রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় সোমবার ভোর থেকে জেলার সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। শনিবার রাতে ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অবরোধ ডাক দেওয়া হয়।
অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, বিদ্যুত-পানি-গ্যাস সরবরাহকারী সংস্থা, সংবাদপত্রের গাড়ি ও সাইকেল ব্যতীত দূরপাল্লার সকল যানবাহন ও নৌ না চালানোর অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকা থেকে যুবলীগের লংগদু সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নয়নের মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার সকালে সে মৃতদেহ নিয়ে লংগদু সদরে বিক্ষোভ-মিছিল বের হয়। সে সময় কিছু লোক পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেয়।
উল্লেখ্য খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল (কৃষি গবেষণা এলাকা সংলগ্ন) নামকস্থান থেকে বৃহস্পতিবার (১ জুন) দুপুরে লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (২ জুন) সকাল ৭টার দিকে নুরুল ইসলাম নয়নের মরদেহ খাগড়াছড়ি থেকে লংগদু নেয়া হয়।
মরদেহ বাইট্টা পাড়ার নিজ বাড়িতে নেয়া হলে সেখান থেকে সকাল ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ উত্তেজিত লোকজনের একটি মিছিল লংগদু উপজেলা সদরে যায়।
পথে মিছিল থেকে লংগদুর তিনটিলাসহ উপজেলা সদরের আশেপাশে পাহাড়িদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ চালায় দুর্বৃত্তরা। এতে তাৎক্ষণিক থমথমে হয়ে ওঠে লংগদুর পরিস্থিতি।

উত্তর ব্যাংককের একটি প্রসিদ্ধ কেক-পেস্ট্রির দোকান উইলেইওয়ান। তাদের ফেসবুক পোস্টে কয়েকটি ছবি দেখে সবার অবাক হয়েছে। ‘কুকুর ছানাদের’ নাকি একটি জেলির উপরে ফেলে পরিবেশন করা হচ্ছে। ছবিগুলো পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ১০ হাজারের উপর শেয়ারও হয়ে গেছে। মিষ্টির দোকানে এমন অনাসৃষ্টি কাণ্ড দেখে গ্রাহকরাও অবাক।
ভিন্ন স্বাদের সংবাদ : ভারতে একটি সদ্যোজাত বাছুরের ‘মানুষের মতো’ মুখ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গরু নিয়ে ভারতের উত্তাল রাজনীতির এই সময়ে বাছুরের মুখ মানুষের মতো হওয়াতে এই প্রাণিটিকেই পূজা করছেন অনেকেই। খবরে জানা যায়, উত্তর প্রদেশের মুজাফফরনগরের একটি প্রাণী আশ্রয়কেন্দ্রে এই অদ্ভুতদর্শন বাছুরটির জন্ম হয়। জন্মাবার পর দেখা যায় বাছুরটির মুখের আদলের সঙ্গে মানুষের মুখের আদলের মিল আছে।
সংবাদ সম্মেলনে ঢুকেই লন্ডন হামলায় নিহতদের পরিবারকে সমবেদনা জানালেন স্টিভেন স্মিথ। নিজ দল কিংবা প্রতিপক্ষকে নিয়ে কথা বলার চেয়ে জঙ্গিবাদ নিয়েই বেশি সময় পার করলেন অস্ট্রেলিয়ান কাপ্তান। তারপর সোমবারের প্রতিপক্ষ বাংলাদেশের ক্রিকেটার তামিম, মোস্তাফিজের নামটা ঠিকঠাক বলতে পারলেও আটকে গেলেন মুশফিকের নাম বলতে গিয়ে। নাম জানুন বা না জানুন এইটুকু বলতে পারলেন যে তার দলের জন্য এই তিনজন সত্যিকার অর্থেই বিপদ ডেকে আনতে পারেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১২৪ রানে হারিয়েছে ভারত। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। ভারতের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করেন রোহিত শর্মা আর শিখর ধাওয়ান।
মোস্তাফিজুর রহমান : আশাশুনি উপজেলার বড়দল ও আনুলিয়ায় দু’টি সুপেয় পানির প্লান্ট উদ্বোধন এবং শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। রবিবার আশাশুনির এসব এলাকায় পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্লান্ট উদ্বোধন ও চেক বিতরন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়ন কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সাতক্ষীরা পৌরসভার সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কর্মচারীরা সাতক্ষীরা পৌর মেয়র বরাবর দুটি ব্যানার সম্বলিত আবেদনের মাধ্যমে তাদের দাবি-দাওয়া উত্থাপন করে বিভিন্ন স্লোগান দিয়ে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মচারীরা তাদের আবেদনে উল্লেখ করেন যে, আমরা সাতক্ষীরা পৌরসভার পরিস্কার পরিছন্নতার কাজ করে থাকি। যা লোক চক্ষে একটি অশোভনীয় কাজ। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র পরিবারের মৌলিক চাহিদা মেটানোর জন্য এসকল কাজ আমরা করে থাকি। এ কাজের করার কারণে আমরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ি। আর এ কাজের বিনিময়ে আমরা যে বেতন পাই তা বর্তমান বাজার মূল্যের সাথে সঙ্গতিপূর্ণ না। এতে করে পরিবার পরিজন নিয়ে আমাদের জীবন যাপন করা কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। এ কাজ করার ফলে আমরা জড়িয়ে পড়ি নানা ধরনের রোগে, আর বৃদ্ধ বয়সে আমাদের কোনো ভবিষ্যত নেই। এ কারণে আমরা পরিবারের সদস্যদের কাছেও হয়ে থাকি অবহেলিত, লাঞ্ছিত।
বিশেষ ডেস্ক : অভিবাসনপ্রত্যাশীদের কাছে অস্ট্রেলিয়া সব সময়ই পছন্দের শীর্ষে ছিল। সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক জরিপে দেখা গেছে, গোটা বিশ্বের মানুষদের কাছে বসবাস ও কাজের জন্য অস্ট্রেলিয়ার শহরগুলো সবচেয়ে বেশি প্রিয়।