সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনালসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ঘের মালিকের মৃত্যুসাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহতকালিগঞ্জে তথ্য গোপনের অপরাধে প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলনআশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৪৮

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪৮জনকে আটক করা করা হয়েছে।।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থানা ৭জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ১০জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৫ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান। আটককৃত অন্যান্যদের বিরুদ্ধে নাশকতা, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬ ইঞ্চি মোমিতে বিজ্ঞানীদের বিস্ময়

মাত্র ৬ ইঞ্চি দৈর্ঘ্যের মোমি করা একটি কঙ্কাল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। চিলিতে মেলা ওই কঙ্কাল কোনো নবজাতকের মোমি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যদিও কোনো নবজাতক এতটা ছোট হওয়ার কথা নয়। ভ্রূণের দৈর্ঘ্য এমনটা হতে পারে। কিন্তু প্রাথমিক পরীক্ষায় বোঝা গেছে, বাচ্চাটির বয়স ৬-৮ দিনের হতে পারে। মোমিটির বিস্ময়কর বৈশিষ্ট্য এর আদি ও মৌলিক পরিচয় জানতে বিজ্ঞানীদের আগ্রহী করে তুলেছে।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায়, কঙ্কালের বয়স এবং অন্যান্য ব্যতিক্রম বিষয়গুলো ঘটেছে হয়তো জেনেটিক মিউটেশনের কারণে। এ মোমিকে নিয়ে যে গবেষণা করা হয়েছে তা প্রকাশ পায় ‘জেনোম রিসার্চ’ জার্নালে।

কঙ্কালটির উচ্চতা অবিশ্বাস্যভাবে খর্বকায়। এর বেশ কয়েকটি বৈশিষ্ট্য একেবারেই ভিন্ন। বিশেষ করে এর অনাকাঙ্ক্ষিত আকৃতির পাঁজরের হাড় এবং কোণ আকৃতির করোটি সবাইকে অবাক করে দিয়েছে।

এই দেহাবশেষ লা নোরিয়া শহরের এক পরিত্যক্ত নাইট্রেট খনিতে পাওয়া যায়। সেখান থেকে তা স্পেনের এক ব্যক্তিগত সংগ্রহশালায় চলে যায়।

ধারণা করা হচ্ছে, আতাকামা অঞ্চলে মেলা এই দেহাবশেষ হয়তো কোনো মানুষের ছিল না। ‘সিরিয়াস’ নামের এক ডকুমেন্টরিতে একে পৃথিবীতে এলিয়েনের আসার প্রমাণ হিসেবেও তুলে ধরা হয়েছে।

এর নাম দেওয়া হয়েছে ‘আতা’। বিজ্ঞানীদের একটি দল কঙ্কালটির জেনোম পরীক্ষা করেছেন। কোষের নিউক্লিয়াস থেকে সংগৃহিত হয় জেনেটিক ব্লুপ্রিন্ট। এ পদ্ধতিতে মানুষের দেহ পরীক্ষা করা হয়। এতে প্রমাণ মেলে আতা ছিল কন্যাশিশু। তবে এই নবজাতক বিভিন্ন জেনেটিক মিউটেশনের মধ্যে দিয়ে বেড়ে ওঠে। বামনের বৈশিষ্ট্য, স্কোলিওসিস এবং কঙ্কাল ও পেশিতে অস্বাভাবিক গঠন নিয়ে জন্মগ্রহণ করে সে।

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজির প্রফেসর গ্যারি নোলান বলেন, প্রথমেই যে বিষয়টি আমাদের বিস্মিত করেছে তা হলো নবজাতকের হাড়ের ঘনত্ব এবং আকৃতি। আপাতদৃষ্টিতে এগুলো পরিপক্ক হিসেবে প্রমাণ মিলেছে।

তিনি আরও বলেন, হাড়গুলো পরিপক্কতা পেয়েছে। অথচ ওটা কোনো নবজাতকের দেহাবশেষ। এসব অস্বাভাবিকতার কারণে গবেষণা আরো জটিল ও আকাঙ্ক্ষিত হয়ে ওঠে। এ কারণে আমাদের ধারণা বদ্ধমূল হয়েছে যে, মিউটেটেড জিনের কারণেই এই শিশুটির এমন অবস্থা হয়েছে।

নোলানের মতে, আতার হাড় নিয়ে আরো গবেষণা চালিয়ে যেতে হবে। হয়তো এটা থেকে অনেক সমাধান বেরিয়ে আসবে। যাদের হাড় গঠনে সমস্যা থাকে তাদের জন্যে সমাধান হয়তো আতাই বের করে দেবে।
সূত্র : বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনাসহ ৩ বিভাগে বৃষ্টি হতে পারে

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের কারণে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াাস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয়

প্রীতি ম্যাচে নাটকীয় জয় পেয়েছে পর্তুগাল। যোগ করা সময়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে মিশরের বিপক্ষে এ জয় পায় তারা। সুইজারল্যান্ডের জুরিখে শুক্রবার রাতে প্রীতি ম্যাচটি ২-১ গোলে জিতেছে পর্তুগাল। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগ মাতিয়ে চলা মোহামেদ সালাহর গোলে হারতে বসেছিল পর্তুগাল।

বিরতির আগে আক্রমণ, পাল্টা আক্রমণ চললেও কোনো দল গোলের দেখা পায়নি। পরে বিরতি থেকে মাঠে নেমেই ৫৬তম মিনিটে মোহামেদ সালাহর এগিয়ে যায় মিশর। গোল পেতে মরিয়া হয়ে শেষ দিকে একের পর এক আক্রমণ করতে থাকে পর্তুগাল। কিন্তু সাফল্য মিলছিল না। অবশেষে চার মিনিট যোগ করা সময়ে জোড়া গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রোনালদো।

আগামী সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে পর্তুগাল। আর মঙ্গলবার গ্রিসের বিপক্ষে মাঠে নামবে ২৮ বছর পর বিশ্বকাপের টিকেট পাওয়া মিশর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতালির বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনার জয়

মেসিকে ছাড়াও আর্জেন্টিনা যে শক্তিশালী সেটি প্রমাণ করলো সাম্পাওলির দল। চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারালো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলেও আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত খেলে ইতালি। অন্যদিকে বদলি হিসেবে নেমেই দুর্দান্ত এক গোল করেন সেভিয়ার ফুটবলার এভার বানেগা। অন্য গোলটি করেন লানজিনি। তবে চোটের কারণে মাঠে নামেননি লিওনেল মেসি।

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে লো সেলসোর ক্রস থেকে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করে বুফনকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন এভার বানেগা। এরপর ৮৫ মিনিটে আবারও আর্জেন্টিনার গোল। বলের যোগানদাতা হিগুয়াইন। দুর্দান্ত এই জয়ে বিশ্বকাপে আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে গেল আর্জেন্টিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার গাজী রাকায়েতের বিরুদ্ধে তরুণীর মামলা

অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েতের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। তরুণীর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তাঁকে যৌন হয়রানি করেছেন গাজী রাকায়েত।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর শ্যামপুর থানায় মামলা করেন ওই তরুণী। তিনি জানান, ফেসবুকের ম্যাসেঞ্জারে (বার্তা আদান প্রদানের জায়গা) অশ্লীল ও কুরুচিপূর্ণ প্রস্তাব দেন গাজী রাকায়েত। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য জানান।

মামলার বিবরণে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ‘অশালীন’ বার্তা পাঠান গাজী রাকায়েত। ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠানো সেই ‘অশ্লীল, অনৈতিক, ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী, যৌন হয়রানিমূলক প্রস্তাবের’ মাধ্যমে তিনি ব্যক্তিগত জীবনে মানসিক ও সামাজিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ধরনের বার্তার ‘স্ক্রিনশট’ (কথোপকথনের হুবহু ছবি) ওই তরুণীর এক বান্ধবী অপরাজিতা সংগীতা ফেসবুকে প্রকাশ করলে তাঁর (অপরাজিতা সংগীতা) বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় মামলা দায়ের করেন গাজী রাকায়েত। গত ১৬ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ওই মামলা দায়ের করেন তিনি।

ওই মামলা প্রত্যাহারের জন্য একাধিক সংগঠন বিক্ষোভ প্রদর্শন করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগে গত ২১ মার্চ ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে বিক্ষোভ করে শতাধিক মানুষ। মামলা প্রত্যাহারের জন্য গাজী রাকায়েতকে ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দেন বিক্ষোভকারীরা।

দেশের নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন গাজী রাকায়েত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়াকে সহজেই হারাল ব্রাজিল

দলের প্রাণভোমরা নেইমার নেই। কিন্তু তা যেন বয়েই গেছে কুতিনহো, পাউলিনহোদের। এ ব্রাজিল নেইমারের ওপর নির্ভরশীল নয়, বরং তা যেন প্রমাণ করার দায় নিয়ে মাঠে নেমেছিলেন তারা। সে তেজে ঝলসে গেল রাশিয়া। স্বাগতিকদের বিরুদ্ধে নেইমারবিহীন ব্রাজিল জয় পেয়েছে হেসে খেলে ৩-০ গোলে। একটি করে গোল করেছেন মিরান্ডা, কুতিনহো ও পাউলিনহো।

ব্রাজিলের সঙ্গে যে রাশিয়া পেরে উঠবে না, তা অনুমেয়ই ছিল। কিন্তু নেইমার বিহীন ব্রাজিল কেমন করে, তাই ছিল দেখার অপেক্ষা। প্রথমার্ধে কিন্তু নেইমারের অভাবটা ধরা পড়ছিল প্রকটভাবে। গোল মুখ না খুলতে পারলে, কে নেই তাই তো চোখে পড়ে বেশি।

প্রথমার্ধে রাশিয়ানদের জোনাল মার্কিংয়ের সামনে বোথা দাও মনে হচ্ছিল উইলিয়ান, কুতিনহোদের। রুশ প্রতিরক্ষা কৌশল ভেঙে একটিবারের জন্যও ভীতি সৃষ্টি করতে পারেনি বিশ্ব মাতানো তারকারা। বরং কাউন্টার অ্যাটাক থেকে বারবারই ভয়ংকর হয়ে ওঠার চেষ্টা করছিল স্বাগতিকরা। ব্রাজিলের সান্ত্বনা বলতে পজিশনে অনেক এগিয়ে থাকা। কিন্তু গোল না করতে পারলে ওই পরিসংখ্যান নেহাত গাণিতিক সংখ্যা ছাড়া তো আর কিছু নই।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেনা ছন্দে ব্রাজিল। পাসের পর পাসের মালা গাঁথা। বক্সে ওয়ান-টু টাচে দ্রুত খেলে জায়গা বদল করা। প্রয়োজনে দুই উইংয়ে কুতিনহো ও উইলিয়ানতো বল হোল্ড করে রাখছিলেন।

৪৭ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেছেন পাউলিনহো । ডান প্রান্ত থেকে উইলিয়ানের বাড়ানো বল গোলমুখ থেকেও জালে রাখতে পারেননি তিনি। অবশ্য ৬৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করে পাপ মোচন করেছেন গত বছরে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা এ মিডফিল্ডার। উইলিয়ানের ক্রসে হেডে গোলটি করেছেন তিনি।

৫৩ মিনিটে গোলের খাতা খুলেছেন ডিফেন্ডার মিরান্ডা। উইলিয়ানের ক্রস থেকে সিলভা হেড করলে ডানদিকে ঝাঁপিয়ে রক্ষা করেন রাশিয়ান গোলরক্ষক। কিন্তু ফলোআপে থাকা মিরান্ডার সামনে পরলে জালে জড়াতে ভুল করেননি তিনি। ব্রাজিলের দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে। আলেকজান্দ্রার গ্লোভিন বক্সের মধ্যে পাউলিনহোকে টেনে হিঁচড়ে ফেলে দিলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে ২-০ করেছেন কুতিনহো। আর শেষ গোলটি পাউলিনহোর।

এ জয়ের ফলে ২০১৮ সালটাও দুর্দান্ত শুরু করল ব্রাজিল। কোথায়? সেই রাশিয়ায়। যেখানে কয়েক মাস পরেই বসবে বিশ্বকাপের আসর। ব্রাজিলের জন্য বিশ্বকাপ কাউন্টডাউন বুঝি জয় দিয়ে শুরু হয়ে গেল!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপের টিকিট পেল আফগানিস্তান

বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছেন ভেবে ক্ষমা চেয়েছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি! তিন ম্যাচ হেরে সুপার সিক্সের স্বপ্ন দেখবেন কিভাবে? শেষ ম্যাচে হংকং যদি নেপালকে হারাত তাহলেই বিদায়ঘণ্টা বাজত রশিদ খানদের। সেটা হয়নি। তেমনি সুপার সিক্সেও আরব আমিরাতকে হারালে বিশ্বকাপের টিকিট পেত জিম্বাবুয়ে। হয়নি সেটাও। সুপার সিক্সে টানা তিন ম্যাচ জিতে তাই দশম দল হিসেবে বিশ্বকাপে আফগানিস্তানই। আর ৩৬ বছর পর বাদ পড়ল জিম্বাবুয়ে। গতকাল আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে রশিদ খানের দল। আইরিশদের করা ২০৯ রান পাঁচ উইকেট হারিয়ে টপকে গেছে আফগানিস্তান।

অথচ গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে হেরে তাদের সুপার সিক্সে খেলাটাই পড়েছিল চরম অনিশ্চয়তায়। কিন্তু সুপার সিক্সে রীতিমতো দুর্বার তারা। তিন ম্যাচে জয় তিনটিতেই। ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরাতের পর কাল হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ডকেও। তাতে বাছাইয়ের গণ্ডি পেরিয়ে দশম দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২০১৯ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে আফগানদেরও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest