সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

কলারোয়ায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় গ্রাম পুলিশদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে উপজেলার ১২টি ইউনিয়নের ৯২জন গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার)দের মাঝে নতুন পোশাক সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রির মধ্যে রয়েছে জামা, প্যান্ট, সোয়েটার, জুতা, মোজা, বেল্ট ও টুপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন তাঁর কার্যালয়ে এ পোশাক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা গ্রাম পুলিশের কার্যকরী সভাপতি শেখ আলী হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কলারোয়া উপজেলা গ্রাম পুলিশ কল্যাণ সমিতির সভাপতি ইজাহার আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চসহকারী আব্দুল মান্নান, ঠিকাদার দিপুসহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম মহাল্লাদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির জরিমানা

আরাফাত আলী : কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে বাবু নামে এব যুবককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। সে উপজেলার রতনপুর ইউনিয়নের গড়–ইমহল গ্রামের ওহিদুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, সোমবার বেলা ২ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক মোজাফ্ফার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মাদকসেবন অবস্থায় বাবুকে আটক করে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার ভূমি নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ পরিচালনা করে তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের আগেই মা হচ্ছেন প্রিয়াঙ্কা!

বিনোদন সংবাদ: কিছুদিন আগে কথিত বয়ফ্রেন্ড বিখ্যাত পপ গায়ক নিক জোনাসকে সঙ্গে নিয়ে ভারতে ঘুরে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও নিককে পরিচয় করিয়ে দিয়েছেন নায়িকা৷ এমনকী মুকেশ আম্বানির ছেলের প্রি-এনগেজমেন্ট পার্টিতেও প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে নিকের হাতে হাত রাখা অবস্থাতেই৷

বেশ কয়েকদিন ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি তাঁকে৷ আর এবার শোনা যাচ্ছে তিনি নাকি মা হতে চলেছেন ৷

বাঙালি পরিচালক সোনালি বসু ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’নামে একটি ‘ছবি বানাতে চলেছে যাতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া৷ জানা গিয়েছে, ছবিটি আইশা চৌধুরী নামে একজন তরুণ মোটিভেশনাল স্পিকারের জীবনের ওপর নির্মিত। যে একটি বিরল ব্যাধি নিয়ে বেড়ে উঠেছে।

যে চরিত্রটিতে অভিনয় করবেন জায়রা ওয়াসিম। আর প্রিয়াঙ্কা করবেন জায়রার মায়ের চরিত্র। এছাড়া এই ছবিটিতে অভিনয় করবেন ফারহান আখতারও।

সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রিয়াঙ্কা একটি পোস্টও করেছেন ৷ গতকাল এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা। তিনি স্ক্রিপ্টের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, শুরু হলো প্রস্তুতি, হিন্দি সিনেমার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের জাতীয় ফুটবলে ১০ বছরে ২০ কোচ!

খেলার খবর: অব্যাহত পতনের ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় ফুটবল দল যেন হাস্যকর দলে পরিণত হয়েছে। বাফুফে সভাপতির অব্যাহত কথার ফুলঝুড়ির মাঝে পাড়ার ক্লাবের সঙ্গেও ইদানিং হারতে শুরু করেছে জাতীয় দল। বিশ শতকের শেষ আর একুশ শতকের শুরু থেকেই দেশের ফুটবলের পতনের শুরু হয়। সেই সঙ্গে শুরু হয় একের পর এক কোচ বদল। বাংলাদেশের ফুটবলে কোচের টিকে থাকা আর রাশিয়া বিশ্বকাপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া একই বিষয়।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ২০০৮ থেকে চলতি ২০১৮ সাল পর্যন্ত ২০জন কোচ এসেছেন এবং গিয়েছেন! এর আগে ১৯৭৫ সাল পর্যন্ত কোচের তথ্য পাওয়া যায়। ১৯৭৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৩২ বছরে কোচ ছিলেন মাত্র ১২ জন। আর সর্বশেষ ১০ বছরের হিসেবে দেখা যায়, বছরপ্রতি ২জন করে কোচ এনেছে এবং বিদায় করেছে বাফুফে!

২০০৮ সালের মে মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন দেশিয় কোচ সৈয়দ হাসান কানন। তারপর ২ মাসের জন্য আবু ইউসুফকে কোচ করা হয়। সাবেক তারকা শফিকুল ইসলাম মানিক ওই বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের জানুয়ারিতে জাতীয় দলের দায়িত্ব নেন ব্রাজিলের কোচ ডিডো। তিনি একটু বেশি সময় নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালনে সক্ষম হন। ওই বছরের ডিসেম্বর পর্যন্ত ২ মাস দায়িত্ব পালন করেন দেশিয় কোচ রিজওয়ান আলী জাহেদ।

২০১০ সালের জানুয়ারিতে আনা হয় সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচকে। উনি ফ্রেব্রুয়ারিতেই বিদায় হন। সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন সাইফুল বারী টিটু। সেপ্টেম্বর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত বেশ কয়েকমাস কাটিয়ে দেন ক্রোয়েশিয়ান কোচ রবার্ট রুবচিচ। ওই বছর জুনে এসেই বিদায় হন মেসিডোনিয়ান কোচ জর্জ ইভানোভস্কি। ওই মাসেই নতুন কোচ হিসেবে আসেন নিকোলা ইলিয়ভস্কি। টিকে যান ডিসেম্বর পর্যন্ত।

২০১২ সালের শুরু থেকে কোচহীন জাতীয় ফুটবল দল। সেপ্টেম্বরে পুনরায় দায়িত্ব পান সাইফুল বারী টিটু। কাটিয়ে দেন ডিসেম্বর পর্যন্ত। জানুয়ারি ২০১৩ সালে আসেন নেদাল্যান্ডের কোচ লডউইক ডি ক্রুইপ। গত ১০ বছরে তিনিই সম্ভবত বেশি সময় টিকে থাকা কোচ। টিকে যান  ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত। ওই মাসেই নতুন কোচ হিসেবে আসেন ইতালিয়ান ফাবিও লোপেজ। নভেম্বরেই বিদায় নেন তিনি।

২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন দেশিয় কোচ মারুফুল হক। ফেব্রুয়ারিতে আসেন গঞ্জালো সানচেজ মরেনো। মে মাস পর্যন্ত টিকেছিলেন এই স্প্যনিশ কোচ। মে মাসে দায়িত্ব নিয়ে জুন মাসেই বিদায় হন নেদারল্যান্ডসের কোচ লুডউইক ডি ক্রুইফ। ২০১৬ সালের জুনে আসেন টম সেইন্টফিট। এই বেলজিয়ান কোচ টিকে যান অক্টোবর পর্যন্ত। তারপর আবারও কোচহীন বাংলাদেশ।

২০১৭ সালের মে মাসে নতুন কোচ হিসেবে আসেন ইংলিশ-অস্ট্রেলিয়ান অ্যান্ডু ওর্ড। চলতি বছরের এপ্রিলে তিনি যোগ দেন থাইল্যান্ডে ক্লাব এয়ারফোর্স সেন্ট্রাল এফসিতে। একটি জাতীয় দলের দায়িত্ব ছেড়ে অচেনা ক্লাবের দায়িত্ব নেওয়া মানে আমাদের ফুটবলের মান কতটা নীচে বুঝতে পারছেন? চলতি বছরের মে মাসে নতুন কোচ হিসেবে এসেছেন ইংল্যান্ডের জেমি ডে। কতদিন টিকতে পারেন দেখা যাক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবৈধ সম্পদ: নোটিস দেওয়া হবে ডিআইজি মিজানকে

দেশের খবর: আলোচিত পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়ে এসব সম্পদের উৎস জানতে নোটিস দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচারয্য বলেন, “ডিআইজি মিজান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্নার নামে শিগগিরই এ নোটিস পাঠানো হবে।”

এ বছরের জানুয়ারিতে ঢাকা মহানগর পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানের বিরুদ্ধে স্ত্রী-সন্তান রেখে আরেক নারীকে জোর করে বিয়ে ও নির্যাতনের অভিযোগ ওঠে।

এ নিয়ে তোলপাড়ের মধ্যেই এক নারী সংবাদ পাঠককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে ডিএমপি থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি তার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক।

ডিআইজি মিজান পুলিশের উচ্চপদে থেকে তদবির, নিয়োগ, বদলিসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে নানা উপায়ে শত কোটি টাকার মালিক হন বলে দুদকে অভিযোগ আসে।

এই অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের জন্য গত ১০ ফেব্রুয়ারি উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীকে দায়িত্ব দেয় দুদক।

এ অনুসন্ধানের অংশ হিসেবে গত ৩ মে মিজানকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা।

ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার সাভারে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে তার নিজের নামে পাঁচ কাঠা জমি রয়েছে।

এছাড়া পূর্বাচল নতুন শহর এলাকায় ৫ কাঠা, পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির অধীনে অ্যাডভান্স পুলিশ টাউনে সাড়ে ৭ কাঠার প্লট ছাড়াও বরিশালের মেহেদিগঞ্জ পৌরসভা এলাকায় ৩২ শতাংশ জমিতে ২৪০০ বর্গফুটের দোতলা ভবন করেছেন বলে দুদকের অনুসন্ধানে এসেছে।

অন্যদিকে ডিআইজি মিজান স্ত্রী সোহেলিয়া আনার রত্নার নামে উত্তরা রেসিডেন্সিয়াল মডেল টাউনে ১৭৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট ৬৩ লাখ ৯০ টাকায় কিনেছেন বলে দুদকে অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া মিজানের ছোট ভাই মাহবুবুর রহমান স্বপনের নামে রাজধানীর নিউ বেইলি রোডে ২৪০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। মেহেদিগঞ্জে ওষুধ ব্যবসা করে মাহবুবুর ৫৫ লাখ ৫১ হাজার ৮৪০ টাকা দিয়ে এ ফ্ল্যাট কিনলেও এতে তার বড় ভাই মিজানের বিনিয়োগ থাকতে পারে বলে দুদকের প্রতিবেদনে বলা হয়।

মিজানের ভাগিনা রাজধানীর কোতোয়ালী থানার এসআই মাহামুদুল হাসানের নামে নগরীর পাইওনিয়ার রোডে ১৯১৯ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে।

২০১৬ সালে অগাস্টে তিনি এসআই পদে যোগ দেওয়ার আগে ৬৬ লাখ ১৮ হাজার ৮০ টাকা দিয়ে এ ফ্ল্যাট কেনা হয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ওই ফ্ল্যাট কেনার ক্ষেত্রে মিজানুর রহমানের বিনিয়োগের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।

এসব অবৈধ সম্পদ অর্জন করার কারণে ডিআইজি মিজান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্নার নামে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুহা থেকে আরো ৪ কিশোরকে উদ্ধারের পর অভিযান স্থগিত

বিদেশের খবর: সময় এবং প্রতিকূল পরিবেশের মধ্যে চলা দ্বিতীয় দিনের অভিযানে থাইল্যান্ডের গুহায় আটকে থাকা আরো ৪ ফুটবলারকে বের করে এনেছে উদ্ধারকারীরা। এর পরপরই দ্বিতীয় দিনের অভিযান স্থগিত করে কর্তৃপক্ষ।

এ নিয়ে দুই দিনের অভিযানে মোট ৮ জন কিশোর ফুটবলারকে ‍উদ্ধার করা হলো। রোববার চার জনকে উদ্ধারের পর সোমবার উদ্ধার করা হয় আরো ৪ জনকে।

তবে এখনো গুহার ভেতরে আটকা পড়ে আছে আরো ৪ জন ক্ষুদে ফুটবলার এবং তাদের তরুণ কোচ।

উদ্ধার অভিযানের খবর সংগ্রহের দায়িত্বে থাকা প্রতিনিধিদের বরাতে বিবিসি জানায়, উদ্ধারের পর কয়েকজনকে গুহার মুখ থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখা গেছে।

উদ্ধার অভিযানের প্রধান নারংসাক ওসোতানাকর্ন বলেন, স্থানীয় সময় সোমবার সকাল ১১টার দিকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে রোববারের তুলনায় সোমবার আরো বেশি কর্মকর্তা অভিযানে অংশ নেন।

গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ছিলো ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচের দলটি।

টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর পর আরও ৬ দিন পর দলটিকে বের করে আনাতে চূড়ান্ত অভিযান শুরু করে উদ্ধার কর্তৃপক্ষ।

প্রথম দিনের অভিযানে চারজনকে উদ্ধার করে আনে উদ্ধারকারীরা। এতদিনে উদ্ধার না করতে পারার মূল কারণ ছিলো টানা বৃষ্টিতে গুহার ভেতর সৃষ্ট তীব্র স্রোতের বন্যা আর গুহার গিরিপথের প্রতিকূল গঠন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদত্যাগ করলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীও

বিদেশের খবর: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে দেশটির তিনজন মন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটলো।

ইউরোপিয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার ব্রেক্সিট পরিকল্পনাকে সমর্থন করার বদলে নিজেদের সরিয়ে নিয়েছেন তারা।

দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনা মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার দুই দিনের মাথায় এই পদত্যাগের ঘটনা ঘটলো।

সোমবার বিকেলে ওয়েস্টমিনস্টারে নিজের এমপিদের সামনে ভাষণ দেওয়ার কথা রয়েছে থেরেসা মে’র। সাংসদদের মধ্যেও ব্রেক্সিট নিয়ে ক্ষোভ তীব্র হচ্ছে।

শুক্রবার ‘সফট’ ব্রেক্সিট নীতি নিয়ে দ্বিধা-বিভক্ত মন্ত্রিসভার সাথে দিনব্যাপি বৈঠকের পরও সমঝোতা আনতে ব্যর্থ হন প্রধানমন্ত্রী থেরেসা মে।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, আজ দুপুরে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বরিস জনসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। শিগগিরই নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। জনসনের কাজের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবারের বৈঠকের পর প্রধানমন্ত্রীর ব্রেক্সিট পরিকল্পনাকে অপ্রিয় বিষয়কে উন্নতির বৃথা চেষ্টা বলে অভিহিত করেন বরিস জনসন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কতিপয় দুর্বৃত্তের কর্মকাণ্ডের কারণে চিকিৎসাসেবার সুনাম নষ্ট হচ্ছে-হাইকোর্ট

দেশের খবর: ‘ভুল হবে বলে আমাদের একটা উচ্চ আদালত রয়েছে। ভুলটা অন্যায় নয়। কিন্তু ভুলটা জাস্টিফাই করার জন্য যদি হরতাল (ধর্মঘট) ডাকা হয়, তবে তা অন্যায়।’, একটি রুলের শুনানি চলাকালে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল মালিকদের ডাকা ধর্মঘটের প্রসঙ্গ তুলে সোমবার (৯ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। আদালত বলেন, ‘কতিপয় দুর্বৃত্তের কর্মকাণ্ডের কারণে চিকিৎসাসেবার সুনাম নষ্ট হচ্ছে। ভুল চিকিৎসার ভয়ে রোগীরা পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে।’

চুয়াডাঙ্গায় চক্ষু শিবিরে চিকিৎসা নিতে আসা ২০ রোগীর চোখ হারানো বিষয়ে দায়ের করা রিটের শুনানির দিন ছিল সোমবার।

আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী অমিত দাস গুপ্ত। তার সঙ্গে ছিলেন সভাষ চন্দ্র দাস। অন্যদিকে, ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ।

এর আগে চুয়াডাঙ্গা শহরের ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে আয়োজিত চক্ষু শিবিরে চিকিৎসা নিতে এসে চোখ হারানো ২০ জনের প্রত্যেককে এক কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। কিন্তু সেই রুলের কোনও জবাব আদালতে দাখিল না করায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে ব্যাখ্যা দিতে তলব করেন আদালত। সোমবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ ও চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. মো. খাইরুল আলম আদালতে হাজির হন।

শুনানির শুরুতে আদালতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ ও চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. মো. খাইরুল আলম রুলের বিষয়ে তাদের লিখিত জবাব দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেন। তখন আদালত বলেন, ‘লিখিত জবাব দাখিলের জন্য সময় পাবেন। যেহেতু (স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও চুয়াডাঙ্গার সিভিল সার্জন) দু’জনই আছেন, তাই আপনাদের বক্তব্য ব্যক্তিগতভাবে শুনবো।’

এরপর আদালত সিভিল সার্জনকে উদ্দেশ করে বলেন, ‘চক্ষু শিবির করার আগে আপনার অনুমতি নেওয়া হয়েছিল কিনা?’ জবাবে সিভিল সার্জন বলেন, ‘না, নেয়নি।’

এরপর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদের বক্তব্য শুনতে চান আদালত। শুরুতে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর আবুল কালাম আজাদকে দেখিয়ে আদালত বলেন, ‘চট্টগ্রামে যা (চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিকরা চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা) হয়েছে, সেটি দুঃখজনক। আজকের (৯ জুলাই) মামলার সঙ্গে এটি সম্পর্কিত নয়। যেহেতু আপনি (স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক) আছেন— তাই বলছি, মানুষ বিপদে পড়লে তিন পেশার লোকের কাছে যায়—পুলিশ, আইনজীবী এবং ডাক্তার। তিনটি পেশা যদি কিছু কিছু দুর্বৃত্তের কারণে ধ্বংস হয়, তবে মানুষ বিপদে পড়বে। মেয়েটাকে (চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রাফিদা খান রাইফার মৃত্যু) তো ফিরিয়ে আনা যাবে না। ডাক্তাররা দেবতা নন। আমাদের (মানুষের) ভুল হবে বলে আমাদের একটা উচ্চ আদালত রয়েছে। ভুলটা অন্যায় নয়। কিন্তু ভুলটা জাস্টিফাই (যথাযথ) করার জন্য যদি হরতাল (ধর্মঘট) ডাকা হয়, তবে তা অন্যায়।’

আদালত আরও বলেন, ‘কতিপয় দুর্বৃত্তের কর্মকাণ্ডের কারণে চিকিৎসা সেবার সুনাম নষ্ট হচ্ছে। দেশে অনেক স্বনামধন্য চিকিৎসক এবং ভালো মানের চিকিৎসা সেবার সুযোগ থাকা সত্ত্বেও কতিপয় ভুল চিকিৎসার ভয়ে রোগীরা পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে। এতে দেশীয় মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। তাই আদালত এ ধরনের পরিস্থিতি কমিয়ে আনার জন্য আপনাকে (স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ) বলা হলো।’

এরপর প্রফেসর ডা. আবুল কালাম আজাদ আদালতকে বলেন, ‘আমরা মহামান্য আদালতের সঙ্গে একমত। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। চট্টগ্রামে ইতোমধ্যে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

চুয়াডাঙ্গায় চিকিৎসা নিতে আসা চোখ হারানো ২০ জনের বিষয়ে আবুল কালাম আজাদ আদালতকে বলেন, ‘এ ঘটনায় দুটি তদন্ত কমিটি করেছি। তারা ইতোমধ্যে প্রতিবেদন তৈরি করেছে। আমরা পর্যালোচনা করছি। ইমপ্যাক্ট হাসপাতাল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ওষুধের নমুনা ‘আইসিডিডিআরবি’তে পাঠায়। তাদের রিপোর্ট অনুযায়ী ওই ওষুধে ব্যাকটেরিয়ার নমুনা পাওয়া গেছে। কিন্তু আমাদের প্রতিবেদনে ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি। আমরা দুটো রিপোর্টই পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।’

পরে আদালত আগামী ১৬ জুলাই এ মামলায় জারি করা রুলের পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। এরপর প্রফেসর ডা. আবুল কালাম আজাদকে উদ্দেশ করে বলেন, ‘লিখিত জবাবে যেন ঘটনার প্রকৃত কারণ উদঘাটিত হয়।যাতে করে,ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া যায়।’ এই বলে আদালত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।

প্রসঙ্গত, এর আগে গত ২৯ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘চক্ষু শিবিরে গিয়ে চোখ হারালেন ২০ জন!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘চুয়াডাঙ্গার ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমুনিটি হেলথ সেন্টারে তিন দিনের চক্ষু শিবিরের দ্বিতীয় দিন ৫ মার্চ ২৪ জন নারী-পুরুষের চোখের ছানি অপারেশন করা হয়। অপারেশনের দায়িত্বে ছিলেন চিকিৎসক মোহাম্মদ শাহীন। এদের মধ্যে চার জন রোগী নিজেদের উদ্যোগে উন্নত চিকিৎসার ইমপ্যাক্টের পক্ষ থেকে ১২ মার্চ একসঙ্গে ১৬ জন রোগীকে ঢাকায় নেওয়া হয়। ততদিনে অনেক দেরি হয়ে যায়। ৫ মার্চের ওই অপারেশনের ফলে এদের চোখের এত ভয়াবহ ক্ষতি হয়েছে যে, ১৯ জনের একটি করে চোখ তুলে ফেলতে হয়েছে। আর বাকি একজন অন্য জায়গায় চিকিৎসা নিতে থাকেন।

পরে প্রকাশিত ওই প্রতিবেদনটি সংযুক্ত করে আইনজীবী অমিত দাসগুপ্ত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত ১ এপ্রিল রিট দায়ের করেন।

রিটের শুনানি নিয়ে চুয়াডাঙ্গা শহরের ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষু শিবিরে চিকিৎসা নিতে এসে চোখ হারানো ২০ জনের প্রত্যেককে এক কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest