কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরের শাহাপুর গ্রামে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। পুলিশ ঘাতক চাচাকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহাপুর গ্রামের আব্দুল বারীক মোড়ল ইফতারির খেচুড়ী প্রতিবেশী আবুল কালামের বাড়িতে দিয়ে যায়। কিন্তু আবুল কালামের ছোট ভাই মাষ্টার হাসান আলীর ছাগলে ওই খেচুড়ী খেয়ে গেলে আবুল কালাম অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় তার বড় ভাই আবুল কাশেম মোড়লের ছেলে মুকুল হোসেন (২৬) গালিগালাজ করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে সে বল্লভ দিয়ে মুকুলের বুকে ঢুকিয়ে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘাতককে আটকের জন্য গ্রাম ঘিরে রাখে। শুক্রবার সকালে আব্দুল আজিজের পাট ক্ষেত থেকে ঘাতক আবুল কালাম (৫৫) কে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম জানান, এ ঘানায় নিহতের ভাই মামুন বাদী হয়ে থানায় মামলা করেছে। ঘাতককে গ্রেফতার করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ প্রেসক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল ৫ টায় নলতা অডিটোরিয়াম মিলনায়তনে নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি ও কেবিএ কলেজের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান মহসিনের সভাপতিত্বে ও পরিচালনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মীর্জা মুহা.সালহউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের যুগ্ম সম্পাদক আলহাজ¦ মো.সাইদুর রহমান শিক্ষক।
নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতার মানিক তলায় আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের কৃতিত্বের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভাল ফলাফল অর্জন, ক্লাসের সর্বউচ্চ উপস্থিতি, ২৬ মার্চ দেশ টেলিভিশনের অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের কৃতিত্বের জন্য দেওয়া হয়েছে এ পুরস্কার ও দেশ টিভি’র সনদপত্র। শিশুরা এসব বিষয় পুরস্কার পেয়ে বেশ আনন্দিত ও উৎফুল্ল।
স্পেন-মরক্কো সীমান্তের একটি ছবি ব্যবহার করে নিজেদের কৃতিত্ব জাহির করার জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে টুইটারে প্রবল হাসি-মশকরা শুরু হয়েছে।
আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানে জামায়াতের ১৩ নারী নেতা-কর্মীসহ ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধু টুম্পা খাতুন দীর্ঘ ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্পোর্টস ডেস্ক : আসছে আগস্টে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। আর দুই টেস্টের এ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। যদিও ১৩ জনের এ দল থেকে বাদ পড়েছেন মিচেল স্টার্ক ও স্টিভ ও’কিফ।
ভারতীয় পোশাকে বাংলাদেশের ঈদের বাজার ছয়লাব। এমনকি হরেক নামের ও দামের ভারতীয় পোশাক এ দেশেই পাওয়া যাচ্ছে। তবুও ভারতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে ঈদের কেনাকাটা করছেন অনেকেই। ভারতে গিয়ে শপিংয়ের এ মনোভাব কেবল উচ্চবিত্তে নয়, মধ্যবিত্তকেও গ্রাস করেছে। প্রতিদিনই দেশের হাজার হাজার মানুষ ঈদ উপলক্ষে শপিং করতে ছুটছেন কলকাতার বিখ্যাত বিগ বাজারসহ বিভিন্ন মার্কেটের উদ্দেশ্যে। এবার ঈদের কেনাকাটায় দেড় লাখেরও বেশি বাংলাদেশির ভারতে যাওয়ার কথা রয়েছে।