প্রেস বিজ্ঞপ্তি : বুধবার সকাল ১০ টায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ধোয়াঁবিহীন তামাকের কার্যকর কর বৃদ্ধি না করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা প্রশাসক চত্তরে তামাক বিরোধী নারী জোট তাবিনাজ এর পক্ষে শতাধিক নারী মিলিত হয়ে দুই দফা দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে এবং সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের কাছে স্মারক লিপি প্রদান করেছে। এসময় উপস্থিত ছিলেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুৃল আলম মুন্না, জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, চুপড়িয়া মহিলা সংস্থা, অনন্যা মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, খেয়া, সিবিও, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সিরাজুন সঞ্জু, আফরোজা বেগমসহ সাতক্ষীরা নারীনেত্রীবৃন্দ।

ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্ট ভবন এবং তাদের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে একইসঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্লামেন্টের এক নিরাপত্তা প্রহরী এবং মাজারে আরেকজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শ্রাবন্তী ২০১০ সালের ২৯ অক্টোবর বিয়েবন্ধনে আবদ্ধ হন এনটিভির অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা খোরশেদ আলমের সঙ্গে। বিয়ের পর থেকেই শোবিজের রঙিন দুনিয়া থেকে নিজেকে আড়াল করে নেন এই গুণী অভিনেত্রী। সেই থেকে স্বামীর সাথে বিদেশে বসবাস করেন।
উগান্ডার মরিয়াম ৩৯ বয়সেই জন্ম দিয়েছেন ৩৮ সন্তান। সবাই সুস্থ আছে। সাধারণত সব দম্পতি চান তাদের ঘরে একটি কিংবা দু’টি সন্তান থাকুক। কিন্তু একসঙ্গে ৩৮ সন্তান? কেউ না চাইলেও উগান্ডার মরিয়াম নাবাটানজি’র ঠিকই রয়েছে ৩৮টি সন্তান। ৩৯ বছর বয়সী এই নারীর সন্তানদের পিতাও কিন্তু একজনই।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল স্বাগতিকরা।
ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি : বিশিষ্ট রানীতিবিদ, সাতক্ষীরা জেলা আ. লীগের সহ-সভাপতি, ফিংড়ী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের মস্তিষ্কে বুধবার অস্ত্রপচার করা হবে।