আগামী ২৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। ওই নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার মধ্যরাত থেকে প্রার্থীদের সব ধরনের প্রচার শেষ হচ্ছে।
আগামী ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা ও উপজেলায় স্থাপিত ভোটকেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট দেবেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, প্রথমবারের মতো হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
শাহনেওয়াজ আরো জানান, অন্যান্য নির্বাচনের মতোই এ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শৃঙ্খলার জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
আজ সোমবার মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা। নির্বাচন পরিচালনা বিধির ৭৪(১) বিধি অনুযায়ী ভোটের ৩২ ঘণ্টা আগে থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে উক্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা উহাতে বিজয়ী কিংবা পরাজিত প্রার্থী কেউ অংশ নিতে পারবেন না।
ভোটকেন্দ্রের আশপাশে গত রোববার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে মোটরসাইকেলের ওপর। আগামী ২৭ ডিম্বেবর মধ্যরাতে বন্ধ হচ্ছে ৯ ধরনের যানবাহন। এগুলো হচ্ছে বেবি ট্যাক্সি/অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো।
এ ছাড়া এ নির্বাচনকে লক্ষ্য করে সাধারণ ছুটি ঘোষণা না করা হলেও যেসব এলাকার যেসব প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা পরিষদের প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় থাকবে ২০ জন করে পুলিশ, আর্মস পুলিশ ব্যাটালিয়ন, ব্যাটালিয়ন আনসার ও আনসার ভিডিপির সদস্য। কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি ও র্যাব। প্রতিটি উপজেলায় র্যাবের দুটি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এ ছাড়া ম্যাজিস্ট্রেট থাকবে প্রতিটি কেন্দ্রে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২২, সাধারণ কাউন্সিলর পদে ১৩৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বর্তমানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৯ জেলায় ১২৪ জন, কাউন্সিলর পদে দুই হাজার ৯৮৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮০৬ জন।
জেলা পরিষদের ৬১ জেলায় ৬৩ হাজার ১৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৩৪৩ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ৮০০ জন।
তিন পার্বত্য জেলা বাদ দিয়ে বাকি ৬১ জেলায় এ ভোট হচ্ছে। প্রতিটি জেলায় একজন জেলা পরিষদের চেয়ারম্যান এবং ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট হবে।
সংসদ, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হলেও জেলা পরিষদ আইনে প্রত্যক্ষ ভোটের বিধান নেই। জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউপির চেয়ারম্যান ও সদস্যদের ভোটে জেলা পরিষদের নতুন প্রতিনিধি নির্বাচিত হবেন।

আমির হোসেন খান চৌধুরী: রাত পোহালেই সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন। আর নির্বাচনে দুর্নীতি অনিয়মের পাশাপাশি আ.লীগের প্রতি, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি, আ.লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্মানর প্রতি মনে প্রাণে আনুগত্যের বিষয়টি জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আব্দুল জলিল: ৩ বছর ৭ মাস ১২ দিন অনুপস্থিত থেকে ও সাতানি কুশখালি দাখিল মাদ্রাসার শিক্ষক অসিকুর রহমান চাকরিতে বহাল আছেন। তবে কিভাবে বহাল আছেন তার কোন সদুত্তর দিতে পারেননি মাদ্রাসা সুপার, সাবেক ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতিগণ।
অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের ৩৪১ রান টপকে জয়ের কাছে যেতে পারল না মাশরাফি বিন মুর্তজার দল। প্রথম ওয়ানডেতে ৭৭ রানের হার দিয়ে সিরিজ শুরু করল সফরকারীরা।
অনলাইন ডেস্ক: দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। রোববার রাত সাড়ে ১২টায় বন্ধ হওয়ার পর সোমবার সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়।
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক হেলাল উদ্দিন খান আরেফিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়েছেন খুব বেশি সময় হয়নি। এর মধ্যে অর্ধেকই কাটিয়েছেন ইনজুরির সঙ্গে লড়তে লড়তে। কিন্তু এর মধ্যেই ‘মুস্তাফিজুর রহমান’ নামটি যেন শিহরণ জাগায় ক্রিকেটপ্রেমীদের মনে। সদ্যই শুরু হওয়া ক্রিকেট ক্যারিয়ারে যেখানেই গেছেন, সেখানেই সবাইকে অবাক করে দিয়েছেন বাংলাদেশের তরুণ এই বাঁহাতি পেসার। বাংলাদেশের নিউজিল্যান্ড সফরেও আলোচনার কেন্দ্রে আছেন ‘ফিজ’। বাংলাদেশ দলে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজার মতো তারকারা থাকলেও ঘুরেফিরে বারবারই সবার নজর চলে যাচ্ছে ‘ফিজের’ দিকে। তাঁকে নিয়েই সরগরম হয়ে আছে নিউজিল্যান্ডের গণমাধ্যম।
ফিচার ডেস্ক: আদিকাল থেকেই রূপচর্চায় ফুল ব্যবহৃত হয়ে আসছে। কোনো ফুল ত্বক উজ্জ্বল করে, কোনোটা শুষ্কতা দূর করে আবার কোনোটা ব্রণ দূর করতে কার্যকর। বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে তিনটি ফুলের প্যাক তৈরির পদ্ধতি ও ব্যবহারের উপায় দেওয়া হয়েছে। একনজরে চোখ বুলিয়ে নিন।