সর্বশেষ সংবাদ-
বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

কলারোয়ায় প্রকশ্যে ঈদের জামাত করলো ৪ হত্যার মামলার ৩ আসামি।

এমনই ঘটনার বিবরণ জানালেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও কলারোয়া উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।

তিনি বুধবার বিকালে সাংবাদিকদের জানান- কলারোয়ায় আ.লীগের ৪ নেতাকে জবাই ও কুপিয়ে হত্যা মামলার আসামি জামায়াত নেতা মাওলানা আহম্মাদ আলী গোয়ালচাতর ঈদগাঁহে ঈদের জামাতে ইমামতি করেন, জেলা জামায়াতের অন্যতম শীর্ষ নেতা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল লাঙ্গলঝাড়া ঈদগাঁহে ঈদের জামাতে ইমামতি করেন, একই ভাবে উপজেলা জামায়াতের সাবেক সভাপতি মাওলানা ওসমান গণি লোহাকুড়া জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করেন।

এছাড়া মাওলানা আহম্মাদ আলী উপজেলার বিভিন্ন স্থান থেকে নাশকতা মামলায় আহত সকল ব্যক্তিদের চিকিৎসার জন্য টাকা তুলেছেন। জামায়াতের ওই ৩ নেতা এলাকায় জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে বৈঠকও শুরু করেছেন।

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার স্বাক্ষী সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু আরো জানান- ‘তিনি নিরাপত্তাহীনতার আশংকায় রয়েছেন।’

বর্তমানে কলারোয়ায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ফিরে এসেছে। যে কোন মুহুর্তে এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে তিনি ধারনা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি: বুধবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগ এর আয়োজনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টুংগীপাড়া পৌরসভার মাননীয় মেয়র, মাননীয় প্রধানমন্ত্রীর মামা শেখ আহমেদ হোসেন মির্জা ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক যুদ্ধাপরাধী নির্মূল কমিটির কেন্দ্রীয় আহবায়ক কামরুজ্জামান সোহাগ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ অঞ্চলের মানুষ বেশ অবহেলিত। আমি শুধু টুংগীপাড়ার মেয়র নই, শ্যামনগরও আমার অঞ্চল, টুংগীপাড়ার মানুষ যেমন সুখে দুখেঃ আমাকে পাশে পেয়েছে, ঠিক তেমনি শ্যামনগরের মানুষও আমাকে পাশে পাবে। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন এই ঘষেটি বেগম বার বার ষড়যন্ত্র করেই চলেছে, কিন্তু লাভ নেই, মনে রাখতে হবে, ঘোষেটি বেগমের দিন শেষ, এটা শেখ হাসিনার বাংলাদেশ।

বিশেষ অতিথির বক্তব্যে কামরুজ্জামান সোহাগ বলেন, আজ শুধু শ্যামনগর নয় গোটা সাতক্ষীরার মানুষ অবহেলিত, সাতক্ষীরার ব্যাপক উন্নয়নে সরকার ও নিবেদিত প্রান আওয়ামী কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি প্রধান অতিথিকে উদ্দেশ্য করে আরো বলেন, আমি জাতির পিতার শ্যালক, টুংগীপাড়ার মাননীয় মেয়র ও আমাদের সকলের শ্রদ্ধাভাজন মামার সামনে দৃঢ় প্রত্যয় নিয়ে বলছি, ২০১৮ এর জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪ টি আসনই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবো ইনশাআল্লাহ। কামরুজ্জামান সোহাগ তার বক্তব্যে আরো বলেন, হাইব্রিডরা যেভাবে আগাছার মতন জন্মাচ্ছে এখনই সময় তাদের কেটে ফেলার, এতে যেমন আওয়ামিলীগাররা ভালো থাকবে তেমনি দেশের জনগণ নিরাপদ থাকবে।

পথসভায় আরো উপস্থিত ছিলেন, টুংগীপাড়া আওয়ামিলীগেরর সাংগঠনিক সম্পাদক নওশের আলী, টুংগীপাড়া যুবলীগের সাধারন সম্পাদক শেখ সুমন, টুংগীপাড়া সেচ্ছাসেবকলীগের ভাইস প্রেসিডেন্ট শেখ শামিমুল ইসলাম শামীম, শ্যামনগর থানা যুবলীগ নেতা শেখ নুরুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৈখালী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি জিএম রেজাউল করিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা। এসময় তিনি বলেন, ‘আগামী ২০১৯ সালের সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে অবশ্যই বিজয়ী করতে হবে। কিন্তু এখন দেখছি ক্ষমতার দ্বন্দ্বে দলীয় নেতারা নিজেরাই জড়িয়ে পড়েছে। আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে এসব দ্বন্দ্ব নিরসন করতে হবে। আপনারা জানেন বেগম জিয়া দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে আমরা ইচ্ছা করলে তাকে জব্দ করতে পারি। তবে আমরা প্রধানমন্ত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে তার নির্দেশ মোতাবেক চলি। জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের সরকার। আমার বিশ্বাস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের দুঃখ দুর্দশা বিবেচনা করবেন। এসময় তিনি এজেলার রাস্তা ঘাটের বেহাল দশা দেখে দুঃখ প্রকাশ করেন। আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।’ মতবিনিময়কালে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও তাঁতীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নতুন ভ্যাট আইন আগামী দুই বছরের জন্য স্থগিত রেখে পুরোনো আইনটিই বলবৎ রাখতে অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এই পরামর্শ দেন।

এ ছাড়া এক লাখ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ব্যাংক আমানতের ওপর আবগারী শুল্ক তিনটি স্তরে ভাগ করে বর্তমান হার থেকে আরো কমানোর প্রস্তাবও দেন শেখ হাসিনা।

ঈদুল ফিতরের বিরতির পর আজ বিকেলে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট বক্তব্য দেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ১১ বারের মতো বাজেট দেওয়ায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি, অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির মাধ্যমে দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি তাকে সেটা পরামর্শ দিয়েছি যে, এক লাখ এক টাকা এক কোটি টাকা পর্যন্ত এটাকে তিনটা স্তর করে দিয়ে তিনি যেন এই শুল্ক হার যাতে আর না বাড়ান সেই ব্যবস্থাটা তিনি নেবেন এবং এটা তিনি ঘোষণা দেবেন। এক লাখ এক টাকা থেকে এখানে মাত্র, যেটা আগে ৫০০ টাকা দিতে হতো, যেটা মাত্র ৫০০ টাকা কাটা হতো, সেটা এখন দেড়শ টাকা টাকা হবে। পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা যেটা ৮০০ টাকা করা হয়েছিল, সেটাকে ৫০০ করা হবে। সেভাবে তিনি কমিয়ে দিচ্ছেন।’

২০১২ সালে পাস হওয়া ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীরা এখনো প্রস্তুত নয় এবং আলোচনা-সমালোচনা থাকায় আইনটি দুই বছরের জন্য স্থগিত করার পরামর্শ দেন সংসদ নেতা। তাঁর রাজনীতি জনগণের কল্যাণে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় না থাকলেও তাঁর কোনো সমস্যা হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

একদিকে তাদের মধ্যে সম্পর্ক স্বামী-স্ত্রী; অন্যদিকে তারা আবার একই দলের শীর্ষ নেতা। তারপরও বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধিতায় জড়িয়েছেন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বুধবার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রওশন এরশাদ তার বক্তব্যে অন্তত দু্ইবার এরশাদকে…উনি বলে সম্বোধন করেন।

এদিন প্রথমে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষদূত এরশাদ। তার বক্তৃতায় এবারের বাজেটের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে একে জনগণের জন্য নিকৃষ্টতম বাজেট বলে মন্তব্য করেন।

যদিও ১১ বার বাজেট ঘোষণা করা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে তার জীবনের সেরা বাজেট বলে অবহিত করেছেন।

প্রস্তাবিত বাজেটের আকার এবং ঘাটতির অসামঞ্জস্যতা তুলে ধরে এরশাদ ৪ লাখ ২শ ৬৬ কোটি টাকার বাজেটের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। কারণ হিসেবে তিনি চলতি অর্থবছরে ঘটতি অর্থের মাত্র ৬৬ শতাংশ পূরণের তথ্য তুলে ধরেন।

এরশাদের এমন বক্তব্যের বিরোধীতায় রওশন এরশাদ বলেন: ১৭ কোটি মানুষের দেশ এটি। ৪ লাখ কোটি টাকা কেন- বাজেটের আকার আরও বড় হওয়া উচিত ছিল।

এবারের প্রস্তাবিত বাজেটে ঘটতির পরিমাণ ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অদূর ভবিষ্যতে বিড়িকে (তামাক জাতীয় পণ্য) জাদুঘরে পাঠানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী। এজন্য, বিড়িতে শতভাগ কর আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন মুহিত। তবে সিগারেটের ওপর মাত্র ২ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রীর পরিকল্পনা সমালোচনা করে এরশাদ বলেন: বিড়ির ওপর শতভাগ আর সিগারেটের ওপর ২ শতাংশ কর বৃদ্ধি! আমি মনে করি বিড়িতে শতভাগ কর বৃদ্ধি না করে সেটা সিগারেটে করা হোক। কেন না, বিড়ি শিল্পের সঙ্গে ৫০ লাখ শ্রমিকের রুটি-রুজি জড়িত।

তবে এরশাদের এ প্রস্তাবের বিরোধীতা করে রওশন এরশাদ বলেন: উনি (এরশাদ) যে কথা বললেন সেটা সঠিক নয়। এই সেক্টরে শুধু শিশু ও মহিলারা কাজ করে। এতে করে তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অচিরেই বিড়ি বন্ধ করা উচিত।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের সকল বরাদ্দ সরিয়ে নেওয়ার দাবি তুলে তিনি বলেন: ফরমালিন খেয়ে তো আমরা দিন দিন মৃত্যুর দিকে চলে যাচ্ছি। তাহলে ডাক্তার-হাসপাতালের কি প্রয়োজন? এই মন্ত্রণালয়ের সব বরাদ্দ সরিয়ে নেওয়া হোক।

এসময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ইঙ্গিত করে রওশন এরশাদ বক্তব্য দিতে থাকলে তিনি (স্বাস্থ্যমন্ত্রী) অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ইশারা করেন।

ফরমালিন ঠেকাতে প্রয়োজনে সেনাবাহিনী নামানোরও দাবি জানান বিরোধী দলীয় এ নেতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সেমিফাইনাল কতটা কঠিন হতে যাচ্ছে, শেষ চারের লাইনআপ ঠিক হওয়ার আগেই আঁচ করতে পেরেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রতিপক্ষদের নিয়ে অবশ্য খুব বেশি ভাবেননি ‘আত্মবিশ্বাসী’ রিয়াল মাদ্রিদ তারকা। ফাইনালে ওঠার স্বপ্নের কথা শুনিয়েছিলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচের পরই। যদিও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে রোনালদোর পর্তুগালকে ‘নতুন শক্তির’ চিলির বিপক্ষে। টানা দুইবার লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব জিতে ফুটবল বিশ্বে নিজেদের ক্ষমতার জানান দিয়েছে ‘লা রোজা’। তাই চিলির বিপক্ষে হবে কনফেডারেশনস কাপে পর্তুগিজদের আসল পরীক্ষা।

কাজানের ম্যাচটি শুরুর আগেই উত্তেজনার আঁচ পাচ্ছে ফুটবল বিশ্ব। গত কয়েক বছরে ফুটবলের অন্যতম শক্তিশালী দল হয়ে ওঠা চিলি নিজেদের দিনে যে কাউকে হারানোর ক্ষমতা রাখে। রাশিয়ার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল দেখতে তাই মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। উত্তেজনাকর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টায়, সরাসরি দেখা যাবে ‘সনি সিক্স’ ও ‘টেন টু’ চ্যানেলে।

অবিশ্বাস্যভাবে ইউরো চ্যাম্পিয়ন হয়ে এবারের কনফেডারেশনস কাপে সুযোগ পেয়েছে পর্তুগাল। চিলি অবশ্য টানা দুইবার কোপা আমেরিকা জিতে জায়গা করে নিয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে। শক্তিশালী দল দুটির লড়াইয়ে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি নজর থাকবে রোনালদোর ওপর। রিয়াল মাদ্রিদে দুর্দান্ত মৌসুম কাটিয়ে জাতীয় দলেও আছেন চেনা ছন্দে। চিলির প্রধান লক্ষ্যই তাই তিনি। মিডফিল্ডার মার্সেলো দিয়াস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের চেষ্টা থাকবে পর্তুগাল অধিনায়ককে আটকানোর।

কনফেডারেশনস কাপের সেমিফাইনালে ওঠার পথে রোনালদো লক্ষ্যভেদ করেছেন দুইবার। রিয়াল উইঙ্গারকে নিয়ে দিয়াস বলেছেন, ‘আমরা সবাই জানি ক্রিস্তিয়ানো অসাধারণ এক খেলোয়াড়। খুবই বিপজ্জনক এবং একাই ম্যাচের ফল নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখে।’ তাই তাকে আটকানো হবে চিলির প্রধান কাজ, ‘আমাদের প্রধান লক্ষ্য থাকবে তাকে আটকানোর চেষ্টা করা, যাতে তার কাছে বল না যায় এবং গোল করতে না পারে।’

স্বস্তিতে থাকতে পারছে না পর্তুগালও। ভারসাম্যপূর্ণ চিলির বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। লাতিন আমেরিকার দলটিতে আছেন আলেক্সিস সানচেস ও আরতুরো ভিদালের মতো পরীক্ষিত খেলোয়াড়। বিপজ্জনক হয়ে উঠতে পারেন এদুগার্দো ভার্গাস। শেষ চারের গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো শক্তির দলই পাচ্ছেন চিলির আর্জেন্টাইন কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি। পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস কিছুটা হলেও দুশ্চিন্তায় আছেন। ম্যানচেস্টার সিটির নতুন খেলোয়াড় বের্নার্দো সিলভার খেলা নিয়ে রয়েছে সংশয়। বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জল্লাদ নামেই পরিচিত ইরাকের ফালাহ আজিজ। তাঁর দাবি, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ৫০ সদস্যকে শিরশ্ছেদ করেছেন তিনি। প্রমাণও আছে তাঁর দাবির পক্ষে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও ‘আইএস যোদ্ধাদের’ শিরশ্ছেদ করার পর কাটা মাথা কিংবা রক্তমাখা ছুরি নিয়ে আজিজের উল্লাসের ছবিও প্রকাশ পেয়েছে।

সম্প্রতি আজিজের সাক্ষাৎকার নেয় সুইডিশ সংবাদমাধ্যম এক্সপ্রেসেন। সেখানে তিনি বলেন, ‘প্রতিদিন আমি শপথ করি, তারা যেভাবে আমাদের গলা কাটে, আমিও তাদের ওইভাবেই গলা কাটব।’ তাঁর বিরুদ্ধে ‘ধর্মীয় মৌলবাদী’ ও তাদের সমর্থকদের হত্যার জন্য যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। তবে সে অভিযোগ গায়েই মাখেননি আজিজ।

সাক্ষাৎকারে জল্লাদখ্যাত ওই ইরাকি দাবি করেন, ৫০ জনকে শিরশ্ছেদ করাসহ মোটমাট ১৩০ আইএস যোদ্ধাকে হত্যা করেছেন তিনি। জন্মভূমি ইরাক থেকে সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করাই তাঁর উদ্দেশ্য বলে জানান আজিজ।

একজনকে জবাই করে হত্যা করার সময় করা ভিডিও প্রকাশিত হয় ইন্টারনেটে। আজিজের ফেসবুক প্রোফাইলের কভার ফটোতেও রয়েছে রক্তমাখা ছুরিহাতে ছবি।

এক্সপ্রেসেন প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সেনাদের সঙ্গেই ইরাকের রণক্ষেত্রে ঘুরছেন আজিজ। তাঁর হাতে রয়েছে, এক ব্যক্তির কাটা মাথা। আরেকটি ভিডিওতে দেখা যায়, ইরাকি সেনাদের জামা পরেই চলাফেরা করছেন আজিজ। একটি ছুরি নিয়ে এক যুবকের শিরশ্ছেদ করেন তিনি। এরপর চিৎকার করে বলেন, ‘ছুরিটি তাঁর কাজ করেছে।’

সাক্ষাৎকারে ‘শিরশ্ছেদ করার সময় অনুভূতি কেমন হয়’ জানতে চাইলে আজিজ বলেন, গলা কাটার সময় তিনি যে শান্তি পান, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

এদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা ডোনাটেলা রোভেরা সুইডিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেসেনকে বলেন, এটা যুদ্ধাপরাধ। এ বিষয়ে তিনি ইরাকি প্রশাসন ও আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীকে তদন্তের আহ্বান জানান।

তবে এ ক্ষেত্রেও প্রস্তুত আছে আজিজের জবাব। তিনি বলেন, ‘আইএস আমাদের এটা করতে বাধ্য করেছে। তাদের কারণেই আমাদের ভেতর আর মায়া-মমতা নেই। যখন আপনি দেখবেন আপনার ভাইকে গলা কেটে হত্যা করা হচ্ছে, আপনার মাকে গলা কেটে হত্যা করা হচ্ছে, তখন কী করবেন? আপনি জানবেনও না আপনি কী করতে চলেছেন। তারা আমাদের সঙ্গে যা করছে, আমাদেরও তাই করা উচিত।’

‘তারা যেভাবে আমাদের ভাইকে হত্যা করেছে, আমিও সেভাবে তাদের হত্যা করব। আর আমিও মৃত্যুকেই বেছে নিয়েছি’, বলেন আজিজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বি এম আলাউদ্দীনঃ আস-সাদিক যুব সংঘের ৫ম প্রতিষ্টা বার্ষিকি উপলক্ষে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুহয় স্থান তুয়ারডাঙ্গা মৎসো সেটে গতকাল বিকাল ৫টায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন এ্যাডঃ মোস্তফাজামান (জজকোট সাতক্ষীরা), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন বাবু হেমনাথ মন্ডল অবঃ প্রধান শিক্ষক, অধ্যাপক মকারম মোল্ল্যা এম এম কলেজ যশর, জনাব মোঃ রহমত আলী এল,জি,ই,ডি আশাশুনি জনাব মোঃ মঈনউদ্দীন সরদার বীর মুক্তি যোদ্ধা, জি এম মুজিবার (সভাপতি আশাশুনি প্রেসক্লাব) মোঃ শাহিন ইকবল মিন্টু অবঃ প্রাপ্ত সেনা সদ্স্য জনাব এম মাছুম বিল্লাহ পরিচালক জ অ গইঝ একাডেমি সাতক্ষীরা, সভাপতিত্ব করেন জনাব মোঃ আল-আমিন (সভাপতি আস-সাদিক যুব সংঘ) সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন আবু রাহান (রাজ)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest