২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শুরু থেকেই কিউই বোলিং তোপে আসা যাওয়ার খেলায় মাতে টাইগাররা। টিম সাউদির শুরুর ওভারের দ্বিতীয় বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল। মাঝে এক ওভার বিরতি দিয়ে ফের আঘাত হানেন সাউদি। এবার শিকার সাব্বির রহমান। উইকেটের পেছনে রঞ্চির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তরুণ এই ব্যাটসম্যান। এরপর ক্রিজে থেকে কিছু করতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। পঞ্চম ওভারে সাউদির বলেই এলবিডাব্লিউ হয়ে ফেরেন বাঁহাতি এই ওপেনার। মাঝে কিছুক্ষণ প্রতিরোধ দেওয়ার চেষ্টায় ছিলেন সাকিব আল হাসান ও মুশিফকুর। ১২তম ওভারে এই জুটিকেও ভেঙে দেন পেসার অ্যাডাম মিলনে। দুর্দান্ত এক গতির বোলিংয়ে উপড়ে ফেলেন মুশফিকের স্ট্যাম্প। বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৪ উইকেটে ৩৫ রান।
চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে হলে আজকে জিততেই হবে। এমন পরিসংখ্যান মাথায় নিয়েই টস জিতে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। শুরুটা ভালো করলেও বাংলাদেশের বোলিং তোপে ধীরে ধীরে ইনিংসের চিত্র পাল্টে দেয় মাশরাফি বাহিনী। তাতেই ৮ উইকেটে ৫০ ওভারে ২৬৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড।
কার্ডিফে মাশরাফি মুর্তজার নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু করেছিল টাইগাররা। যদিও মার্টিন গাপটিল ও লুক রঞ্চির উদ্বোধনী জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ। এরপরেই তাদের চেপে ধরে কিউইদের। ১৩তম ওভারে রুবেলের ওভারেই লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ওপেনার মার্টিন গাপটিল।
মাশরাফি তার বল দিয়ে শুরু থেকে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণ করছিলেন। প্রথম দুই ওভারে একটি মেডেনসহ মাত্র ১ রান দেন তিনি। তবে মোস্তাফিজুর রহমান ছিলেন বেশ খরুচে। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত রঞ্চিকে ১৬ রানে মিডউইকেটে মোস্তাফিজের ক্যাচ বানান তাসকিন। ভাঙে ৪৬ রানের জুটি। এরপর গাপটিলকে নিয়ে এগোচ্ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। রুবেলের ওভারে ৩৩ রানে এলবিডাব্লিউ হয়ে বিদায় নেন ওপেনার গাপটিল।
দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তৃতীয় উইকেট জুটিতে সেই চাপ কাটিয়ে উঠে কেন উইলিয়ামসন আর রস টেলরের ব্যাটে। ধীরে ধীরে হুমকি হয়ে ওঠা জুটিই ভুল করে বসে সাকিবের ৩০তম ওভারে। রানের প্রান্ত বদল করতে গিয়ে রান আউট হয়ে ফেরেন কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক ফেরেন ৫৭ রানে। অধিনায়ক বিদায় নেওয়ার পর এগিয়ে নিতে থাকেন রস টেলর ও নিল ব্রুম। ৩৯তম ওভারে তাসকিনের বলে আর থিতু থাকতে পারেননি টেলর। তালুবন্দী হন মোস্তাফিজের হাতে। বিদায় নেওয়ার আগে ৬৩ রান করেন তিনি।
তাতেও অবশ্য রানের চাকা সচল থাকে নিউজিল্যান্ডের। রান বাড়াতে থাকেন নিল ব্রুম ও নিশাম। তবে ৪৪তম ওভারে মোসাদ্দেকের বলে সব কিছু পাল্টে যায় কিউইদের। একে একে ফেরেন ব্রুম ও অ্যান্ডারসন। মাঝে এক ওভার বিরতি দিয়ে আবারও আঘাত হানেন মোসাদ্দেক। এবার ফেরেন ২৩ রানে ব্যাট করতে থাকা নিশাম। ৪৯তম ওভারে এরপর মিলনেকে মোস্তাফিজুর রহমান বোল্ড করলে ইনিংস আরও ছোট হয়ে আসে কিউইদের। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৬১ রান তোলে নিউজিল্যান্ড।

প্রেস বিজ্ঞপ্তি : চারুকলা এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি এম এম জলিল, সহ-সভাপতি আবু সাঈদ, কামরুজ্জামান খোকন, মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, হাবলু, মহিবুল্লাহ, আরিফুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
তেহরানে সংসদের প্রশাসনিক ভবনে গতকালের সন্ত্রাসী হামলার প্রথম ভিডিও প্রকাশ করেছে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি। ভিডিওতে দেখা যাচ্ছে, অস্ত্রধারী তিন সন্ত্রাসী সংসদের প্রশাসনিক ভবনে দর্শণার্থীদের কক্ষে প্রবেশ করে গুলি চালাচ্ছে এবং সাধারণ দর্শণার্থীরা সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়েই দৌঁড়ে পালাচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার প্রথম অনলাইন সাহিত্য পত্রিকা ‘মাসিক সাহিত্যপাতা’র আলোচনা সভা, সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯জুন) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে মাসিক সাহিত্যপাতার উপদেষ্টা আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘সাহিত্য ও সংস্কৃতিমনা মানুষের মধ্যে সকল বৈষম্য দূর করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জেলার সাহিত্যাঙ্গণকে আরো এগিয়ে নিয়ে যেতে মাসিক সাহিত্যপাতা সাহসী ও আন্তরিক ভূমিকা রেখে চলেছে। ‘মাসিক সাহিত্যপাতা’ একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা হিসেবে সাতক্ষীরার সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে। ‘মাসিক সাহিত্যপাতা’ ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সাহিত্য বিষয়ক প্রকাশনা, সাহিত্যসভা, সাহিত্য সম্মেলন, সাহিত্য সম্মাননা ও ধর্মীয় উৎসব উদ্যাপনসহ সাহিত্য সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেনে আমি আনন্দিত। বর্তমান সময়ে ‘মাসিক সাহিত্যপাতা’র তরুণ সাহিত্যকর্মীরা এ জেলার সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে এবং বেগবান করে তুলতে উজ্জ্বল ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।’
মাহফিজুল ইসলাম আককাজ ঃ সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর বিদ্যালয়ে যোগদানের তিন বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয়ের নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক নাজমুল লায়লা, সাবিনা শারমিন, মো. তৈয়েবুর রহমান, কবীর আহমেদ, শামিম পারভেজ, জাহিদ হাসান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শফিকুল ইসলাম, রহমত সরদার, আমিনুর রহমান, আফসারুজ্জামান, প্রাক্তন শিক্ষক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ। নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী ০৯/০৬/১৪ সালে এ বিদ্যালয়ে যোগদান করেন। আলোচনা সভা শেষে সকলে ইফতার মাহফিলে অংশ নেয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহফিজুল ইসলাম আককাজ : পবিত্র মাহে-রমজানের মাগফিরাতের ১৩তম দিনে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ রমজানে শহরের তুফান কনভেনশন সেন্টারে সাংসদের নিজ উদ্যোগে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করেন তিনি। তিনি ইফতারের আগে প্রতিটি টেবিল ঘুরে ঘুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রতিটি ইউনিয়নের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ-খবর নেন। উপস্থিত সর্বস্তরের মানুষের সাথে পবিত্র মাহে রজমানের শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট সমজিদের ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। এসময় উপস্থিত জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সহ-সভাপতি মফজুলার রহমান খোকন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, সাবেক দপ্তর সম্পাদক আজিবর রহমান, সদস্য এপিপি এড. অব্দুল লতিফ, এড. স.ম গোলাম মোস্তফা, ডা. মুনসুর আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমা›ন্ডার মীর মাহমুদ হাসান লাকী, মীর তানজীর আহমেদ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদের জেলা সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, যুবলীগ নেতা শেখ শফিউদ্দিন সফি, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মজনুর রহমান মালি, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মুস্তাফিজুর রহমান শাওনওয়াজ, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকত আলীসহ জেলা, সদর ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ, শহীদ জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের রূহের মাগফেরাতও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ।
গ্রাম বাংলায় একটি কথা আছে। জনপ্রিয় এই বাক্যটি হচ্ছে ‘আমে দুধে মিশে যাবে, আঁটি বাগানে যাবে’। এর অর্থ হলো যে বা যারা মাঝখানে ঢুকে দুইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন, তিনি একদিন নিজেই বাদ পড়ে যাবেন। আর বিভাজিতরা নিশ্চয়ই মিলিত হবেন। এক ও অভিন্ন পথ ধরে চলবেন আবারও আগের মতো।
নলতা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ ব্রজপাটুলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নলতা শরীফের পীরজাদা গওছার রেজার দৌহিত্র তৌফিক আমিন (১৪) নিহত হয়েছে।