সর্বশেষ সংবাদ-
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

f17a609d34af4a9c05b5a55c888e8f0c-বিএনপি আন্দোলনে গেলে মামলা ও গ্রেফতারের  দিকে ঝুঁকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে নতুন করে মামলা নয়। পুরনো মামলা পুনরুজ্জীবিত করে আন্দোলনকারীদের গ্রেফতারে সরকার পরিকল্পনা করছে বলে জানা গেছে। আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে সারাদেশে যে পরিমাণে মামলা রয়েছে, তাতে নতুন মামলা প্রয়োজনও পড়বে না। সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নীতি-নির্ধারণী অন্তত পাঁচ জন নেতা জানান, নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির রাজপথে নামার পরিকল্পনা করলে, তা ঠেকাতে পুরনো মামলা চাঙ্গা করে গ্রেফতার আতঙ্ক ছড়ানো হবে।  ক্ষমতাসীনরা মনে করে, গ্রেফতার আতঙ্ক ছড়ালে আন্দোলন থেকে পিছু হটবে তারা। বিএনপির নেতাকর্মীদের ভেতরে ভীষণ গ্রেফতার আতঙ্ক থাকে বলে মনে করেন সরকার দলের নেতারা।

পাশাপাশি তাদের আন্দোলন মানে জ্বালাও-পোড়াও, মানুষ খুন ও দেশের সম্পদ নষ্ট করার আন্দোলন, এটাও ব্যাপকভাবে প্রচারে নামবে আওয়ামী লীগ। ২০১৫ সালে আন্দোলনের নামে বিএনপি দেশে যে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল, তা মানুষের কাছে বার বার তুলে ধরা হবে। যাতে করে তাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত না হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘বিএনপির আন্দোলনে যাওয়ার মতো সাহস ও শক্তি কোনোটাই নেই। তাদের মুখে আন্দোলনের কথা শুনলে জনগণ আঁতকে ওঠে। সুতরাং বিএনপি আন্দোলনে জনসমর্থন পাবে না। তাই মুখে আন্দোলনের কথা বললেও রাজপথে নামার সুযোগ তাদের আসবে না।’ তিনি বলেন,‘বিএনপি আন্দোলনের দিকে গেলে সরকারও নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’ ফারুক খান বলেন, ‘তাদের নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা রয়েছে। আবার আন্দোলনে গেলে এগুলো নিশ্চয়ই পুনরুজ্জীবিত হবে।’

দলটির সম্পাদকমণ্ডলীর দুই নেতা বলেন, কোনোভাবেই বিএনপিকে রাজপথে নেমে  আন্দোলন অথবা জনজীবন অচল করে দেওয়ার মতো কোনও কর্মসূচি পালন করতে দেবে না ক্ষমতাসীনরা। ২০১৫ সালে ৯২ দিন আন্দোলনের ফলে নেতাকর্মীদের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও করার অপরাধে যেসব মামলা রয়েছে, সেগুলো আবারও পুনরুজ্জীবিত করা হবে। তারা জানান, বিএনপির বিভিন্ন পর্যায়ের যেসব নেতারা জামিনে রয়েছেন, সেসব মামলায় তাদেরকে আবার ধড়-পাকড়ে নামবে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদের পর বিএনপি আন্দোলনে নামতে পারে, এ ধারণা থেকে বিকল্প এই পরিকল্পনা নিয়ে রেখেছে আওয়ামী লীগ। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা আরও জানান, ক্ষমতাসীনরা মনে করে, ২০১৫ সালে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে বিএনপি যেভাবে জনবিচিছন্ন দলে পরিণত হয়েছে, তাতে করে নতুন কোনও আন্দোলনে জনগণ তাদের সমর্থন দেবে না। বিএনপির আন্দোলন হালে পানিও পাবে না। দলটির নীতি-নির্ধারকরা আরও মনে করেন, ৯২ দিনের আন্দোলনে রাজনৈতিকভাবে বিএনপি পরাজিত হয়ে আওয়ামী লীগকে বিজয়ী করেছে। ওই ধ্বংসাত্মক ও বীভৎস আন্দোলনের পর বিএনপির মুখে আন্দোলনের কথা শুনলেই জনগণ ভয়ে আঁতকে ওঠে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক বিজয় ও অর্জন। এটাকেই পুঁজি করে বিএনপির আন্দোলন বিরোধী প্রচার চালানো হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক পথে রাজনীতি করার সুযোগ পাবে। কিন্তু অগণতান্ত্রিক কোনও উপায়ে কিছু করার চেষ্টা করা হলে কঠোর হবে সরকার। তাদের প্রতি জনগণের আস্থা নাই। ফলে দলটির আন্দোলন সফল করে তোলা একটি অসাধ্য কাজ।’ তিনি বলেন, ‘বিএনপির ৯২ দিনের ব্যর্থ আন্দোলন সরকারের হাতে অনেক সুযোগ এনে দিয়েছে।’

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘আন্দোলনের কথা বিএনপির মুখে মুখেই থাকবে। রাজপথে গড়াবে না। সেই শক্তি তাদের নাই। জনগণও তাদের সঙ্গে নাই।’ তিনি বলেন, ‘বিএনপি অগণতান্ত্রিক পথে কোনও কিছু হাসিল করতে গেলে সরকার উপযুক্ত জবাব দেবে। আওয়ামী লীগও তা প্রতিহত করবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

e5a1bb106294b420113ab0389ff27cf8-5943a28fa6961বিনোদন ডেস্ক : এবারের ঈদ ‘ইত্যাদি’র বিশেষ পর্বের অন্যতম চমক হয়ে আসছেন এই প্রজন্মের চার কণ্ঠশিল্পী। তারা হলেন প্রতীক হাসান, প্রীতম হাসান, কণা ও ঐশী।
চারজনেই কণ্ঠে তুলেছেন একটি বিশেষ গান। এটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীত পরিচালনা করেছে প্রীতম হাসান। নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, এই চারজন শিল্পী এবারই প্রথম একসঙ্গে কোনও গান গাইলেন।
বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজী সংবাদের পর। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
গানটি প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘গানটি রেট্রো-ড্যান্স ফরমেটের। এটি করতে গিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। আমরা সবাই কাজটি উপভোগ করেছি। এমন একটি কাজের সুযোগ করে দেওয়ার জন্য হানিফ সংকেত আঙ্কেলের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
প্রসঙ্গত, প্রতীক হাসান ও প্রীতম হাসানের সংগীতশিল্পী হিসেবে যাত্রা শুরু ‘ইত্যাদি’র মাধ্যমে। প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর সঙ্গে প্রতীক হাসানকে ‘ইত্যাদি’তে উপস্থাপন করা হয়েছিল মিলুর অসুস্থ অবস্থায় তার জীবনের শেষ গানটি গাওয়ার সময়। এরপর বরিশালে ধারণকৃত ইত্যাদি’র আরেকটি পর্বে প্রতীক হাসানের সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছিলেন খালিদ হাসান মিলুরই আরেক সন্তান প্রীতম হাসান। আর কণাকে এর আগে দেখা গেছে ঈদের কোনও এক ‘ইত্যাদি’তে হৃদয় খানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে। সেই অর্থে ঐশীকে প্রথমবারের মতো এবারের ‘ইত্যাদি’তে দেখা যাবে। এমনটাই জানা গেছে হানিফ সংকেতের সঙ্গে আলাপ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2Sx4KA_bouমনোবিজ্ঞানের মাস্টার্সের ছাত্র টিমোথি পিরকো টমলিন এবং পশু চিকিৎসক গ্যাব্রিলা স্যান্ডারবার্গ ঠিক করেছেন সাত দেশ ঘুরে সেইসব দেশের প্রথা অনুসারেই ৭টি বিয়ে করবেন। তার যেমন ভাবনা তেমন কাজ, বেরিয়ে পড়লেন বিবাহ সফরে। হাতে মাত্র চল্লিশটা দিন। বিয়ে করতে হবে সাতবার।

গত ১৮ মে আমেরিকার আটলান্টার এই বাসিন্দার প্রথম বিবাহ অনুষ্ঠিত হল জাপানের টোকিয়োতে। জাপানি কিমোনোস পোশাকে শিন্তো প্রথা মেনে চার হাত এক হল টিমোথি ও গ্যাব্রিলার। কনে জানায়, “জাপানি বিয়ের অনুষ্ঠানটি ছিল সংক্ষিপ্ত। সম্পূর্ণটা মিটতে সময় লেগেছিল ৩০ মিনিটের মতো।

জাপান থেকে ইন্দোনেশিয়ার বালিতে উড়ে গেল এই মার্কিন দম্পতি। সেখানে ৩০ মে বসল দ্বিতীয় বিয়ের আসর। একেবারে ঘরোয়া আবহে ধান ক্ষেতের মধ্যে তৈরি হল বিবাহ মঞ্চ। টিমোথি-গ্যাব্রিলা ছাড়া সেই বিয়ের একমাত্র সাক্ষী ও অতিথি হলেন আমেরিকা থেকে উড়ে আসা তাদেরই এক বন্ধু।

বিবাহ নাম্বার তিন। এবার নেপালের পাটান। আগে থেকেই এক বৌদ্ধ সন্যাসীর সঙ্গে যোগাযোগ সেরে রেখেছিল দম্পতি। সেই অনুযায়ী, দোসরা জুন স্বর্ণ মন্দিরের নিকটে নিজেদের তৃতীয়বারের জন্য বেঁধে নিলেন টিমোথি-গ্যাব্রিলা।

চতুর্থ বিয়ের জন্য ভারতকে বেছে নিয়েছিলেন তারা। ৭ জুন চেন্নাই শহরে গ্যাব্রিলার অধ্যাপক মোহন কুমারের বাড়িতেই আয়োজন হল ছাত্রীর চার নম্বর বিয়ের। পূজারির উপস্থিতিতে একেবারে অগ্নিসাক্ষী করে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পূর্ণ হল বিবাহ অনুষ্ঠান।

ভারত থেকে তাদের পরের গন্তব্য কেনিয়া। সেখানে মাসাইমারাতে বর্তমান সপ্তাহেই মাসাই পরম্পরায় আদিবাসী পোশাক পরে পঞ্চম বিবাহ সেরেছেন মনোবিজ্ঞানের ছাত্র এবং পশু চিকিৎসক।

ছয় নম্বর বিয়েটা এই দম্পতি সারবেন আকাশে। ‘হট এয়ার বেলুনে’র মধ্যে ষষ্ঠ বিবাহ সুসম্পন্ন করার পরিকল্পনা নিয়েছেন টিমোথি-গ্যাব্রিলা। তবে শুধু তারা নয়, এই বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে উভয়ের মা-বাবা ও গ্যাব্রিয়েলের ভাইয়েরও। আর শেষ বিয়ে কোথায়?

শেষ তথা চূড়ান্ত বিয়েটি হবে আমস্টারডামে ক্যাথলিক নিয়মে। উপস্থিত থাকবেন বহু আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

WHSoSX_tanuএক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেতা তানভীর তনুর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তরুণীকে ধর্ষণের অভিযোগে তানভীর তনুকে শুক্রবার রাতে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস জানান, শুক্রবার বিকেলে এক তরুণী রূপনগর থানায় তনুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে রাতে তাকে গ্রেফতার করা হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের ২৫ বছর বয়সী তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তানভীর তনুর। তিনি তাকে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দেন।

এরই সূত্র ধরে ৬ মে সাক্ষাতের কথা বলে তরুণীকে বাসায় ডেকে আনেন তনু। সেখানে তনু তাকে ধর্ষণ করেন। ঘটনার সময় তনু তার এক বন্ধুকেও ধর্ষণ করতে বলেন। তবে ওই তরুণী কৌশলে পালিয়ে যান। মামলার এজাহারে তিনি তা উল্লেখ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

channel_i_messi2মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীকে নিয়ে গড়া আক্রমণের সামনে পড়ে নাভিশ্বাস উঠে যায় প্রতিপক্ষ রক্ষণব্যূহর। গোলরক্ষকরা ব্যতিব্যস্ত হয়ে থাকেন এই বুঝি হামলে পড়ল ‘এমএসএন’। ফুটবলপ্রেমীদের জন্যও এই ত্রয়ীকে আক্রমণ শানাতে দেখা কম উপভোগের নয়। কিন্তু সামনে বোধহয় আর সেই সুযোগটা থাকছে না। দায়িত্ব পেয়েই বার্সেলোনার আক্রমণের ধরনে যে আমূল পরিবর্তন আনার আভাস দিয়েছেন নতুন কোচ আর্নেস্টো ভালভার্দে।

আগামী মৌসুমে ভালভার্দের অধীনে নতুন আঙ্গিকের বার্সার দেখা মিলতে পারে। তাতে খেলার ধরন আর খেলোয়াড়দের ভূমিকায় ব্যাপক রদবদলের ইঙ্গিত দিয়েছেন কাতালানদের নতুন কোচ। পরিবর্তনটা বেশি করে চোখে পড়বে আক্রমণের ধারায়। সেটি হলে বার্সার আক্রমণে দেখা যাবে না মেসি-সুয়ারেজ-নেইমারকে নিয়ে গড়া বিখ্যাত ‘এমএসএন’ যুগলবন্দী।

সুয়ারেজ ও নেইমারকে আগের ভূমিকাতে রেখে সামনের মৌসুমে মেসিকে মাঝমাঠে খেলানোর পরিকল্পনা নিয়েছেন ভালভার্দে। সাবেক বার্সা কোচ লুইস এনরিকের ফরমেশনে মূল আক্রমণটা শানানোর দায়িত্ব ছিল লুইস সুয়ারেজের। আর বাম এবং ডান প্রান্ত থেকে এই উরুগুইয়ান ফরোয়ার্ডকে বলের যোগান দিতেন নেইমার এবং মেসি।

নতুন মৌসুমে নেইমার এবং সুয়ারেজের সেই দায়িত্বটা আগের মতই থাকবে। বদলে যেতে পারে কেবল মেসির ভূমিকা। আর্জেন্টাইন অধিনায়ককে গোলের যোগানদাতা হিসেবে ব্যবহার করতে ডানপ্রান্তে এক ধাপ নিচে নামিয়ে এনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখতে চান ভালভার্দে। তার ৩-৩-৪ ফরমেশনে মাঝমাঠের মধ্যভাগে থাকবেন সার্জিও বুসকেটস। আর বামপ্রান্তে তাকে সাহায্য করার জন্য পিএসজি থেকে মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকে কেনার পরিকল্পনা করেছে বার্সা।
বদলে যেতে পারে মেসির ভূমিকা

স্প্যানিশ গণমাধ্যম এসব তথ্যের সঙ্গে আরো জানাচ্ছে, মেসির হারানো স্থানটায় খেলানোর জন্য উড়িয়ে আনা হচ্ছে এসি মিলানের স্ট্রাইকার জেরার্ড দিলেফেউকে। মিলানের দলটির হয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

তবে ভালভার্দের নতুন আঙ্গিকে সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে সম্ভবত ইনিয়েস্তার জায়গা না পাওয়া। আগামী মৌসুম পরেই বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ইনিয়েস্তার। এখন পর্যন্ত ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে আসেননি এই স্প্যানিশ মিডফিল্ডার। তাই ভবিষ্যতের চিন্তা করেই হয়তো ইনিয়েস্তা-বিহীন নতুন বার্সা গড়তে এখন থেকেই পরীক্ষা-নিরীক্ষায় যাচ্ছেন মেসি-নেইমার-সুয়ারেজদের নতুন কোচ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Fakhrul_Islam20170616204753কিছু দিন পরেই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা প্রকাশের কথা জানিয়েছে বিএনপি।

শুক্রবার রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার অতীতের মতো একদলীয় শাসন ব্যবস্থাই করতে চাচ্ছে। সেজন্য একতরফা নির্বাচন আয়োজন করতে চাচ্ছে। কিন্তু এবার একতরফা নির্বাচন হবে না।’

‘অবশ্যই নির্বাচনের সময় এমন একটি সরকার নিয়ে আসতে হবে, যে সরকার নির্বাচন পরিচালনার জন্য ইসিকে সহায়তা করতে পারে। সেজন্যই আমরা সহায়ক সরকারের কথা বলছি। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি তাতে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। কিছু দিন পরেই বিএনপি নেত্রী একটি সহায়ক সরকারের রূপরেখা দেবেন,’ বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজয়নগরে হোটেল একাত্তরে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন- রুনেসা।

আগামী নির্বাচনে আসতে বিএনপির প্রতি ক্ষমতাসীনদের আহ্বানের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘তারা বুঝেছে, বিএনপি ছাড়া নির্বাচন হবে না। বিএনপি আগের নির্বাচনেও (দশম জাতীয় সংসদ নির্বাচন) যেতে চেয়েছে। কিন্তু আপনারা (আওয়ামী লীগ) ছলনা করে, প্রতারণা করে, জনগণকে বিভ্রান্ত করে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে নির্বাচন করেছেন। এর বিরুদ্ধে শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দল আন্দোলন করেছে। সে কারণেই জাতীয় পার্টির একটি অংশ ছাড়া আপনারা কাউকে আপনাদের সঙ্গে পাননি। আজকে একই অবস্থা বিরাজ করছে।’

বিএনপি সহায়ক সরকারের রূপরেখা দেওয়ার পর আওয়ামী লীগ সেটি মেনে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন দলটির এই মুখপাত্র।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, যদি আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হয়ে থাকে, তাহলে তারা সেটি মেনে নিয়ে সত্যিকার অর্থে একটি ইনক্লুসিভ নির্বাচন দেবে, যা সকলের কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমুলক হবে। এর মাধ্যমে দেশের এই রাজনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটবে।’

দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, মন্তব্য করে এজন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুচিন্তিতভাবে জাতিকে একটি অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে। তারা একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চায় না। দেশের অর্থনীতি ও মানুষ মাথা উঁচু করে দাঁড়াক, সেটিও তারা চায় না।’

আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দলটি এর খোলসে একদলীয় শাসন কায়েমের পরিকল্পনা করছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

এ সময় তিনি আরো বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। এর উদ্দেশ্য রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Kamrul_Islam20170616162631চালের দাম নিম্নমুখী হতে বাধ্য আর ষড়যন্ত্রকারীরা এ বিষয়ে কোনোভাবেই সফল হতে পারবে না। আর বিএনপিপন্থী ব্যবসায়ীরাই চালের দাম বাড়ার জন্য দায়ী বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামে একটি সংগঠন।

একই সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ চাল আমদানির ওপর ট্যাক্স প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় কামরুল ইসলাম বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী, কিছু মজুদদার এবং বিএনপি ঘরানার ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোর জন্যে দায়ী। সংকটের কোনো প্রশ্ন ওঠে না। এই সংকট মোকাবিলা করার জন্যে আমরা বিদেশ থেকে চাল আমদানি করছি। খুব তাড়াতাড়ি দাম নেমে যাবে। কোনো ষড়যন্ত্রকারীরা আমাদের পরাস্ত করবে পাবে না।’

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, কবি কাজী রোজী এমপি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

64-district✬ ঢাকা ——- ১৭৭২ সাল।
✬ মুন্সীগঞ্জ ——- ১৯৮৪ সাল।
✬ নরসিংদী ——- ১৯৮৪ সাল।
✬ নারায়ণগঞ্জ ——- ১৯৮৪ সাল।
✬ মানিকগঞ্জ ——- ১৯৮৪ সাল।
✬ ময়মনসিংহ ——- ১৭৮৭ সাল।
✬ গাজীপুর ——- ১৯৮৪ সাল।
✬ কিশোরগঞ্জ ——- ১৯৮৪ সাল।
✬ জামালপুর ——- ১৯৮৪ সাল।
✬ শেরপুর ——- ১৯৮৪ সাল।
✬ নেত্রকোণা ——- ১৯৮৪ সাল।
✬ টাঙ্গাইল ——- ১৯৬৯ সাল।
✬ ফরিদপুর ——- ১৮১৫ সাল।
✬ গোপালগঞ্জ ——- ১৯৮৪ সাল।
✬ শরীয়তপুর ——- ১৯৮৪ সাল।
✬ মাদারীপুর ——- ১৯৮৪ সাল।
✬ রাজবাড়ি ——- ১৯৮৪ সাল।
✬ চট্টগ্রাম ——- ১৬৬৬ সাল।
✬ কক্সবাজার ——- ১৯৮৪ সাল।
✬ বান্দবান ——- ১৯৮১ সাল।
✬ রাঙামাটি ——- ১৮৬০ সাল।
✬ খাগড়াছড়ি ——- ১৯৮৪ সাল।
✬ ফেনী ——- ১৯৮৪ সাল।
✬ ব্রাহ্মণবাড়িয়া ——- ১৯৮৪ সাল।
✬ চাঁদপুর ——- ১৯৮৪ সাল।
✬ রাজশাহী ——- ১৭৭২ সাল।
✬ নাটোর ——- ১৯৮৪ সাল।
✬ নওগাঁ ——- ১৯৮৪ সাল।
✬ নওয়াবগঞ্জ ——- ১৯৮৪ সাল।
✬ বগুড়া ——- ১৮২১ সাল।
✬ পাবনা ——- ১৮৩২ সাল।
✬ সিরাজগঞ্জ ——- ১৯৮৪ সাল।
✬ জয়পুরহাট ——- ১৯৮৪ সাল।
✬ রংপুর ——- ১৮৭৭ সাল।
✬ লালমনিরহাট ——- ১৯৮৪ সাল।
✬ কুড়িগ্রাম ——- ১৯৮৪ সাল।
✬ নীলফামারী ——- ১৯৮৪ সাল।
✬ গাইবান্ধা ——- ১৯৮৪ সালে।
✬ পঞ্চগড় ——- ১৯৮০ সাল।
✬ দিনাজপুর ——- ১৭৮৬ সাল।
✬ খুলনা ——- ১৮৮২ সাল।
✬ ঠাকুরগাঁও ——- ১৯৮৪ সাল।
✬ সাতক্ষীরা ——- ১৯৮৪ সাল।
✬ বাগেরহাট ——- ১৯৮৪ সাল।
✬ যশোর ——- ১৭৮১ সাল।
✬ ঝিনাইদহ ——- ১৯৮৪ সাল।
✬ নড়াইল ——- ১৯৮৪ সাল।
✬ মাগুরা ——- ১৯৮৪ সাল।
✬ কুষ্টিয়া ——- ১৮৬৩ সাল।
✬ চূয়াডাঙ্গা ——- ১৯৮৪ সাল।
✬ মেহেরপুর ——- ১৯৮৪ সাল।
✬ বরিশাল ——- ১৭৯৭ সাল।
✬ ঝালকাঠি ——- ১৯৮৪ সাল।
✬ পিরোজপুর ——- ১৯৮৪ সাল।
✬ পটুয়াখালী ——- ১৯৮৪ সাল।
✬ বরগুনা ——- ১৯৮৪ সাল।
✬ ভোলা ——- ১৯৮০ সাল।
✬ সিলেট ——- ১৭৭৫ সাল।
✬ হবিগঞ্জ ——- ১৯৮৪ সাল।
✬ মৌলভীবাজার ——- ১৯৮৪ সাল।
✬ নোয়াখালী ——- ১৮২১ সালে।
✬ লক্ষ্মীপুর ——- ১৯৮৪ সাল।
✬ কুমিল্লা ——- ১৭৯০ সাল।
✬ চাঁদপুর ——- ১৯৮৪ সাল।

 

*সংগৃহীত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest