সর্বশেষ সংবাদ-
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

01ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে রোববার উপজেলা অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকছেদুর রহমান, থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক প্রমুখ। ইফতার মাহফিলে রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান, সাংবাদিক, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী, এনজিও প্রতিনিধি, রাজনৈতি নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

IMG_20170611_174059শ্যামনগর ব্যুরো : বাংলাদেশ আওয়ামী যুবলীগ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫ টায় ০৭ নং জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক স,ম রেজাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা (বাংলা), প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শেখ মিজানুর রহমান, অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কাশিমাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গাজী আনিছুজ্জামান আনিচ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ গাইন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল মজিদ গাজী, বাংলাদেশ যুবলীগ  সমগ্র ইউনিয়ন গাজী আমিনুর রহমান, শ্যামনগর উপজেলা তাতীলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান মারুফ, মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার, শুভেচ্ছা বক্তব্যদেন কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের ০৬ নং ওয়ার্ডের (ঘোলা) সভাপতি জাহিদুর রহমান। মোঃ হাফিজুর রহমানের কণ্ঠে পবিত্র কোরআন মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুস সালাম মন্টু ও রেজাউল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

11আরাফাত হোসেন লিটন : দেবহাটার কৃতি সন্তান বিশিষ্ট টিভি নাট্য পরিচালক ও বাংলাদেশ শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈকাতের একমাত্র কন্যা প্রকৃতি সৈকাতের ১ম জন্মদিন পালিত হয়েছে। সে গত ২০১৬ সালের ১০জুন পৃথিবীর আলোর মুখ দেখে। হাটি হাটি পা পা করে একটি বছর অতিক্রম করে একটি বছর পার করায় পরিবারের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজেন জন্মদিন পালন করেছে। জন্মদিন উপলক্ষ্যে গত শুক্রবারে হযরত শাহজাল ও শাহপরান (রাঃ) মাজার জিয়ারাত শেষে অসহায়, দুঃখী মানুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরন করা হয় পরিবারের পক্ষ থেকে। একই সাথে প্রকৃত সৈকাতের বাবা দেবহাটার কৃতি সন্তান বিশিষ্ট টিভি নাট্য পরিচালক দেশবাসির কাছে কন্যার জন্য দোয়া চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Dমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৫ রমজান সরকারি মহিলা কলেজের হলরুমে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ এস.এম আফজাল হোসেন, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ইয়াছিন মোল্যা, এনডিসি মো. আবু সাঈদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, এপিপি এ্যাড. তামিম আহমেদ সোহাগ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মো. বেলাল হোসাইন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক অলিউর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Cমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পার্ক একাদশ সাতক্ষীরা ক্লাবের প্রয়াত কর্মকর্তা, খেলোয়াড় ও জেলার বিভিন্ন ক্লাবের প্রয়াত ক্রীড়া ব্যক্তি বর্গের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন-খানি, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৫ রমজান পার্ক একাদশ সাতক্ষীরা’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে পার্ক একাদশ সাতক্ষীরা’র সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি বদরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খান, পার্ক একাদশ সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক সামছুদ্দৌহা খান মিল্টন, পূর্বাচল ক্লাবের সভাপতি মো. আহম্মাদ আলী সরদার, অকেশনাল ক্রিকেট ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়িার কবির উদ্দিন, কাজল খোকন স্মৃতি সংসদের সভাপতি শফিউল ইসলাম খান, সিটি ক্লাবের সভাপতি ছবিউল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি, উদিত সংঘের সভাপতি মাষ্টার আবু-বক্কর, সাধারণ সম্পাদক আ.ম আক্তারুজ্জামান মুকুল, গুড়-পুকুর ক্লাবের সভাপতি এড. মোসলেম, সেবা সংঘের সভাপতি শেখ শফিক উদ দ্দৌলা সাগর, সাধারণ সম্পাদক রফিকুর রহমান লাল্টু, বটতলা ক্রীড়া চক্রের সভাপতি মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, ট্রেনিং ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, ফারহা দিবা খান সাথি, শেখ আব্দুস সেলিম, আফসার আলী মাষ্টার, সামছুদ্দৌহা দুলু, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, সদস্য আবুল কাশেম বাবর আলীসহ জেলার বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সাত্তার ও পলাশপোল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Bনিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা পূর্বপাড়া আবাসিক এলাকায় সরকারি রাস্তা ও ড্রেন দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ ও প্রকট শব্দ দূষণে অতিষ্ট এলাকাবাসী। এব্যাপারে সাতক্ষীরা পৌর মেয়র বরাবর একটি অভিযোগ করলেও এখনও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি পৌর কর্তৃপক্ষ।
সূত্রে জানা যায়, ইটাগাছা পূর্বপাড়া গড়েরকান্দা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) অনুমোদন বিহীন সাতক্ষীরা পিউর ড্রিংকিং ওয়াটার, মেসার্স সাতক্ষীরা ট্রেডার্স ও ওয়েল্ডিং ওয়ার্কসপের নামে প্রতিষ্ঠানটি সরকারি রাস্তা ও ড্রেন দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। এ প্রতিষ্ঠানের নীরব ঘাতক শব্দ দূষণের কবলে এলাকাবাসী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৬০ ডেসিবেল শব্দে মানুষের সাময়িক শ্রবণশক্তি নষ্ট হতে পারে এবং ১০০ ডেসিবেল শব্দে চিরতরে শ্রবণশক্তি হারাতে পারে। অনাকাঙ্খিতভাবে এ শব্দ দূষণ সৃষ্টি হয়ে আশপাশে থাকা শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীসহ প্রায় প্রত্যেকেরই সমস্যা তৈরি হয়। এ বিষয়গুলো সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের খেয়াল রাখা উচিত বলে মনে করেন সচেতন মহল।
আবাসিক এলাকায় এ ধরনের শব্দ দূষণের ব্যাপারে জানতে চাইলে মোসলেমা খাতুন বলেন, শব্দ হয় তবে এ ধরনের শব্দ আমাদের সয়ে গেছে। এতে আমাদের কোন সমস্যা হয় না।
মো. রুহুল আমিন জানান, রাস্তা দখল করে ট্রাকে মালামাল লোড ও পুরাতন মালামাল রাস্তা ও ড্রেনের উপর রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বর্ষা মৌসুমে ইটাগাছা পূর্বপাড়াসহ এ এলাকার জলাবদ্ধতা সৃষ্টির কারণ হিসেবে চিহ্নিত প্রধান ড্্েরনটি মেসার্স সাতক্ষীরা ট্রেডার্স ভাংড়ি মালামাল ও ময়লা আবর্জনায় ভরে রেখেছে। এছাড়া ভাংড়ি মালামাল চাপাচাপির মেশিনটির প্রকট শব্দ দূষণ এবং বড় হাতুরি দিয়ে যে শব্দ করেন তাতে এলাকাবাসীর নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে আমরা পৌরসভায় একটি আবেদন করেছি। আমাদের দাবী বিকট শব্দ হওয়া এই মেশিনটি আবাসিক এলাকায় না রেখে বাণিজ্যিক এলাকায় নেওয়া হোক।
এব্যাপারে ঐ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের মালিক রবিউল ইসলাম বলেন, আমার প্রতিষ্ঠানের কারণে কারও কোন ক্ষতি হয়না। আমার বিরুদ্ধে শত্রুতামূলকভাবে পৌরসভায় অভিযোগ করেছে। সাতক্ষীরা পিউর ড্রিংকিং ওয়াটার এর বিএসটিআই, অনুমোদনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিএসটিআই অনুমোদন নিতে হলে অনেক টাকা চায় তারা। আমার পানি সাতক্ষীরার মধ্যে সব চেয়ে ভাল। এলাকার পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনটি ভরাট হয়ে গেছে সে বিষয়ে তিনি বলেন,  কাউন্সিলর সাহেব বিষয়টি জানেন।
এব্যাপারে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, পৌরসভায় একটি অভিযোগ হয়েছে। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে এলাকাবাসী ও সচেতন মহলের দাবি আবাসিক এলাকায় এ ধরনের কারখানা ও চলাচলের রাস্তা বন্ধ করে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে ওঠা খুবই জনভোগান্তীর কারণ। তাই দ্রুত সংশ্লিষ্ট কতৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

78fpir_priyankaপ্রিয়াঙ্কা চোপড়া একজন হিন্দি চলচ্চিত্রের নায়িকা। বলিউড খ্যাত এই নায়িকা প্রতিটি দর্শকের মনে জায়গা করে আছে। দর্শক তার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু প্রিয়াঙ্কা জানালেন অন্য কথা। তিনি ক্রিকেটারের সঙ্গে ডেটিংয়ে যেতে আগ্রহী প্রিয়াঙ্কা! ভারতীয় এই অভিনেত্রীর সঙ্গে অনেকই হইতো চায়বেন ডেটিংয়ে যেতে। কিন্তু বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমান ভারতীয় দলের কোনও ক্রিকেটারের সঙ্গেই ডেটিংয়ে যেতে আগ্রহী নন। তবে তিনি ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে ডেটিংয়ে যেতে অনেক বেশি আগ্রহী। সম্প্রতি প্রিয়াঙ্কা নিজেই তা স্বীকার করেছেন।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সম্প্রতি জানিয়েছেন, তার প্রথম পছন্দের ক্রিকেটার হলেন শচীন টেন্ডুলকার। কোনদিন সুযোগ হলে তিনি ‘মাস্টার ব্লাস্টার’-এর সঙ্গে ডেটিংয়ে যেতে চাইবেন। তবে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে চোখধাঁধানো পারফরম্যান্স করা বিরাট কোহলি এবং যুবরাজ সিংহকে তিনি স্টাইলিস ক্রিকেটার হিসেবে মানেন।

শচিনের পাশাপাশি প্রিয়াঙ্কার পছন্দের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনও। সাতিনি জানান, কেভিন পিটারসেনও স্টাইলিস ব্যাটসম্যান। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের খেলাও পছন্দ প্রিয়াঙ্কার। সুযোগ পেলে তার সাথেও ডেটিংয় করতে যাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

NkAB8Y_RONALস্পোর্টস ডেস্ক: যমজ সন্তানের বাবা হলেন পর্তুগাল সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আবারও ‘সারোগেসি’ (ভাড়াটে গর্ভধারিণী) প্রক্রিয়ায় সন্তানের বাবা হলেন তিনি। যার একটি ছেলে এবং অন্যটি কন্যা সন্তান। এ খবর দিয়েছে পর্তুগালের কিছু সংবাদমাধ্যম।

এর আগে রোনালদোর এক ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ‘দ্য সান’ এমন প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে এ বিষয়ে তার মা বরাবরই নীরব থেকেছেন।

এর আগে ২০১০ সালে একই প্রক্রিয়ায় প্রথম সন্তানের বাবা হন ৩২ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড। ছেলেকে সযত্নে লালন করলেও তার মা কে এ প্রশ্নে সবসময় নীরব থেকেছেন তিনি। এবারও গোপন রাখছেন দুই সন্তানের মায়ের পরিচয়। তবে ধারণা করা হচ্ছে সারোগেট মা থাকেন আমেরিকার পশ্চিম উপকূলের কোনো এক জায়গায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest