সর্বশেষ সংবাদ-
ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় রোড শো, ও পরিবহণ কাউন্টারে মনিটারিংকালিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি সোহরাব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকপদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুলচিকিৎসকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

photo-1496650970চলছে পবিত্র রমজান মাস। ধর্মীয় রীতি মেনে রোজা রেখেছেন ফাতিমা সালাহ (৫৮)। বিধান অনুযায়ী সারা দিন না খেয়ে থাকতে হচ্ছে তাঁকে। কিন্তু দিন শেষে ইফতারির পরও খাবার জুটছে না। এভাবেই রাত-দিন না খেয়ে কাটাচ্ছেন তিনি। এ চিত্র শুধু ফাতিমার নয়, ইয়েমেনের সানা শহরের কমবেশি সবার প্রতিদিনের জীবনের ঘটনা এমনই।

ইয়েমেনে চলছে দুর্ভিক্ষ। চারদিকে খাবারের হাহাকার। কিন্তু পেট তো আর কথা শোনে না। তাই সকালেই প্রতিবেশীদের বাড়ি ও আশপাশের দোকানগুলোতে খাবার খুঁজতে বের হন ফাতিমা। বেলা গড়ালে পরিবারের সদস্যদের মুখে অন্তত কিছু যেন পড়ে, এটাই আশা।

সংবাদমাধ্যম আলজাজিরাকে ফাতিমা বলেন, ‘সেই সকাল থেকে হাঁটছি। সেহরিতে তেমন কিছুই মুখে দিইনি। আমি একেবারে বিধ্বস্ত। পিপাসায় গলা শুকিয়ে এসেছে।’ কথাগুলো বলতে বলতে চোখ ভিজে আসে তাঁর।

‘আমি আমার বাড়িতে সম্মানের সঙ্গেই থাকতাম। রমজান ছিল বছরের সেরা মাস। যুদ্ধ আমাদের প্রতিদিনের সুখ কেড়ে নিয়েছে। গত রমজানও ভালো ছিল। কিন্তু এবার কঠিন হয়ে পড়েছে। আমরা দিনে রোজা রেখে রাতে না খেয়ে থাকি।’

কয়েক বছর আগেও এ অবস্থা ছিল না ইয়েমেনে। হঠাৎ একদিন শুরু হয় যুদ্ধ। দুই বছরব্যাপী যুদ্ধ শুধু হাজার হাজার প্রাণই কেড়ে নেয়নি, বরং বেঁচে থাকা জীবনগুলোকেও ফেলেছে ‘মৃত্যুকূপে’। কারণ যুদ্ধের ফলে দেখা দেয় তীব্র দুর্ভিক্ষ। খাদ্যশূন্য হয়ে পড়ে দেশটি। দুর্ভিক্ষের কারণে সেখানে এক কোটি ৭০ লাখ মানুষের জীবন ফাতিমার মতোই চোখের জলে ভাসছে।

এদিকে, শুধু খাদ্যের অভাবই এ রমজানে ইয়েমেনবাসীকে ধরাশায়ী করেনি। এ বছর দেশটিতে আঘাত হেনেছে মরণব্যাধি কলেরাও। এরই মধ্যে রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩০ জন। আর কলেরার ঝুঁকিতে রয়েছেন আরো ৬৫ হাজার মানুষ।

রমজানে এই সংকটময় অবস্থায় ইয়েমেনের প্রতি ঘরে ঘরে নেমে এসেছে শোক। শোকে শামিল হয়েছেন মোহাম্মদ আল-মোখদারিও। তাঁর ১০ সন্তানের কেউ আক্রান্ত হয়নি কলেরায়। তাও পাড়া-প্রতিবেশীদের কষ্টে একটুও শান্তিতে নেই তিনি। মোখদারি বলেন, ‘রমজান বিশেষ একটা সময়। কিন্তু যুদ্ধের আগের রমজানগুলোতে আমি যে শান্তি খুঁজে পেতাম, এখন তা পাই না। খাবারের দাম বাড়ছে আর টাকা কামানোও কঠিন হয়ে পড়ছে।’

এই সংকট থেকে রেহাই পেতে অর্থ উপার্জনে নেমেছে মোখদারির দুই সন্তানও। রাস্তার বাতিল বোতল কুড়িয়ে বিক্রি করে তারা। মোখদারির নিজেরও কোনো চাকরি নেই। তাই ইফতারে সামান্য দুধ-রুটি খেয়েই থাকতে হয় তাঁদের। তিনি জানান, ভালো খাবার এখন ইয়েমেনে স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে।

ইয়েমেনের এ অবস্থার কথা স্বীকার করেছেন দেশটির অর্থনীতিবিদ সায়েদ আবদুল মোমিন। আলজাজিরাকে তিনি বলেন, ‘বেতন অপরিশোধিত রয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ছে ও পড়তির দিকে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য। এবারের রমজানের অবস্থা অন্যবারের থেকে অনেক খারাপ।’

প্রথম অর্ধে রয়েছে রমজান। আস্তে আস্তে শেষ হয়ে যাবে মাসটি। কিন্তু বিশ্ব রাজনীতির কবলে পড়ে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনবাসীর ফিকে হয়ে আসা দিনগুলো আবার কবে রঙিন হবে, তার নিশ্চয়তা কি দিতে পারবে কেউ?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1496640262অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো বলছে, কাতার মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী দলগুলোকে সমর্থন দিচ্ছে।

সৌদির সরকারি সংবাদ সংস্থা ‘এসপিএ’ জানিয়েছে, রিয়াদ কাতারের সঙ্গে জল, স্থল, আকাশপথসহ সব ধরনের যোগাযোগ ছিন্ন করেছে। সংবাদ সংস্থাটির কর্তৃপক্ষ বলছে, ‘সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার ঝুঁকি থেকে দেশকে নিরাপদে রাখতেই এটা করা হচ্ছে।’

পাশাপাশি সৌদি জোটের নেতৃত্বে ইয়েমেনে নিযুক্ত সেনাবাহিনী থেকে কাতারের সব সেনাকে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি কাতারের পরিবহনকে তাদের নৌ অথবা বিমানবন্দর ব্যবহার করতে দেবে না।

সংযুক্ত আরব আমিরাত কাতারের কূটনৈতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলেছে। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, সন্ত্রাসবাদীর সঙ্গে গলায় গলায় ভাব, উগ্রপন্থীদের সমর্থন ও সহায়তা করার জন্য কাতারের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে আবুধাবি আগ্রহী নয়।

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটি কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। তারা বলেছে, ‘নিরাপত্তাজনিত কারণ, বাহরাইনের স্থিতিশীলতার স্বার্থে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে তারা এটা করছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়। বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিভিন্ন মন্ত্রণালয়ে ও সরকারি প্রতিষ্ঠানে ২৩ ধরনের পদে ৩৬৯ জন এই নিয়োগ পাবেন।

পদসমূহphoto-1496568477

প্রকৌশলী প্রশিক্ষক (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) একজন, সিনিয়র সাইফার অফিসার দুজন, চিফ ইন্সট্রাক্টর ছয়জন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ২০ জন, সহকারী প্রোগ্রামার (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) আটজন, হিসাবরক্ষণ কর্মকর্তা (অস্থায়ী) দুজন, মেডিকেল অফিসার (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) ১৫২ জন, প্রিন্টিং ম্যানেজার একজন, অ্যানেসথেসিওলজিস্ট  একজন, রেডিওলজিস্ট (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) একজন, ব্যাকটেরিওলজিস্ট (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) একজন, পরিসংখ্যান কর্মকর্তা  ৬০ জন, সহকারী প্রকৌশলী-সিভিল (স্থায়ী বা অস্থায়ী) ১৭ জন, সহকারী প্রকৌশলী-তড়িৎ (অস্থায়ী) দুজন, সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী দুজন, জেলা ক্রীড়া অফিসার ১২ জন, প্রভাষক (অস্থায়ী) ১৩ জন, এস্টিমেটর (তড়িৎ) একজন, ড্রাফটসম্যান ২৯ জন, পরিদর্শক (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) একজন, উপসহকারী প্রকৌশলী-সিভিল (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) ১৯ জন এবং মোটরযান পরিদর্শক (অস্থায়ী) ১৮ জনসহ মোট ৩৬৯ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

পদমর্যাদা অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত দক্ষতার পাশাপাশি বিভিন্ন মেয়াদে অভিজ্ঞতাসম্পন্নও হতে হবে।

বয়স

১ মে-২০১৭ অনুযায়ী প্রথম তিনটি পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স যথাক্রমে ৪৫, ৪০ ও ৩৫ বছর হতে হবে। এ ছাড়া অন্য পদগুলোর জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের  বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১৬ হাজার থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

টেলিটক (bpsc.teletalk.com.bd) বা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইট থেকে অনলাইনে নির্ধারিত আবেদনপত্র ‘বিপিএসসি ফরম-৫এ’ পূরণ করে এবং ফি জমা দিয়ে আবেদন করতে হবে। প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একাধিক পদে আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে প্রতিটি পদের জন্য আলাদা করে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। আবেদন করা যাবে ৩০ জুন, ২০১৭ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিস্তারিত দৈনিক প্রথম আলো পত্রিকায় ৩ জুন-২০১৭ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন-

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

13SlDk_62পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানকে সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছে হাইকোর্ট। একইসাথে ৫ হাজার টাকা জরিমানার আদেশও দিয়েছেন আদালত। সোমবার সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করছেন। গতকাল রোববার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে একই বেঞ্চ।

এর আগে গত ৭ মে মৃত্যদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রাখেন আদালত। গত ১২ মার্চ ঐশীর আপিল ও ডেথ রেফারেন্স এর শুনানি শুরু হয়। ২০১৫ সালের ১৯ নভেম্বর ঐশীর ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছায়। পাশাপাশি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন ঐশী রহমান।

মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে ওই দম্পতির মেয়ে ঐশী রহমানকে ২০১৫ সালের ১২ নভেম্বর ফাঁসির আদেশ দেন আদালত। ওই হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য ঐশী রহমানের বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে খালাস পেয়েছেন মামলার অন্য আসামি ঐশী রহমানের আরেক বন্ধু আসাদুজ্জামান জনি।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করে বাবা-মাকে খুন করার কথা স্বীকার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1470464455নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের একজন কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানান,সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন,কলারোয়া থানা ০৭ জন,তালা থানা ০২ জন, কালিগঞ্জ থানা ০৫ জন,শ্যামনগর থানা ০২ জন, আশাশুনি থানা ০৪ জন,দেবহাটা থানা ০৭ ও পাটকেলঘাটা থানা থেকে ০৩ জনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

lkHoIo_netসৃষ্টিশীলতা আর তারুণ্যে পৃথিবীকে মুগ্ধ করার জেদটা যেন প্রত্যেকের কলেজ জীবনই বেশি পেয়ে বসে। ঠিক সেরকমই কাজে বাজিমাত করলেন ভারতের ওড়িশা কলেজছাত্রীরা। এ আর রহমানের সুরে তাঁদের নাচ এই মুহূর্তে নেটদুনিয়ার সবথেকে চর্চিত বিষয়।

শিল্পীরা যখন পারফর্ম করেন, তখন তাঁরা যেন খেয়ালই করেন না যে সামনে কেউ আছেন। অথচ দর্শক যে আছেন এ তো তাঁদের জানা কথা। সচেতন ভাবেই এই নির্লিপ্তি রপ্ত করেন তাঁরা। এই কলেজ ছাত্রীদের নাচেও ধরা পড়েছে সেই মগ্নতা৷ তন্ময় হয়ে নাচছেন সকলে।

খোলা চত্বরেই একে একে নাচে শামিল হয়েছেন তাঁরা৷ প্রথমে একজন শুরুটা করেন৷ তাঁর তালে যোগ দেন আর একজন৷ একটু একটু করে বড় হয় শৃঙ্খল৷ তারপর পুরো একটা মণ্ডলী যেন নেচে ওঠে রহমানের রিদমে৷ ‘মুকাবিলা’ থেকে ‘ও জানে জানা’-র সুর যখন বাতাসে ভাসছে, তখন হাততালি দিয়ে ওঠা ছাড়া বাকিদের মুগ্ধতা জানানোর যেন আর কোনও ভাষা নেই।

যদিও নৃত্যশিল্পে নিজস্ব ঘরানায় ওড়িশা পরো ভারতের মধ্যে একটি বিশেষ জায়গা নিয়ে আছে। এই কলেজ ছাত্রীরা যেন দেখিয়ে দিলেন ঐতিহ্যের নাচ কীভাবে মিশে আছে প্রজন্মের মধ্যেও৷ ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন ১৫ লক্ষেরও বেশি মানুষ। অসংখ্য ভিডিও ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়৷ তবে এমন শিল্পিত ভিডিও খুব কমই মেলে।
সূত্র: সংবাদ প্রতিদিন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

https://www.youtube.com/watch?v=gLf2NRLWQx0

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

6r0bRU_75একাদশ শ্রেণিতে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তি হতে পারবেন তার প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার ৫ জুন রাত সাড়ে ১২ টার দিকে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি এ তালিকা প্রকাশ করে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। আগামী ১৩ জুন দ্বিতীয় এবং ১৮ জুন তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

মনোনীতদের তালিকা http://www.xiclassadmission.gov.bd/ ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া মোবাইলে এসএমএস এর মাধ্যমেও কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হলেন তা জানা যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

745mn1_76আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তাং এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হয়েছে।

মাস্তাং এলাকার পাহাড়ের কাছে শুক্রবার এ অভিযান শুরু হয় এবং শনিবার রাত পর্যন্ত তা চলে। গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে চীনা ভাষা শিক্ষার দুই ইন্সট্রাক্টরকে অপহরণের পর এ অভিযান চালানো হয়।

বলা হচ্ছে- পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ওই এলাকা থেকে একটি গাড়ি উদ্ধার করেছে যা চীনা দুই নাগরিককে অপহরণের কাজে ব্যবহার করা হয়েছিল। অভিযানের আগে ওই এলাকায় পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে আসা দায়েশের অন্তত ১০ জন কমান্ডার বৈঠকে বসেছিল। এর মধ্যে অন্তত আট থেকে নয়জন নিহত হয়েছে এবং বাকি এক বা দু জনকে আটক করা হয়েছে।

অভিযানে তিন কর্মকর্তাসহ সাত সেনা আহত হয়েছেন; এর মধ্যে দু জনের অবস্থা গুরুতর বলে জানো গেছে। পাক সেনা কর্মকর্তারা দাবি করছেন, এ অভিযানে দায়েশের শীর্ষ কমান্ডাররা নিহত হওয়ায় দেশটিতে এ গোষ্ঠীর তৎপরতা বিপর্যয়ের মুখে পড়বে। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শনিবারের এ অভিযান চালানো হয়েছে যাতে অভিযান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না হয়ে পড়ে। অভিযান সম্পর্কে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর কোনো মন্তব্য করে নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest