প্রেস বিজ্ঞপ্তি : সোমবার বাদ যোহর ইক্রা সাতক্ষীরা-কার্যালয়ে জাতীয় ইমাম সমিতি-সাতক্ষীরা জেলা শাখা ও সাতক্ষীরা উলামা পরিষদ, সাতক্ষীরা এর যৌথ উদ্যোগে মুফতি আখতারুজ্জামানের সভাপতিত্বে ফিত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতদের দীর্ঘ পর্যালোচনার পর সাতক্ষীরার স্থানীয় বাজার দর যাচাই পূর্বক নিন্মোক্ত হারে এ বছরের ফিত্রা নির্ধারণ করা হয়।
ক) কিসমিসের হিসেবে ৯০০/- (নয় শত টাকা)
খ) খেজুরের হিসেবে ৮২৫/- (আট শত পঁচিশ টাকা)
গ) ভালো প্যাকেট আটার বাজার দর হিসেবে ৬০/- (ষাট টাকা)
উল্লেখ্য যে, প্রচলন অনুযায়ী ভালো আটার মূল্য হিসেবে সর্বসম্মতিক্রমে ফেতরা ৬০/- (ষাট টাকা) নির্ধারণ করা হল তবে ধনাঢ্য ব্যক্তিদের খেজুর, কিসমিস, যব বা পনিরের হিসেবে ফিতরা দেয়াই উত্তম।
আলোচনায় উপস্থিত ছিলেন- মুফতি আখতারুজ্জামান, মাওলানা আব্দুর রশীদ, হাফেজ মাওলানা জালালুদ্দীন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, মুফতি সাইফুল্লাহ রহমানী, মুফতি সাইফুল্লাহ কাসেমী, মাওলানা মুনিরুল হক, মুফতি মুহাম্মাদুল্লাহ প্রমুখ।

নিরাপত্তার অজুহাত দিয়ে বাংলাদেশে খেলতে না আসা অস্ট্রেলিয়ার কঠোর সমালোচনা হয়েছে সংসদে। একইসাথে উন্নত দেশগুলো বাংলাদেশের প্রতি তাদের নিজেদের অন্যায় অভিমত চাপিয়ে দেয় বলেও অভিযোগ এসেছে।
হার্ট, লিভার থেকে শুরু করে কিডনি, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মতো শরীরের বিশেষ অংশগুলোর কাজকর্ম কিছুটা হলেও লবণের ওপর নির্ভর করে। তবে সাধারণত আমাদের ধারণা লবণ শুধুমাত্র স্বাস্থ্যর উপকারই করে। লবণ পরিষ্কারক হিসেবেও দারুন কাজে আসে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্য (ওয়ার্ড নং-৩) মো. সাহেব আলী শপথ নিয়েছেন। সোমবার (৫ জুন) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাঁকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর হোসেন সজল।
আসাদুজ্জামান : সাতক্ষীরার পাটকেলঘাটার গ্রামে নিয়মিত জুয়ার আসর বসছে। এতে নিরীহ মানুষ যেমন সর্বস্বান্ত হচ্ছে। তেমনি এলাকায় চুরি ডাকাতির ঘটনাও বেড়ে গেছে।
মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো প্রধান : আশাশুনি থানার এএসআই আবু রাসেল নিজেই মোবাইল কোর্ট বসিয়ে উপজেলার বিভিন্ন মৎস্য আড়ৎ থেকে জরিমানার নামে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। উপজেলার মৎস্য ব্যবসায়ী, আড়ৎদার ও চাষীদের মধ্যে নেমেছে হতাশার ছোয়া। অভিযোগ সূত্রে বিভিন্ন মৎস্য আড়তে গিয়ে জানা যায়, আশাশুনি থানার এএসআই আবু রাসেল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন মৎস্য আড়তে গিয়ে বাগদা চিংড়িতে পুশ করা অবস্থায় ব্যাপারীদের আটক করে। কিন্তু সে তাদেরকে থানায় না নিয়ে ঘটনাস্থল থেকে জরিমানার কথা বলে মোটা অংকের টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘সরকারিকরণ নয়, তিনবেলা খাওয়া ও সুস্থ্যভাবে বাঁচতে চাই’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে অবস্থান মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা সুইপার কল্যাণ ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার সকালে সাতক্ষীরা পৌর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ জুন) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন ব্রিজে এসে শেষ হয়। এসময় প্রাণ সায়ের খালের কচুরিপনা তুলে পরিবেশ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।