সর্বশেষ সংবাদ-
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

CwN7Tw_sana

চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটিতে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে নারী ও শিশুসহ কমপক্ষে ১৩১ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। সেখানে ৩৬ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার।

নিহত ৩৬ জনের মধ্যে সেনাবাহিনীর ছয় সদস্য রয়েছেন রয়েছেন। এঘটনায় আহত ৮ সেনা সদস্যদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

১৩ জুন মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল রাশেদুল হাসান এ তথ্য জানান।

নিহত সেনা সদস্যদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে তারা হলেন- মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন তানভীর সালাম শান্ত, করপোরাল মো. আজিজুল হক ও সৈনিক মো. শাহীন আলম। অন্যদিকে পাহাড় ধসে বান্দরবানে সাতজন এবং চট্টগ্রামে ২৫ জন মারা গেছেন।

এদিকে, টানা বর্ষণে বান্দরবানের কালাঘাটা এলাকায় তিনটি স্থানে পাহাড় ধসে পড়েছে। এতে তিন শিশুসহ ৭ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় কালাঘাটা এলাকার কবরস্থানের পাশে, জেলেপাড়া ও লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, যোগাযোগ ব্যবস্থাও অনেকটা বিচ্ছিন্ন রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় যেতে হচ্ছে। পরিস্থিতি সস্পর্কে পরিষ্কার চিত্র পেতে আরো অপেক্ষা করতে হবে। প্রবল বর্ষণে ভূমি ধসের সাথে গাছপালা ভেঙ্গে পড়েছে। জেলার অধিকাংশ জায়গায় কোন বিদ্যুৎ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

a41c80bf0d250a15b2328e45eb1627b5-593ff0ffb1615এবার আরও অদ্ভুত ফরমেশন নিয়ে হাজির হলেন হোর্হে সাম্পাওলি। ৩-৬-১! আর্জেন্টিনা কোচ হওয়ার পর দুটি ব্যাপার পরিষ্কার করে দিয়েছেন। এই দলে অনেক ওলট-পালট আসবে। পরিবর্তন আসবে খেলার ছকেও। আজ আর্জেন্টিনার ৬-০ গোলের বড় জয়ের ৫টিতেই গোলদাতার তালিকায় সব অচেনা নাম। প্রতিপক্ষ সিঙ্গাপুর ছিল, এটাও হয়তো এর কারণ।

ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করা সাম্পাওলির আর্জেন্টিনা আরেকটি প্রীতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া থেকে উড়ে এসেছে সিঙ্গাপুরে। সেখানে স্বাগতিকদের আধডজন গোল দিয়েছে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচের প্রীতি রক্ষা করেনি। ৬টি গোলই ভিন্ন ছয় গোলদাতার। ২৫ মিনিটে একবার গোলমুখ খোলার পর নিয়মিত বিরতিতে সেদিক দিয়ে বল পাঠিয়েছে আর্জেন্টিনা।
গোল করেছেন ফেদেরিকো ফাজিও, হোয়াকুইন কোরেয়া, আলেহান্দ্রো গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস (রোমা), লুকাস আলারিও। আর্জেন্টিনার ম্যাচের স্কোরলাইনে এই নামগুলো দেখে অভ্যস্ত নয় কেউ। শেষে যোগ করা সময়ে আঙ্গেল ডি মারিয়া গোল করেছেন বলে তারকার উপস্থিতি জানান দিচ্ছে।

এই ম্যাচে মেসি-হিগুয়েইনদের খেলাননি সাম্পাওলি। সিঙ্গাপুরের দর্শকদের তাই কিছুটা বঞ্চিতই হতে হলো। ডিবালা-ডি মারিয়ারা অবশ্য শুরু থেকে খেলেছেন।
একই দিন আরেক প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে হারিয়েছে তারা। সেখানেও স্কোরশিটে চেনা নামগুলো নেই। ডিয়েগো সুজা করেছেন জোড়া গোল। বাকি দুটি গোল থিয়াগো সিলভা ও তাইসনের। ম্যাচের প্রথম মিনিটেই গোল করেছিল ব্রাজিল। কিন্তু ৬১ মিনিট পর্যন্ত স্কোরটাকে বদলাতে দেয়নি অস্ট্রেলিয়া। এরপর সিলভা ২-০ করেন। ৭৫ মিনিটে তাইসন আর যোগ করা সময়ে ম্যাচের সমাপ্তি টেনে দেন শুরুর গোলটা করা সুজা। সূত্র: গোল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1497365067এই কয়দিন আগে এক  প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিল। নেইমারকে ছাড়া সেই ম্যাচে ১-০ গোলে পরাজিত হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। যে মেলবোর্নে মেসিদের কাছে হেরেছিল, সে মাঠেই স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় ঘরে তোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিলের জয়ে জোড়া গোল করেন থিয়েগো সুজা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে অন্য দুটি গোল করেন থিয়াগো সিলভা ও তাইসন।

গত শুক্রবার এই অস্ট্রেলিয়াতেই আর্জেন্টিনার কাছে এক গোলের ব্যবধানে হেরেছিল ব্রাজিল।  তাই হয়তো এদিন তারা অস্ট্রেলিয়াকে পেয়ে ঝাঁপিয়ে পড়ে। গোলের দেখা পেতেও খুব একটা সময় লাগেনি, ম্যাচ শুরুর ১০ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় তারা দিয়েগো সুজার চমৎকার একটি গোলে।

৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা, ৭৫ মিনিটে তাইসন ব্রাজিলের পক্ষে তৃতীয় গোল করেন। অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন সুজা। এটি দলের দলের পক্ষে চতুর্থ এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল।

নিজেদের মাঠে খেললেও অস্ট্রেলিয়া পারেনি এমন কোনো সুযোগ তৈরি করতে যা দ্বারা সম্ভব হতো প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

indexপ্রেস বিজ্ঞপ্তি : টাউন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা, ডাক্তার ওয়ালিদের আম্মা মিসেস মর্জিনা সিদ্দিকী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি..রাজেউন) মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বিদেহী আতœার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন টাউন স্পোটিং ক্লাবের নেতৃবৃন্দরা। টাউন স্পোটিং ক্লাবের পক্ষে শোক বিবৃতি প্রদান করেছেন সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Kabutorনিজস্ব প্রতিবেদক: “বিশ্ব শান্তিতে নিবেদিক কবুতর’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক কবুতর দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের কুবতর প্রেমিদের আয়োজনে মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, তুষার, মিজানুর রহমান, আরিফুর রহমান আলো, জুবায়ের, জামিল, হাবিবুর রহমান, নাফিজ, প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের আখড়াখোলা মুকুন্দপুর মাদ্রাসা প্রাঙ্গণে হাজী সম্মেলনে পবিত্র রমজানের গুরুত্ব, মহত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ রমজান জান্নাতুল ফেরদাউস মসজিদ কমিটির আয়োজনে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘রোজা আমার জন্য, আল্লাহ নিজ হাতেই তার প্রতিদান দিবে। আমরা রোজার মত জীবনের সকল ক্ষেত্রে খোদাভীতিকে কাজে লাগাতে হবে। রমজান মাসে শিক্ষা নিয়ে বাকী আরও ১১মাস কাজে লাগাতে হবে। আমাদের এ জেলায় বহু গুনী মানুষের জন্ম হয়েছে। এ জেলা উন্নয়নে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। এই মসজিদ ও মাদ্রাসাটির নতুন ভবনের জন্য আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে। জনগণের স্বার্থে আমি সব কিছু করতে চাই।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মো. ওবায়দুর রহমান লাল্টু, সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সোনাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, আলহাজ্ব মাষ্টার আজিজুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, আওয়ামীরীগ নেতা মো. শাহিদুল ইসলাম, বাশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আখরাখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নলতা ডেস্ক : কালিগঞ্জ উপজেলার নলতা মানিক তলায় আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলে শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। মঙ্গলবার সNalta Picture. 13 jun.কাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত স্কুলের হলরুমে এ প্রশিক্ষণ চলেছে বলে জানা যায়। শেষ দিনের এই প্রশিক্ষণে জেলার প্রশিক্ষক মধুসূদন মুখার্জী গণিত, বাংলা ও বিজ্ঞানের উপর এ প্রশিক্ষণ দেন।
যেকোন কাজে বাস্তব প্রশিক্ষণ নিলে সঠিক সফলতা অর্জন সম্ভব। তাই শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে, আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষা দিয়ে তাদেরকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে, শিশুদের মেধা-মননের বিকাশ ঘটিয়ে তাদেরকে মানব সম্পদে পরিণত করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকরা যতবেশি প্রশিক্ষণ নিয়ে পরিপূর্ণতা লাভ করবে ছাত্রছাত্রীরা ততবেশি শিক্ষকের নিকট থেকে আদর্শ শিখবে ও সঠিক শিক্ষায় পরিপূর্ণ হবে। সকাল থেকে দিনব্যাপী এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন স্কুলের অধ্যক্ষ খান আলাউদ্দিন, উপ-অধ্যক্ষ শাহিনুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক আবু ফরহাদ, সহকারী শিক্ষক শিউলী সরকার, জুনিয়র শিক্ষক আনারুল ইসলাম, আব্দুল কাইয়ুম, তাপস পাল, শাহানারা খাতুন, রাশিদা খাতুন, মিরানা পারভীন, শামীমুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ। স্কুলের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন অভিভাবকবৃন্দ। মঙ্গলবার এই প্রশিক্ষণের মাধ্যমে সকল বিষয়ের উপর অত্র বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ শেষ হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী বছরের বিভিন্ন সময়ে এ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1484481355Jনিজস্ব প্রতিবেদক : ‘তিনি লোকজন নিয়ে দিন দুপুরে আমার  বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলেন। এ সময় তিনি আমার বাড়ি ভাংচুরও করেছেন’। পুলিশের কাছে একজন ব্যাংক ম্যানেজার সম্পর্কে এই অভিযোগ দিতে গিয়ে শেষ পর্যন্ত জামায়াত পরিচালিত এনজিও কর্মকর্তা নিজেই ধরা খেলেন। তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটে শহরের কামাননগর মহল্লায়। আটক এনজিও কর্মকর্তার নাম মাহবুবুর রহমান। জামায়াত পরিচালিত এনজিও দিগন্ত ফাউন্ডেশনের পরিচালক তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান তার কাছে খবর আসে যে, শহরের কামাননগরের মাহবুবুর রহমানের বাড়িতে ডাকাতি করতে গেছে কয়েকজন লোক। এ খবর পেয়ে সাব ইন্সপেক্টর (এসআই) মোবাশ্বের আলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পৌঁছাতেই পুলিশের চোখ ছানাবড়া।
এসআই মোবাশ্বের জানান মাহবুবুর রহমান যাকে ডাকাত ডাকাত বলে গ্রাম উজাড় করেছেন তিনি সাতক্ষীরা ইসলামী ব্যাংকের ম্যানেজার আবদুস সালাম। সঙ্গে আরও চার পাঁচজন লোক রয়েছে তার। মাহবুব পুলিশকে জানান, তিনি তার বাড়িতে ডাকাতি করতে এসেছিলেন। অপরদিকে কথিত ‘ডাকাত’ ব্যাংক ম্যানেজার বলেন ‘মাহবুব ব্যাংকের কাছে প্রায় ৫০ লাখ টাকা ঋণি। আমরা তার কাছে টাকার তাগিদ দিতে এসেছিলাম। রাস্তায় দেখা হওয়ায় তিনি আমাদের সাথে ইফতার করবেন বলে বাড়িতে ডেকে নিয়ে যান’। এরপর ঘরে বসিয়ে রেখে ‘ডাকাত এসেছে’ এই নাটক করে তিনি তাদের মারধর করেন। ধন্দে পড়া পুলিশ মাহবুব ও ব্যাংক কর্মকর্তাকে থানায় নিয়ে গেছে।
ডিউটি অফিসার এএসআই হাসান আলি বলেন ‘মাহবুব পুলিশ কাস্টডিতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যাংক ম্যানেজার ও তার সহযোগীদের থানা থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। মাহবুবের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ’বলে জানান তিনি।
জানা গেছে আটক মাহবুবুর রহমান এর বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরায় জামায়াতের নৃশংসতায় খুন সিটি কলেজ প্রভাষক সাবেক ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলা রয়েছে। এই মামলা থেকে রক্ষা পেতে তিনি যোগ দেন আওয়ামী লীগে। দিব্যি বাগিয়ে নেন আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদকের পদটি। আগে থেকেই জামায়াত পরিচালিত এনজিও দিগন্ত ফাউন্ডেশনের পরিচালক এই মাহবুব এখন কোটিপতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest