প্রেস বিজ্ঞপ্তি : ট্রাক টার্মিনাল নির্মাণের নামে অবৈধভাবে গ্রামবাসীর জমি দখল বন্ধ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে সাতক্ষীরাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে সভাপত্বি এস এম রফিকুল ইসলাম।
মানববন্ধনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আনিসুর রহিম। উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ওয়ার্ক পার্টির সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, আ’লীগ নেতা জিয়াউর রহমান, ক্ষেতমজুর সমিতির সভাপতি ইয়ার আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা একটি শান্তিপ্রিয় মানুষের জেলা।
দীর্ঘদিন ধরে সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি ছিলো বাইপাস সড়ক। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হকের ঐক্যন্তির প্রচেষ্টায় আমরা ইতোমধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ পেয়েছে। সাতক্ষীরার কতিপয় ব্যক্তিবর্গের স্বার্থের জন্য এই বাইপাস সড়কের মুল নকশা বাদ দিয়ে মেডিকেল কলেজের সামনে দিয়ে হচ্ছে যেটা অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয়। মেডিকেল কলেজের পাশ দিয়ে যদি বাইপাস সড়ক এবং এরই পাশে ট্রাক টার্মিনাল হয় তাহলে এলাকার পরিবেশ, মেডিকেল কলেজের পরিবেশ দূষিত হয়ে যাবে। মানুষ মেডিকেলে সুস্থ হওয়ার জন্য এসে অসুস্থ হয়ে বাড়ি ফিরবে। যে কখনও কাম্য নয়। সাতক্ষীরায় বাইপাস সড়ক পূর্বের নকশা অনুযায়ী করার দাবি জানান তারা।
বক্তারা আরোও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মূল নকশা বাদ দিয়ে মেডিকেলের পাশ দিয়ে রাস্তা করার অনুমোদন দিয়েছে। আমরাও চাই বাসপাস সড়ক হোক কিন্তু সেটা হতে হবে সড়কের মূল নকশা অনুযায়ী। কারো স্বার্থ উদ্ধারের জন্য নয়। বাকালে ট্রাক টার্মিনাল করার জন্য জোর পূর্বক স্থানীয় জমির মালিকদের কাছ থেকে জমি গ্রহণ করা হচ্ছে। এখানে ট্রাক টার্মিনাল হলে এলাকার পরিবেশ নষ্ট হবে। অবিলম্বে পূর্বের নকশা অনুযায়ী পাইপাস সড়ক নির্মাণ, জোরপূর্বক ট্রাক টার্মিনাল নির্মাণ বন্ধ করা না হলে কঠোর কর্মসূচির দেওয়ার ঘোষণা দেন বক্তারা।

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার আতিকুল হক, এন.এস.আই’র সহকারি পরিচালক আনিসুজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ জেলা সভাপতি মনোরঞ্জন মুখার্জী, বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, শহর সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম প্রমুখ।
আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনিতে স্বামীর পরকিয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার ভোরে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী বিজন মন্ডলকে আটক করেছে। নিহতের নাম কঙ্কাবতী মন্ডল (৩৮)। তিনি একই ইউনিয়নের ফকরাবাদ গ্রামের অনিল মন্ডলের মেয়ে।
‘আমরা করবো জয়! আমরা করবো জয়! আমরা করবো জয়! একদিন…। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করবো জয়! একদিন…।’ বাংলাদেশি ক্রিকেটারদের মুখেও এই গান! ২২ গজের লড়াই সফল হওয়ার পরই মূল যোদ্ধাকে মধ্যমনি করে এই গানটি বাংলাদেশ ক্রিকেট দল ড্রেসিং রুমে নিয়মিতই পরিবেশন করে। শুক্রবার কিউইদের হারিয়েও এর ব্যত্যয় ঘটেনি। যদিও ম্যাচের একদিন পর সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরই ফেসবুকে ভক্তদের জন্য ভিডিওটি ছড়িয়ে দেন ক্রিকেটাররা।
সব কিছু ঠিক থাকলে চলতি জুনেই পিলারের ওপর বসানো হবে স্প্যান (দুই পিলারের সঙ্গে সংযোগ অবকাঠামো)। আর তখনই দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কার্যক্রম। তবে কবে নাগাদ স্প্যান বসবে, তা এখনও ঠিক করা হয়নি। চেষ্টা চলছে চলতি জুন মাসের যেকোনও দিন বসানোর। বিষয়টি নির্ভর করছে আবহাওয়া, নদীর গতি প্রকৃতির ওপর। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন।
কাতারের বিরুদ্ধে হামাসকে সহায়তা করার অভিযোগ এনে তাদের বিরদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমেরিকাকে সহায়তা করেছে ইসরাইল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
গতকাল ইংল্যান্ডের জয়ের পরে নিশ্চিত হল প্রথমবাররের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে। ১১ বছর পরে স্বপ্নের সেমিফাইনালে বাজিমাত করতে যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অবিস্মরণীয় এক অর্জন এটা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বড় একটি পাওনা।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কাতার ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশের মধ্যকার বর্তমান অচলাবস্থা শেষ পর্যন্ত যুদ্ধে রূপ নিতে পারে।