সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ঈদ সামগ্রী বিতরণ

নতুন ‘নগরপিতা’ পেল গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের নতুন মেয়র হলেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। সিটি করপোরেশন হওয়ার পর তিনি হলেন মহানগরীর দ্বিতীয় নগরপিতা। ওই সিটিতে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিলেন ভোটাররা। আর সেখানে জিতল নৌকা।

আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে চার লাখ ১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ হওয়ায় নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে এ কথা জানান গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

আজ বুধবার সকালে এ সিটির ৪২৫টির মধ্যে ৪১৬টি কেন্দ্রের ফল নিয়ে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জাহাঙ্গীর আলমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন রিটার্নিং কর্মকর্তা।

ওই সিটি এলাকায় ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়। সবার আগে ইভিএমের ফলাফলই পেতে শুরু করেন রিটার্নিং কর্মকর্তা।

মঙ্গলবার সকালে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। এ সময় তিনি ‘জনগণের রায়কে’ মেনে নেবেন বলে জানিয়েছিলেন। একই সঙ্গে পরিকল্পিত ও বাসযোগ্য নগরী উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

তবে শতাধিক কেন্দ্রে জাল ভোট, কেন্দ্র থেকে দলীয় এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ করেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি নির্বাচন বন্ধ করে দেওয়ার দাবিও জানিয়েছিলেন। তবে নির্বাচন কমিশন যদি ভোট বন্ধ না করে, তাহলে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার অঙ্গীকারও করেছিলেন হাসান সরকার।

তবে ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, স্থগিত হওয়া নয়টি কেন্দ্র বাদে বাকি ৪১৬টি কেন্দ্রে ‘অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ’ হয়েছে।

এর আগে ২০১৩ সালে এ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক এম এ মান্নান নির্বাচিত হন। অধ্যাপক মান্নান মেয়র পদে নির্বাচিত হলেও সরকারের রোষানলে পড়ে গত পাঁচ বছরের অধিকাংশ সময় তিনি কারাগারে বন্দি ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিসরের হারে আবেগী কোচের মৃত্যু

সৌদি আরব ও মিসরের শেষ ম্যাচটা ছিল সম্মান রক্ষার। এমন নিরুত্তাপ ম্যাচেও আবেগী হয়ে পড়েন মিসর প্রিমিয়ার লিগে ১২ বারের চ্যাম্পিয়ন জামালেকের সাবেক কোচ আব্দেল রহিম মোহামেদ। বিশ্বকাপে মিসরের ‘নাইল স্পোর্টস’ চ্যানেলে নিয়মিত ম্যাচের বিশ্লেষণ করে আসছিলেন তিনি। গত পরশুও এসেছিলেন স্টুডিওতে। ইনজুরি টাইমের নাটকীয় গোলে ১-২ ব্যবধানে হেরে বসে মিসর। সৌদি আরবের সেই গোলের পর অসুস্থ হয়ে পড়েন আব্দেল রহিম মোহামেদ। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি রহিমকে। মিসরের সাবেক গোলরক্ষক মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ‘মিসর খারাপ খেলায় উত্তেজিত হয়ে পড়ছিলেন বারবার। তিনি আসলে আবেগী হয়ে পড়েছিলেন।’

ম্যাচ শেষের পরপরই রাশিয়ায় ছড়িয়ে যায় রহিম মোহামেদের মৃত্যুর খবর। এ নিয়ে মিসরের কোচ হেক্তর কুপার জানালেন, ‘রহিমের মৃত্যুর খবর শুনেছি তবে নিশ্চিত নই। দলের পরাজয় এর কারণ নয় বলেই মনে করি আমি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। গতরাত সোয়া ৩টার দিকে মহানগরীর বাগমারা ব্যাংকার্স লেন এলাকায় ব্যাংকার্স মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহানগরীর বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ।

পুলিশের দাবি, নিহতরা মাদক বিক্রেতা। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা, দুটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজু ও মানিক শেখকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সোয়া ৩টার দিকে তাদের নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় যায় পুলিশ।

সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় রাজু ও মানিক নিহত হন। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্দান্ত জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

খেলার খবর: শেষ ষোলোতে যেতে জিততেই হবে, তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচের দিকেও। এই জটিল সমীকরণ মাথায় রেখে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে চাপে নয়, আর্জেন্টিনার শুরুটা হয়েছিল উজ্জীবিত। লিওনেল মেসির ১৪ মিনিটের গোলে ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা। তবে বিরতির পর পেনাল্টি থেকে গোল করে তাদের হতাশ করে নাইজেরিয়া। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে রোহোর দুর্দান্ত গোলে ২-১ গোলে জিতে শেষ ষোলোতে গেল আর্জেন্টিনা।

সেন্ট পিটার্সবার্গে প্রথম আক্রমণ চালায় নাইজেরিয়া। কিন্তু সুবিধা করতে পারেনি। ৯ মিনিটে আহমেদ মুসার শটটি গোলবারের উপর দিয়ে চলে যায়। চার মিনিট পর হাভিয়ের মাসচেরানো পা থেকে বল হারালে কেলেচি আইহিনাচো আর্জেন্টিনার রক্ষণকে একটু চাপে ফেলেছিলেন। তবে মাসচেরানোই ভুল শুধরে নেন তাকে প্রতিহত করে।

পরের মিনিটে আকাশি-নীল উদযাপনে মেতে ওঠে গ্যালারি। এভার বানেগার লম্বা ক্রস বক্সের কিছুটা দূর থেকে পেয়ে ঊরু দিয়ে বল নিয়ন্ত্রণে নেন লিওনেল মেসি। তারপর ডান পায়ের চমত্কার কোনাকুনি শট নেন তিনি, নাইজেরিয়ার গোলরক্ষক ফ্রাঙ্কিস উজোহার ধরাছোঁয়ার বাইরে দিয়ে বল দূরের পোস্ট দিয়ে জড়ায় জালে।

বিশ্বকাপে এটি ছিল মেসির ষষ্ঠ গোল, আর রাশিয়ার এই আসরে শততম গোল।

২৭ মিনিটে আরেকটি গোলের সুযোগ পায় আর্জেন্টিনা। মেসির বাড়িয়ে দেওয়া বল নিয়ে হিগুয়েইন ঢুকে পড়েছিলেন প্রতিপক্ষের বক্সে। কিন্তু সামনে এগিয়ে এসে তাকে বাধা দেন উজোহা। ৩২ মিনিটে দারুণ মুহূর্ত তৈরি করেছিলেন আনহেল দি মারিয়া। দ্রুত গতিতে তিনি বক্সে ঢোকার আগে বালোগান তাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন।

এই ফ্রি কিক থেকে মেসির শট বাঁ দিকে ঝাপিয়ে পড়ে ঠেকান। বল উজোহার হাত ছুঁয়ে পোস্টে আলতো স্পর্শ করে লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধ আর্জেন্টিনা শেষ করেছে ১-০ গোলে এগিয়ে থেকে।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে নাইজেরিয়া সমতা ফেরায়। ৪৯ মিনিটে এতেবোর কর্নার কিক বক্সে ঢোকার মুহূর্তে মাসচেরানো ফাউল করেন বোলোগানকে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দেন পেনাল্টির সিদ্ধান্ত, মাসচেরানো দেখেন হলুদ কার্ড। ১২ গজ দূর থেকে লক্ষ্যে শট নেন ভিক্টর মোসেস। ৫১ মিনিটে তার ধীর গতির নিচু শটের বিপরীত দিকে ঝাপিয়ে পড়েন আরমানি, বল জড়ায় জালে। সমতা ফেরানো আনন্দে মাতে আফ্রিকানরা।

নাইজেরিয়া দারুণ সুযোগ পায় ৭২ মিনিটে। আর্জেন্টিনার রক্ষণের ফাঁক থাকার সুযোগ নিয়ে বক্সের বেশ দূর থেকে শট নেন এনদিদি। তার জোরালো শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। চার মিনিট পর আরেকটি পেনাল্টির শঙ্কায় পড়ে আর্জেন্টিনা। মার্কোস রোহো ডিবক্সের মধ্যে বল বিপদমুক্ত করেন, কিন্তু তার মাথা ছুঁয়ে হাতে লাগে। ভিএআর দেখে রেফারি সিদ্ধান্তে পৌঁছান, ইচ্ছা করে বল হাত দিয়ে নিয়ন্ত্রণ করেননি রোহো।

৮১ মিনিটে রোহোর পাস বক্সের মধ্যে পেয়েও কাজে লাগাতে পারেননি হিগুয়েইন। তার শট অনেক উঁচু দিয়ে চলে যায় মাঠের বাইরে। দুই মিনিট পর আরমানি দারুণ সেভে নাইজেরিয়াকে এগিয়ে যেতে দেননি।

৮৬ মিনিটে মেরকাদোর নিখুঁত ক্রস বক্সের মাঝখান থেকে প্রথম শটেই জালে পাঠান রোহো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম এগিয়ে আছেন। ৮০টি কেন্দ্রে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৮৯ হাজার ২৪২ ভোট। অন্যদিকে বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ৩৯ হাজার ১৭২ ভোট।  আজ মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪২৫টি কেন্দ্রের মধ্যে নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বিশাল এ সিটি করপোরেশন এলাকায় জাতীয় সংসদের তিনটি সংসদীয় আসন রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌরসভার সম্পত্তি জাল করায় ফারুক ইলেকট্রিকে তালা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার হস্তক্ষেপে অবৈধ করা দোকান ফারুক ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের পাকাপোলস্থ ফারুক ইলেকট্রিকে সাতক্ষীরা পৌরসভার হস্তক্ষেপে সদর থানা পুলিশের উপস্থিতিতে দোকানটি বন্ধ করে তালাবদ্ধ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সভার পৌরসভার কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, শেখ আব্দুস সেলিম ও মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী।
জালাল ইলেকট্রিকের মালিক মো. শাহাজালাল জানান, ১৪৪৯৯ দাগে পৌরসভার ২৭ ফুট জায়গা জাল দলিল করে ২০০৭ সাল থেকে ভোগ-দখল করে আসছে ফারুক ইলেকট্রিকের মালিক ফারুক। তৎকালীন বিএনপি সরকার ক্ষমতা থাকায় জামাতের এমপি মাওলানা আব্দুল খালেক ও জামাত নেতা সানি খালেকের প্রভাব দেখিয়ে পৌরসভা থেকে আমার ডিসিআরকৃত জায়গাসহ পৌরসভার ২৭ ফুট জায়গা জোর জবর দখল করে নেয় ফারুক। সেখানে তার নামে গড়ে তোলে ফারুক ইলেকট্রিক নামক ব্যবসায়ী প্রতিষ্ঠান।
ইতোমধ্যে ফারুক জাল দলিলের মাধ্যমে নিজ দখলে রাখতে পৌরসভার সম্পত্তিকে অস্বীকার করে পৌরসভাকে বিবাদী করে একটি মামলা করে। সে মামলায় আদালতে বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় আদালত তার জাল কাগজপত্র সেফকাষ্টোডিতে নেন। আজ ২৭ জুন বুধবার পৌরসভার মাসিক মিটিং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ জাতীয় সংসদে বক্তব্য রাখবেন ডা. রুহুল হক এমপি

প্রেস বিজ্ঞপ্তি: আজ সন্ধ্যায় (সম্ভাব্য সময়: রাত ৮ টার দিকে) দশম জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখবেন সাতক্ষীরা -০৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক। তার বক্তব্য শোনার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাজীপুর সিটি নির্বাচন; ভোটগ্রহণ শেষ চলছে গণনা

দেশের খবর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। তবে ভোট সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম।

এ নির্বাচনে ৪২৫ কেন্দ্রে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। সাত মেয়রপ্রার্থীর পাশাপাশি ২৫৪ সাধারণ কাউন্সিলর ও ৮৪ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে গাজীপুর সিটির মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির (ধানের শীষ) হাসান উদ্দিন সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest