বার্সায় দেখা যাবে পগবাকে?

খেলার খবর: ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ায় যাদের নাম এখন মুখে মুখে তাঁদের মধ্যে অন্যতম হলো পল পগবা। গুণীর গুণ বিশ্ব দেখেছে, দেখেছে বার্সেলোনাও। নজরকাড়া এই ফুটবলারকে নিয়ে শোনা যাচ্ছে গুঞ্জন, ইউরোপিয়ান ক্লাবগুলোর আগ্রহ সেটিকে বাড়িয়েছে বহুগুণ।
তবে গুঞ্জন আছে দুই দিকেরই- পগবা এই মৌসুমে বার্সায় যোগ দিতেও পারেন নাও পারেন। বার্সায় যোগদানের দিকে যুক্তি বেশি। হয়তো পগবারও এ রকম কিছু একটা করার ইচ্ছে আছে। তাই বোধয় ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিড ফিল্ডার বার্সেলোনার টেকনিক্যাল ডিরেক্টর এরিক আবিদালের সাথে আমেরিকায় কয়েকবার দেখা করেছেন। এই ফরাসি মিডফিল্ডার প্রিমিয়ার লিগ ছাড়তে চাইছেন আর ওদিকে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা উন্মুখ হয়ে আছে তাঁকে দলে টানার জন্য। ওল্ড ট্রাফোর্ডে পল পগবা দীর্ঘমেয়াদি চুক্তিতে থাকলেও হোসে মরিনহোর সঙ্গে তিক্ত সম্পর্কই তাঁকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করেছে।
অন্যদিকে আছে যোগদান না করার পেছনের হিসাব-নিকাশ। ম্যানচেস্টার ইউনাইটেডে মৌসুমে পল পগবার আয় ১২ মিলিয়ন ইউরো ইউরো প্রতি সপ্তাহে। কিন্তু বার্সেলোনা তাদের লভ্যাংশের ৭৩ শতাংশ খেলোয়াড়দের পারিশ্রমিক হিসেবে ব্যয় করতে প্রতিজ্ঞাবদ্ধ যা তাঁদের মূল খেলোয়াড়দের সাথে যেমন লিওনেল মেসির সঙ্গে চুক্তির সময় সমঝোতায় আসতে হয়। তাই এটি একটি সমস্যা হতে পারে।
অন্যদিকে পিএসজি মিডফিল্ডার আদ্রিয়ান রাবিয়োত এর ব্যাপারেও বার্সেলোনা আগ্রহী। রাবিয়োতের পিএসজি ছাড়ার কথা প্রায় বছরখানেক ধরে চলছে এবং বার্সার জন্য পগবার চাইতে তাঁকে নেওয়া সহজ হবে। তাই হয়তো এই মৌসুমেই পগবাকে বার্সায় দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপরিবর্তিত থাকছে ৩৯তম বিসিএস পরীক্ষার সময়

শিক্ষা সংবাদ: পূর্ব ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেও নির্ধারিত সময়েই পরীক্ষা এবং পরীক্ষার সময় কোনোভাবেই পরিবর্তন করা হবে না বলেও জানায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন, পিএসসি ঘোষিত সময়ে ৩ আগস্ট (শুক্রবার) ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর কোনো পরিবর্তন হবে না।
অস্থির এ পস্থিতিতে যান চলাচলে অচল অবস্থা চলছে, এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীরা ঢাকায় এসে উপস্থিত হতে বিড়ম্বনায় পড়তে পারেন- এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, ৩৯তম বিসিএস পরীক্ষার সময় অনেক আগেই ঘোষণা করা হয়েছে। আর দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে বিসিএস পরীক্ষা স্থগিত করতে হবে। যথা সময়ে স্বাস্থ্য ক্যাডারে বিশেষ এ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসির ঘোষাণা অনুযায়ী শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর ২৫টি কেন্দ্রে ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ এ বিসিএসে শুধু চিকিৎসক নেয়া হবে। এতে ২শ’ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এছাড়া ১শ’ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
অন্যান্য বিসিএস পরীক্ষার মতো এ পরীক্ষাতেও ঘড়ি, মোবাইল, ব্যাগ, ক্যালকুলেটরসহ কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে হলে আসতে পারবেন না পরীক্ষার্থীরা। এই নিষেধাজ্ঞা অমান্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এ সকল বিষয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পিএসসি থেকে জানা গেছে, ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল। এতে মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেন। ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেয়া হবে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৩৯তম বিশেষ বিসিএসে ২শ’ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এছাড়া ১শ’ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
জানা গেছে, মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১শ’ নম্বরের পরীক্ষা হবে। এছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২শ’ নম্বরের দুই ঘণ্টার এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। প্রতি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেয়া হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক-৫৩

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ মাদক মামলার আসামী ও দুই জামায়াত কর্মীসহ ৫৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার মাধবকাটিতে বাসের ধাক্কায় ৩বছরের শিশু বুশরা নিহত

জি.এম আবুল হোসাইন :

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকায় বাসের ধাক্কায় বুশরা নামের ৩বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। নিহত বুশরা ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের লিয়াকত আলী বাবুর মেয়ে।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, মেয়েটির মামা কাঞ্চন আলী বুশরাকে সাইকেলে করে মাধবকাটি থেকে বাড়ি ফেরার পথে সাতক্ষীরা থেকে আসা একটি বাস (যশোর জ-১১০০৬৭) পিছন থেকে ধাক্কা মারে। যাত্রীবাহী বাসের ধাক্কায় বুশরা ঘটনাস্থলেই নিহত হয় এবং তার মামা আহত কাঞ্চন আলী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সাতক্ষীরা সদর থানার এসআই ইব্রাহিম হোসেন বলেন, সকালে পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাস চাঁপায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শিক্ষামন্ত্রীর নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ ঘোষনা করা হয়েছে তখনই সাতক্ষীরা সহ সারাদেশে  বাস চালকদের বেপরোয়া ড্রাইভিং এর কারণে প্রাণ দিতে হচ্ছে অসংখ্য শিশু, যুবক সহ বিভিন্ন শিক্ষার্থীদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাখাইন পরিদর্শন করবে বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপ

বিদেশের খবর: রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠিত বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপ রাখাইন পরিদর্শনে যাবে এই মাসে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিস্থিতি পর্যালোচনায় এই সফর করা হবে। বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে উদ্ধৃত করে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এখবর জানিয়েছে। ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়ার পর রাখাইনে এটাই উভয় দেশের প্রতিনিধিদের প্রথম সফর।মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র সচিব এম শহিদুল হক সাংবাদিকদের বলেন, উপযুক্ত পরিবেশ নির্মাণে মিয়ানমার কী পদক্ষেপ নিয়েছে আমরা তা দেখতে চাই। তারা কী ধরনের বাড়ি তৈরি করেছে এবং রোহিঙ্গাদের বাণিজ্য ও ভূমির জন্য কী করছে তাও আমরা দেখতে চাই। ফেরার আগে আমরা তাদের ব্রিফিং শুনব। যাতে করে করে আমরা বলতে পারি তারা কী ধরনের কাজ করেছে এবং তা যথেষ্ট কিনা।
বাংলাদেশ ও মিয়ানমার ৩০ সদস্যের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে গত বছর ডিসেম্বরে। এই ওয়ার্কিং গ্রুপের মূল লক্ষ্য রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন করা।
এ বছরের মে মাসে যৌথ ওয়ার্কিং গ্রুপটি দ্বিতীয় বৈঠকে ঢাকায় মিলিত হয়। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন শহিদুল হক ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ইউ মুইন্ট থাই। মিয়ানমারের রাজধানী নেপিদোতে এই গ্রুপের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র সচিব জানান, যৌথ সফরটি দুই-তিনদিনের হবে এবং ৯ বা ১০ আগস্ট শুরু হতে পারে। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ যোগ দেবেন।
শহিদুল হক বলেন, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা রোহিঙ্গাদের নিরাপদ ও নিরাপত্তার সঙ্গে প্রত্যাবাসনে সক্ষম হবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনের ওপর যুক্তরাষ্ট্র ২৫% শুল্ক বাড়াচ্ছে

বিদেশের খবর: দুই দেশে বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন করে ২০ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে তিনি এর আগে ১০ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন।
বুধবার ট্রাম্প প্রশাসনের চীনের ওপর হঠাৎ করে বাড়তি এ শুল্ক আরোপের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে চীন সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ জুলাই ট্রাম্প প্রশাসন চীন থেকে আমদানি করা হাজারো পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করে। ওই তালিকায় খাদ্য পণ্য, রাসায়নিক, ইস্পাত, অ্যালুমিনিয়ামের পাশাপাশি কুকুরের খাবার, আসবাবপত্র, কার্পেট থেকে শুরু করে গাড়ির টায়ার, বাইসাইকেল, বেসবল গ্লোভস ও প্রসাধানী সামগ্রীও ছিল।
গত জুলাইয়ে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ শুল্ক আরোপকে ‘মাস্তানি’ বলে অভিযোগ করেছিল বেইজিং। এ সময় মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের জবাবে চীনও পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছিল।
বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমাত যুক্তরাষ্ট্র ও চীন আলোচনা করতে আগ্রহী, মঙ্গলবার মার্কিন গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারের সূচকেও ঊর্ধ্বগতি দেখা গেছে।
আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন ও চীনের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা লিউ হে’র মধ্যে কথা হয়েছে।
শুল্কের হার বাড়ানোর প্রস্তাব বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের কার্যালয়ের মুখপাত্র। প্রস্তাব বদলে গেলে শুল্ক কার্যকরের আগে জনসাধারণের মতামত পেতে যে সময়সীমা ঠিক করা হয়েছিল,তার কোনো পরিবর্তন হবে কিনা সে সম্বন্ধেও কিছু বলেননি তিনি।
জুলাইয়ের শুরুতে প্রাথমিকভাবে তিন হাজার ৪০০ কোটি ডলারের চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল মার্কিন সরকার। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সমপরিমাণ অর্থের পণ্যেও একই মাত্রার শুল্ক দিয়েছিল বেইজিং। এদিকে ওয়াশিংটন আগামী সপ্তাহগুলোতে চীন থেকে আমদানি করা আরও এক হাজার ৬০০ কোটি ডলারের পণ্যে শুল্ক বসানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে রয়টার্স। এসবের বাইরে আরও ৩০ হাজার কোটি ডলার চীনা আমদানি পণ্যেও শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সব পদক্ষেপ কার্যকর হলে চীনের ৫০ হাজার কোটি ডলারেরও বেশি পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অতিরিক্ত শুল্ক দিতে হবে। আর এমন হলে বেইজিংও পাল্টা পদক্ষেপ নেবে,যা দুই দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েই বাণিজ্য যুদ্ধের মাত্রা বাড়াবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নখের সংক্রমণ প্রতিরোধে ৯ পরামর্শ

স্বাস্থ্য কণিকা:  নখ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের দেহে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্টাইলের সেন্স বোঝা যায় নখের মাধ্যমে। তাই নখের যত্ন খুব জরুরি। নখের যত্ন না নিলে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে।
নখের যত্নে কিছু পরামর্শের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
১. পা ও হাতের নখ সব সময় পরিষ্কার ও শুষ্ক রাখুন।

২. ঠিকমতো নখ কাটুন।

৩. সঠিক মাপের জুতা পরুন।

৪. নখকে আর্দ্র রাখা জরুরি। তাই নখে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে নখ শক্ত ও স্বাস্থ্যকর থাকবে।

৫. প্রতি মাসে অন্তত একবার পেডিকিউর, মেনিকিউর করা নখের জন্য ভালো।

৬. খুব বেশি হাত ও পা ধোবেন না।

৭. অসুস্থ নখকে নেইল পলিশ দিয়ে ঢাকার চেষ্টা করবেন না। এতে সমস্যা বাড়তে পারে।

৮. রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে অনেক সময় নখে সংক্রমণ হয়। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্বাস্থ্যকর খাবার খান।

৯. প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। তাই নখে কোনো সমস্যা হচ্ছে কি না, এ বিষয়ে খেয়াল রাখুন। কোনো সমস্যা দেখা দিলে আগেভাগেই চিকিৎসকের পরামর্শ নিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইপিএল আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

খেলার খবর: ভারতের জাতীয় নির্বাচন আর কয়েক মাস পর। এতে দেশের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হওয়া নিয়ে ধোয়াশা। তবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তৈরি দক্ষিণ আফ্রিকা।
লোকসভা নির্বাচনের কারণে আইপিএল অন্যখানে সরে যাওয়ার সম্ভাবনা অনেক। তবে এত কম সময়ে বিকল্প ভেন্যুর নাম ঘোষণা নিয়ে দোদুল্যমান ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।নির্বাচনের দিনতারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না তারা। ভারতীয় বোর্ডের চিন্তা কমিয়ে দিতেই আইপিএলের ১২তম আসর দক্ষিণ আফ্রিকায় আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে সিএসএ।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ২০০৯ সালে সফলতার সঙ্গে আইপিএল আয়োজন করেছিল। ভক্ত সমর্থকদের দারুণ সাড়া পেয়েছিল ওইবার। আরেকটি জাতীয় নির্বাচনের কারণে আবারও আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে রইলো তারা।
দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী থাবাং মোরে বলেছেন, ‘তারা যদি আইপিএল দক্ষিণ আফ্রিকায় নেওয়ার সিদ্ধান্ত জানায়, তাহলে সহজ সরল জবাব হবে- হ্যাঁ। আইপিএল আয়োজনে আমরা আগ্রহী।’
থাবাং মোরে আরও জানান, শুধু দক্ষিণ আফ্রিকা নয়। দুবাইও আগামী আইপিএল আয়োজনের আগ্রহ জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest