ভারত ও পাকিস্তান। দুই দেশের রাজনীতির পাশাপশি ক্রিকেট খেলা নিয়ে দেশ দুটির উত্তেজনার পারদ সব সময়ই থাকে উপরে। তবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে যখনই হারে পাকিস্তান, করাচি থেকে লাহোর-সর্বত্রই দেখা যায় রাস্তা জুড়ে বিক্ষোভ। কুশপুতুল পোড়ানো থেকে ক্রিকেটারদের বাড়ির সামনে বিক্ষোভ বাদ যায় না কিছুই। তবে রোববার যা ঘটেছে, তা এর আগে কখনোই ঘটেনি। সরফরাজদের শোচনীয় হারে বিমর্ষ সমর্থকরা একেবারে পাকিস্তানি ক্রিকেটের জানাজাই সেরে ফেললো। সেই ভিডিও নিয়ে এখন সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।
সম্প্রতি ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গিয়েছিল বেশ কিছু রেস্তোরাঁয় টেলিভিশনকে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ভারতের কাছে হারার পর পাকিস্তানের এই ছবিগুলির সঙ্গে মোটামুটি পরিচিত ক্রিকেটবিশ্ব। দেশটিতে কুশপুতুল পোড়ানো থেকে ক্রিকেটারদের বাড়ির সামনে বিক্ষোভ বাদ যায় না কিছুই। এরপরে তাদের যাবতীয় রাগ গিয়ে পড়ে টেলিভিশনের উপর। চায়ের দোকান থেকে শুরু করে নিজের বাড়ির টেলিভিশন, কোনোটাই বাদ পড়ে না তাদের ভাঙচুরের তালিকা থেকে।
ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করা ওয়াহাব রিয়াজ বুধবার এক টুইট বার্তায় বলেন, আমার পারফরমেন্স জাতি ও দলকে ছোট করেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু তা যথেষ্ট ছিলনা। আমার হৃদয় ভেঙ্গে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানও নিজের হতাশা টুইটারে ব্যক্ত করেছেন।
ভারত-পাকিস্তান ম্যাচের পর গত রবিবার যা ঘটেছে, তা বোধহয় এর আগে ঘটেনি কখনোই! সরফরাজদের শোচনীয় হারে বিমর্ষ সমর্থকরা একেবারে পাকিস্তানি ক্রিকেটের জানাজাই সেরে ফেললো। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://www.youtube.com/watch?v=ziGYy95pIxA

তিনি বিজেপি সমর্থক, কিন্তু সেই তাঁকেই দেখা যাবে কংগ্রেসি মেজাজে! কেন জানেন? আসলে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর বই, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার: দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অব মনমোহন সিং’-এর ওপর ভিত্তি করে তৈরি হতে চলেছে একটি ছবি৷ আর তাতেই মনমোহন সিং-এ ভূমিকায় দেখা যাবে অনুপম খেরকে৷ বুধবার মুক্তি পাবে এই ছবির ফার্স্ট লুক৷ এমনকি সব ঠিক থাকলে আগামী বছর ডিসেম্বরেই হয়তো প্রধানমন্ত্রী অনুপম খেরকে দেখতে পাবেন দর্শকেরা৷
এ বছর ১০ দিনের ঈদের ছুটির ফাঁদে পড়তে পারে দেশ। আগামী ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা এ সময়ের মধ্যে শবে কদরের একদিন, ঈদুল ফিতরের তিনদিন এবং ঈদের আগে ও পরে সাপ্তাহিক ছুটি তিন দিনসহ মোট আটদিন ছুটি থাকছে। সরকারি হিসাব অনুযায়ী ২৮ ও ২৯ জুন (বুধ ও বৃহস্পতিবার) দুইদিন সরকারি অফিস-আদালত খোলা থাকবে। তবে ওই দুইদিনের ছুটির ব্যবস্থা হলেই এবছর সরকারি কর্মকর্তা কর্মচারিরা ঈদের ছুটি ভোগ করতে পারবেন টানা ১০দিন।
শাহরুখপুত্র আব্রাম, শহিদকন্যা মিশা বা সাইফিনা জুটির তৈমুর। বলিউডের এই তারকা শিশুদের তালিকায় যোগ হলো আরো একজন। রানী মুখার্জির এক বছর বয়সী শিশুকন্যা আদিরা। বয়স এক বছর হলেও এরই মধ্যে তাকে নিয়ে কৌতূহল ও সুখ্যাতি অন্যান্য বলিউড শিশুর মতোই ছড়িয়ে পড়েছে। কারণ, এখন পর্যন্ত রানীর ঘনিষ্ঠজন ছাড়া আদিরাকে কাছ থেকে দেখেনি কেউ। তাই গতকাল বুধবার মুম্বাই বিমানবন্দরে মা-মেয়ের ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ে পাপারাজ্জিরা (ছবি তোলার জন্য যে আলোকচিত্রীরা তারকাদের পেছনে ছোটেন)।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মান্দসুরে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছেন বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
সোনাবাড়ীয়া (কলারোয়া ) প্রতিনিধি : বুঝতলা আবু বক্কর সিদ্দিকি সিনিয়র আলিম মাদ্রাসায় বাংলাদেশ সরকারের শিক্ষার মান উন্নয়ন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকার সময় এসএম টুটুল এর উদ্যোগে দ্বিতল ভবন নির্মাণের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ৭নং চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী, আলমগীর আজাদ খোকন, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃ আব্দুল হাই, মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষকা ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জুলফিকার আলী ও ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস, ফেরদৌসি খাতুনসহ ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, অত্র মাদ্রাসার হাফিজিয়া খানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত হাবিলদার মোঃ আব্দুল জোহর ও ক্যাশিয়ার হাজী আব্দুল ওহাব, বিবিআরএনএস ইউনাইটড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উয়ায়েস আলী সিদ্দিক বাবর, সহকারী শিক্ষক আলমগীর আজাদ, লাইব্রেরি শিক্ষক সেলিম রেজা, ইউপি সদস্য লিয়াকত আলী, অলিয়ার রহমান, মাষ্টার মিজানুর রহমান, ইউপি সদস্য এরশাদ, সহ আরও উপস্থিত ছিলেন বুঝতলা বাজার কমিটির সভাপতি ফজলুর রহমান, ৭নং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সদস্য তোফায়েল আহম্মেদ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য কালুসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় ক্যান্সার ও হার্ট ছিদ্র রোগে আক্রান্ত ৫ রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক রোগিকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। তালা উপজেলা সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইন এ সময় উপস্থিত ছিলেন। ক্যান্সারে এবং হার্ট ছিদ্র রোগে আক্রান্ত তালা উপজেলার বারাত গ্রামের পাল প্রবীর, নওয়াপাড়া গ্রামের আমেনা বেগম, জুজখোলা গ্রামের তাজুুদ্দীন আহমেদ অপু, মোছঃ আমেনা খাতুন এবং সুজনশাহা গ্রামের সাহিদা বেগমের পক্ষে সুমাইয়া খাতুনের হাতে উক্ত চেক তুলে দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক : আকস্মিক ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শিবপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ হতে টিন ও সদর উপজেলা পরিষদ হতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে’র বরাদ্দ হতে ৫ বান টিন ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার সহায়তা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।