আন্তর্জাতিক ডেস্ক: লন্ডন ব্রিজে লোকজনের ওপর একটি সাদা গাড়ি তুলে দেওয়া ছাড়াও সন্ত্রাসীদের একাধিক স্থানে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ৬ জন মারা গেছে। পুলিশের পাল্টা গুলিতে সন্ত্রাসীদের ৩ জন মারা যায়। পুলিশ সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি চালালে তাদের ৩ জন মারা যায় ও ২ জন পালিয়ে যেতে সক্ষম হয়। প্রথমে লন্ডন ব্রিজে একটি সাদা গাড়ি নিয়ে এক সন্ত্রাসী বেশ কয়েকজন পথচারীকে আঘাত করে। এসব ঘটনায় আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সন্ত্রাসীরা লন্ডনের ৫টি স্থানে হামলা চালায়। তাদের হাতে ১২ ইঞ্চি লম্বা ছুরি ছিল। আরেক সন্ত্রাসী ঘন্টায় ৫০ মাইল গতিতে লন্ডন ব্রিজে ফুটপাতের ওপর উঠে লোকজনকে চাপা দেয়। ঘটনার সময় বিবিসির সাংবাদিক হলি জোন্স লন্ডন ব্রিজে ছিলেন। তিনি বলেন, একজন পুরুষ ‘ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে’ গাড়িটি চালাচ্ছিল।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে লন্ডনে এসব হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নিরাপত্তা কমিটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনকে সবধরনের সহায়তা দিতে আগ্রহ জানিয়েছেন।
বিবিসি জানায়, লন্ডন ব্রিজ ও বোরা মার্কেটের কাছে এ দুটি হামলা ঘটে। হামলায় একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। হামলার পরপরই লন্ডন ব্রিজ রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়। লন্ডন ব্রিজ চলাচলের জন্যে বন্ধ করার কথা জানায় ট্রান্সপোর্ট পুলিশ। ভক্সহলের কাছে আরেকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটলেও তবে তা সন্ত্রাসী ঘটনা নয় বলে জানায় পুলিশ। ঘটনাস্থলের আশে পাশে ব্যাপক তল্লাশী শুরু করে পুলিশ।

আপন জুয়েলার্স থেকে আটক করা সাড়ে ১৩ মণ সোনার কোনও বৈধ কাগজপত্র এর মালিক দেখাতে না পারায় তা অনুষ্ঠানিকভাবে জব্দের সিদ্ধান্ত নিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। আজ রবিবার (৪ জুন) সকাল ৯ টায় সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে এই সোনা জব্দ করা হবে। তবে কোনও গ্রাহক যদি সোনা বা সোনার অলঙ্কার জমা রাখার কাগজপত্র দেখাতে পারেন, তাদের গচ্ছিত সম্পদও আজ ফেরত দেওয়া হবে।
কেউ পারেনি, আগে চারটি দল টানা দ্বিতীয় ফাইনাল খেলেও চ্যাম্পিয়নস লিগে শিরোপা ধরে রাখার মিশনে সফল হয়নি। রিয়াল মাদ্রিদ সেটা করে দেখাল। জুভেন্টাসের বিপক্ষে কার্ডিফ ফাইনালে ইতিহাস গড়ল রিয়াল। শনিবার ৪-১ গোলে জিতে টানা দ্বিতীয় ও ১২তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতল তারা।
ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বর দল হিসেবে বড়সড় জয় পাওয়াটা দক্ষিণ আফ্রিকার জন্য তেমন একটা চমকের না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মত আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয় দক্ষিণ আফ্রিকা দলের আত্মবিশ্বাস এর মাত্রাটা আরো বাড়িয়ে দিল। শনিবার ওভালে বি-গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা।
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ঝড়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর দাখিল মাদরাসার ক্লাসরুমের টিনের চাল উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে পাঠদান করতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীরাও মাদারাসা চত্বরে খোলা আকাশের নিচে ক্লাস করছে। এমনই চিত্র দেখা গেলো ওই প্রতিষ্ঠানে।
নিজস্ব প্রতিবেদক : ‘শীল-পাটা-নোড়া’- এ নামগুলো অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে কিছুটা অপরিচিত। হ্যা, অপরিচিত এ কারণে যে- বর্তমান বিশ্বায়নের যুগে এগুলোর ব্যবহার কমে যাচ্ছে আধুনিক প্রযুক্তির সংযোজনে। স্থানীয় ভাষায় ‘শীল-পাটা-নোড়া’ ছিল রান্নার অন্যতম প্রধান সরঞ্জাম।
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সম্রাট বিকেএসপিতে চান্স পেয়েছে। বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি)তে খেলার সুযোগ হয়েছে ক্ষুদে ক্রিকেটার দেবহাটার মাঘরী গ্রামের কৃতি সন্তান আহম্মেদ ইবনে জুবায়ের সম্রাট। সে দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক “দৈনিক কালের চিত্রের” দেবহাটা ব্যুরো প্রধান আব্দুর রব লিটু ও আমেনা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইংরেজী শিক্ষিকা আকলিমা খাতুনের পুত্র। সে দেবহাটা বিবিএমপি মডেল হাই স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র হওয়ায় পড়াশুনার পাশাপাশি পারুলিয়া কম্পিউটার সোর্স ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করত। সম্প্রতি সাতক্ষীরা জেলা ক্রিড়া সংস্থার মাধ্যমে বিকেএসপি’র যাচাই-বাছাইয়ে বাম হাতি মিডিয়াম প্রেসার হিসাবে চট্টগ্রাম বিকেএসপিতে সুযোগ পেয়েছে। তার উজ্বল ভবিষতের জন্য সে সকলের দোয়া প্রার্থী।
আমি শেখ তহিদুর রহমান ডাবলু, পিতা- মৃত: ডা: শেখ জিয়াউর রহমান, সাং- সুলতানপুর, থানা ও জেলা- সাতক্ষীরা, সহ- সম্পাদক, দৈনিক আজকের সাতক্ষীরা এবং সিনিয়র সহ-সভাপতি, সাতক্ষীরা আহছানিয়া মিশন, দৈনিক পত্রদূত ২২ বর্ষ ১২৬ সংখ্যা শনিবার ৩রা জুন’ ১৭ নামক সংবাদপত্রের ১ম পৃষ্ঠার ৪/৫নং কলামের “সংবাদ পত্রে প্রকাশিত সংবাদে মীর মাহমুদ হাসান লাকী’র ব্যাখ্যা ও কিছু কথা” নামক মুদ্রিত ও প্রকাশিত সংবাদে আমাকে জড়ীভূত করিয়া যে বক্তব্য প্রদান করা হইয়াছে উহা সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যে প্রণোদিত বিধায় আমি উক্তরূপ প্রকাশিত বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করিতেছি।