আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মসুল নগরীতে প্রায় এক লাখ নিরীহ শিশু আটকা পড়েছে। তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এবং এ সব অসহায় শিশুকে দায়েশের পক্ষে লড়তেও বাধ্য করা হচ্ছে।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের ইরাকি প্রতিনিধি এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিম মসুল এবং মসুলের পুরানো এলাকায় বিপজ্জনক অবস্থার মধ্যে পড়েছে প্রায় এক লাখ ছেলে-মেয়ে। পশ্চিম মসুলে অনেক শিশুসহ বেসামরিক মানুষ নিহত হওয়ার আতঙ্কজনক খবর জাতিসংঘ পাচ্ছে বলেও জানান তিনি।
ইরাকি বাহিনী গত এপ্রিলে মসুলের পুরানো এলাকা মুক্ত করার অভিযান শুরু করেছ। কিন্তু প্রচণ্ড নগর যুদ্ধ এবং বেসামরিক মানুষদের ঢাল হিসেবে দায়েশের ব্যবহারের কারণে ইরাকি বাহিনীকে ধীর গতিতে এগোতে হচ্ছে।

ভারতের উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় ভয়াবহ তাপদাহে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। আজ মঙ্গলবার এক সিনিয়র কর্মকর্তা এ কথা বলেন।
দেশের বিভিন্ন ইস্যুতে সরকারের কাছে গোয়েন্দাদের পাঠানো গোপন তথ্য আর গোপন থাকছে না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে সেসব তথ্য পৌঁছানোর আগেই তা ফাঁস হয়ে যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বেসামরিক প্রশাসনের মধ্যে দেখা দিয়েছে বিরোধ; তৈরি হয়েছে আন্তদাপ্তরিক বিরোধও।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা মুচিদাহ খালে এফ.সি.ডি.আই প্রকল্পের খাল খননে পুকুর চুরি হয়েছে। সরেজমিন অনুসন্ধানে গিয়ে দেখা গেছে, উপজেলার মাগুরা ইউনিয়নের মৎস্য নির্ভর ইজারাকৃত মুচিদাহ খাল খননে সরকারের মৎস্য অধিদপ্তর কর্তৃক উপজেলা মৎস্য কর্মকর্তার তত্বাবধানে এফ.সি.ডি.আই-এর একটি প্রকল্প গ্রহণ করা হয়। ঐ প্রকল্পে ৮ লক্ষ টাকা বরাদ্দ রেখে খালটি ১ হাজার ফুট দৈর্ঘ্যে ৮০ ফুট প্রস্থে ২ ফুট গভীরে খননের কথা থাকলেও এখানে নামে মাত্র খালের পাড় কেটে ৮ লক্ষ টাকাই হজম করার পায়তারা করছে স্থানীয় বাবু লাল ও তার সাঙ্গপাঙ্গরা। খালটি খননের জন্য প্রকল্পের স্থানীয় সুফল ভোগীদের দ্বারা ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি করার নিয়ম থাকলেও বাবু লাল নিজেই অন্য সদস্যদের নাম দিয়ে খালের পাড় ছাটাই করে প্রকল্পের টাকা হজমের চেষ্টা করছে। অনুসন্ধানে গিয়ে কথা হয় মাগুরাডাঙ্গা গ্রামের হরশিত মন্ডল, প্রকাশ মন্ডল, হরিপদ মন্ডল সহ খাল অববাহিকার ভুক্তভোগীদের সাথে। তারা এ প্রতিনিধিকে জানিয়েছেন, বাবু লাল এ বছর নয় গতবছরও খালটি খননের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ পেলে নামে মাত্র খালের পাড় ছাটায় পূর্বক প্রকল্পের সমুদয় টাকা হজম করে। চলতি মৌসুমে খালটি খননের জন্য ৩য় দফা এফ.সি.ডি.আই প্রকল্পের নামে ৮ লক্ষ টাকা বরাদ্দ হলে মুষ্টিমিয় সুবিধাভোগীদের নিয়ে বাবু লাল ও তার সহযোগীরা খাল খনন তো দুরের কথা খালের মজবুত পাড় ছাটাই করে খনন দেখিয়েছে। এছাড়া ঐ প্রকল্পের পাড়ের উপর বনায়ন কর্মসুচীর উল্লেখ থাকলেও তার বালাইমাত্র নেই খালটির পাড়ে। এ বিষয়ে কথা হয় অভিযুক্ত বাবু লাল এর সাথে। তিনি এ প্রতিনিধিকে জানিয়েছেন, তালার বেশিরভাগ সাংবাদিকরা তার বিভিন্ন ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে তাই সংবাদটি প্রকাশ না করার জন্য উৎকোচের প্রস্তাব দেয়। এ বিষয়ে তালা উপজেলা মৎস্য অফিসার হাদিউজ্জামান জানিয়েছেন, কোন প্রকল্প, কোথার প্রকল্প এসব যেনে আপনার কোন লাভ নেয়। তাছাড়া তাদের এখনো দ্বিতীয়, তৃতীয় পর্যায়ের টাকা উত্তোলন হয়নি। অবশ্যই আপনার সাথে বাবু লাল ও তার সহযোগীরা যোগাযোগ করে সন্তুষ্ট করবে। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মাদ মুহিউদ্দীন এ প্রতিনিধিকে জানিয়েছেন, প্রকল্পের খোজ খবর নিয়ে দুর্নীতি পরায়নদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ব্রাজিলিয়ান হিসেবে তার গর্বের সীমা নেই। তবে নিজ দেশের জাতীয় দলে যদি কখনো জায়গা হারান, নেইমারের সুযোগ থাকবে স্পেনের জার্সিতে খেলারও। সেই ব্যবস্থা প্রায় পাকাই করে ফেলেছে তার ক্লাব বার্সেলোনা। যদিও স্পেনের জাতীয় দলের জন্য নয়, কাতালান ক্লাবটির হয়ে নির্বিঘ্নে খেলে যেতে নেইমারের যেন কোন সমস্যা না হয় সেই ব্যবস্থাই করছে বার্সা।
কানাডা প্রবাসী উগ্রপন্থী সালমান হোসাইনের বিরুদ্ধে সেখানকার পুলিশ এবং ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা জারির পর বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির অনলাইন সংবাদমাধ্যম ‘ন্যাশনাল পোস্ট’।
আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ি গ্রামে বজ্রপাতে এক মাদ্রাসার দপ্তরী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে আগরদাড়ি গ্রামের একটি মাঠে গরু চরানোর সময় এঘটনাটি ঘটে।
তালা ডেস্ক : তালায় মাগুরা এক অসহায় বৃদ্ধা মহিলার ঘর না থাকায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান এ,এফ,এম, ইয়াহিয়া চৌধুরীর দৃষ্টগোচর হয়। তিনি দুর্গা বিশ্বাসের বসবাসের ঘর তৈরি করার জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন থেকে ৩৭ হাজার টাকা বরাদ্দ করেন। দুর্গা বিশ্বাসের থাকার ঘর নির্মাণ করায় সহযোগিতা করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা তালা উপজেলার তেঁতুলিয়া কবি সিকান্দার আবু জাফর ফাউন্ডেশন।