আড্ডায় বসে পুরোনো কথা মনে করার মজাই আলাদা, তাই না? এমনই একটি পুরোনো মজার ঘটনা মনে করলেন হলিউড তারকা সালমা হায়েক। সম্প্রতি ‘দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়াহ’তে উপস্থিত হয়েছিলেন মেক্সিকান সুন্দরী। সেখানে সঞ্চালক ট্রেভর নোয়াহ হঠাৎ প্রশ্ন করে বসলেন সালমাকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নায়িকাকে প্রেম নিবেদন করেছিলেন কি না। উত্তরে নিঃসংকোচে সালমা বলে দিলেন, ‘হ্যাঁ।’ তারপর বললেন সেই ‘মজার’ ঘটনা।
এক অনুষ্ঠানে সাবেক প্রেমিককে নিয়ে উপস্থিত হয়েছিলেন সালমা হায়েক। সেখানে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পও। একসময় সালমার একটু ঠান্ডা ঠান্ডা লাগতে থাকায় হঠাৎ ট্রাম্প পেছন থেকে তাঁর গায়ে জ্যাকেট জড়িয়ে দেন। এরপর কুশলবিনিময় করে সারাটা ক্ষণ কথা বললেন সালমার সাবেক প্রেমিকের সঙ্গে। সালমার সঙ্গে টুঁ–শব্দটি করেননি। ট্রাম্প তাঁদের নিমন্ত্রণ করেন আটলান্টা শহরে, নিজের হোটেলে, রাতের খাবারে। আর বিদায়বেলায় নিয়ে যান সালমা ও তাঁর প্রেমিকের ফোন নম্বর। কিন্তু সেই রাতেই সালমার সাবেক প্রেমিকের সঙ্গে প্রথম ও শেষ কথা বলেছিলেন ট্রাম্প। পরের রাতে ফোন করেছিলেন সালমাকে। দেখা করতে চেয়েছিলেন তাঁর সঙ্গে। অবাক হয়ে সালমা সে সময় প্রশ্ন করেছিলেন ট্রাম্পকে, ‘আমার প্রেমিকের কী হবে? আমি কি পাগল? আপনি যে আমাকে আপনার সঙ্গে ঘুরতে বলছেন? আপনি জানেন আমার প্রেমিক আছে!’ ট্রাম্পের উত্তর ছিল, ‘সে আপনার জন্য ভালো না। সে গুরুত্বপূর্ণ কেউ না। সে আপনার জন্য বড় কিছু না। আপনার আমার সঙ্গেই বেড়ানো উচিত।’ সালমা এ ঘটনা বলার পর সঞ্চালক তাঁকে জিজ্ঞেস করলেন, ‘এরপর আপনি কি সেই প্রেমিককে বিয়ে করেছিলেন?’ সালমা বললেন, ‘না।’ সঞ্চালক বললেন, ‘তাহলে তো ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলেছিলেন। সে (সাবেক প্রেমিক) আপনার জন্য ভালো ছিল না।’
সাবেক প্রেমিকের নামটা কিন্তু উল্লেখ করেননি সালমা। আর ঘটনাটিও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অনেক আগের। সূত্র: ইউএস উইকলি।

দুই মাস ধরে একটি খামারবাড়িতে একটি কনটেইনার বাক্সের মধ্য আটক থাকার পরে কালা ব্রাউন নামের এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের ওই ঘটনার ভিডিও প্রকাশ করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যালিফোর্নিয়ার এক খামারবাড়িতে ঘটেছে এ ঘটনা।
প্রথমবারের মতো আইসিসির কোন বিশ্ব আসরে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের দ্বিতীয় সেমিফাইনালে টাইগারদের প্রতিপক্ষ প্রতিবেশি দেশ ভারত। এ ম্যাচকে ঘিরে খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত সমর্থকদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে।
কে না চায় সারাদিন চাঙ্গা থাকতে? কে না চায় কাজের সময় সকল প্রাণশক্তির প্রয়োগে সময়ের সঠিক ব্যবহার করতে? সবাই কি পারি এমন?
মূল শব্দ : চিকনগুনিয়া হচ্ছে মশা বাহিত ভাইরাস রোগ যার ১ম প্রাদুর্ভাব হয়েছে ১৯৫২ সালে তানজেনিয়ার দক্ষিণ এলাকায়।এটা একটা RNA ভাইরাস যা আলফা ভাইরাসের অন্তর্ভূক্ত।এ “Chikungunya” শব্দটা এসেছে কিমাকোনডি(kimakonde) ভাষা থেকে যার অর্থ”to become contorted”
গানটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু এটি ইউটিউবে মুক্তির আগে আমরা বেশ কয়েকবারই গানটি দেখেছি। তখন সবাই প্রশংসাই করেছেন। কিন্তু এভাবে প্রতিক্রিয়া আসবে তা কখনোই মনে হয়নি। যা হোক, গানটির কথা চেঞ্জ করে ফেলেছি। আবার নতুন করে লেখা হয়েছে এটি।
ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার আগের থাকা এই ওপেনার আইসিসির প্রকাশিত নতুন র্যাংকিংয়ে রয়েছেন ১৭তম স্থানে। শীর্ষস্থানটা দখল করেছেন বিরাট কোহলি। এবি ডি ভিলিয়ার্সকে সরিয়ে দুই ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ের ‘এক নম্বর’ ব্যাটসম্যান এখন ভারতীয় অধিনায়ক।
পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও স্বাগতিক রাশিয়ার পর ২০১৮ বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে টিকেট নিশ্চিত করেছে ইরান। সারদার আজমাউন ও মেহদি তারেমির গোলে উজবেকিস্তানকে ২-০ গোলে পরাজিত করে পঞ্চম বারের মত বিশ্বকাপের মূল পর্বে নিজেদের খেলা নিশ্চিত করে।