অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই প্রথম আইসিসির বড় কোনও টুর্নামেন্টের শেষ চার নিশ্চিতের পর অধিনায়ক মাশরাফি স্মরণ করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের।
বাংলাদেশের ক্রিকেটে বড় এই অর্জনে ক্রিকেটার হিসেবে মাশরাফি গর্বিত। নিজে গর্বিত হওয়ার পাশাপাশি সাবেক ক্রিকেটাররা যারা জাতীয় দলের জন্য অবদান রেখে গেছেন তাদের কথাও স্মরণ করলেন তিনি। আমিনুল ইসলাম বুলবুল, নাঈমুর রহমান, হাবিবুল বাশার, আকরাম খান, মোহাম্মদ রফিকদের কথা বিন্দুমাত্র ভোলেননি মাশরাফি। তাদের অবদান স্মরণ করতে গিয়ে তিনি বলেছেন, ‘সবচেয়ে বেশি ধন্যবাদ পাবেন যারা অনেক আগে ক্রিকেট খেলেছেন। ছোট ছোট পদক্ষেপ ফেলে আজকে বাংলাদেশ ক্রিকেটের এই জায়গায় এসেছে। আজকে হয়তো দলে অনেক তারকা আছে। কিন্তু আমি মনে করি একটা নিয়মের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট এই পর্যায়ে এসেছে।’
মাশারাফি স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন সেমিফাইনালে খেলছে। সেই স্বপ্ন পূরণ হওয়ার পর নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন এভাবে, ‘এটা আমাদের জন্য বিশাল এক অর্জন। ক্রিকেটার হিসেবে আমি গর্বিত, অধিনায়ক হিসেবে তো বটেই। আমার অধীনেই দল চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে, এর চেয়ে বেশি আর কী-ই বা চাওয়ার ছিল। সবসময় বাংলাদেশ দলকে এ অবস্থায় দেখতে চেয়েছি।’
সঙ্গে যোগ করলেন, ‘আমি একজন খেলোয়াড় হিসেবে দেখতে চেয়েছিলাম বাংলাদেশের ক্রিকেট একদিন এই জায়গায় আসবে। কিন্তু চ্যাম্পিয়ন হলেও কিংবা বিশ্বের এক নম্বর দল হলেও উন্নতির জায়গা থাকে। আমরা সবে মাত্র ভালো খেলা শুরু করেছি। এটার গ্রাফটা ধরে রাখাই আমাদের দায়িত্ব।’
মাশরাফির বিশ্বাস তরুণ ক্রিকেটারদের স্বপ্নটা আরও বড় করতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ‘এটি নতুনদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে সাহায্য করবে। সেমিতে প্রতিপক্ষ যেই হোক আমরা প্রস্তুত।’

জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিম টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগী শামীম মিয়াকেও আটক করেছে র্যাব। গত ১০ জুন রূপগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (১১ জুন) র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।
কে এম রেজাউল করিম : দেবহাটায় প্রতিবন্ধিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পুর্নবাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় সাংবাদিকদের সাথে ডিপিও সদস্যদের প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সিবিএম’র সহযোগিতায় বেসরকারি সংস্থা ডিআরআরএ’র পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার আনিসুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম ও থানার ওসি তদন্ত শাহাজাহান হোসেন।
বিশ্বকাপ বাছাইয়ে বিশাল জয় পেয়েছে জার্মানি। সান মারিনোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। অপর দিকে শেষ মুহূর্তের গোলে হার থেকে বেঁচে গেছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইংলিশরা।
জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর বিএনপি নেতা ফজল মেম্বারসহ ৩ হত্যা মামলার আসামী যুবলীগ নেতা নুরুল ইসলাম অস্থায়ী জামিনে এসে এলাকায় বিএনপি সমর্থিত পরিবারের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ পাওয়াগেছে। আতঙ্কিত পরিবার গুলো ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। শুক্রবার রাতে ডিবি পরিচয়ে নিহত ফজল মেম্বারের ছোট ভাই যুবদল নেতা সাখায়াত হোসেনকে ঢাকার গাজীপুরের আশুলিয়া ভাড়াটিয়া বাসায় সেহরী খাবার সময় দু’জন ডিবি পুলিশ পরিচয়ে অপহরন করে। জামগড় থেকে তুলে এনে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পশ্চিম নলসন্ধা গ্রামে ভাড়া করা নৌকায় ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে বলে জানাগেছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’ দুইটি দলের সেমিফাইনাল নিশ্চিত হলেও ‘বি’ গ্রুপে এখনও নিশ্চিত হয়নি কে যাচ্ছে শেষ চারে। নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ওভালে মুখোমুখি হচ্ছে গ্রুপ ‘বি’ এর দুই টেবিল টপ দক্ষিণ আফ্রিকা ও ভারত। টেবিল টপ হলেও আসলে গ্রুপের সবারই পয়েন্ট সমান। চার দলের ঝুলিতে আছে এক জয় আর এক হার। তাই শেষ ম্যাচটি হচ্ছে বাঁচা মরার লড়াই। জয়ী দল চলে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে।
নতুন এক গবেষণায় জানা গেছে, বিয়ে করলে মানুষের হায়াত বাড়ে। মানুষ আরও বেশি দীর্ঘজীবী হয়। ভারতের এক বিজ্ঞানী গবেষণায় দেখতে পেয়েছেন, বিয়ে করার ফলে রক্তচাপের সমস্যা, কোলেস্টেরল এবং ডায়াবেটিকের সমস্যা দূর হয়।