আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্তিতি

অনলাইন ডেস্ক : দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। আগামী ২৭ মে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক ও আইনজীবী আব্দুল হামিদের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

দৈনিক ইনকিলাব পত্রিকার কলারোয়া প্রতিনিধি ও আইনজীবী আব্দুল হামিদ আর নেই। শনিবার ২৪ মে সকাল ৮টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম. শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, কাজী জামাল উদ্দিন মামুন, আব্দুস সামাদ ও সরদার আসাদুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্কাউটদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপ্তি

সাতক্ষীরার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিস্টার ম্যানেজমেন্ট কোর্স সমাপ্ত হয়েছে। বাংলাদেশ স্কাউটস, সমাজ উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত ১৯-২৩ মে ২০২৫ অনুষ্ঠিত কোর্সে কোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) মোঃ সায়েদ বাসিত।

কোর্স সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান। প্রশিক্ষক হিসেবে আছেন খুলনা জেলা স্কাউটসের এএলটি খানজাহান আলী, সাতক্ষীরা জেলা রোভার এর সাবেক সম্পাদক এস এম আব্দুর রশিদ, মাগুরা জেলার রওশন আরা পারভীন, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান, স্বপ্নসিড়ি মুক্ত রোভার স্কাউট গ্রæপের সম্পাদক নাজমুল হক প্রমুখ।

২২ মে রাতে তাঁবুজলসায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল মিয়া, প্রধান স্কাউটস ব্যক্তিত্ব ছিলেন খুলনা অঞ্চলের কমিশনার আবু হান্নান, উপস্থিত ছিলেন খুলনা অঞ্চরের সহ সভাপতি ঈদুজ্জামান ঈদ্রিস। সাতক্ষীরা জেলা স্কাউটস এর সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় তাঁবুজলসার আরও উপস্থিত ছিলেন জেলা কমিশনার আব্দুল মাজেদ, সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক মনোরঞ্জন, দিবা-নৈশ কলেজের আরএসএল আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। প্রশিক্ষণে রোভার স্কাউট ও স্কাউট লিডাররা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি হাতে-কলমে গ্রহণ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি গোরস্থান মসজিদে আলোচনায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

শুক্রবার জুমার নামাজের পূর্বে সাতক্ষীরা জেলা প্রশাসক এ মসজিদে আগমণ করেন এবং মসজিদের সার্বিক বিষয়, করবস্থান সহ বিভিন্ন বিষয়ের উপর তিনি আলোচনা করেন। আলোচনায় তিনি বলেন মসজিদের নতুন কাজের জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে, তিনি আরো বলেন মসজিদ সংলগ্ন পুকর মাটি দিয়ে ভারাট করা ও কবরস্থান উন্নয়ন এর জন্য দশ লক্ষ্য টাকা অনুদান দেওয়ার আশ্বাস প্রদান করেন।

আলোচনাকালে জেলা প্রশাসক আরও বলেন কবরস্থানের পাশে যে লাশ কাটা মর্গ সেটিও তিনি অন্যত্রে সরিয়ে নেওয়ার আশ্বাস প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের সভাপতি শেখ আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক শেখ ওয়ালিউল ইসলাম, এ্যাড. শহিদুল্লাহ, সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব আব্দুল গফ্ফার,

বায়তুল ফালাহ জামে মসজিদের কোষাধ্যক্ষ মো. আফতাবুজ্জামান সুমন, মো. তফুর আলীসরদার, নজিবুর রহমান ঢালী, নুরুজ্জামান, শামিমুল ইসলাম সোহাগ, গোলাম রসুল, মো. আব্দুল মাজেদ, মো. শওকত আলী, ডা. মো. মফিজুর রহমান, সিরাজুল ইসলাম, আজগর হোসেন,

মোজাম্মেল হক, আবুল হোসেন, জনি বিফ হাউজের স্বত্বাধিকারী শেখ আজহারুল ইসলাম জনি, সৈয়দ এ রহমান মুকুল ও সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মহিবুল্লাহ প্রমুখ। এসময় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদ কমিটির সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সেনাবাহিনীর হাতে প্রতারক চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিভিন্ন দেশের জাল ডলার, জাল টাকা ছাপানোর মেশিনসহ প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালহ্মী গ্রামের আব্দুর রহিম সানার পুত্র জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর পুত্র রাসেল গাজী।

সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, আটককৃত ব্যক্তিরা কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের ডলার এবং টাকা কালার প্রিন্টারের মাধ্যমে ছাপিয়ে মানুষের সাথে প্রতারনা করত। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি কালার প্রিন্টার, কিছু জাল ডলার, একটি ল্যাপটপ, ৩টি স্মার্ট ফোন, ৩টি বাটন ফোন এবং নগদ ৫১ হাজার ৯৮৫ টাকা এবং নিজস্ব সীলসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাসিক সভা

আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় কামালনগরস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: গোলাম রসুল রাসেল।

জেলা কমিটির আয়োজনে সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো: মফিজুর রহমান, গাজী আব্দুস সামাদ, স্বপন সানা, মিজানুর রহমান, রফিকুল ইসলাম(রাসেল), এড. মো: নুর আলী, শেখ ইমরান আলী, আমিরুল ইসলাম, জাকির হোসেন বাবু, ডা: হাবিবুর রহমান প্রমুখ। পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম রেজাউল করিম রেজা।

আলোচনাসভায় সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত যুব সমাজ গড়ার পাশাপাশি ন্যায় বিচার বঞ্চিত অসহায় মানুষের আইনী সহযোগিতা দেওয়ার বিষয়ে মত প্রকাশ করেন বক্তারা। এছাড়া দ্রæত প্রতিটি উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিনিধি : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে (২৩ মে) বিকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।

সভায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসুচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন, টিডিএইচ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার সুরোজিৎ কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদরের সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার।

প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলার মোট ১৫ টি ইউনিয়নে কাজ করবে।

আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, দৈনিক প্রথম আলো’র কল্যাণ ব্যানার্জী, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নত করতে কর্মশালা

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় পরিবেশ উন্নত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে ইমপ্লিমেন্টেশন অফ আরবান লিভিং ল্যাব ইন ফোর সিলেক্টেড সিটিস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় কর্মশালা’টি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম,পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম,পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, আইইউসিএন সিটি কোর্ডিনেটর শেখ রাকিব আহসান, রাহাতুল ইসলাম, সানজিদা ইয়াসমিন,এম পাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাওয়াদ আহমেদ, আইসিটি কোঅর্ডিনেটর মোশারাফ হোসাইন সহ আরো অনেকে।

এই কর্মশালার উদ্দেশ্য হলো সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে একটি আদর্শ পরিবেশবান্ধব পার্কে পরিণত করা এবং স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest