সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণনেপাল-তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল: টাইব্রেকারে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা দলকোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না – ওসি জাহাঙ্গীর আরিফপ্রাণ সায়র খাল ধারে সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের বৃক্ষ রোপন কর্মসূচিকলারোয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: বিয়ের দাবিতে তরুণীর অনশনদেবহাটার খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট : ডিপ টিউবওয়েল স্থাপনের দাবিসি.আর দত্ত এর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী এবং রঞ্জন কর্মকারের মৃত্যুতে স্মরণসভা

a68a41468f373fd289d76956787cb376-593a372eda28eএই প্রতিবেদন রচনার সময় পর্যন্ত প্রকাশ হয়নি ব্রিটেনের নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল। ৬৫০ আসনের মধ্যে এখন পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ৬৪৬টি আসনের। প্রাপ্ত ফলাফলে কনজারভেটিভরা পেয়েছে ৩১৫ টি আসন। লেবার পার্টি পেয়েছে ২৬১টি আসন। আর মাত্র ৪টি আসনের ফলাফল বাকি। নিরঙ্কুশ জয় নিশ্চিত করতে একটি দলকে ৩২৬টি আসনে জয়ী হতে হয়।
গাণিতিকভাবেই এখন আমরা বলতে পারি, ব্রিটেনে এবার এককভাবে কেউ সরকার গঠন করতে পারছে না। দেশটি একটি ঝুলন্ত পার্লামেন্ট পেতে যাচ্ছে। আর ভোটের ফলাফল ঝুলন্ত পার্লামেন্টের পক্ষে যাওয়ায় নিশ্চিত হওয়ার উপায় নেই কে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হচ্ছেন। কেননা এই ধারার পার্লামেন্ট মানেই চৈতন্যে অস্থিতিশীলতা।
মূলত এধরনের পরিস্থিতি হলে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন এবং ডাউনিং স্ট্রিটেই বসবাস করবেন যতক্ষণ না কারা নতুন সরকার গঠন করবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়। তারপর ঝুলন্ত ওই সাংসদরা নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করবেন। তারা চেষ্টা করবেন জোট গঠন করে একটা সরকার গঠন করতে অথবা কনজারভেটিভ দলের নেতা থেরেসা মে অথবা লেবার নেতা জেরেমি করবিনকে প্রধানমন্ত্রী করে হয়ত কোনো একটা সমাঝোতার ভিত্তিতে সরকার গঠন করতে। অথবা দুই দলের মধ্যে কোনও একটি দলের নেতা সিদ্ধান্ত নিতে পারেন যে তারা সংখ্যালঘু সরকার গঠন করবেন; এই ভিত্তিতে যে যখন পার্লামেন্টে আইন পাশ করতে হবে, তখন ছোট দলগুলোর সমর্থন তারা নিশ্চিতভাবে পাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক :02 আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা প্রতিরোধে পূর্বপ্রস্তুতি গ্রহণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগোষ্ঠী।
শুক্রবার (৯ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসকাবের সামনে সদর উপজেলার মাছখোলা ও জেয়ালা নারী সংগঠন, তুজুলপুর কৃষক কাব, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক সম্মিলিতভাবে এই কর্মসূচির আয়োজন করে।
এতে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে জলাবদ্ধতা প্রতিরোধে পূর্বপ্রস্তুতি গ্রহণের দাবিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি আনিছুর রহিম, সাতক্ষীরা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, তুজলপুর কৃষক কাবের সভাপতি ইয়ারব হোসেন, জেয়ালা গ্রামের কৃষক নেতা এমদাদুল হক, দামারপোতার সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে প্রতিবছর বর্ষা মৌসুমে জেলার সাতক্ষীরা সদর, তালা ও  কলারোয়া উপজেলার ৪০টিরও বেশি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌরসভা জলাবদ্ধতা কবলিত হয়। ছয় মাসেরও বেশি সময় দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা থাকায় ধ্বংস হয় ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, সরকারের সকল উন্নয়ন কর্মকা-সহ স্থানীয় জীববৈচিত্র্য। কর্ম হারায় মানুষ। কিন্তু আগে থেকেই নেট-পাটা ও বাধ অপসারণ পূর্বক খাল-বিল, নদী-নালা মুক্ত করে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করতে পারলে এই ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
বক্তারা অবিলম্বে জেলার সকল খাল-বিল, নদী-নালা মুক্ত করে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে জলাবদ্ধতা প্রতিরোধে পূর্বপ্রস্তুতি গ্রহণের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

R0NVgB_lasরাজধানীর তুরাগের রানাভোলা বটতলা এলাকার একটি বাসা থেকে তিন সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, স্ত্রী রেহেনা পারভীন (৪০), তার বড় মেয়ে শান্তা (১৩), ছোট মেয়ে শেফা (৮) ও  আট মাসের ছেলে সাদ।
তাদের বাবার নাম মোস্তফা কামাল।

রেহেনার স্বামীর কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের বরাত দিয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খুদা জানান, গতকাল দিবাগত রাত ১২টার পর রেহেনার স্বামী মোস্তফা কামাল বাসায় ফিরে দেখতে পান, তিন শিশুর লাশ খাটের ওপর পড়ে আছে। তাদের গলায় ওড়না দিয়ে গিঁট দেওয়া ছিল। আর পাশের রুমে রেহেনা বেগমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিন শিশুসহ মাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এখনই কিছু বলা যাচ্ছে না। তাদের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

9NrhMy_neymarব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে অপেক্ষা করে থাকেন ফুটবলপ্রেমীরা। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ব্রাজিল-আজেন্টিনা মহারণ। ফিফা র‍্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর দল। প্রীতি ম্যাচ হলেও আর্জেন্টিনার জন্য বাড়তি গুরুত্ব পাচ্ছে এই ম্যাচ। দুদলের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ব্রাজিল।

কোথায়-কখন
প্রীতি ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ০৫ মিনিটে। আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে অ্যারেনা স্পোর্ট ১, পিটিভি স্পোর্ট, ফক্স স্পোর্টস ১, ফক্স স্পোর্টস ২।

মেসি-নেইমার খেলবেন?
এই ম্যাচ দিয়ে শুরু হবে সাম্পাওলি-মেসি যুগ। মেসির কোচ হওয়ার ইচ্ছার কথা অনেকবারই বলেছেন চিলি ও সেভিয়াকে কোচিং করিয়ে আলোচিত এই কোচ। অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হচ্ছে। মেসি এই ম্যাচের অধিনায়ক হিসেবে থাকছেন। তবে এই ম্যাচে খেলবেন না নেইমার। বার্সেলোনা ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়া হয়েছে।

মুখোমুখি লড়াই
ফিফার মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বলছে, দুদল ১০৩ বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল জিতেছে ৪০ বার, ৩৭ বার আর্জেন্টিনা। ২৬টি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ দেখায় আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। গত নভেম্বরের এই পরাজয় প্রভাব ফেলেছে আর্জেন্টিনার বাছাই পর্বের দুর্দশায়। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনা এখনো পাঁচে পড়ে আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

jLRavZ_Tulipডেস্ক রিপোর্ট : মাত্র ২ বছরের ব্যবধানে দ্বিতীয়বার ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ৩৪ হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টিউলিপ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট। যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে টিউলিপ লেবার পার্টির হয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে নির্বাচিত হয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। ২০১৫ সালে রূপা হক প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে জয় পেয়েছেন তিনি।
লেবার প্রার্থী রূপা হক পেয়েছেন ৩৩ হাজার ৩৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসির প্রাপ্ত ভোট ১৯ হাজার ২৩০। প্রধানমন্ত্রী থেরেসা মে হঠাৎ করে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা দেওয়ায় রূপা হক ও টিউলিপকে দুই বছরের মাথায় আসনটি ধরে রাখার লড়াইয়ে নামতে হয়। রুশনারা ২০১০ সালে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন।
কিংসটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের জ্যেষ্ঠ শিক্ষক রূপা লন্ডনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে তার আদি বাড়ি পাবনায়। লন্ডনের মধ্যে এবার রুপার আসনটি এবার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
রুশনারা আলী বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন ধরে রাখতে লড়েন। রুশনারা ২০১০ সালে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

image-20141নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের পাঁচজন কর্মীসহ ৪৬ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন,কলারোয়া থানা ৮ জন,তালা থানা ০৪ জন, কালিগঞ্জ থানা ০৪ জন,শ্যামনগর থানা ০৪ জন, আশাশুনি থানা ০৩ জন, দেবহাটা থানা ০৪ ও পাটকেলঘাটা থানা থেকে ০৩ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটককের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

109a464255447948b686590a1b643934-5796d6a7dc9ceনেতাকর্মীদের কাছে ভালো ইমেজ রয়েছে, রাজনীতিক হিসেবে এলাকায় সুপরিচিত, সংগঠক হিসেবে দক্ষ,  সততা, নিষ্ঠা ও শিক্ষিত, এমন যোগ্যতা রয়েছে যাদের, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন তারা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব যোগ্যতা সম্পন্ন নেতাদের সারাদেশ থেকে বাছাই করে তালিকা করা শুরু করেছেন। বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করা এই তালিকা ইতোমধ্যে যাচাই-বাছাই করছেন তিনি। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ওই সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনার দৃষ্টিতে এসব গুণাবলী যাদের রয়েছে, তারাই আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়ার যোগ্য। দলীয় সভাপতি মনে করেন, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক। এখানে দলীয় প্রতীকের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত ইমেজ-কারিশমাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই উল্লিখিত যোগ্যতা ও গুণাবলী যাদের রয়েছে, তাদের মনোনয়ন অনেকটা নিশ্চিত বলে নীতি-নির্ধারণী সূত্রগুলো নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগামী নির্বাচন নিয়ে নেত্রীর নিজস্ব চিন্তাভাবনা ও হিসাবনিকাশ শুরু হয়ে গেছে। কাকে মনোনয়ন দেওয়া হবে, কে মনোনয়ন পাওয়ার যোগ্য, এসব বিষয়গুলো গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। নিয়মিত এগুলো নিয়ে স্ট্যাডি করছেন প্রধানমন্ত্রী এমন তথ্যও জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র। অন্য দুটি সূত্র জানায়, সভাপতি শেখ হাসিনা এবার দুইশ আসনে এমন প্রার্থী দিতে চান, যারা মনোনয়ন পাওয়া মানেই তাদের বিজয় নিশ্চিত। এ ধরনের প্রার্থী খুঁজে বের করতে কাজ করছেন তিনি। আর তাদের মধ্যে অবশ্যই উল্লিখিত গুণাবলী থাকতে হবে বলে ঘনিষ্ঠদের অবহিত করেছেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে ২০১৪ সালে মনোনয়ন পাওয়া অনেক এমপির কপাল পুড়তে পারে। সর্বশেষ সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সংসদ সদস্যদের ইঙ্গিত করে বলেছেন, ‘এবার কাউকে পাস করানোর দায়িত্ব আমি নিতে পারবো না। এবার যার যার জয় সে-ই ছিনিয়ে আনতে হবে।’ এজন্যে এমপিদের এলাকায় যেতে নির্দেশ দিয়েছেন তিনি। যার অবস্থা বেগতিক তার অবস্থা ভালো করার জন্যেও নির্দেশ দেন।
এর সঙ্গে নির্বাচন করার অভিজ্ঞতা থাকা নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। জানা গেছে, সর্বশেষ দলের কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানিয়েছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অনেকে এমপি হয়েছেন, যাদের নির্বাচন করার অভিজ্ঞতা নেই। নির্বাচন না করেই এমপি হয়েছেন। এবার মনোনয়নের ক্ষেত্রে নির্বাচন করার অভিজ্ঞতা যাদের রয়েছে, তাদের প্রাধান্য দেওয়া হবে। তবে নির্বাচন না করেও এমপি হওয়ার পর ভালো করেছেন, এমন এমপিদের বাদ না দেওয়ারও ইঙ্গিত পাওয়া গেছে প্রধানমন্ত্রী কাছ থেকে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এবার দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের কাছে ভালো ইমেজ রয়েছে, রাজনীতিক হিসেবে স্থানীয়ভাবে এলাকায় সুপরিচিত, সংগঠক হিসেবে দক্ষ, সর্বোপরি শিক্ষা-সততা ও নিষ্ঠাবান এমন গুণসমৃদ্ধ প্রার্থী মনোনয়ন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সারাদেশ থেকে তিনি প্রার্থী তুলেও এনেছেন। বিভিন্ন মাধ্যম থেকে তুলে আনা এ তালিকা নিয়ে কাজও করছেন তিনি।’ আব্দুর রাজ্জাক  বলেন, ‘এবারের নির্বাচনে ইমেজসম্পন্ন প্রার্থীর মনোনয়ন নিশ্চিত।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘মনোনয়ন কাকে দেবেন বিষয়টি একেবারেই সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্ত। তবে গ্রহণযোগ্য, স্বচ্ছ, সৎ, আদর্শের রাজনীতির ক্ষেত্রে অবিচল নেতারাই মনোনয়ন পাবেন। শেখ হাসিনা এ ব্যাপারে ডিটারমাইন্ড।’
আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এ বিষয়ে বলেন, ‘আগামী নির্বাচনে প্রার্থী দিয়েই বিজয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। এর জন্যে এবার মনোনয়ন দেওয়া হবে অনেক যাছাই-বাছাই করে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কাকে মনোনয়ন দেবেন, কাকে দেবেন না, তা নিয়ে তিনি কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘নেতাকর্মীদের কাছে ভালো ইমেজ রয়েছে, রাজনীতিক হিসেবে এলাকায় পরিচিত, সংগঠক হিসাবে দক্ষ ও নিষ্ঠাবান নেতাদের দিকে ঝুঁকবেন শেখ হাসিনা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

fWIp7n_8ধর্মিও নানা কাজে পান পাতার ব্যবহার অনেক আগে থেকে হয়ে আসছে। কিন্তু চিকিৎসা শাস্ত্রে এই পাতাকে কাজে লাগিয়ে একাধিক রোগের উপশম করাও হয়ে থাকে। পান পাতায় উপস্থিত একাধিক উপাদান নানারকম রোগের প্রকোপ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নানান রকম শারীরিক সমস্যায় এই পাতাকে কাজে লাগিয়ে চিকিৎসা করা হয়ে থাকে। যেমন ধরুন-

১। ক্ষত স্থানের দাগ সরাতেঃ পান পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। এই উপাদানটি যে কোনও ক্ষত সারিয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে ক্ষতস্থানে প্রথমে অল্প করে পান পাতার রস দিয়ে দিন। তারপর তার উপর কয়েকটি পান পাতা রেখে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন। এমনভাবে ১-২ দিন থাকলে ক্ষত একেবারে সেরে যাবে।

২। যন্ত্রণা কমাতেঃ পলিফেনাল নামে এক ধরনের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে পান পাতায়, যা প্রদাহ বা যন্ত্রণা কমাতে দারুন কাজে আসে। এই জন্য আর্থ্রাইটিস রোগীদের পান পাতার রস লাগানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।

৩। বদহজমের সমস্যা দূরঃ পান পাতায় রয়েছে গ্যাস্ট্রো প্রটেকটিভ এজেন্ট। সেই সাথে রয়েছে অ্যান্টি-ফ্লটুলেন্ট এবং কার্মিনেটিভ এজেন্ট, যা স্যালিভারি জুসের উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে হজম ক্ষমতার যেমন উন্নতি ঘটে। ফলে সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

৪। মুখের গন্ধ দূর করেঃ মুখ ভিতরে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়াদের দূর করে মুখের বদ গন্ধ দূর করতে পান পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পান পাতা চিবানোর সময় প্রচুর পরিমাণে স্যালাইভা তৈরি হয়, যা গন্ধ সৃষ্টিকারি ব্যাকটেরিয়াদের ধ্বংস করে দেয়। ফলে মুখের গন্ধ দূর হয়ে যায়।

৫। গলা ব্যাথা কমায়ঃ পান পাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকার কারণে গলা ব্যথা এবং ঠান্ডা লাগার মতো সমস্যা খুব সহজেই দূর করে দেয়। এছাড়াও পান পাতার সঙ্গে অল্প করে মধু খেলে গলার সংক্রমণও দূর হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest