জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) পরিচয় দিয়ে প্রতারণামূলক কাজে জড়িত সন্দেহে রাজধানীর বনশ্রী এলাকা থেকে আনোয়ার পাশা নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই ব্যক্তি বিভিন্ন জনকে ভয়ভীতি দেখাতেন বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আনোয়ার পাশাকে গ্রেপ্তার করে র্যাব-৩।
র্যাবের ভাষ্য, গ্রেপ্তারের সময় আনোয়ার পাশার কাছ থেকে ১২টি মুঠোফোন, ১৫টি সিম কার্ড, ৩০ ইউএস ডলার ও ৩১ হাজার ২১৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর আজ বেলা ২টায় আনোয়ারকে নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।
তুহিন জানান, রাজধানীর খিলগাঁও থানা এলাকার বনশ্রী থেকে গ্রেপ্তার হওয়া আনোয়ার পাশা নিজেকে কখনো এনএসআইয়ের ডিজি, কখনো ডিজির স্টাফ অফিসার আবার কখনো এনএসআইয়ের পরিচালক পরিচয় দিতেন। তিনি এসব পরিচয় ব্যবহার করে কয়েকজন সংসদ সদস্য (এমপি), ব্যবসায়ী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার মুঠোফোনে কল দেন। সে সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গঠিত একটি অনুসন্ধান দলের সদস্য পরিচয় দিয়ে অনুসন্ধানের নামে ওই ব্যক্তিদের ভয়ভীতি দেখান। এরপর ওই ব্যক্তিদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা দাবি করেন।
তুহিন মোহাম্মদ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৩-এর একটি দল অভিযান চালিয়ে আজ আনোয়ারকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সৌদিপ্রবাসী ছিলেন বলে জানান। ২০১৬ সালে দেশে ফিরে এসে বনশ্রী এলাকায় একটি মোবাইলের দোকান দেন তিনি। এর পর বিভিন্ন সরকারি-বেসরকারি ওয়েবসাইট থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে ভুয়া পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান এবং বিকাশের মাধ্যমে টাকা দাবি করেন।

লিঙ্গ পরিবর্তন করা একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় চার বছর আগে। তার পর থেকেই তারা একটি সন্তান নেয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু বেশ কয়েকবার গর্ভপাত হওয়ার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সন্তান ধারণ করতে সক্ষম হয় টার্সটেন লিসি ও বিফ চাপলো দম্পতি।
অপ্রতিম : চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ৪৬.২ ওভারে ৪ উইকেট হারিয়েই তুলে নিয়েছে ২৭৭ রান। আর এই রান পেতে ব্যাট হাতে ভিতটা গড়ে দেন ওপেনার তামিম ইকবাল। ১২৪ বলেই সিঙ্গেল নিয়ে হাঁকিয়েছেন তার নবম সেঞ্চুরি। আর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়। ১২৮ রান করে আউট হয়েছেন তামিম।
পর্দায় উঠছে শরৎচন্দ্রের কালজয়ী চরিত্র শ্রীকান্ত, সঙ্গে রাজলক্ষ্মীও। এটি নির্মিত হচ্ছে কলকাতায়। ছবির নাম ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। বহুল আলোচিত এ চরিত্র দুটিতে অভিনয় করছেন দুই দেশের দুই তারকা। শ্রীকান্ত হিসেবে কলকাতার ঋত্বিক চক্রবর্তী ও রাজলক্ষ্মী হচ্ছেন বাংলাদেশের মেয়ে জ্যোতিকা জ্যোতি।
নলতা প্রতিনিধি : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা অফিসে অনধিকার প্রবেশ করে সাতক্ষীরা সদর এমপির সহোদর মীর মাহমুদ হাসান লাকী ও মীর মইনুল ইসলামসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী কম্পিউটার,ল্যাবটপসহ দেড়লক্ষাধিক টাকার ক্ষতিসাধন ও ভারপ্রাপ্ত সম্পাদককে প্রাণনাশের হুমকি দেওয়ায় তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের নামে মিথ্যা,বানোয়াট মামলা প্রত্যাহরের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন এবি নিউজের কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও দৈনিক দৃষ্টিপাত পাত্রিকার নলতা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, অনলাইন নিউজ নেটওয়ার্ক (ওননএন২৪ ডটকম) এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি,দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নলতা প্রতিনিধি মো. তরিকুল ইসলাম লাভলু, সাংবাদিক মো. শফিকুল ইসলাম।
আরিফ মাহমুদ : ‘দুধ পানের অভ্যাস গড়ি, পুষ্টির চাহিদা পূরণ করি’ স্লোগানে বিশ্ব দুগ্ধ দিবস ২০১৭ যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরার কলারোয়ায় পালিত হয়েছে।
আরিফ মাহমুদ : কলারোয়ায় দু:স্থ মহিলাদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের কোনো আলামত মেলেনি। দেরিতে মেডিকেল টেস্ট করানোর কারণে এমনটা হয়েছে।