সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে নেওয়া গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপনের কাজ শেষ হয়েছে। শনিবার রাত আটটা থেকে পুনঃস্থাপনের কাজ শুরু হয় এবং রাত পৌনে একটায় শেষ হয়েছে। মৃণাল হক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার রাত সোয়া এগারোটার দিকে মৃণাল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকালেই ভাস্কর্যটি পুনঃস্থাপন করতে সুপ্রিম কোর্টের নির্দেশ পাই। এরপর রাত আটটা থেকে ভাস্কর্য পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে। আর একঘণ্টার মধ্যে ভাস্কর্য পুরোপুরি পুনঃস্থাপিত হবে।’
গ্রিক দেবীর ভাস্কর্য স্থানান্তরের বিষয়ে মৃণাল হক বলেন, ‘সুপ্রিম কোর্টের সামনে থেকে অ্যানেক্স ভবনের সামনে আনা আর একজায়গা থেকে আরেক জায়গায় আনা এক জিনিস না। সামনে থাকা এক জিনিস, ভেতরে থাকা আরেক জিনিস।’ তিনি বলেন, ‘এই সাবজেক্ট নিয়ে আমি মুখ খুলতে চাই না। মুখ খুললে এটা আরও বড় হবে।’
ভাস্কর মৃণাল হক জানান, ‘আমার ত্রিশ জন কর্মী ভাস্কর্য পুনঃস্থাপনের কাজ করছেন। ’
এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, ‘আমি কিছু শুনিনি। আমি তো জানতাম না। এ বিষয়ে কথা বলা বিপজ্জনক।’
এর আগে রাত এগারোটার কিছু আগে, একটি গোয়েন্দা সংস্থার একজন সদস্য জানান, ‘ভাস্কর্য পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি পুনঃস্থাপিত হবে।’’
বৃহস্পতিবার রাত ১২টার পর ভাস্কর মৃণাল হকের নেতৃত্বে ১৩ জন কর্মীসহ মোট ২০ জন শ্রমিক ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু হয়। ভোর পাঁচটার দিকে ঢাকা মেট্রো ন-১৬-১৫০৪ নম্বরের পিকআপ ভ্যানে করে হাইকোর্টের অ্যানেক্স ভবনের ভেতর পানির পাম্পের পাশে ভাস্কর্যটি রাখা হয়।
সরেজমিনে দেখা গেছে, রাত সাড়ে বারোটার দিকে বেদীর সঙ্গে ভাস্কর্যের ঝালাইয়ের কাজ চলছে।
উল্লেখ্য, ২০১৬ সালের শেষ দিকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয়। এরপর প্রায় দুই মাস এ বিষয়ে পক্ষে-বিপক্ষে কোনও মত প্রকাশ করা না হলেও ফেব্রুয়ারিতে মুখ খোলেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। এক বিবৃতিতে তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি অপসারণের দাবি জানান।
এরপর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের সবগুলো ধর্মভিত্তিক সংগঠন ভাস্কর্যটি সরানোর দাবিতে আন্দোলন করছিল। হেফাজতের ঘোষণা ছিল, অপসারণ করা না হলে শাপলা চত্বরে আবারও সমাবেশ করবে তারা।
এরই ধারাবাহিকতায় গত গত ১১ এপ্রিল গণভবনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতি ঘোষণার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রশ্ন তোলেন গ্রিক দেবীর ভাস্কর্য নিয়ে। সুপ্রিম কোর্ট চত্বরে এই গ্রিক দেবীর ভাস্কর্য থাকা উচিত না বলেও মন্তব্য করেন তিনি। পরবর্তী সময়ে আরও কয়েকবার প্রশ্ন তোলেন ভাস্কর্যের বাস্তবতা নিয়ে। তার প্রশ্ন, গ্রিক দেবীর গায়ে শাড়ি কেন?
বৃহস্পতিবার সকালেও বাংলাদেশ খেলাফত আন্দোলন রমজানের আগেই ভাস্কর্য সরানো আহ্বান জানায়। এর আগে ইসলামী ঐক্যজোট হরতালের ঘোষণা দেয়, রমজানের আগে গ্রিক দেবীর ভাস্কর্য না সরালে তারা কঠোর কর্মসূচি দেবে। অব্যাহত হুমকি আসে কওমি মাদ্রাসাভিত্তিক রাজনৈতিক দল, ওলামা লীগসহ সুন্নিপন্থী একাধিক সংগঠনের পক্ষ থেকে। যদিও ভাস্কর্য রক্ষার দাবিতে দেশের প্রগতিশীলদের একটি অংশ বক্তব্য-বিবৃতি দিয়ে আসছিল।
এদিকে, বৃহস্পতিবার ভাস্কর্য সরানোর প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্টজনরা। এছাড়া গণজাগরণমঞ্চকর্মী ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোও প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করেছে।

ত্রিদেশীয় সিরিজে টানা জয়ের ধারা বাংলাদেশ ধরে রাখতে পারত প্রথম প্রস্তুতি ম্যাচেও। পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের দেখানো পথে ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছিল তারা। কিন্তু শেষ কয়েক ওভারে এসে ফাহিম আশরাফের ব্যাটিং তাণ্ডবে জয় হাতছাড়া হলো বাংলাদেশের। শনিবার বার্মিংহামের এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে তারা হেরেছে ২ উইকেটে।
কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মইনুল ইসলাম : আশাশুনি উপজেলার বুধহাটায় ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বেউলা গাজীর হাট স্কুল মাঠ চত্বরে শনিবার বিকাল ৫টায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফ মাহবুবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক মাহবুবুর হক ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নুরুজ্জামান জুলু, উপজেলা তাঁতীলীগ আহবায়ক এম এম সেলিম রেজা, উপজেলা তরুণলীগ আহবায়ক ইদ্রিস আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম বাবু, সেক্রেটারী সামছুর রহমান রাজু, আ’লীগ নেতা তোফায়েল আহম্মেদ, যুবলীগ নেতা শাহিনুর রহমান, ওয়ার্ড যুবলীগ সভাপতি মোশারফ গাজী, লাভলু হোসেন, ডাঃ আঃ মজিদ, গোপাল চন্দ্র বসাক, তাইজুল ইসলাম, ইউনুছ আলী, বায়জিত আলী, মোমিনুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন বকুল।
শ্যামনগর প্রতিনিধি : শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বংশীপুরে পুশ বিরোধী অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ ফারুক হোসাইন সাগর।মৎস্য কর্মকর্তা এই অভযানের মাধ্যমে ৩৫ টি অভিযান সম্পন্ন করেছেন বলে মৎস্য অফিস কতৃক জানাজায়।রবিবার অভিযানকালে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রন) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত বিধি মালা ২০০৮) এর বিধি ৫(২),৫(৪) ও ৫(৫) লংঘনের দায়ে মেসার্স ছাজিম ফিসকে ২৫,০০০/(পঁচিশ হাজার) টাকা ও একই অপরাধে ফড়িয়া মোঃ নূর ইসলাম (ইসমাইল পুর, বংশীপুর)-কে ১০,০০০/ (দশ হাজার) টাকা জরিমানা করেন মৎস্য কর্মকর্তা। এছাড়া মোট ৪৫ কেজি চিংড়ি কেরোসিন সহযোগে বিনষ্ট করেন। যার আনুমানিক মূল্য ৩৬,০০০/(ছত্রিশ হাজার) টাকা। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য অফিসার মোঃ শরিফুল ইসলাম, ক্ষেত্র সহকারী জিএম আনিসুর রহমান ও সুরুজ মিয়া। মৎস্য কর্মকর্তা বলেন, “মৎস্য চাষীদের স্বার্থে এবং দেশের সুনাম অক্ষত রাখতে আমার এ অভিযান অব্যহত থাকবে।”
মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ৪নং ঘোনা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে ৪নং ঘোনা ইউনিয়ন পরিষদে ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ৪নং ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান। ২০১৭-১৮ অর্থ-বছরে ১ কোটি ৫৭ লক্ষ ৬ হাজার ৭শ’৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট পেশকালে ঘোনা ইউপি চেয়ারম্যান বলেন, আমি ঘোনা ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করছি। আমার ইউনিয়নের নাগরিকদের উন্নয়ন ও রাস্তা-ঘাটের উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমার ইউনিয়নের নাগরিক সেবা দিতে ইউনিয়নের সব রাজস্ব দিয়ে ও বিভিন্ন উন্নয়ন সহায়তা নিয়ে এসে আমার ইউনয়নকে একটি মডেল ইউনয়নে পরিনত করতে চাই। এ জন্য তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাসলিমা খাতুন, রাবেয়া পারভীন, মো. আবুল বাসার, মো. সাঈদ আনোয়ার, মো. আব্দুল করিম, স্বপন কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র ঘোষ, মো. শাহিনুর রহমান, মো. রবিউল ইসলাম, মো. মুত্তাছিম বিল্লাহ ও ইউনিয়ন পরিষদের সচিব মো. গোলাম রব্বানীসহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা, শিক্ষক ও অসংখ্য নাগরিক।
শেখ তহিদুর রহমান ডাবলু : সাতক্ষীরার কৃতি সন্তান, সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ. লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. আ ফ ম রুহুল হককে বাংলাদেশ আ. লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক বিভাগীয় উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিলেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপ-কমিটির চেয়ারম্যান নির্বাচিত করার দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডা. আ ফ ম রুহুল হক। ডেইলি সাতক্ষীরাকে তিনি বলেন, ”নেত্রী আামকে কাজের স্বীকৃতি দিয়েছেন, আমার প্রতি আস্থা রেখেছেন এজন্য আমি তার নিকট চিরকৃতজ্ঞ। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-৩ আসনের সর্বস্তরের জনসাধারণ, আ.লীগ ও সহযোগী সংগঠন সমূহের নেতা-কর্মীদের প্রতি। আগামিতে সাতক্ষীরার সার্বিক উন্নয়নে সকলকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার পথে এই দায়িত্ব আমাকে প্রেরণা জোগাবে।”
হাসান হাদী : আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, সমাজের অবহেলিত মানুষের মানুষের ভাগ্য উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। সব ধর্ম-বর্ণেও মানুষের দুঃখ-কষ্টের সাথী হয়ে থাকতে চাই। আমি সকল অবহেলিত মানুষের পাশে আগেও ছিলাম এখনোও থেকে মানুষের ভাগ্যও উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের সঙ্গে দেখা করে, দেখতে পেয়ে আমি আনন্দিত। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই। আমি মানুষের সেবা করার মাঝেই প্রশান্তি খুঁজে পাই। বঞ্চিত মানুষের দুঃখের সাথী হতে পারাটাই প্রকৃত মানব সেবা।
শনিবার (২৭ মে) সকালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা, ভাড়াশিমলা, কারবালা, খারহাট, ব্রজাপাটুলিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় তৃণমুল মানুষের খোঁজ খবর নেওয়া মুহুর্তে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. আসাদুর রহমান সেলিম, তারালী ইউপি সদস্য মো. এনামুল হোসেন ছোটসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।