সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনালসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ঘের মালিকের মৃত্যুসাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহতকালিগঞ্জে তথ্য গোপনের অপরাধে প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলনআশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

অপহরণ করে এক পুরুষকে লাগাতার ধর্ষণ তিন নারীর!

দক্ষিণ আফ্রিকার ৩৩ বছরের এক পুরুষকে প্রথম অপহরণ করে, তারপর তাকে ধর্ষণ করল তিন নারী। ডেইলি মেইলে প্রকাশিত এই খবরে দাবি করা হয়েছে, মাথায় বন্দুক ঠেকিয়ে ওই ব্যক্তিকে ধর্ষণ করা হয়। তাকে কালো এসইউভি গাড়িতে তুলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ, এক নারী গাড়ি থেকে মাথা বের করে ওই ব্যক্তিকে পথ নির্দেশনা চান! ওই ব্যক্তি যখন সাহায্য করছিলেন, সেই সময় বাকি দুই নারী তাকে গাড়িতে তুলে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ওই ব্যক্তিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত তিন নারী।

ডেইলি মেইলের দাবি, ওই ব্যক্তির বীর্য একটি কুলারের মধ্যে ভরে রাখে অভিযুক্তরা। পরে তাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পুলিশ ধর্ষণের মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজনীতির কারণে পিছিয়ে গেছেন ঋতুপর্ণা!

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী ২৩ মার্চ মুক্তি পেতে চলেছে তার ‘রংবেরঙের কড়ি’। এছাড়া ‘ধারাস্নান’ ও ‘দৃষ্টিকোণ’ নামে তার দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎ কারে জানিয়েছেন, রাজনীতি তার চলচ্চিত্র ক্যারিয়ারে প্রভাব ফেলেছে।

ঋতুপর্ণা বলেন, টালিউডে রাজনীতি প্রত্যেক মুহূর্তে আছে, প্রত্যেক দিন আছে। প্রত্যেকটা কাজের মধ্যে আছে। কিন্তু আমি কখনও আমার জীবনে রাজনীতিকে আমল দিইনি। আমি আসল কাজটাকে আমল দিয়েছি। রাজনীতির জন্য হয়তো কোথাও একটু পিছিয়েও গিয়েছি। আবার এগিয়ে যাওয়ার যে নতুন পথটা তৈরি করতে হবে, সেটা একটু একটু করে ঠুকে ঠুকে তৈরি করেছি। ওই পথ তৈরি করাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কারা এসে সেটা ভাঙছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি আবার বানাব। আবার আমি সেতু তৈরি করব। আমার কাছে এটাই অগ্রযাত্রা।

নিজের চ্যালেঞ্জ নিয়ে ঋতুপর্ণা বলেন, আমার কাছে প্রতিদিনের চ্যালেঞ্জ হল, আবার নতুন কী করব, এখনও মনে হয় ক্যামেরার সামনে আমি নতুন কী শিখব। ডিরেক্টরদের জিজ্ঞেস করি, আমার হচ্ছে তো? ঠিক করে বল, আমি আরও কিছু করতে চাই। ওই ক্ষিদেটা। ওই নতুন করে আবার দেখানোর বাসনাটাই চ্যালেঞ্জ। কারণ আমি শিল্পী। শিল্পের চর্চা করতে করতেই চলে যেতে চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিনি প্রতিবাদের প্রতীক সেই কিশোরীর ৮ মাসের কারাদণ্ড!

এক ইসরায়েলি সেনাকে চড় মারার অপরাধে ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমিকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত। তামিমির ইসরায়েলি সেনাকে চড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তিনি সারাবিশ্বে ফিলিস্তিনি প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন।

গত ২০ ডিসেম্বর রামাল্লায় আহেদ তামিমি বাড়িতে দুই ইসরায়েলি সেনা চড়াও হন। সেসময় তামিমির সঙ্গে তাদের বিতর্ক বাঁধে। এক পর্যায়ে এক ইসরায়েলি সেনাকে চড় মারেন তামিমি। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলি সেনাকে চড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপ করার বিষয়টি অপরাধ হিসেবে বিবেচনা করেছে আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার শেকেলস (ইসরায়েলি মুদ্রা) জরিমানা করা হয়েছে।

তামিমির বিচার হয়েছে গোপন আদালতে। তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনে ইসরায়েলের সামরিক আদালত। ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ তার মধ্যে একটি। তামিমিকে গ্রেপ্তারের পর আন্তর্জাতিক বিশ্বে তার মুক্তির দাবি ওঠে। এমনকি যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়ের পক্ষ থেকে তার মুক্তির দাবি তোলা হয়। বিভিন্ন সংগঠন তাকে জোয়ান অব আর্কের সঙ্গে তুলনা করে। অনলাইন প্রতিবাদে তার মুক্তির দাবিতে ১৭ লাখ মানুষ স্বাক্ষর করেন।

তামিমির পরিবারের ১০ জনকে ইসরায়েলি পুলিশ গ্রেপ্তার করে। তামিমির ভাইয়ের মাথায় ইসরায়েলি সেনারা গুলি করলে তিনি গুরুতর আহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের দ্রুততম মিসাইল ব্রহ্মসের সফল উৎক্ষেপণ করল ভারত!

প্রতিরক্ষা গবেষণায় বড়ধরনের সাফল্য অর্জন করল ভারত৷ ২৯০ কিলোমিটার পাল্লার সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর সফল উৎক্ষেপণ করেছে দেশটি। এই ক্ষেপণাস্ত্রকে বলা হচ্ছে বিশ্বের দ্রুততম ‘সুপারসোনিক ক্রুজ’ মিসাইল। বৃহস্পতিবার সকালে রাজস্থানের পোখরান থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়৷

জানা গেছে, রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারত৷ ব্রহ্মসের রেঞ্জ ৪০০ কিমি পর্যন্ত বাড়ানো সম্ভব৷ তবে এর গতি আরও বাড়াবে ভারত৷

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন এই সাফল্যের জন্য ডিসেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অগানাইজেশনকে অভিনন্দন জানিয়েছেন৷

এই মিসাইলের সমান গতির কোনো মিসাইল এই মুহূর্তে বিশ্বে নেই। গতি কিংবা ক্ষমতায় বর্তমানে বিশ্বের সব থেকে শক্তিশালী মিসাইল এটি।

রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারত এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে৷ ব্রহ্মপুত্র ও মোস্কভা নদীর নাম অনুযায়ী এই মিসাইলের নাম রাখা হয় ব্রাহ্মোস৷ দৃশ্যমানতার বাইরে অপারেশন চালাতে সক্ষম ব্রহ্মস। অত্যন্ত ক্ষমতাশালী প্রতিরক্ষা বলয়কেও ভেঙে ফেলতে পারবে এই মিসাইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

বাংলাদেশের পরবর্তী সিরিজ কবে, তা নিয়ে আলোচনা চলছেই। আগামী জুনের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরকেই ধরে রাখা হয়েছিল পরের সিরিজ হিসেবে। অবশ্য তার আগেই ভারতের মাটিতে আফগানিস্তানের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। সম্ভাব্য সময়টা না জানা গেলেও ধারণা করা হচ্ছে জুনের প্রথম সপ্তাহেই সিরিজটি মাঠে গড়াতে পারে।

শুরু থেকেই আফগানিস্তান ক্রিকেট দল খেলতে পারছেনা নিজেদের দেশে। ভারতের উত্তরখাণ্ড প্রদেশের রাজধানী দেরাদুনের শহীদ বিজয় সিং পাঠিক স্পোর্টস কমপ্লেক্স মাঠকেই দলটি ব্যবহার করছে ‘হোম ভেন্যু’ হিসেবে। বাংলাদেশর বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এই মাঠেই অনুষ্ঠিত হতে পারে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ এই খবরটি জানিয়েছে। এ ব্যাপারে বিসিবি কর্মকর্তা বলেন, ‘আফগানিস্তান আমাদের একটি সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে। ভারতের দেরাদুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে আলোচনা চলছে। আশা করছি জুনের প্রথম সপ্তাহে এই সিরিজ অনুষ্ঠিত হতে পারে।’

আগামী ১৪ জুন ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে সদ্যই টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে একবারই দ্বিপক্ষীয় সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। ঘরের মাঠে ২০১৬ সালে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজটা নিয়েছিল বাংলাদেশ।

বছরের শুরু থেকেই ভীষণ ব্যস্ত সময় পার করা বাংলাদেশ দল এই মুহূর্তে রয়েছে বিশ্রামে। শ্রীলঙ্কার বিপক্ষের নিজেদের মাটিতে তিন ফরম্যাটের তিন সিরিজ শেষ করে ফের লঙ্কার মাটিতে নিদাহাস ট্রফির লড়াইয়ে অংশ নিয়েছিল বাংলাদেশ।

ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখানো সাকিব আল হাসানের দল খেলেছিল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালেও। অবশ্য শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে ঘরে ফিরতে হয়েছে বাংলাদেশকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকে ছড়িয়ে পড়া গুজব BFF

অনলাইন ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি বার্তা ছড়িয়ে পড়েছে। প্রথমে ইংরেজিতে ছড়ানো বার্তাটি হচ্ছে এরকম– “Mark Zuckerberg, CEO of Facebook, invented the word BFF. To make sure your account is safe on Facebook, type BFF in a comment. If it appears green, your account is protected.
If it does not appear in green, change your password immediately because it may be hacked by someone.
Lets do it try it !!!”

একই কথাগুলোকে বাংলায় অনেকে লিখছেন এভাবে- আপনি ইংরেজী বড় হরফে BFF টাইপ করুন। আপনার ফেসবুক যদি হ্যাক না হয়, তাহলে BFF সবুজ রংয়ের হয়ে যাবে । যাদের BFF লেখাটি সবুজ হচ্ছেনা, তারা অতি শিগ্রই পাসওয়ার্ড বদলে ফেলুন।
আর BFF লেখাটিতে আঙ্গুলের হালকা চাপ লাগালে তা’ দু’টো হাতের তালু বাঁকিয়ে বাঁকিয়ে অনেকটা সাপের মতো হয়ে উপরের দিকে উঠে যায় কিনা তা’ও পরীক্ষা করে দেখুন করে দেখে নিতে পারেন।

আবার বাংলায় টাইপ করে স্ক্রিনশটের সাথে লেখা হচ্ছে- কমেন্ট এ লিখো BFF… যদি তোমার লেখাটি সবুজ হয়ে যায় এবং ছবিতে দেখানো দুই হাতের তালি ওঠে তাহলে বুঝবা তোমার একাউন্ট সেফ,,, আর যদি তা না হয় তাহলে সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবা। আর হ্যা এটা কোনো ফানি পোস্ট নয়। প্রমাণিত।

বাস্তবে এই বার্তাটি গুজব। BFF লেখার সাথে ফেসবুক আইডি হ্যাক হওয়া বা পাসওয়ার্ড চুরি হওয়ার কোনো সম্পর্ক নেই। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ছবি ব্যবহার করে অনেকে বার্তাটি ছড়ালেও জাকারবার্গ বা ফেসবুকের পক্ষ থেকে এমন কোনো বার্তা কোথাও প্রকাশ করা হয়নি।

মূল বিষয়টি হচ্ছে, ফেসবুক বিভিন্ন ভাষায় নির্দিষ্ট কিছু শব্দ বা শব্দ সংক্ষেপকে (Keyword) বিশেষ মর্যাদা দিয়ে থাকে, এবং ওই শব্দগুলো ফেসবুকের কোনো পোস্ট বা কমেন্টে টাইপ করলে একেক শব্দের জন্য একেক ধরনের ‘এনিমেশন’ দেখানো হয়।

congratulations বা congrats এবং বাংলায় ‘অভিনন্দন’ ‘শুভেচ্ছা’ ‘শুভ কামনা’ ইত্যাদি শব্দের কথা। এই ইতিবাচক শব্দগুলো ফেসবুকে কোথাও টাইপ করে পোস্ট করলে সাথে সাথে নির্দিষ্ট ধরনের ‘এনিমেশন’ ভেসে ওঠে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে। আবার অন্য কেউ সেগুলোর উপর ক্লিক করলেও ‘এনিমেশন দেখায়। বিষয়টি নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাফল্য ধরে রাখুন, দেশবাসীকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের গ্রাজুয়েশন প্রাপ্তিকে জনগণের অর্জন উল্লেখ করে এই উন্নয়ন সাফল্যকে ধরে রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘এই অর্জন যারা বাংলাদেশের উন্নয়নে কাজ করেছেন তাদের সবারই এবং বাংলাদেশের জনগণের অর্জন। কাজেই আমি মনে করি, বাংলাদেশের জনগণই হচ্ছে মূল শক্তি। তাদেরকে আমি অভিনন্দন জানাই। আর এই জনগণই পারে সব রকম অর্জন করতে।’ তিনি বলেন, ‘এই অগ্রযাত্রাকে আমাদের ধরে রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘এই জনগণের উদ্দেশেই জাতির পিতা বলে গেছেন- বাংলাদেশের মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবা না। দাবায়ে যে রাখতে পারবে না সেটাই আজকে প্রমাণ হয়েছে।’

শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তোরণে তাঁকে দেওয়া সংবর্ধনা এবং এই উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

অ্যাডহক ভিত্তিতে পরিকল্পনা না নিয়ে পাঁচ বছর মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ১০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণেই বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশন হয়েছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমরা সরকারের থেকে পথ প্রদর্শক হিসেবে কাজ করেছি। কিন্তু যারা কাজ করেছে আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে আমাদের পেশাজীবী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারিরা প্রত্যেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁরা কাজ করেছে।

‘যারা কাজ করেন তাঁরা কিন্তু সরকারের মনভাবটা বুঝতে পারেন। আর সেটা বুঝেই তাঁরা কাজ করেন। এটা হচ্ছে বাস্তবতা। কাজেই সরকার যখন আন্তরিকতার সঙ্গে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে তখন তাঁরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলেই আজকে আমাদের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৮ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছি।’

সরকারপ্রধান বলেন, আমাদের অর্থনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমরা আর পরমুখাপেক্ষী নেই। শতকরা ৯০ ভাগ নিজেদের অর্থায়নে আমরা বাজেট করতে পারি। যে বাজেট অতীতের থেকে চারগুণ বৃদ্ধি করা হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজনে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সভাপতিত্ব করেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফজিতা ম্যানুয়েল কাতুয়া ইউতাউ কমন বক্তৃতা করেন। এউএনডিপি অ্যাডমিনিষ্ট্রেটর আসীম স্টেইনারের একটি লিখিত বার্তাও অনুষ্ঠানে পরিবেশিত হয়। ইআরডি সচিব কাজী শফিকুল আজম স্বাগত বক্তৃতা করেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের উন্নয়নশীল দেশ থেকে উত্তোরণের সুপারিশপত্রের রেপ্লিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার এবং ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এরপর একটি ৭০ টাকা মূল্যমানের স্মারক নোট অবমুক্ত করেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তরানা হালিম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল মালেক এবং প্রধান তথ্য কর্মকর্তা বেগম কামরুন্নাহার প্রধানমন্ত্রীর হাতে ৭০ জন বিশিষ্ট ব্যক্তির একটি ফটো অ্যালবাম তুলে দেন। এরপরই শুরু হয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পালা। সব শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, ১৪ দল, সরকারি কর্মকর্তা, তিনবাহিনী প্রধান, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা, আইনজীবী সমাজ, শিক্ষাবিদ, ব্যবসায়ী সমাজ, সাংবাদিক সমাজ, কবি ও সাহিত্যিক, শিল্পী সমাজ, পেশাজীবী সংগঠন, মহিলা সংগঠন, এনজিও প্রতিনিধি দল, ক্রীড়াবিদ, শিশু প্রতিনিধি দল (স্কাউট, গালর্স গাইড, বিএনসিসি), প্রতিবন্ধী প্রতিনিধি দল, শ্রমজীবী সংগঠন এবং মেধাবী তরুণ সমাজের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের গ্রাজুয়েশনে পৃথক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেজ, বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম, এডিবি প্রেসিডেন্ট তাকেহিকে নাকাও, ইউএসএআইডি অ্যাডমিনিষ্ট্রের মার্ক গ্রিন এবং জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা।

এ ছাড়া দেশের খেটে খাওয়া মেহেনতি মানুষের পক্ষ থেকেও ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক কাউন্সিলের উন্নয়ন নীতিমালাবিষয়ক কমিটি (কমিটি ফর ডেভলপমেন্ট পলিসি-সিডিপি) গত ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাদের ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় এবং পরের দিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করে।

গত বছরের অক্টোবরে ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্টের (ইউএনসিটিএডি) এক প্রতিবেদনে বলা হয়, উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের জন্য বাংলাদেশ এরই মধ্যে তিনটি শর্ত পূর্ণ করায় চলতি মার্চ মাসে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করবে।

এই তিনটি মানদণ্ড হচ্ছে মাথাপিছু জাতীয় আয় (জিএনআই), মানবসম্পদ সূচক, হিউম্যান অ্যাসেটস ইনডেস্ক (এইচএআই) এবং অর্থনৈতিক ভঙ্গুরতা, ইকোনমিক ভালনারেবিলিটি ইনডেস্ক (ইভিআই)।

জাতিসংঘের এই মানদণ্ড অনুযায়ী, একটি দেশের মাথাপিছু জাতীয় আয় (জিএনআই) হবে এক হাজার ২৩০ ডলার অথবা আরও বেশি। ২০১৬-১৭ অর্থবছরের শেষে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় দাঁড়িয়েছে এক হাজার ৬১০ ডলার।

এই উত্তরণে একটি দেশের এইচএআই সূচক অবশ্যই ৬৬ অথবা বেশি এবং ইভিআই ৩২ অথবা নিচে থাকতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের সূচক যথাক্রমে ৭২ দশমিক ৯ এবং ২৪ দশমিক ৮।

এই তিনটি মানদণ্ডের মধ্যে দুটি মানদণ্ড পূরণ করলেই হয়, কিন্তু বাংলাদেশ হচ্ছে বিশ্বে প্রথম দেশ যে তিনটি মানদণ্ডই পূরণ করেছে। এলডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের চূড়ান্তভাবে উত্তরণের জন্য ২০২৪ সালে জাতিসংঘের ঘোষণা পর্যন্ত তিনটি সূচকের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৬তম বিসিএসে ৯৮৫ জনকে নিয়োগের সুপারিশ

৩৬তম বিসিএসের নন-ক্যাডারের অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় শ্রেণির পদে ৯৮৫ জনকে বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হবে।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেসারউদ্দিন (ক্যাডার) বলেন, বৃহস্পতিবার দ্বিতীয় শ্রেণির নিয়োগের তালিকা প্রকাশ করা হবে। এতে ৩১ ধরনের পদ রয়েছে।

এর আগে সম্প্রতি ২৮৪ জনের প্রথম শ্রেণির পদের তালিকা প্রকাশ করে পিএসসি।

পিএসসির চেয়ারম্যান মোহম্মদ সাদিক বলেন, প্রথম শ্রেণির পদের সুপারিশ করা হয়েছে। এরপর দ্বিতীয় শ্রেণির সুপারিশের তালিকা প্রকাশ করা হবে।

নন-ক্যাডারে ৩ হাজার ৩০৮ জন প্রার্থীর মধ্যে ২ হাজার ৬৫০ জন প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদের জন্য আবেদন করেছেন।

পিএসসি সূত্র জানায়, ৩৬তম বিসিএসে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest