চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে বুধবার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তান। সেই ম্যাচ ৮ উইকেটে জয় লাভ করে পাকিস্তান। সেমিফাইনালের সেই ম্যাচের সময় কার্ডিফে উপস্থিত ছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।
ম্যাচ চলাকালীন টেনিস সেনশেসন সানিয়া মির্জার দিকে ক্যামেরা ঘোরান ক্যামেরাম্যান। সেই সময় কমেন্ট্রি বক্সে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সানিয়াকে দেখেই চ্যানেলের কমেন্ট্রি বক্সে বসে সৌরভ সানিয়া মির্জাকে ‘পাকিস্তানি সমর্থক’ বলে মন্তব্য করেন।
এসময় সৌরভ বলেছিলেন, ‘দেখুন পাকিস্তানের সমর্থক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে।’ তার এই মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। অনেকে সানিয়ার দেশপ্রেম নিয়েই প্রশ্ন ওঠা শুরু হতে থাকে। অবশ্য পুরো ঘটনা সানিয়ার কানে গেছে কিনা সেটি এখনো নিশ্চিত নয়।
জানলে, তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, তা নিয়ে হচ্ছে জল্পনা। এর আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেকর টুইটারে সানিয়ার সঙ্গে মজা করতে গিয়ে সমুচিত জবাব পেয়েছিলেন। এ বার কী হয়, সেটাই দেখার।

যশোরে এক কলেজশিক্ষককে ইয়াবা বড়ি দিয়ে ফাঁসানোর চেষ্টা করতে গিয়ে ধরা খেয়েছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামীম আকতার। এ অভিযোগে ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ শাস্তি দেওয়া হয়।
আইসিসির কোন আসরে এক দশক পর ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই প্রথম। ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশের দেয়া লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই টপকে ফাইনাল নিশ্চিত করে ভারত। এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দলের শিরোপার লড়াই রোববার, ওভালে।
রাশিয়ার বিমান হামলায় কথিত ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত ২৮ মে সিরিয়ায় রাকা শহরের দক্ষিণাংশে রাশিয়া ওই বিমান হামলা চালায়।
ভালো কিছু পুরো দলকে মিলেই করতে হত। প্রত্যাশাটা তাই পুরো স্কোয়াডকে ঘিরেই। তবে যাদের হাতে জাদুকরী কিছু থাকে, একাই পাল্টে দিতে পারেন চিত্রপট, দলের এমন কয়েকজনের কাছে বাড়তি প্রত্যাশা থাকাটাও স্বাভাবিক। মোস্তাফিজুর রহমান সেই তালিকাতেই পড়েন। কিন্তু কাটার মাস্টারের থেকে যে পারফরম্যান্স এল সেটি ফিজ নিজে তো কখনো কল্পনা করেনইনি, তার ঘোরতর শত্রুও সম্ভবত করেনি! আসলে নির্বিষ এই মোস্তাফিজকে কেউ দুঃস্বপ্নেও ভাবেনি, সেটা নিশ্চিত করেই বলা যায়।
স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল পাকিস্তান। সেই দলটিই উঠেছে ফাইনালে, প্রতিপক্ষ সেই ভারত। প্রথম ম্যাচ হারলেও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ডিং পারফরম্যান্স করে সেমিফাইনালে উঠেছিল সরফরাজ আহমেদের দল। আর শেষ চারে তো তাদের সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু তাদের ফাইনালে ওঠা প্রশ্নবিদ্ধ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার-মাহফিলে বসেছে এক তারার হাট। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে এই আয়োজন হয়। যেখানে দেখা মিলেছে প্রায় সর্বস্তরের শিল্পীদের। ঘটেছে নবীন আর প্রবীণের সেতুবন্ধন।
কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর শহরের হাসাপাতাল রোডে অবস্থিত নাগরিক হাসপাতাল ও ল্যাব স্মীথ ডায়াগনসিস সেন্টারে শুক্রবার সকালে অনলাইনে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন ও বিডিইএমআর সফটাওয়্যারের পরিচিতি অনুষ্ঠন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক হাসপাতালের পরিচালক ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও ল্যাব স্মীথ ডায়াগনসিস সেন্টারের পরিচালক মেহেদী হাসান স্মীথের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে অনলাইনে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিইএমআর সফটাওয়্যারের পরিচালক এ্যাড. মুন, ফিজিও থেরাপিস্ট ডাঃ বাপ্পী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ, নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, ডেন্টিস্ট ডাঃ টিটিা ও দলিত মঞ্চের নির্বাহী পরিচালক শ্যামুয়েল দাস।