সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ছাত্রদল নেতার উদ্যোগে ইফতারি বিতরণসাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতারদেবহাটার দর্জিরা আসন্ন ঈদুল ফিতর ঘিরে ব্যস্ত সময় পার করছেনবেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনদেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলা- নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে– সাবেক এমপি হাবিবসাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতারInsider Bonus Secrets at Sweety Win for Seasonal Celebrationsবাগেরহাটে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাস সংঘর্ষে বর ও নববধূসহ প্রাণ গেল ১৪ জনের

দেশরতœ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সভা

দেশরতœ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন আলম সাদ্দাম। সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি শাওনের পরিচালনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমন,সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম,কাজী সাদিকুজ্জামান (দীপ) সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিফ খান,সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম গাজীসহ সাতক্ষীরা সদর উপজেলা সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাহরি ও ইফতারে যা খেতে পারেন

স্বাস্থ্য ডেস্ক: রমজান মাস এলে নিয়মিত খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসে। খাদ্যের অনিয়মে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সুস্থভাবে রোজা রাখার জন্য মেনে চলা চাই সঠিক ডায়েট চার্ট। জেনে নিন ইফতার ও সাহরিতে কী খাবেন আর কী খাবেন না-

প্রথমেই বলে নিই কী খাবেন:
সাহরি ও ইফতারে কয়েকটি খেজুর খান। আঁশ জাতীয় খাবার খেজুর গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সাহরি ও ইফতার মেন্যুতে প্রচুর পরিমাণে শাকসবজি ও ফল রাখুন। এগুলোতে রয়েছে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম ও ফাইবার যা সুস্থ থাকতে সাহায্য করে। সাহরিতে ভাত রাখতে পারেন নিশ্চিন্তে। ভাত হজম হতে সময় নেয় অনেক। পেট ভরা থাকে দীর্ঘক্ষণ। এছড়া সাহরিতে কার্বোহাইড্রেট ও আঁশ জাতীয় খাবার খান। এসব খাবার দীর্ঘসময় পেট ভরা থাকতে সাহায্য করবে। শাকসবজির পাশাপাশি মাছ ও মাংস রাখা চাই সাহরির মেন্যুতে।

ইফতারে পুষ্টিকর স্যুপ খেতে পারেন। এটি এনার্জি ফিরিয়ে আনবে। রোজার সময় প্রচুর পরিমাণে পানি পান করার কোন বিকল্প নেই। সাহরি ও ইফতারে প্রচুর পানি পান করুন যেন পানিশূন্যতা দেখা না দেয়।

আর কী খাবেন না:
অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার না খাওয়াই ভালো। মিষ্টি খাবারে তৃষ্ণা হয় বেশি। এছাড়া হজমেও সমস্যা হতে পারে। রোজায় অতিরিক্ত চা/কফি এড়িয়ে চলুন। এগুলো শরীরকে ডিহাইড্রেটেড করে। তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন। অ্যাসিডিটির কারণ হতে পারে এসব খাবার। অতিরিক্ত ঝাল ও মসলাযুক্ত খাবার খাবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার আলোচনা সভা

নিস্বজ প্রতিনিধি: বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক ৩৭ তম ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় জজকোর্ট প্রাঙ্গনে পিপি কার্যালয়ে সংগঠনের সভাপতি এপিপি এড. আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক ও জজকোর্টের পিপি এড. ওসমান গনি।
আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড. ইউনুছ আলি, ওয়ার্কাস পার্টি নেতা অতিঃ পিপি এড. ফাহিমুল হক কিসলু, সম্মানিত অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক এড. আল মাহমুদ পলাশ।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সিনিঃ সহ সভাপতি অতিঃ পিপি এড. তপন কুমার দাস, আইনজীবী সমিতির কার্য্যকারী সদস্য এড. হাবিব ফেরদাউস শিমুল, ছাত্রলীগের সাবেক নেতা এপিপি এড. তামিম হোসেন সোহাগ, এপিপি আব্দুল আজিজ, এড. গাজী আব্দুল সালাম, এড. প্রবীর মুখার্জি, এড, কাজি আবু তাছিন। উপস্থিত ছিলেন এড. বিডি জামান, এড. ইয়াসমিন সুলতানা, এড, ছাইফুল ইসলাম, এড. মিজানুর রহমান, এড. আব্দুল কালাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ন সম্পাদক এড. রফিকুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও জুস জব্দ, জরিমানা আদায়

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় মেয়াদোত্তীর্ন কোল্ড ড্রিংকস ও জুস সহ দেবহাটা থানা পুলিশ ২ জনকে আটক করেছে। তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত ১ জনকে জরিমানা ও ১ জনকে খালাস প্রদান করেন। দেবহাটা থানার এসআই হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সখিপুর মোড়ের দোকানদার ইসমাঈল সরদারের দোকানে অভিযান চালালে সেখান থেকে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন বিভিন্ন কোম্পানীর কোল্ড ড্রিংকস ও জুস আটক করা হয়। সাথে সাথে সেখান থেকে দোকান মালিক সখিপুর গ্রামের মৃত এজাহার সরদারের ছেলে ইসমাঈল সরদার (৫৫) ও তার ছেলে ইব্রাহীম সরদার (২১) কে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত ইসমাঈল সরদারকে ৫ হাজার নগদ টাকা জরিমানা করেন এবং তার ছেলে ইব্রাহীমকে খালাস প্রদান করেন। পরে আটককৃত মেয়াদোত্তীর্ন বিভিন্ন কোম্পানীর কোল্ড ড্রিংকস ও জুস ধ্বংস করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে গৃহবধুর মামলা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের মৃত দ্বীন মোহাম্মাদের মেয়ে সোনিয়া পারভিন মিতা (৩৭) তার স্বামীর বিরুদ্ধে দেবহাটা থানায় নারী ও নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। যার দেবহাটা থানায় মামলা নং- ০৮/২৭। সোনিয়া পারভিন মিতা জানান, তার দীর্ঘ ১৮ বছর আগে কলারোয়া উপজেলার যুগীখালী গ্রামের মনিরউদ্দীন মোড়লের ছেলে আশরাফুল আলমের সাথে তার বিয়ে হয়। বিবাহের পরে তার স্বামী দেবহাটা উপজেলার সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে ইতিহাস বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করে। কিছুদিন পরে তার স্বামী ফাতেমা তুজ জোহরা নামে কলেজের এক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাকে না জানিয়ে ঐ ছাত্রীকে বিয়ে করে। একপর্যায়ে তার স্বামীকে নিয়ে কলেজে আন্দোলন শুরু হলে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। পরে ফাতেমা তুজ জোহরা গত ইং ৩১-১০-২০০৪ সালে আশরাফুলকে তালাক প্রদান করে। এরমধ্যে তাদের বৈবাহিক জীবনে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানের জন্ম হয়। ছেলেটার নাম সামিউল আলম মিতুল ও মেয়ের মিম্মাতুন ফিহা। সেসময় থেকে তারা তার স্বামী আশরাফুলের গ্রামের বাড়ি কলারোয়া উপজেলাতে বসবাস শুরু করে। কলারোয়াতে আশরাফুল একটি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে। একপর্যায়ে গত ইং ১৯-০৫-২০১০ সালে শেখ মনিরুল হুদার নিকট থেকে কলারোয়া থানাধীন ৬৮ নং শ্রীপতিপুর মৌজার এস.এ ১৪০ নং খতিয়ানে আর.এস/বি.এস-২৯৫, দাগ নং- এস.এস/সি.এস-১৭৭, আর.এস/বি.এস- ১২৩ নং দাগে ডাঙ্গা- ১০২ শতক জমির মধ্যে ৮ শতক জমি তার স্বামী ও তার নামে যৌথভাবে ক্রয় করে। পরে তার স্বামীর চারিত্রিক অধঃপতনের কারনে শারমিন নাহার রুপসা নামে আবারো এক কলেজ ছাত্রীকে বিয়ে করে। যার কারনে সাংসারিক সমস্যার কারনে তার স্বামী গত ইং ১৯-১১-১৪ তারিখে কলারোয়া সাব রেজিষ্ট্রি অফিস থেকে তাদের পুত্র সামিউল আলম মিতুলের নামে আশরাফুলের নামীয় ৪ শতক জমি হেবা ঘোষনা মূলে দলিল সম্পাদন করে এবং গত ইং ০১-০১-১৫ তারিখে সাতক্ষীরা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে দেয়। মিতা জানান, উক্ত জমিতে সে একটি পাকা বাড়ি নির্মান করে। কিন্তু আশরাফুলের নৈতিক অধঃপতনের কারনে পুনরায় বিবাহ করায় সে এর প্রতিবাদ করলে তাকে শারিরীকভাবে বেদম মারপিট করায় মিতা বিজ্ঞ সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করে। পরে সে ও তার ছেলে মেয়েদের খাওয়া পরা এবং লেখাপড়ার খরচ চালানোর জন্য উক্ত বাড়িটি ভাড়া দিয়ে দেবহাটায় তার পিতার বাড়িতে চলে আসে। সেখানে সংসার করা তার পক্ষে অসম্ভব হওয়ায় গত ০৮-০২-২০১৮ ইং তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে তার স্বামীর নামে দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-২০০৩)এর ১১(গ) ধারায় মামলা দায়ের করে। যার কারনে আশরাফুল ক্ষিপ্ত হয়ে তার কলারোয়াস্থ বাড়িতে ভাড়াটিয়াদের কাছে হুমকি ধামকি দিয়ে তাদেরকে ঘর ছেড়ে দিতে বলে। আশরাফুলের হুমকিতে ভীত হয়ে তার ভাড়াটিয়ারা ঘর ছেড়ে দিতে বাধ্য হলে মিতা গত ইং ০৯-০৫-১৮ তারিখে সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করে। বর্তমানে মিতা তার ছেলেকে নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অমানবিকভাবে জীবন অতিবাহিত করছে বিধায় সে তার স্বামীর এধরনের হীন মানষিকতা ও তার অন্যায় অত্যাচার থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে ন্যায় বিচার পেতে আবেদন জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোনমের পর নাম পাল্টিয়েছেন তার স্বামীও

বিনোদন ডেস্ক: বিয়ের পর সোনম কাপুর নাম বদল করায় যারা সমালোচনা করেছেন এবার তার জবাব দিলেন তিনি। তার কথায়, স্বামীর নাম ব্যবহার করার বিষয়টি সম্পূর্ণ তার সিদ্ধান্ত।

সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যের পক্ষ থেকে সোনমকে এ বিষয় প্রশ্ন করা হয়। উত্তরে সোনম বলেন, কাপুর আমার বাবার পরিচয়। ওটাও একটি পুরুষেরই নাম। আমি দুটোই রাখার সিদ্ধান্ত নিয়েছি। আনন্দও নিজের নাম পরিবর্তন করেছে। কিন্তু, সেটা নিয়ে কেউ তো বলছে না। আমি সোশাল মিডিয়ায় সেটা জানিয়েছি। কারণ, আমার মনে হয়েছে, এটা একটা প্ল্যাটফর্ম।

গত ৮ মে মুম্বাইয়ে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সোনম কাপুর। বিয়ের রাতেই মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে রিসেপশন ছিল। সেই সময়ে সোশাল মিডিয়ায় সোনম নিজের নাম পরিবর্তন করে লেখেন সোনম কে আহুজা। এরপর থেকে সোনমের নাম পরিবর্তন নিয়ে অনেকেই প্রশ্ন তোলে। এদিকে বিয়ের পর আনন্দও নিজের নাম বদলে রাখেন আনন্দ সোনম আহুজা।

সোমন আরও বলেন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর জন্য কেউ আমার মাথায় বন্দুক ঠেকাতে পারে না। আমি আমার পদবী পরিবর্তন করব কি না সেটা একান্ত আমার বিষয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চাচাতো বোনকে ভারতে পাচারের অভিযোগে ভাইয়ের যাবজ্জীবন

আসাদুজ্জামান: সাতক্ষীরায় চাচাচতো বোনকে (১৮) ভারতে পাচারের অভিযোগে চাচাতো ভাই হাবিবুর রহমান গাজীকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান গাজী সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা গ্রামের মৃত কেয়াম উদ্দীনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৮ জুন সকাল ৯টার দিকে আসামী হাবিবুর তার চাচাতো বোনকে (১৮) তার শ^শুর বাড়ি যশোর জেলা বাঁগআচড়া গ্রামে বেড়াতে নিয়ে যায়। হাবিবুর তার শ^শুর বাড়িতে তাকে তিন দিন রাখার পর ১১ জুন তাকে বাড়িতে নিয়ে আসার নামে পথিমধ্যে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে ভারতে নিয়ে যায়। পরে সে ভারতের বিজয় নগর পতিতালয়ে তাকে বিক্রি করে সে বাড়িতে চলে আসে। সেখানে ৪ মাস থাকার পর বাংলাদেশী এক লোকের সহযোগিতায় ওই তরুনী দেশে ফিরে এসে সে নিজে বাদী হয়ে চাচাতো ভাই হাবিবুর রহমানের নামে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে।
দীর্ঘ পর্যালোচনা শেষে আজ এ মামলায় ৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামি হাবিবুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত। তবে, এ রায়ের সময় আসামী হাবিবুর রহমান পলাতক ছিলো।

এ মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবি ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্ন দেখতে গিয়ে লিঙ্গ কর্তন!

ভিন্ন স্বাদের সংবাদ: বিকৃত যৌনসুখ পেতে গিয়ে হাসপাতালে ঠাঁই হল ভাইসানু শ্রীসানাও নামক এক থাই যুবকের (৩০)। মঙ্গলবার রাতে নিজ ফ্ল্যাটে বসে পর্নোগ্রাফি দেখছিলেন। কোনও এক বন্ধুর থেকে সংগ্রহ করেছিলেন সেই ভিডিওটি। তা দেখতে দেখতেই উত্তেজিত হয়ে পড়েন। একসময় রান্নাঘর থেকে ছুরি এনে পুরুষাঙ্গে ঘষতে থাকেন। এতে পুরুষাঙ্গ কেটে পুরো বিছানা রক্তে ভেসে যায়।

পরিস্থিতি বেগতিক দেখে জরুরি নম্বরে ফোন করেন যুবক। স্বাস্থ্যকর্মীরা জানান, সম্পূর্ণ নগ্ন অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। প্রথমে কোনওভাবেই সহযোগিতা করছিলেন না তিনি। কীভাবে এমন কাণ্ড ঘটল, কিছুতেই সে বিষয়ে কিছু জানাতে চাইছিলেন না। পরে বিপদ বুঝে সত্যিটা বলেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের খেট নং চক জেলায় এ ঘটনা ঘটেছে। ওই জেলার চারতলার একটি ফ্ল্যাটে থাকেন ওই যুবক। কোন বন্ধুর মাধ্যমে যুবকের কাছে ওই বিকৃত যৌনতার ভিডিও এল, তা খতিয়ে দেখা হচ্ছে। যুবকের অবস্থা আপাতত স্থিতিশীল। তবে মানসিক পরিস্থিতির কথা মাথায় রেখে এখনও হাসপাতাল থেকে ছাড়া হয়নি তাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest