সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা পরিষদের লাইসেন্স পাইয়ে দিতে ঘুষ দাবির অভিযোগ : উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে তদন্ত সম্পন্নসাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

15দেবহাটা ব্যুরো: সখিপুর ইউনিয়ন পরিষদের গেট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে নব নির্মিত গেটের উদ্বোধন করেন সাতক্ষীরা ৩ আসনের সাংসদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ,ফ,ম রুহুল হক। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ সহ বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ ও ইউপি সদস্য বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

images6আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু রবিউল বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মালঞ্চ নদী সংলগ্ন চালতেবাড়িয়া খাল থেকে জেলেরা তাদের আটক করে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে ৪ টি অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধাকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি একনালা বন্দুক ও তিনটি কাটা রাইফেল।
আটককৃত বনদস্যুরা হলেন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মকবুল হাওলাদারের ছেলে মনিরুল ইসলাম হাওলাদার(২৬) ও আশাশুনি উপজেলার মীর্জাপুর গ্রামের নূর ইসলামের ছেলে গোলাম রসুল (২৩)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান,  বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সুন্দবনের মালঞ্চ নদী সংলগ্ন চালতাবাড়িয়া খালে একদল বনদস্যু নিরীহ জেলেদের ওপর হামলা করে। তারা তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। তিনি আরো জানান, জেলেরা তাদের প্রতিহত করার জন্য পাল্টা হামলা করে। এ নিয়ে দুই পক্ষের ঘন্টা ব্যাপী হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে জেলেদের হাতে ধরা পড়ে ওই দুই বনদস্যু।  জেলেরা এ সময় তাদের কাছ থেকে ১ টি একনালা বন্দুক, তিনটি কাটা রাইফেল ও ২৫ রাউন্ড গুলি জব্দ করে। পরে তাদেরকে অস্ত্র ও গুলিসহ র‌্যাব এবং বনবিভাগের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

indexআসাদুজ্জামান : সাতক্ষীরায় বৈআইনীভাবে একজনের বসত ঘরে প্রবেশ করে মারপিট ও টাকা চুরির অপরাধে আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত শহর আলী গাজির ছেলে আফছার আলী গাজী বাদি হয়ে চেয়ারম্যান ডালিমসহ ৭জনের নাম উল্লেখ করে বুধবার রাতে থানায় এই মামলা দায়ের করেন।
মামলার আরজিতে বর্ণিত অভিযোগে জানা যায়, আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের মৃত এজাহার সরদারের ছেলে যুবলীগ নেতা চেয়ারম্যান ডালিম, পিরোজপুর গ্রামের ওমর আলীর ছেলে রিপন ও রায়হান, দুর্গাপুর গ্রামের খালেক সরদারের ছেলে ওসমান ও মহাসিন, একই গ্রামের সাইফুল এবং গদাইপুর গ্রামের কালাম গত ১২ জুন রাত ২টার দিকে ধারালো দা, বাঁশের লাঠি, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও হাতুঁড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে আফছার আলীর ঘরে প্রবেশ করে। তারা আমাকে ঘুম থেকে ডেকে চেয়ারম্যান ডালিমের কাছে নিয়ে যেতে চায়। যেতে রাজি না হওয়ায় আসামীরা তাকে জোর পূর্বক টেনে হেচড়ে ঘরের বাইরে এনে পাকা রাস্তার উপর নিয়ে আসে । এসময় চেয়ারম্যান ডালিম সেখানে উপস্থিত হয়ে আমাকে মারপিট শুরু করেন এবং অন্যদেরকেও মারপিট করার হুকুম দেন। এসময় অন্যান্যরা ও তাকে মারপিট করে মারাত্মক ফোলা জখম করে। একপর্যায় আসামীরা ঘরের মধ্যে প্রবেশ করে বাক্সে রক্ষিত ২৫ হাজার টাকা নিয়ে নেয় এবং এক লাখ টাকা দিলে ভবিষ্যতে তার উপর আর এরক অত্যচার হবে না বলে জানায়।
আশাশুনি থানার খারপ্রাপ্ত কর্মকর্মা মোঃ সাহেদুল ইসলাম শাহিন চেয়ারম্যান ডালিমের নামে মামলা দায়েরের ঘটনা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xNxAYG_azamনির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ‘শীতল অবস্থা’র পরিসমাপ্তি প্রয়োজন বলে মনে করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

বৃহস্পতিবার সংসদে বাজেট আলোচনায় পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম সুজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অধিবেশনের সভাপতিত্বকালে এ কথা বলেন তিনি।

২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সাংসদ নুরুল ইসলাম সুজন জানান, সরকার ও বিচার বিভাগের মধ্যে একটা শীতল অবস্থা বিরাজ করছে। বিচার বিভাগ স্বাধীন একটি প্রতিষ্ঠান। বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে।

আমরা এক সময় থাকব না। কিন্তু বিচার বিভাগ কাজ করে যাবে। আমরা যেন আগামীর জন্যে মজবুত গণতন্ত্র দিতে পারি; সংবিধানের ধারা অব্যাহত রাখতে পারি আমাদের যে গণতান্ত্রিক ধারা রয়েছে তা আরও মজবুত করতে বিচারবিভাগের প্রতি দৃষ্টি দিতে হবে।
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংসদ সদস্য হিসেবে নিজেদের নেতৃত্ব দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সাংসদের এ বক্তব্যের পর অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, তবে শীতল অবস্থার পরিসমাপ্তি ঘটানো প্রয়োজন। আশা করি, এতে আপনারাই নেতৃত্ব দেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

0NOyJh_Bomআন্তর্জাতিক ডেস্ক: ইরানের উপর বোমা ফেলার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর চাপ দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশের নেতা। নরওয়ের রাজধানী ওসলোর এক সম্মেলনে এ কথা বলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

তিনি বলেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চুক্তি যুদ্ধ ঠেকাতে ওয়াশিংটনকে সহায়তা করেছে। আমরা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এর বর্ণনা দেয়ার আর কোনো উপায় নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নেতারা আমার কাছে এবং প্রেসিডেন্ট বারাক ওবামা কাছে ব্যক্তিগত ভাবে বলেছেন, ইরানের ওপর আপনাদের বোমা ফেলা উচিত। সমস্যা সমাধানের এটিই একমাত্র উপায় বলেও মন্তব্য করেছেন তারা। কিন্তু বারাক ওবামার প্রশাসন ভিন্ন পথ বেছে নিয়েছিল। উভয় পক্ষের কাছে গ্রহণ যোগ্য এবং উভয় পক্ষের চাহিদা মেটাতে পারে এমন একটি পথ বেছে নেয়া হয়েছিলো বলেও জানান তিনি।

সামরিক নিষ্পত্তির বদলে আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সংকট নিরসন চেষ্টা করায় বারাক ওবামা প্রশাসনের কঠোর সমালোচনা করেছে সৌদি আরব এবং ইহুদিবাদী ইসরাইল।

এদিকে কেরি আরো বলেন, ২০১৫ সালে সই হওয়া যৌথ চূড়ান্ত সমঝোতা বা জেসিপিও নামে পরিচিত চুক্তি উভয় পক্ষকে মেনে চলতে হবে।

আর এ মন্তব্যের মধ্য দিয়ে ওবামার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ সমালোচনা করেন কেরি। জেসিপিও’কে অব্যাহত ভাবে সমালোচনা করছেন ট্রাম্প । এ পর্যন্ত যে সব চুক্তি হয়েছে তার মধ্যে সবচেয়ে খারাপ বলেও মন্তব্য করেছেন তিনি। ইরান মানছে না বলেও দাবি করে ঐতিহাসিক চুক্তি বাতিল করার হুমকিও দিয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

zVMPom_Tanimলন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় সেখানে বসবাসরত একই পরিবারের ৫ বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আকাইলকুড়া ইউনিয়নের কৈশাউড়া গ্রামে। নিখোঁজরা হলেন- কমরু মিয়া (৮২), তার স্ত্রী রাজিয়া বেগম (৬৫), দুই ছেলে আবদুল হানিফ (২৯) ও আবদুল হামিদ (২৬) এবং তার মেয়ে তানিমা (২২)।

প্রসঙ্গত, ল্যানচেস্টারে লাটিমার রোডের ‘গ্রেনফেল টাওয়ার’ নামে ২৪ তলা একটি আবাসিক ভবনে স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে আগুন লাগে। এতে এখন পর্যন্ত প্রায় ১২ জন নিহত হওয়ার খবর জানা গেছে। আশঙ্কা করা হচ্ছে নিহতদের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। ওই ভবনটির ১২০টি ফ্ল্যাটে প্রায় ৬০০ মানুষ বাস করতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

TiboQV_10পেঁয়াজ যেমন খাবারের স্বাদ বাড়ায়, তেমনি এর খোসা চুপিচুপি শরীরের একাধিক জোটিল রোগের চিকিৎসায় কাজে আসে। পেঁয়াজের খোসা দিয়েও রোগের চিকিৎসা সম্ভব! একেবারেই।

চলুন জেনে নেয়া যাক পেঁয়াজের খোসার নানা গুণাগুণ সম্পর্কেঃ-

১। চুলকানি এবং অ্যালার্জি দূর করেঃ
পেঁয়াজের খোসায় রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা অল্প সময়েই শরীরের যে কোনও জ্বালা বা প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক গ্লাস জলে পরিমাণ মতো পেঁয়াজের খোসা সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে উঠে জলটা ছেঁকে নিয়ে পান করুন। এভাবে কয়েকদিন করলেই চুলকানি এবং অ্যালার্জি সহ ত্বকের নানাবিধ প্রদাহ সৃষ্টিকারি রোগ একেবারে সেরে যাবে।

২। চুলের সৌন্দর্য বৃদ্ধি করেঃ
গোসল করার পরে পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়ে ভাল করে চুল কয়েকবার ধুয়ে নিন। এর ফলে চুলের হারিয়ে যাওয়া আদ্রতা ফিরে আসবে। সেই সঙ্গে স্কাল্পে ঘর বেঁধে থাকা নানাবিধ রোগের প্রকোপও হ্রাস পাবে। পেঁয়াজের খোসায় এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা চুলের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

৩। কোলেস্টেরলের মাত্রা কমায়ঃ
পেঁয়াজের খোসা দিয়ে একটু জুস বানিয়ে নিন। তাতে অল্প করে মধু বা চিনি মিশিয়ে নিন। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করার পাশাপাশি যদি এই পেঁয়াজের খোসার জুসটি খেতে পারেন, তাহলে শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা একেবারে কমে যায়। ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সহ একাধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না।

৪। ক্যান্সার বিরোধীঃ
ক্যান্সার রোগের প্রসার আটকাতে পেঁয়াজের খোসার কোনও বিকল্প হয় না বললেই চলে। কারণ এতে রয়েছে বিশেষ এক ধরনের এনজাইম যা শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি আটকায়। সেই সঙ্গে এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট স্বাভাবিক কোষেদের বৃদ্ধি যাতে ঠিক মতো হয়, সেদিকে খেয়াল রাখে। ফলে ক্যান্সার রোগ শরীরে বাসা বাঁধার কোনও সুযোগই পায় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

w2zfFD_9আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ভারত দলপতি বিরাট কোহলি টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান।

ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে আজ বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের দ্বিতীয় সেমি-ফাইনাল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজি টিভি, মাছরাঙ টিভি ও স্টার স্পোর্টস ওয়ান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest