কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া, বাটরা, পাঁচপোতা এলাকায় আওয়ামীলীগের দুু-গ্রুপের সংঘর্র্ষে প্রতিপক্ষের পৃৃথক হামলায় নারীসহ ৮ব্যক্তিকে জখম অবস্থায় উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু-গ্রুপের সংঘর্র্ষের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৬জনকে আটক করেছে থানা পুলিশ।
ঘটনাটি শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে, ৮টার দিকে বাটরা গ্রামে ও ৯ টার দিকে পাঁচপোতা গ্রামে পৃথক স্থানে ঘটে। আহত ব্যক্তিরা হল লাঙ্গঝাড়া গ্রামের মানিক সরদারের দুই ছেলে মোমরেজ (৪৬) ও মুসা করিম (২২), একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে হারুন (৪৮) ও তার চাচাতো ভাই মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মান্নান (৩৬), বাটরা গ্রামের মোল্লাহ পাড়ার মৃত মাজেদ মোল্লার ছেলে গোলাম রব্বানী (৪২), সরদার পাড়ার মৃৃত মুক্তিযোদ্ধা আফসার সরদারের ছেলে আব্দুস সামাদ (৩৮), পাঁচপোতা গ্রামের হারান সরদারের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী জাহানারা খাতুন (৩০)। বাটরা গ্রামে সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আমজাদ হোসেনসহ দুু-গ্রুপের ৬ আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়। তারা হল আওয়ামীলীগ নেতা আব্দুস গফ্ফার, আব্দুল হামিদ, আব্দুল মালেক, মোখলেছুর রহমান ও আব্দুুস ছাত্তার। হাসপাতালে আহত ব্যক্তি লাঙ্গলঝাড়ার মোমরেজ জানান, শুক্রবার বিকালে লাঙ্গলঝাড়া কামারপাড়ার মাঠে ফয়সাল ও হাসানের নেতৃত্বে জুনিয়র ক্রিকেট খেলার অনুষ্ঠিত হয়। ক্রিকেট খেলায় হাসানের দল জয়ী হয়ে ফয়সালের দল হেরে যায়। ফয়সালের দল হেরে যেয়ে হাসানের উপর ক্ষিপ্ত হয়ে ফয়সাল হাসানকে মারমুখি আচারণ করেন। ওই দিন সন্ধ্যায় মাঠের পাশে পুকুরে গোসল করতে নেমে উভয় দলের সহকর্মীরা হাসান ও ফয়সালের সাথে পানিতে কথা কাটাকাটি করে। কথাকাটা কাটির এক পর্যায়ে ফয়সাল হাসানকে পুকুরের পানির নিচে মাথা চেপে ধরে হাসানকে মৃত ভেবে ফেলে চলে যায়। হাসানের সহকর্র্মীরা পানির মধ্য থেকে তাকে উদ্ধার করে লাঙ্গলঝাড়া বাজারে আব্দুর রশিদ ডাক্তারের নিকট নিয়ে আসেন। ডাক্তার চিকিৎসা শেষ করিয়ে ৩ঘন্টা পর হাসানের জ্ঞান ফিরলে পরিবারের লোকজন তাকে বাসায় নিয়ে যায়। এরই জের ধরে সুযোগ বুঝে শনিবার রাতে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুু-গ্রুপের হামলায় মোমরেজ, মুসা করিম, হারুন, মান্নান, বাশের লাঠি, লোহার রড দিয়ে মারামারি করে জখম হয়। অপরদিকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজের সময় বাটরা সানাপাড়ায় বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রুপের হামলায় গোলাম রব্বানী, আব্দুস সামাদ আহত হয়ে জখম হয়। এছাড়া একই রাতে পাঁচপোতা গ্রামের ঘর বাঁধাকে কেন্দ্র্র করে শহিদুলের নিজ জায়গায় কচাগাছ থাকায় তা কর্র্তন করে প্রতিপক্ষ মোখলেছুর, লাল্টুু, ও নাজমুল দু-দফায় হামলা চালিয়ে জায়গার মালিক শহিদুুল ও তার স্ত্রী জাহানারাকে এ্যলোপাতারী বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। বর্র্তমানে আহতরা কলারোয়া হাসপাতালে ভর্তি আছে। আহতদের মাথাকাটাসহ শরীলের বিভিন্ন অংশে আঘাটে চিহ্ন ফোলা জখম হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় আটকদের সাতক্ষীরা জেল কোর্টে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক : জালিয়াতির মাধ্যমে সনদপত্র তৈরি করে নয় বছর ধরে আইনজীবী সেজে বিচারপ্রার্থীদের প্রতারণার অভিযোগে সাতক্ষীরা আইনজীবী সমিতির সদস্য কথিত অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পির সদস্যপদ বাতিল করা হয়েছে। রোববার সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড, ওসমান গনি স্বাক্ষরিত এক চিঠিতে তার সদস্য পদ বাতিল করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, জেলার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের এসএম আব্দুল আজিজের ছেলে মোঃ মিজানুর রহমান বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হইয়া ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তার শিক্ষা সনদ জাল (এলএলবি) মর্মে গোপন সূত্রে জানতে পেরে মূল কাগজপত্র দাখিলের জন্য আইনজীবী সমিতির পক্ষ থেকে মিজানুর রহমানকে চিঠি দেওয়া হয়। কিন্তু তিনি তার পাসপোর্ট, প্রভিশনাল সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রের ফটোকাপি সংযুক্ত করে জবাব দাখিল করেন। গত ২৩ মে তার উপস্থিতিতে কার্য নির্বাহী পরিষদের সভায় শুনানী গ্রহণ করা হয়। এ সময় কাগজপত্র পর্যালোচনা করে তার এলএলবি সার্টিফিকেটটি জাল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের পল্লী বিদ্যুতের শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল গফ্ফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে এ নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নের অগ্রগতি এগিয়ে নিতে নতুন বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম খান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মো. মাহফুজুর রহমান খান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য শরিফুজ্জামান ময়না, ওয়ার্ড সাধারণ সম্পাদক আকরাম হোসেন,তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, ডা. আব্দুর রহিম। ছয়ঘরিয়া গ্রামে ২.৯৭৫ কিঃ মিটার লাইন ২৯ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১শ’৫২টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ, বানিজ্যিক সংযোগ ৮টি ও অন্যান্য ২টি নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মন্ময় মনির।
গাজী আল ইমরান : ২৮ মে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চলো যাই-
আসাদুজ্জামান : সাতক্ষীরা শ্যামনগর থেকে বনদস্যু করিম বাহিনীর সক্রিয় সদস্য মিজান খাঁকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে উপজেলার কাশিমাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিজান খাঁ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের গোলদার খাঁর ছেলে।
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন, গত ২৫ মে মধ্যরাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের মাত্র দুই দিনের মাথায় গতকাল দিবাগত রাতে সুপ্রিমকোর্ট অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা অত্যন্ত হতাশাজনক। রবিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। এই ঘটনায় তিনি মর্মাহত জানিয়ে বিবৃতিতে বলেছেন, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক জেতনার পরিপন্থী এই বিদেশি ভাস্কর্যকে বাংলাদেশের কোথাও স্থান দেওয়া যাবে না।
ইসরায়েলের বিরোধী দল লেবার পার্টির নেতৃত্বে বামপন্থী সমর্থকরা ফিলিস্তিনি ভূখণ্ডে ৫০ বছর ধরে চলা দখলদারিত্ব বন্ধে বিক্ষোভ করেছেন। লেবার পার্টির প্রধান ইসাক হারজং ওই বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ নিশ্চিত করতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই এ খবর জানিয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘নিরাপদ প্রসব চাই-স্বাস্থ্য কেন্দ্রে চল যাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইণী বিভাগের কনসালটেন্ট এহছেন আরা, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান, নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মঞ্জু রানী দেবনাথ প্রমুখ। এসময় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও নার্সিং ইনন্সিটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহীনুর খাতুন।