সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

সানডে কারিনার ফানডে!

অনলাইন ডেস্ক: বলিউড তারকা কারিনা কাপুর খান ব্যবসায়িক প্রয়োজনে এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাই ঘুরছেন। গতকাল রোববার বড় বোন কারিশমা কাপুর ও বন্ধু অমৃতা অরোরাসহ কয়েকজন দুবাই শহর চষে বেড়িয়েছেন। কয়েকটি শপিং মলে যান তাঁরা। কেনাকাটা করেন। মাস্তি করেন। কারিনার সানডে মানেই ফানডে!
কারিনা ও কারিশমাকে সঙ্গ দেন বেবোর ব্যবস্থাপক পুনম দামানিয়া ও মল্লিকা ভাট।
রোববার রাতে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর একটি সেলফি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। সেলফিটি তুলেছিলেন তিনি। ওই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন কারিনা ও অমৃতা। আরেকটি ছবি শেয়ার করেন পুনম। তাতে সবাইকে পোজ দিতে দেখা যায়।
কারিনা কাপুর এখন পরিচালক করণ জোহরের ‘তাখত’ ছবিতে কাজ করছেন। মুঘল আমলের ঐতিহাসিক কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবিতে ভিকি কুশল ও রণবীর সিং অভিনয় করছেন। ভিকি অভিনয় করছেন আওরঙ্গজেবের ভূমিকায় এবং রণবীর অভিনয় করছেন দারা শুকোর ভূমিকায়। কারিনা কাপুর অভিনয় করছেন সম্রাট শাহজাহানের মেয়ে জাহানারা বেগমের ভূমিকায়।
‘ভিরে দ্য ওয়েডিং’ ছবি দিয়ে কারিনা কাপুর চলতি বছর শুরু করেন। তাঁকে ‘গুড নিউজ’ ছবিতে দেখা যাবে। এ ছবিতে তিনি অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন। অক্ষয়-কারিনা নয় বছর আগে ‘কামবখত ইশক’ ছবিতে কাজ করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা আন্দোলনের ২৭ জনের জামিন

দেশের খবর: নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের অনেকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসার পর আজ কোটা সংস্কার আন্দোলনের পাঁচ মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ২৭ শিক্ষার্থীরও জামিন মিলেছে।
সোমবার ঢাকার বিভিন্ন মহানগর হাকিম আদালত এসব শিক্ষার্থীদের জামিনের আদেশ দেন। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খানও রয়েছেন।
এই জামিন আদেশের পর শিক্ষার্থীদের মধ্যে কাউকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো না হলে, কারো বিরুদ্ধে একাধিক মামলা না থাকলে এবং জামিনের কাগজপত্র কাল মঙ্গলবারের মধ্যে কারাগারে পৌঁছালে, তাঁরা যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মুক্তি পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
জামিন পাওয়া অন্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- মাসুদ আলম, আবু সাঈদ ওরফে ফজলে রাব্বী, রাকিবুল হাসান, আতিকুর রহমান, সাইদুর রহমান, জসীম উদ্দিন, আলী হোসেন, মাসুদ সরকার, ইউসুফ চৌধুরী, সাইদুল ইসলাম তৌহিদ, আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, ফারুক, এ পি এম সুহেল, সাখাওয়াত হোসেন, লুৎফুন্নাহার লুনা, তরিকুল ইসলাম, মশিউর প্রমুখ। এদের মধ্যে রাশেদ খানসহ কয়েকজন একাধিক মামলার আসামি।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদ হাসান জানান, আজ ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী কোটা আন্দোলনের নেতা রাশেদসহ ২৭ জনের জামিন মঞ্জুর করেন।
গত ১ জুলাই দুপুরে মিরপুর-১৪ নম্বরের ভাষানটেক বাজার এলাকার মজুমদার রোডের ১২ নম্বর বাসা থেকে রাশেদকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে শাহবাগ থানায় করা আইসিটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি দায়ের করেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়।
নথিতে থেকে জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন, যা প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়াধীন। এরপরও গত ২৭ জুন রাশেদ খান ‘কোটা সংস্কার চাই’ নামে একটি ফেসবুক গ্রুপ থেকে ভিডিও লাইভে এসে বক্তব্য দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য দেন।
আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসায় ভাঙচুরের আরেক মামলায় রাশেদকে আরও পাঁচ দিন রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে গত ১৮ জুলাই রাশেদকে আদালতে হাজির করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৯০০০ টাকা কেজি বিক্রি হচ্ছে সোনার মিষ্টি

অনলাইন ডেস্ক: মিষ্টি খেতে কমবেশি সকলেই পছন্দ করে। কিন্তু ভারতের গুজরাতের এক দোকানের মিষ্টির দাম শুনলে মিষ্টি খাওয়া ভুলে গিয়ে চোখ কপালে উঠবে।
জানা গেছে, গুজরাতের সুরাতের একটি দোকানে একধরনের মিষ্টি বিক্রি হল ৯০০০ টাকা কেজি দরে। এই বিশাল দামেই মিষ্টি বিক্রি হচ্ছে সেখানে। এমন নয় দাম শুনে মানুষ সেই মিষ্টি কিনছেন না, বরং দাম শোনার পরই সেই মিষ্টি কেনার জন্য আগ্রহ তৈরি হচ্ছে।
কিন্তু মিষ্টির দাম এত কেন?‌ মিষ্টির দোকানের পক্ষ থেকে জানা গেছে, প্রতিটি মিষ্টির ওপর লাগিয়ে দেওয়া হয়েছে ২৪ ক্যারাট সোনার ফয়েল। যা দিয়ে গোটা মিষ্টিটি মোড়া। এটাই এই দোকানের মিষ্টির বৈশিষ্ট্য।
স্থানীয়রা জানান, এই দোকানে মিষ্টি নাকি স্বাস্থ্যের জন্যও ভাল। দামি হলেও এই মিষ্টিগুলির চাহিদা কিন্তু প্রবল। সাধারণত মিষ্টির গায়ে সিলভার ফয়েল থাকলে, সেই মিষ্টির দাম হয় ৩০০-৩৫০ টাকা প্রতি কেজি।
তবে সোনায় মোড়া এই মিষ্টি আকর্ষণ করছে প্রত্যেককেই। মিষ্টির দোকানের নামই দেওয়া হয়েছে ‘‌২৪ ক্যারাট মিঠাই ম্যাজিক’‌।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদো নেই, রিয়ালের ম্যাচে মাঠে দর্শকও নেই!

খেলার খবর: জয় দিয়েই লা লিগায় অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে গেটাফেকে ২-০ গোলে হারাল বেল-বেঞ্জেমারা। কিন্তু রোনালদোহীন রিয়ালের ম্যাচে স্যান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম ছিল অর্ধেক দর্শকশূন্য।
কোন কোনও ব্যক্তি থাকেন, যারা একক দক্ষতায় দলের থেকেও বড় হয় ওঠেন। তখনই হয়তো তাদের মহাতারকা বলা হয়। তেমনই কিছুটা যেন দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনালদো আর রিয়াল মাদ্রিদের সঙ্গে।
রবিবার রোনালদোহীন রিয়ালের ম্যাচে স্টেডিয়াম অর্ধেকও ভরল না। লা লিগায় প্রথম ম্যাচে রিয়ালের ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে চোখে পড়ার মত দর্শক কম হল। রবিবার গেটাফের বিরুদ্ধে ম্যাচটাই ছিল লা লিগায় রোনালদোহীন রিয়াল মাদ্রিদ যুগের শুরু। রোনালদোকে ছাড়া ২-০ গোলে জিতলেও, চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়ালের ম্যাচে গত দশ বছরে এত কম দর্শক হয়নি। রবিবার সবচয়ে কম দর্শক হল স্যান্তিয়াগো বার্নাব্যুতে।
শেষবার রিয়ালের ম্যাচে এত কম লোক হয়েছিল ২০০৮-০৯ মৌসুমে। সেই সময় অবশ্য টানা পাঁচ ম্যাচ হারায় গুরুত্বহীন শেষ খেলায় দর্শকরা সেভাবে মাঠে আসেননি। সেবারই এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে ৬-২ গোলে হারে রিয়াল মাদ্রিদ। কিন্তু এবার চ্যাম্পিয়ন লিগ জেতার তকমা নিয়ে মাঠে নেমেও দর্শক হল না। ৯ বছর পর রোনালদোর রিয়াল ছাড়াটা যে সমর্থকরা মন থেকে মেনে নিতে পারেননি, তারই স্পষ্ট প্রমাণ মিলল।
রোনালদো ও কোচ জিদান ছাড়া রিয়াল মাদ্রিদ লা লিগায় প্রথম ম্যাচে অবশ্য ভালই খেলল। ১৯৮৪ সালের পর থেকে ঘরের মাঠে লা লিগার প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ কখনও হারেনি৷ সুপার কাপে অ্যাটলেটিকো ডি মাদ্রিদের কাছে হারের পরও অবশ্য সেই ধারা বজায় রাখলেন গ্যারেথ বেলরা। ২০ মিনিটে কারভাহালের গোলে এগিয়ে যায় রিয়াল। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন গ্যারেথ বেল।
শুধু রিয়াল মাদ্রিদ নয়, রোনালদো না থাকায় লা লিগারও আকর্ষণ যে কমেছে সেটা ভাল মতোই বোঝা যাচ্ছে। রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, সেটা অবশ্য বোঝা যাবে আগামী দিনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৯০ সেকেন্ডের এক পরীক্ষা ক্যান্সার নির্ণয় করবে

অনলাইন ডেস্ক: ক্যান্সার আপনার আছে কিনা নেই, ক্যান্সার হতে পারে কিনা, সেটাও বলে দিতে পারে একটি পরীক্ষা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রিসার্চাররা একটি দারুণ অ্যাকুয়রেট পরীক্ষা পদ্ধতি বের করেছেন। যেটা বলে দেবে আপনার আগামী সাড়ে তিন বছরের সময়কালে ক্যান্সার হতে পারে কিনা ৷
QIMR বার্গহোফার মেডিক্যাল রিসার্চ ইনসটিটিউট ৪০ থেকে ৭০ বছর বয়সীদের ওপর পরীক্ষা চালিয়েছেন ৷ আট বছর ধরে প্রায় ৪৫ হাজার মেলানোমা আক্রান্তদের নিয়ে কাজ করেছেন ৷ মেলোনমা বলতে আসলে বোঝায় আঁচিলের মতো গ্রোথ ৷
এটি একটি অনলাইন টেস্টের মতো। যাতে সাতটি বিভিন্ন ক্রাইটেরিয়ার কলাম পূরণ করতে হবে ৷ আপনার লিঙ্গ, স্কিনের ট্যান, আপনার শরীরে কতগুলি আঁচিল আছে, আপনার চুলের রঙ এবং আপনি কোন সানস্ক্রিন ব্যবহার করেন।
এই প্রশ্নোত্তরের জন্য আপনাকে কোনও বিশেষজ্ঞ হতে হবে না। বরং আপনি উত্তর দিলে পুরো বিষয়টি আপনাকে সহজে বিশ্লেষণ করে দেবে এই অনলাইন টুল। পরীক্ষার পর আপনার মাপকাঠি জেনে যাবেন, আপনি অধিক বিপদের ক্যাটাগরিতে পরেন না মাঝারি বিপদে না কম বিপদে পরেন ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ ষোলোতে কারা বাংলাদেশের প্রতিপক্ষ?

খেলার খবর: চলমান এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল ইতিহাস গড়েছে। আসরের অন্যতম শক্তিশালী দল কাতারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। নকআউট পর্বে লাল-সবুজের দলের প্রতিপক্ষ কারা তা এখনো ঠিক হয়নি। তবে ‘এফ’ গ্রুপের দুই দল ইরান ও সৌদি আরবের মধ্যে একটি দল হতে পারে বাংলাদেশের প্রতিপক্ষ।
আগামী ২৪ আগস্ট শেষ ষোলোর ম্যাচে লড়বে বাংলাদেশ। তারা ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে।
এশিয়ান গেমসের ‘এফ’ গ্রুপে সমান ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছে সৌদি আবর ও ইরান। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি, এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে কারা থাকছে লাল-সবুজের দলের প্রতিপক্ষ।
অবশ্য গ্রুপ পর্বে বাংলাদেশের পারফরম্যান্স খুবই নজর কেড়েছে। আগামী ২০২২ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কাতার অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে ইতিহাস গড়েছে।
তিন ম্যাচে এক জয়, এক ড্র এবং এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েই নকআউট পর্বে ওঠে তারা।
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক অধিনায়ক জামাল ভুঁইয়া। ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে ইনজুরি সময়ে লক্ষ্যভেদ করেন তিনি।
বাংলাদেশ এমন একটি দলকে হারিয়েছে যারা শক্তি-সামর্থ্যের বিচারে অনেক এগিয়ে। তা ছাড়া ফিফা র‌্যাঙ্কিংয়ে কাতার আছে ৯৮তম স্থানে, আর বাংলাদেশ অনেক পিছিয়ে আছে ১৯৪তম স্থানে। সে দলটির বিপক্ষে জয় পাওয়া অনেক বড় অর্জনই বটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আঃলীগের যুগ্ম সম্পাদক আনারুল সড়ক দূর্ঘটনায় আহত

দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক সকাল ১১ টার দিকে তার বাড়ি দেবহাটা উপজেলা সদর থেকে মোটর সাইকেলযোগে ব্যক্তিগত কাজে পারুলিয়ার দিকে রওনা হন। সখিপুর কেবিএ কলেজ গেটের সামনে পৌছালে পারুলিয়ার দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অপর গাড়ির চালক সামান্য আহত হলেও আনোয়ারুল হক মাথায় আঘাত সহ মারাত্মক আহত হলে তাকে প্রথমে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে তার সিটি স্কানিং সহ অপারেশন করা হয়েছে বলে জানা গেছে। এদিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত হাসপাতালে যান উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার বিভিন্ন ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার দেবহাটা সদর, কুলিয়া, পারুলিয়া, সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়নে সোমবার সকালে ভিজিডি ভাতাভোগী মহিলাদের মাঝে চাউল বিতরন করা হয়েছে। সকালে দেবহাটা ইউনিয়নে ভিজিডি মহিলাদের মাঝে চাউল বিতরন করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। এসময় ইউপি সচিব কামরুল ইসলাম বাবু সহ সকল ইউপি সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। কুলিয়া ইউপিতে ৫৬৮ জন ভাতাভোগী মহিলাদের মাঝে চাউল বিতরণ করেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এমাদুল ইসলাম। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আলহাজ¦ আসাদুল ইসলাম, ইউপি সদস্য প্রান কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া পারুলিয়া ইউপিতে চাউল বিতরন করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় সকল ইউপি সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। সখিপুর ইউনিয়নের চাউল বিতরন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন। নওয়াপাড়া ইউনিয়নে চাউল বিতরন করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি মুজিবর রহমান। এসময় সকল ইউপি সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest