সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরা জেলা বাস্তহারা দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনΜια βραδιά φωτός και ήχου στα ψηφιακά σαλόνια

ভোমরায় অফিস, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় চেয়ারম্যান ইসরাঈল গাজীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর মটর সাইকেল চালক সমিতির অফিসহ বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাঈল গাজীসহ ১১ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মটর সাইকেল চালক সমিতির সভাপতি জাকির হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে এ মামলাটি দায়ের করেন। মামলা নং-৬০, তারিখ-২২.০৯.১৭।
মামলার আসামীরা হলেন, সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের মৃত কিনো গাজীর ছেলে ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাঈল গাজী, বৈচনা গ্রামের রজব আলীর ছেলে শফিকুল ইসলাম, গয়েশপুর গ্রামের কিনু সরদারের ছেলে সোহরাব হোসেন, শ্রীরামপুর গ্রামের মুধ’র ছেলে মন্টু, ভোমরা’র আকবর গাজীর ছেলে এরশাদ আলী, জিয়াদ আলীর ছেলে সুমন হোসেন, লহ্মদাড়ী গ্রামের মীর আলীর মুনসুর আলী, নবাতকাটি গ্রামের সুমন কলু, চৌবাড়িয়া গ্রামের আসমাতুল্লাহ’র ছেরে সিরাজুল ইসলাম, লহ্মীদাড়ী গ্রামের কেনা’র ছেলে খোকা ও পদ্মশাখরা গ্রামের জিয়াদ আলীর ছেলে জাহাঙ্গীর ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভোমরা স্থলবন্দর মটর সাইকেল চালক সমিতির অফিসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বেলা ১১টার দিকে ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাঈল গাজী ও তার পোষ্য বাহিনীর সদস্যরা ১৫/১৬ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সমিতির অফিস ভাংচুর করে। এ সময় তারা অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও শীর্ষ পর্যায়ের আ’লীগ নেতাকর্মীদের ছবিও ভাংচুর করে। এসময় তাদের বাধা দিতে গেলে তারা মটরসাইকেল চালক লহ্মদাড়ী গ্রামের মোমিনের ছেলে বাবুর আলী, আনারুল মোল্যার ছেলে তুহিন হোসেন, গয়েশপুর গ্রাামের রাজ্জাক মোড়লের ছেলে রাকিবকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে।
এসময় তারা বলেন, এখানে আ’লীগের কোন অফিস থাকবে না। অফিস করার চেষ্টা করলে আবারো হামলা চালিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হবে। এছাড়া মটরসাইকেল চালকদের জীবন নাশের হুমকি প্রদর্শন করে চলে যায় তারা।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ইসরাঈল গাজী জানান, আমি কোন অফিস ভাংচুর করিনি। আসল ঘটনা হল, তাদের এক মটরসাইকেল দর্ঘটনায় কবলিত হয়ে এক সাইকেল চালকের ৩টি আঙ্গুল কেটে পড়ে যায়। মটরসাইকেল চালকদের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় জনগন বার বার অনুরোধ করলেও তারা তাকে নিয়ে যাননি। যে কারণে স্থানীয় উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে সেখানে ভাংচুর করে। এছাড়া সরকারি জমি দখল করে অফিস করার কারনে এ ঘটনাটি ঘটছে। তিনি জানান, মটরসাইকেল চালক কেলু আনারুলের হুকুমে ওই ছবিগুলো সভাপতি জাকির হোসেন নিজেই ভাংচুর করেছে। তিনি আরো জানান, জাকির হোসেন একাধিক নাশকতা মামলার আসামী।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিক জানান, এ মামলায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাঈল গাজীসহ ১১ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।##

২৩.০৯.১৭

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৫

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯৫ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় বেসামরিক সংস্থার প্রধান লুইস ফিলিপ পুন্তে এ তথ্য জানিয়েছেন।

রাজধানী মেক্সিকো সিটিতেই ১৫৫ জন নিহত হয়েছেন। এছাড়া আশপাশের এলাকাগুলো থেকে আসা মৃতের সংখ্যায় দ্বিতীয়তে রয়েছে মোরেলসে ৭৩ জন, আর পুয়েবলায় ৪৫ জন। দক্ষিণাঞ্চলীয় অক্সাকা ও গুয়েরিরো থেকেও মৃতের তথ্য পাওয়া গেছে।

এছাড়া, ধসে পড়া ভবনগুলোতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে একটি কারখানার ধসে পড়া ভবনের নিচ থেকে ভূমিকম্পের দুই দিনের বেশি সময় পরও দুইজনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আর কারো জীবিত থাকার আশা ক্ষীণ বলে জানিয়েছেন পুন্তে।

উদ্ধার অভিযানে স্থানীয় উদ্ধারকর্মীরা ছাড়াও জাপান, ইসরায়েল, এল সালভাদর, ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল অংশ নিয়েছে।

এ ব্যাপারে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন। তিনি জরুরি ভিত্তিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন হাসপাতালে উদ্ধার অভিযান চালানোর এবং রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন।

গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ১২০ কিলোমিটার দূরে পুয়েবলা স্টেটে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পরপরই প্রাণহানির তথ্য আসতে শুরু করে। শেষ খবর পর্যন্ত এ সংখ্যা ২৯৫ বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফুটবল মাঠের সমান বিমানের সফল উড্ডয়ন

ছ’টি ইঞ্জিনসহ আকাশে উড়ল বিশ্বের অন্যতম বড় বিমান৷ এই বিমানটির নাম স্টারটুলঞ্চ৷ এই বিমানটির ভিতরের আয়তন একটি ফুটবল মাঠের মত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ ৩৮৫ফিট লম্বা এই এয়ারক্রাফটটির ওজন প্রায় ৪০০০ কেজি৷

এই প্রথমবার এত বড় এয়ারক্রাফট আকাশে উড়ল৷ প্র্যাট এবং হুইটনি টার্বোফ্যান ইঞ্জিনসহ আকাশে সফলভাবে উড়েছে এই এয়ারক্রাফটটি৷ মাইক্রোসফট কোম্পানির সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেনের এমনই একটি বড় বিমান আকাশে ওড়ানোর প্রথম চিন্তাভাবনা করেছিলেন৷ অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই এয়ারক্রাফটটি প্রায় ১.৩মিলিয়ন পাউন্ড ওজন বহন করতে সক্ষম৷

স্যাটেলাইটের পরিবর্তে এই এয়ারপ্লেনটি ড্রিম চেসার স্পেসশিপ লঞ্চ করতে পারে বলে জানা গেছে৷ পৃথিবীর কক্ষপথের কাছ থেকে মহাকাশচারীদের নিয়ে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে আসতে সক্ষম এই এয়ারপ্লেনটি৷এটির চাকার সংখ্যা প্রায় ২৮টি৷ স্পেসে পাঠানোর আগে আকাশে এই প্লেনটি উড়িয়ে প্রথমে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইগারদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট।

ক্রিকেট সাউথ আফ্রিকার ১৩ সদস্যের ঘোষিত দলে এই প্রথমবারের মত ডাক পেয়েছেন ওপেনিং ব্যাটসম্যান এইডেন মারক্রম। একই ডাক পেয়েছেন ওয়েন পারনেল।

এদিকে ইনজুরির কারণে ভারনন ফিল্যান্ডার, ক্রিস মরিস ও ডেল স্টেইন বাদ পড়েছেন। বাংলাদেশ এ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্ট ম্যাচ খেলবে।

দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মর্নে মরকেল, দুয়ানে ওলিভার, ওয়েন পারনেল, আনদিলে ফেলুকায়ু ও কাগিসো রাবাদা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের রাখাইনে জ্বলজে আগুন -অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য

রাখাইনে নতুনভাবে ঘর-বাড়িতে অগ্নিসংযোগের প্রমাণ পেয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার (২৩ সেপ্টেম্বর) তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয় স্যাটেলাইট থেকে পাওয়া নতুন ছবি ও ভিডিও।

সংগঠনটির ক্রাইসিস রেসপন্স বিভাগের পরিচালক তিরানা হাসান জানান, শুক্রবার রাতেও রাখাইনের উত্তরাঞ্চলে জ্বালাও-পোড়াও চালানোর অন্তত তিনটি ভিডিও হাতে পেয়েছেন তারা।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে অ্যামনেস্টি জানায়, এর সাথে সেনা সদস্যরাই জড়িত। কিন্তু নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্পষ্ট কোন প্রমাণ নেই সংগঠনটির হাতে।

তিরানা আরও বলেন, ৪ লাখ ২৯ হাজার রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করেই ক্ষান্ত হয়নি সু চি প্রশাসন। তাদের ঘর-বাড়ি নিশ্চিহ্ন করে ফিরে আসার পথও বন্ধ করে দিচ্ছে। গেলো সপ্তাহেও রাখাইনের ৮০টি এলাকায় বড় ধরনের অগ্নিসংযোগের প্রমাণ সামনে আনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ ও পুনর্বাসনে সেনাবাহিনীর কাজ শুরু

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ ও পুনর্বাসনে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে তারা কাজ শুরু করে।

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী রোহিঙ্গা ক্যাম্পে সার্বক্ষনিক কাজ করবে তারা। এছাড়া স্যানিটেশন ব্যবস্থা থেকে শুরু করে শেড নির্মাণ ও ত্রাণ বিতরণে অংশগ্রহণ করবে সেনাবাহিনী।

কক্সবাজার জেলা প্রশাসক জানিয়েছেন, রোহিঙ্গাদের ঢল নামার পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তারা নানা কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। যেসব ক্যাম্পে যোগাযোগ ব্যবস্থা দুর্বল সেসব ক্যাম্পে যাতায়াতের জন্য সেনাবাহিনী রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ করবে। তিনি সব ধরনের ত্রাণ জেলা প্রশাসনের মাধ্যমে প্রদানের জন্য আবারও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পুলিশের অভিযানে ২৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন মামলার ২৯জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৯জন, কলারোয়া উপজেলায় ৪জন, তালা উপজেলা ৩জন, কালিগঞ্জ উপজেলায় ২জন, শ্যামনগরে ২জন, আশাশুনিতে ৪জন, দেবহাটায় ২জন ও পাটকেলঘাটায় ১জন। এছাড়া ডিবি পুলিশের ১জন কে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ১২০ পিচ ইয়াবা, ১ গ্রাম হিরোইন, টি.ডি ইনজেকশন৪ এ্যামপুল ও ৭০ গ্রাম গাজা উদ্ধার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় গলায় দড়ি দিয়ে গৃহবধুর আত্মহত্যা

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় গলায় রশি দিয়ে গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা যায় শুক্রবার সকাল ৭টায় থানার সরুলিয়া গ্রামে শিমুলের স্ত্রী ফাহিমা বেগম (২৫) অভিমানে ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে আতœহত্যা করে। বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পথিমধ্যে তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest