সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানাশহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা

3মাহফিজুল ইসলাম আককাজ : প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র -নৃগোষ্ঠীভূক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে  সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সহায়তার চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রাথমকি পর্যায়ে ৮৪ জন, মাধ্যমিক পর্যায়ের ২৪জন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২জন এবং  ¯œাতক পর্যায়ে ২জন শিক্ষার্থীর মাঝে ৪লক্ষ টাকার শিক্ষাবৃত্তি এবং ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত ফিংড়ী ইউনিয়নের ৩ বছরের শিশু নিরঞ্জন দাসকে  ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, অধ্যক্ষ ফজলুর রহমান, মোস্তাফিজুর রহমান, মো. বজলুর রহমান, আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, ইউপি সদস্য এস এম রেজাউল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ এবং মসজিদ ও হিন্দু ধর্মীয় উপসানলয়ের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে  সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সহায়তার চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোন ভাবেই দেশের উন্নয়নের অব্যাহত গতি রোধ করা যাবেনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার গ্রামীণ জনপদের উন্নয়ন ও পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে নানামুখি কর্ম পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছে।’ মীর মোস্তাক আহমেদ রবি আরো বলেন, ‘আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এ জন্যই আওয়ামী লীগ আন্তরিকভাবে দেশের উন্নয়ন চায়। দেশকে উন্নত করা আওয়ামী লীগের দায়িত্ব। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে না।”  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রমুখ। এসময় ঐচ্ছিক তহবিল সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা সদর উপজেলায় ৬০ জনকে ২লক্ষ ৪০ হাজার টাকা এবং ১১টি মসজিদে ২লক্ষ ৩০ হাজার ও ৩টি মন্দিরে ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, অধ্যক্ষ ফজলুর রহমান, মোস্তাফিজুর রহমান, মো. বজলুর রহমান, আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, ইউপি সদস্য এস এম রেজাউল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Tala Picture (24.05.17).psdসেলিম হায়দার : তালায় হাইড্রোকেফালাস রোগে আক্রান্ত হাসান বাবুর চিকিৎসার জন্য তার পরিবারের কাছে মধুমতি ব্যাংক’র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় প্রদত্ত অনুদানের ১ লাখ টাকার চেক হস্তান্তর করেছে।

তালা প্রেসক্লাবে মঙ্গলবার সকালে প্রেসক্লাবের আহ্বায়ক প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, মধুমতি ব্যাংকের খুলনা শাখার ম্যানেজার কাইয়ুম জামান, সাংবাদিক মনিরুল ইসলাম মনি।
এসময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এম. এ হাকিম, তালা  প্রেসক্লাবের সদস্য সচিব আব্দুল জব্বার, যুগ্ন-আহ্বায়ক এম. এ ফয়সাল, গাজী জাহিদুর রহমান, সরদার মশিয়ার রহমান, প্রেসক্লাবের সদস্য নজরুল ইসলাম, তপন চক্রবতী, সেলিম হায়দার, জিএম খলিলুর রহমান লিথু, ইলিয়াস হোসেন, শফিকুল ইসলাম শফি, কাজী আরিফুল হক ভুলু, রোকনুজ্জামান টিপু, আকবর হোসেন, আজমল হোসেন জুয়েল প্রমুখ।
উল্লেখ্য, তালা উপজেলা লাউতাড়া গ্রামের রজব আলীর মেয়ে শারমিন আক্তারের পুত্র হাসান বাবুর (২০মাস) হাইড্রোকেফালাস রোগে আক্রান্ত হয়। বর্তমানে ঢাকা নিউরো সায়েন্সেস হাসপাতালে’র  সার্জারী বিভাগের ডাক্তার একরামুল ইসলামের এ কাছে চিকিৎসাধীন রয়েছে।
একাধিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় শিশুটির রোগের খবর প্রকাশিত হয়। উক্ত খবরটি মধুমতি ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ব্যারেষ্টার ফজলে নুর তাপস, এমপির দৃষ্টিগোচর হলে তিনি ছেলেটির চিকিৎসার জন্য মধুমতি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ১লাখ টাকার অনুদান দেয়ার ঘোষনা দেন।
তার ফলশ্রুতিতে মঙ্গলবার সকালে তালা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উক্ত চেক শিশু হাসান বাবুর মা শারমিন আক্তার’র হাতে হস্তান্তর করা হয় ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

nirob4_575912321বাবা হলেন মডেল ও অভিনেতা নিরব। মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিরবের স্ত্রী ঋদ্ধির অস্ত্রোপচার করা হয়। নিরব তার মেয়ের নাম রেখেছেন সুহাইমা হোসেন যুওয়াইনাহ্।

আজ বুধবার সকালে নিরব বলেন, ‘গতকাল আমি “রৌদ্রছায়া” ছবির শুটিং করছিলাম। বাসা থেকে খবর আসে ঋদ্ধির অবস্থা ভালো নয়। দ্রুত বাসায় পৌঁছে রাতেই ঋদ্ধিকে হাসপাতালে নিয়ে যাই।’

বাবা হওয়ার পর নিরব তার অনুভূতি জানান এভাবে, ‘ঋদ্ধি পরির মতো এক মেয়ে জন্ম দিয়েছে। দোয়া করেছিলাম আমাদের যেন মেয়ে হয়। তাই বেশি খুশি লাগছে।’

নিরবের স্ত্রী এখন ইউনাইটেড হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. হাসিনা আফরোজের তত্ত্বাবধানে আছেন। ডাক্তার জানিয়েছেন, মেয়ে ও মা দুজনই সুস্থ আছেন। শিগগিরই তারা বাসায় ফিরতে পারবেন।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় অনেকটা নীরবে ঘরোয়াভাবে বিয়ে করেন মডেল ও চিত্রনায়ক নিরব। তার স্ত্রী কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি স্থপতি। বিয়ের পর নিরব বলেছিলেন, ‘দীর্ঘ ১০ মাস আমাদের প্রেম। পরিবারে সবার ছোট আমি। অনেক দিন থেকেই মা বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তাই শেষ পর্যন্ত বিয়েটা সেরেই ফেললাম।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_1560812548_1495275772.jpg.pagespeed.ic.P4pVPm4IpAমৌমাছির হুলে যে বিষ থাকে এইটা সবার জানা। এর হুলে বিদ্ধ হলে যে কি যন্ত্রণা হয় তা একমাত্র ভুক্তভোগীই জানে। কিন্তু হাজার-হাজার মৌমাছি যখন আপনার দিকে তেড়ে আসবে তখন আপনার অবস্থা কী হবে? দু-তিনটে মৌমাছি উড়ে আসতে দেখলেই ভয়ে জড়ো সরো হয় আমরা। কিন্তু এমন মানুষও আছে যার কাছে এসব নিত্য দিনের ব্যাপার।

এই ভূ-ভারতেই এমন একজন আছেন যে হাজার-হাজার মৌমাছিতেও একটু মাত্র শব্দ করেন না। কেরলের ত্রিচূরের বাসিন্দা ২১ বছরের নেচার এম এস। বিখ্যাত পুরস্কারপ্রাপ্ত মৌমাছি পালক সজয়াকুমারের ছেলে নেচার ইতিমধ্যে খবরের শিরোনামে এক অসাধ্য সাধনের জন্য। শিড়দাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিতে বাধ্য নেচারের এই কাণ্ড।

জানেন কী সেই কাণ্ড? নিজের মুখ প্রায় ৬০,০০০ মৌমাছি দিয়ে ঢেকে ফেলে চক্ষু চড়কগাছ করে দিয়েছেন নেচার। কিন্তু এ জিনিস নতুন কিছু নয় তার কাছে। বাবার সৌজন্যে মৌমাছিদের সঙ্গেই বেড়ে ওঠা নেচারের। শুধু মুখ ঢাকাই নয়, এই অবস্থায় খাওয়া-দাওয়া, অন্য কাজকর্ম এমনকি নাচা-গানাও করতে পারেন নেচার। মাত্র পাঁচ বছর বয়সে এই দুঃসাহসিক কাজ করে দেখান নেচার।

মৌমাছির হুল এখন তার কাছে শুধুই আদরের মতো। ছোটবেলা থেকে মৌমাছিদের সঙ্গে বেড়ে ওঠা নেচারের কাছে হুলের যন্ত্রণা কোনো নয়। এতদিন মৌমাছিদের দেখে এবং থাকতে থাকতে একাত্মবোধ তৈরি হয়ে গেছে তার।

তাই আর মৌমাছিদের ছাড়া দিন কাটে না নেচারের। কৃষি বিজ্ঞানের ছাত্র নেচারের তাই ইচ্ছা ভবিষ্যতে মৌমাছি পালনের উপর গবেষণা করা।

https://www.youtube.com/watch?v=QZbLuHNJmpc

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

heatপ্রচণ্ড রোদে বের হয়েছেন অফিসে যাওয়ার উদ্দেশ্যে। একটুর জন্য বাস মিস, তাই হেঁটেই রওনা দিয়েছেন। কিছুক্ষণ হাঁটার পরেই অনুভব করলেন মাথা ঝিম ঝিম করছে এবং শরীর খুব দুর্বল লাগছে। কিছুক্ষণের মধ্যেই চোখে ঝাপসা দেখা শুরু হলো। এরপর… আর কিছু মনে নেই। ঘটনাটি হিট স্ট্রোকের। আপনার কিংবা পরিবারের কেউ হয়তো এখনো আক্রান্ত হননি, তবে যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। তাই প্রয়োজন সাবধানতার।

দেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮ ফারেনহাইট। যদি দেহের তাপমাত্রা ১০৪ ফারেনহাইট ছাড়িয়ে যায় তখনই হিট স্ট্রোক হতে পারে। রোগীকে সাথে সাথে চিকিৎসা না দিলে মৃত্যুও হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের দেহের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে।

হিট স্ট্রোকের লক্ষণ
হিট স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো হলো চোখে ঝাপসা দেখা, মাথা ঝিম ঝিম করা, বমি করা, অবসাদ, দুর্বলতা, মাথাব্যথা, ত্বক লাল হয়ে যাওয়া, মাংসপেশির খিঁচুনি, পালস বেড়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি। তাৎক্ষণিক চিকিৎসা না নিলে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে।

কী করবেন হিট স্ট্রোক হলে?

  • রোগীকে ছায়ায় নিয়ে যেতে হবে। যদি সম্ভব হয়, ফ্যান বা এসি ছেড়ে দিন, নয়তো বাতাস করতে হবে।
  • সমতল স্থানে শুইয়ে দিতে হবে।
  • পা উপরে তুলে দিতে হবে।
  • ঠাণ্ডা পানি দিয়ে শরীর মুছে দিতে হবে। সম্ভব হলে কাঁধে, বগলে ও কুচকিতে বরফ দিতে হবে।
  • প্রচুর পানি, পানীয় ও খাবার স্যালাইন পান করাতে হবে।
  • রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে।
  • খেয়াল করতে হবে হিট স্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাসপ্রশ্বাস এবং নাড়ি চলছে কিনা। না হলে, কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে।

হিট স্ট্রোক এড়াতে করণীয়

  • প্রয়োজন ছাড়া রোদে বের হওয়া উচিত নয়।
  • হাঁটার সময় ছায়ার পথে হাঁটুন অবশ্যই ছাতা ব্যবহার করবেন।
  • ঢিলেঢালা হালকা রঙের সুতি পোশাক পরুন।
  • প্রস্রাবের রং খেয়াল করুন। প্রস্রাব গাড় রঙের হলে পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন।
  • প্রচুর পানি, ডাবের পানি ও ফলের রস পান করুন। ঘামের সাথে দেহের লবণ বেড়িয়ে যায়। লবণের মাত্রা ঠিক রাখতে সামান্য লবণ মিশিয়ে খেতে পারেন। চা ও কফি এড়িয়ে চলুন।
    তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

cj-sk-sinhaইংল্যান্ডকে পৃথিবীর একমাত্র সভ্য দেশ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে এই মন্তব্যের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ইংল্যান্ড সভ্য দেশ নয়, বরং তারা লুণ্ঠনকারী।

সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ষষ্ঠ দিনের শুনানিতে বিষয়টি প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

এই মামলার শুনানিতে ইংল্যান্ডের বিচার বিভাগ ও রুল অফ ল’ নিয়ে আলোচনা প্রসঙ্গে বুধবার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, আমার মতে ইংল্যান্ড পৃথিবীর একমাত্র সভ্য দেশ। এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, ইংল্যান্ডকে আপনি সভ্য দেশ বলতে পারেন না। ইংল্যান্ড তো লুণ্ঠনকারী দেশ।

এসময় প্রধান বিচারপতি বলেন, সে যাই হোক রুল অফ ল’ এর বাস্তবায়নের দিক থেকে ইংল্যান্ড সভ্য দেশ।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। ওই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

পরে সংবিধানের এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন।

ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।

হাইকোর্টের দেয়া ওই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালের ২৮ নভেম্বর আপিল করে রাষ্ট্রপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

95a1d2b04258cf16be05f44b11b81170-5924f1d8b7bb1চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বালুগ্রাম শিমুলতলার জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান শেষ হয়েছে।  প্রায় সাত ঘণ্টার অভিযানে তিন জঙ্গিকে আটক করে র‌্যাব-৫। এছাড়া ৩ কেজি গান পাউডার, ৪টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১৩ রাউন্ডগুলি, বোমা তৈরীর সরঞ্জাম জব্দ করে।

বুধবার ভোরে আটককৃতদের তথ্য অনুযায়ী র‌্যাব সদস্যরা গোমস্তাপুরের চানপুর, শিমুলতলা ও বালুগ্রাম এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ৩টি বাড়ি ঘিরে ফেলে। অভিযানে সংশ্লিষ্ট ওই বাড়িগুলিতে ব্যাপক তল্লাশি চালায়।

অভিযান শেষে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, রাতে আটককৃতরা সবাই নব্য জেএমবির সদস্য। এছাড়া বুধবার জঙ্গি সন্দেহে আবদুল মসজিদ তানু নামে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আটক নব্য জেএমবি সদস্যরা হলো- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম শিমুলতলার মফিজ উদ্দিনের ছেলে আব্দুর সাকুর ওরফে সুকুদ্দি (৩৩), চক পোস্তুম এলাকার তুনু মোড়লের ছেলের সাইফুল আলম (৪৩) এবং বালুগ্রামের মৃত আব্দুল কুদ্দুস জাহাঙ্গীর আলম (৪৩)।

তবে চারটি বাড়িতে তল্লাশি শেষ হলেও জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল মাহবুব।

এর আগে গত ২৭ মে  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্ট’ অভিযানে ৩ জন নিহত হয়। ওই আস্তানা থেকে থেকে এক নারী ও এক শিশুকে বের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest