নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার সারাদেশে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। পরমাত্মায় জীবাত্মার মুক্তিকে চিরমুক্তি বলে বিশ্বাস করে হিন্দু সম্প্রদায়। সেই পারলোকিক মুক্তি কামনায় ভগবানের কৃপা প্রার্থনা করে রথযাত্রার র্যালি ও আলোচনা সভাসহ সকল কার্যক্রম পালন করে থাকেন তারা। মানভঞ্জনের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন ফেরার তিথিকে হিন্দু সম্প্রদায় রথযাত্রা হিসেবে উদযাপন করে থাকে। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিথে শুরু হয় এ উৎসব, আর একাদশী তিথিতে হয় প্রত্যাবর্তন। অর্থাৎ রথযাত্রার প্রথম দিন, যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়। আট দিন পর আবার সেখানেই ফিরিয়ে আনা হয়। সেটাই হলো উল্টো রথ। সারা দেশের ন্যয় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাট মন্দিরে রোববার সকাল ৮টা থেকেশুরু হয় মুল আচার অনুষ্ঠান। বিকেল সাড়ে তিনটায় সময় রথযাত্রা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের অধ্যক্ষ পরমপুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ কুমার সাধু। জয়মহাপ্রভু সেবক সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ সুশান্ত কুমার ঘোষ, সংগঠণের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ম-লীর সদস্য গোষ্ট বিহারী ম-ল, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ধীরু ব্যানার্জী, রথযাত্রা আয়োজক কমিটির আহবায়ক জিতেন্দ্র নাথ ঘোষ, সদস্য সচিব প্রাণনাথ দাস, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, যুব কমিটির সভাপতি রণজিৎ বিশ্বাস, সহসভাপতি সুমন অধিকারী প্রমুখ। পরমপুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারি বলেন, রথযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি ও জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করা হয়। বিশ্ব শান্তির জন্য ভক্তরা আজ সম্মিলিত প্রার্থনায় জগন্নাথ দেবের আরাধনা করছেন। হিন্দুরা চায় সাম্প্রদায়িক শক্তি ও অশুভ চেতনার বিনাশ হোক। এ জগৎ যেন সকলের বাসযোগ্য ভূমিতে পরিণত হয়। আলোচনা সভা শেষে বিকেল সাড়ে চারটায় মায়ের বাড়ি থেকে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নানা উপাচারে সাজিয়ে বের হয় রথ। এর সঙ্গে যোগ দেয় বাজুয়ারডাঙার রথ। এ রথের রশি ধরে টেনে নিয়ে বের হন কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু। ভক্তদের বিশ্বাস এ রথের দড়ি ধরে টানলে তাদের আর পূর্ণজন্ম হবে না। রথযাত্রার র্যালিটি সাতক্ষীরা শহরের নবারুর মোড়, পৌরদীঘি, পাকাপুলের মোড়, পোষ্ট অফিস মোড়, ফুড অফিস মোড়, সরকারি কলেজ হয়ে আবারো মায়ের বাড়িতে ফিরে আসে। আগামি ৩ জুলাই আবারো বের হবে উল্টো রথ। এ উপলক্ষে আয়োজন করা হবে র্যালি ও আলোচনা সভার। মায়ের বাড়ি ছাড়া কাটিয়া মায়ের মন্দিরে রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ধুলিহার থেকে একটি রথ যোগ দেয়। এ ছাড়া কলারোয়া উপজেলার জয়নগর, তালা উপজেলার গোপালপুর, কালিগঞ্জের কালিবাড়ি,বালিয়াডাঙা, শ্যামনগর ও দেবহাটায় রথযাত্রা অনুষ্ঠিত হয়।

ধুলিহর প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব রোববার সকাল থেকে শুরু হয়েছে। আগামী ৩ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধা-গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে রোববার দুপুরে ডিবি ইউনাইটেড হাইস্কুল গেট থেকে রথযাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি কানাই লাল সাহা কানুর সভাপতিত্বে লাল ফিতা কেটে রথযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা এস, এম শহিদুল ইসলাম, মেম্বার রেজাউল করিম মঙ্গল, দূর্গাপূজা কমিটির সভাপতি স্বপন সাহা, রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তনুপ সাহা, সুবীর সাহা, বিন্দা সাহা, গোবিন্দ লাল সাহা, গৌর চন্দ্র পাল, পুুরোহিত ভবসিন্ধু বর, ঠাকুর দাশ কর্মকার, বিপ্লব সাধু, রিপন সাহা, মদন মোহন দত্ত, সুব্রত বিশ্বাস, শ্যাম সুন্দর সাধু খাঁ, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস, আই এমদাদুল হক প্রমূখ। রথযাত্রাটি ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল গেট থেকে শুরু হয়ে কাটিয়া কর্মকারপাড়া সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী ৩ জুলাই উল্টো রথযাত্রা কাটিয়া কর্মকারপাড়া সার্বজনীন মন্দির থেকে শুরু হয়ে ব্রহ্মরাজপুর রাধা-গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। রোববারের রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের বিপুল সংখ্যক নারী-পুরষ অংশগ্রহন করে। রথযাত্রাটি পৃষ্টপোষকতা করছেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী দীনবন্ধু মিত্র ও গৌর দত্ত।
লন্ডনে গিয়ে যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’ এর শুটিং করতে পারেননি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও তার টিমের অন্য অভিনেতা এবং অভিনেত্রীরা।
দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল পৃথক বাণীকে তারা এই শুভেচ্ছা জানান।
পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানের বড় জয় পেয়েছে ভারত। অজিঙ্কা রাহানের (১০৩) সেঞ্চুরি ও কুলদিপ যাদবের বোলিংয়ে হেসে খেলেই ম্যাচ জিতেছে কোহলিরা।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ভাব-গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে ঈদ-উল ফিতর উদযাপিত হয়েছে। সকালে বৃষ্টির কারণে বেশিরভাগ স্থানে ঈদগাহের পরিবর্তে মসজিদে পবিত্র ঈদ- উল ফিতরের নামাজ আদায় করেছে ধর্ম-প্রাণ মুসল্লীরা। সাতক্ষীরা কেন্ত্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় পবিত্র ঈ-উল ফিতরের নামাজ শুরু হয় শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে। কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খান, দৈনিক কাফেলার ভারপ্রাপ্ত সম্পাদক ডা. রফিক উজ্জ্বল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, আবু আফফান রোজ বাবুসহ বিভিন্ন শ্রেণি- পেশার বিপুলসংখ্যক মানুষ। নামাজে ইমামতি করেন মাওলানা রফিকুল ইসলাম। ঈদের জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন সকল পর্যায়ের মানুষের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। ঈদের জামাত উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় কেন্দ্রীয় ঈদগাহ ও আশপাশের এলাকায়। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। এছাড়াও বিভিন্ন স্থানে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়-
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল-৮টায়, আবহাওয়া অনুকূলে না থাকলে পাশ্ববর্তী একাডেমী মসজিদে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা-৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টা-১৫ মিনিটে, সাতক্ষীরা স্টেডিয়াম ও পলাশপোল তেঁতুলতলা জামে মসজিদে সকাল ৮টা-১৫ মিনিটে, সুলতানপুর জামে মসজিদে ৮টা-১৫ মিনিটে, পি.এন.স্কুল এন্ড কলেজ চত্বরে শহর আহলে হাদিস এর সকাল ৮টা-৩০মিনিটে, মধুমাল্লারডাঙ্গী জামে মসজিদে সকাল ৮টা -১৫ মিনিটে, ইটাগাছা আয়েনউদ্দিন মহিলা মাদ্রাসা জামে মসজিদে সকাল ৯টায়, পুরাতন সাতক্ষীরা ছয়আনি জামে মসজিদে সকাল ৯টায়, কাশেমপুর মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে, নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, আবহাওয়া না থাকলে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদে, লাবসা ফুটবল ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে, বাঁকাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায় পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।