ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। সেই উত্তেজনার পারদে বিভক্ত হয়ে পড়ে গোটা ক্রিকেট দুনিয়াই। চিরবৈরী দুই পড়শি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বার্মিংহামের এজবাস্টনে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আজ। অগ্নিগর্ভ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি।
দু’দেশের রাজনৈতিক টানাপড়েনের কারণে ২০১৩ সালের পর আর দ্বিপাক্ষিক সিরিজে দেখা হয়নি তাদের। ভারত-পাকিস্তান দ্বৈরথের জন্য আইসিসির টুর্নামেন্টগুলোই এখন শেষ ভরসা। চ্যাম্পিয়ন্স ট্রুফির সৌজন্যে বহুদিন পর সেই আগুনে লড়াইয়ের আঁচ গায়ে মাখার সুযোগ মিলেছে। এবার ভারতকে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে। সেখানে পাকিস্তানকে ধরা হচ্ছে এবারের টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল দল।
এখন পর্যন্ত দু’দল ১২৭ বার মুখোমুখি হয়েছে। ভারত ৫১ এবং পাকিস্তান জিতেছে ৭১ বার। ওয়ানডে ও টি ২০ বিশ্বকাপে ১১ বারের মুখোমুখিতে সব ম্যাচেই জিতেছে ভারত। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবার মুখোমুখি হয়ে দু’বার জিতেছে পাকিস্তান।
সম্ভাব্য পাকিস্তান একাদশ:
আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, জুনায়েদ খান ও হাসান আলী।
সম্ভাব্য ভারত একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, এমএস ধোনি, কেদার যাদব, হার্ডিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ/মোহাম্মদ সামি, ভুবনেশ্ব^র কুমার ও উমেশ যাদব/রবিচন্দ্রন অশ্বিন।

যে কোনো প্রকারের প্রতিবন্ধকতা অতিক্রম করার জন্য প্রাকৃতিক বা কৃত্রিমভাবে গঠিত সংযোগ। একটি সেতুর নকশা ও নির্মাণশৈলী নির্ভর করে তার প্রয়োজনীয়তা, নির্মাণস্থলের প্রাকৃতিক অবস্থান, ব্যবহৃত নির্মাণ সামগ্রী এবং বরাদ্দকৃত অর্থের পরিমাণের উপর।
আসাদুজ্জামান : ইউনিয়ন পরিষদের সালিশ না মেনে থানায় অভিযোগ দেওয়ায় ক্ষুব্ধ চেয়ারম্যানের হাতে মার খেলেন সাতক্ষীরার কলারোয়ার এক রোজাদার মুক্তিযোদ্ধা। বুকে চেয়ারম্যানের লাথির আঘাতে গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধা জিয়াদ আলি ক্ষোভে দুঃেখে ও অপমানে আত্মগোপন করেছেন।
আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর থানার সেকেন্ড অফিসার এসআই মোবাচ্ছের আলির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ। মোবাচ্ছেরকে ২৪ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা থেকে অপসারণের তাগিদ দিয়ে যুবলীগ নেতারা বলেছেন, অন্যথায় বড় আকারের আন্দোলন গড়ে তোলা হবে। তার বিরুদ্ধে অচিরেই মামলা করা হবে বলেও জানিয়েছেন তারা।
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এখন এক নষ্ট দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের লোকজন এখন সব দালাল হয়ে গেছে। এদের খেদিয়ে দেওয়াটাই জরুরি’।” মোবাচ্ছেরের এধরনের অশোভন মন্তব্য থানায় উপস্থিত যুবলীগ নেতাকর্মীরা ছাড়াও বহিরাগত লোকজন এবং পুলিশ সদস্যরাও শোনেন বলে যুবলীগ নেতাদের দাবি।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এম. শাহীন গোলদার : পবিত্র কাবা শরিফের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা শরীফে। দিন দিন এই ইফতার মাহফিলের পরিধি আরো বাড়ছে। প্রতিদিন গড়ে ১০ হাজার রোজাদার এখানে ইফতার প্রস্তুত করছেন। নলতা রওজা শরীফ প্রাঙ্গনে ৫ থেকে ৬ হাজার এবং জেলার বিভিন্ন মসজিদ,মিশন ও মহাল্লায় ৪ হাজার ইফতারির প্লেট সরবরাহ করা হচ্ছে।
সে এক ভয়ানক দুর্গন্ধি ফুল। ইংরেজিতে বলে কর্পস ফ্লাওয়ার। বাংলা করলে দাঁড়ায়—শব পুষ্প। বিশ্বের সবচেয়ে বড় ফুল এটি। ফুটলে ছোটে ভয়ানক লাশ পচা দুর্গন্ধ। তবে বনবাদাড় ছাড়া এ ফুলের দেখা মেলে না। আবার সব বনেই যে আছে, তা-ও নয়। এ কারণে এ ফুল ফুটতে দেখাটা এক বিরল ঘটনা। সে ঘটনা এখন শিকাগোর উদ্ভিদ উদ্যানে বর্তমান। একটি নয়, একসঙ্গে দুটি ফুল ফুটছে সেখানে।