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ফ্রাই এসব খান অনেকে। এগুলো কিন্তু বদহজমের অন্যতম কারণ। ইফতারে এগুলো না খেয়ে স্বাস্থ্যকর খাবার খেতে পারেন। ইফতারের খাবার দুই ভাগে ভাগ করুন। মাগরিবের নামাজের আগে ও পরে। খেজুর ও পানি, ফলের জুস দিয়ে ইফতার শুরু করুন। এ সময় পানীয় বেশি পান করুন। পানীয় বলতে কিন্তু কোমল পানীয় নয়। এগুলো পেটের সমস্যা আরো বাড়াবে। মাগরিবের নামাজ পড়ার পর ভারী কিছু, যেমন—রুটি, দই-চিড়া, ভাত ইত্যাদি খেতে পারেন।
অতিরিক্ত লবণযুক্ত খাবার খাবেন না। চিপস, নাট এগুলোতে লবণ বেশি থাকে।
একসঙ্গে বেশি পরিমাণে খাবার খাবেন না। এতে করে এসিডিটির সমস্যা বেশি হয়। মিষ্টিজাতীয় খাবার কম খাওয়াই ভালো। আঁশসমৃদ্ধ খাবার বেশি করে খান। রুটি, ডাল, শাকসবজি, ফলমূল, শিমের বিচি ইত্যাদিতে আঁশ বেশি থাকে।
প্রচুর পরিমাণে পানি পান করুন। পরিমিত বিশ্রাম নিন। আশা করা যায় সমস্যা কমে যাবে। এতেও কাজ না হলে চিকিৎসকের পরামর্শ নিন।
লেখক : মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
স্পোর্টস ডেস্ক: পরাজয় দিয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হয়েছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু সব হিসাব-নিকেশ বদলে গেলো ম্যাচ শেষে। নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে।
দক্ষিণ আফ্রিকার পূর্ব প্রেটোরিয়ায় ২৩ বছরের এক তরুণকে অপহরণ করে তিনদিন ধরে লাগাতার গণধর্ষণ করল ৩ যুবতী। পুলিশ জানিয়েছে, জোর করে এনার্জি ড্রিঙ্ক খাইয়ে রোজ বারবার ধর্ষণ করা হয়েছে ওই তরুণকে। একটি মাঠে প্রায় নগ্ন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার যা প্রধানত ফল এবং কাঁচা সবজি দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশে প্রধানত শসা, গাজর, টমেটো ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা হলেও পৃথিবীজুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। প্রতিদিন ইফতারে তো ভাজাপোড়া খাওয়া হয় বেশি, এবার না হয় সালাদ যোগ করে দেখুন।
খাদ্য তালিকায় ফল রাখা জরুরি, বিশেষ করে যখন ওজন কমানোর চিন্তা করছেন তখন। ফলে রয়েছে প্রোটিন, ভিটামিন, বিভিন্ন পুষ্টি উপাদান এবং প্রাকৃতিক চিনি। এটি পেট ভরা রাখতে সাহায্য করে এবং শরীরকে কর্মক্ষম রাখে। কিছু ফল রয়েছে যেগুলো ওজন কমাতে খুবই কার্যকরী।
পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার অফিসে সাতক্ষীরা সদর এমপি’র ভাইদের হামলা, ভাংচুর এবং সাব-এডিটর তহিদুল রহমান ডাবলু ও ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুমের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন পাটকেলঘাটা কর্মরত সাংবাদিকবৃন্দ যথাক্রমে সৈয়দ মাসুদ রানা, ডাঃ হেলাল উদ্দিন, খান হামিদুল ইসলাম, হাসান গফুর, বিশ্বজিৎ চকক্রবর্ত্তি, খলিলুর রহমান, শাহিনুর রহমান, রোকুনুজ্জামান, সুমন চক্রবর্তি, নাজমুল হক, সৈয়দ রুবেল ইসলাম, বাবলা সরদার, অমিত কুমার, নজরুল ইসলাম রাজুসহ সকল সাংবাদিকবৃন্দ।