নিজস্ব প্রতিবেদক : সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে শবদুল খাঁ ওরফে খোকন খাঁ (৫৫) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। নিহত খোকন খাঁ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আইজউদ্দিন খাঁর ছেলে। সোমবার ভোর সাড়ে ৫টায় সুন্দরবনের তালপট্টি এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমান জানান, তিন দিন আগে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে খোকন খাঁ, আব্দুর রাজ্জাক, আলমগীরসহ কয়েকজন মৌয়াল তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে যান। সোমবার ভোরে হঠাৎ একটি বাঘ তাদের নৌকায় আক্রমন করে খোকন খাঁকে তুলে নিয়ে যায়। পরে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে তার সহকর্মীরা। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপ্রতিম : ভোমরা স্থলবন্দরের সি এন্ড এজেন্টস্ এসোসিয়েশনের কাস্টমস্ বিষয়ক যুগ্ম সম্পাদক দীপংকর ঘোষকে অন্যায়ভাবে যশোর ডি.বি ও.সি ইমাউল হক ও এস.আই লুৎফার রহমান কর্তৃক হয়রানির প্রতিবাদে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার প্রধানদের নিকট স্মারকলিপি পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে প্রাণ ও প্রকৃতির বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে ‘প্রকৃতি বন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : সাতক্ষীরা জেলার কৃতি সন্তান এস এম ওসমান গণি বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর উপ-কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন।
পেট্রল ও ডিজেলচালিত গাড়ি আগামী আট বছরে মধ্যে আর থাকছে না। বিশ্বে তেলের ব্যবসাও বন্ধ হয়ে যাবে। খুঁজে পাওয়া যাবে না পেট্রল পাম্পও!
রাইজিং পুনে সুপারজায়ান্ট এবারের আইপিএলের সবচেয়ে বড় চমক। সবাইকে অবাক করে দিয়ে কোয়ালিফায়ারে উঠেছিল তারা। ওই ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে সবার আগে ফাইনালে উঠেছিল স্টিভেন স্মিথের দল। রবিবার ফাইনাল হলো তারই পুনরাবৃত্তি। কিন্তু ফলাফল আগের মতো হলো না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দশম আসরের বিস্ময় পুনেকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো মুম্বাই।
দীর্ঘ ৫ বছরের অপেক্ষার অবসান হলো রিয়াল মাদ্রিদের। গত দুইবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হটিয়ে লা লিগার শ্রেষ্ঠত্ব অর্জন করল জিনেদিন জিদানের শিষ্যরা। লা লিগা বর্তমান মৌসুমের শেষদিন মালাগার বিপক্ষে ২-০ গোলে জিতে ৩৩তম শিরোপার স্বাদ পেয়েছে তারা। একই দিন অ্যাইবারের বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে বার্সেলোনা ৪-২ গোলের ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে। কিন্তু ওই ৩ পয়েন্ট তাদের শিরোপা ধরে রাখার জন্য যথেষ্ট ছিল না।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ‘এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ—প্রোডাক্ট ম্যানেজমেন্ট’ পদে নিয়োগ দেওয়া হবে।