তালা প্রতিনিধি : তালার খেশরা ইউনিয়নের এক ইউপি সদস্য এবার নিজ অর্থায়নে যথাক্রমে ৩কি: মি: ও ৩শ’ফুট দু’টি রাস্তা নির্মাণ করে অনন্য নজির স্থাপন করেছেন। এজন্য এলাকাবাসী রীতিমত সাধুবাদ জানিয়েছেন তাকে। এলাকাবাসী জানান, তালা উপজেলার ১০নং খেশরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল হক হরিহরনগর পাকুড়িয়া নদীর বুক চিরে স্থাপিত আশাশুনি অভিমুখে প্রায় ৩ শ’ফুট মাটির রাস্তা স্কেভটর মেশিন দ্বারা সম্পূর্ণ নিজ অর্থায়নে নির্মাণ করে এবার একই গ্রামের আনছার গাজীর বাড়ি থেকে পাকুড়িয়া নদীর পাশ দিয়ে মালোপাড়া পর্যন্ত প্রায় ৩ কি:মি: রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। রাস্তা দুটি নির্মিত হলে বিস্তীর্ণ জনপদের বঞ্চিত মানুষের পাশাপাশি পাশ্চাত্য ৪ উপজেলার লক্ষ লক্ষ মানুষের যাতায়াতে নতুন দিগন্তের সূচনা হবে।
এলাকাবাসী আরো জানান, সামছুল হক এবার নিয়ে দু’বার ইউপি নির্বাচনে ব্যাপক জনসমর্থনে সদস্য নির্বাচিত হয়ে সাধারণ ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে রয়েছেন। জনসেবার মহান ব্রত নিয়ে নির্বাচিত হয়ে রাত-দিন ছুঁটে চলেছেন ওয়ার্ডের এ-প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত।
এব্যাপারে হরিহরনগরের ছাত্তার গাজী, মো: মোনতাজ মোড়ল, আলাউদ্দীন মোড়ল, শরিফুল শেখ, মা: ইদ্রীস আলীসহ এলাকবাসী জানান, সামছুল হকের মত জনপ্রতিনিধি পেয়ে তারা যারপর নেই খুশি। সরকারি-বেসরকারি সব সুযোগ সুবিধা সকলের মধ্যে সুষ্ঠুভাবে বণ্টন করে সংকুলান না হলে তিনি প্রায়ই নিজ অর্থায়ন করেন বিভিন্ন প্রকল্পে। যার সূত্র ধরে এবার তিনি স্কেভটর দিয়ে নিজ অর্থায়নে দু’টি রাস্তা নির্মাণ করে এলাকাবাসীর মাঝে নিজেকে মেলে ধরেছেন ভিন্ন ইমেজে। তিনি সকলের কাছে আশীর্বাদ প্রার্থী।

এমন অনেকেই আছেন যারা, ঠান্ডার সময় ছাড়াও গরম জলে স্নান করেন। কিন্তু এমন অভ্যাস শরীরের জন্য ভাল কিনা সে সম্পর্কে খোঁজ রাখেন? প্রায় ৮০ শতাংশই গরম জল বা ঠান্ডা জলের স্নান করার উপকারিতা বা আপকারিতার কথা না জেনে কেবল অন্ধের মতো কাজটি করে থাকেন। সুস্থ থাকতে ছোট ছোট বিষয়ের উপর নজর রাখাটা একান্ত প্রয়োজন।
ন্যাশনাল ডেস্ক : নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকাকে দুটিভাগে ভাগ করে অবশেষে ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি। নতুন কমিটি পেয়ে চাঙ্গা নেতাকর্মীরা। তাদের দাবি অন্তরালে নয়, নেতাদের চান মিছিলের সামনে, মাঠে, রাজপথে। মহানগরের নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভাব বিস্তারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার দীর্ঘ দিনের অম্লমধুরতার কথা জানেন সকল রাজনৈতিক সতেচন মানুষ।
শুষ্ক ত্বক আসলে মরা চামড়ার কোষের স্তর যা চামড়ার ওপরের অংশে অনেকদিন ধরে জমা হয়। ত্বক অনেকদিন পরিষ্কার না করলে এই কোষের স্তর জমতেই থাকে। এর ফলে ত্বকে নানা ধরনের রোগ দেখা দেয়। পায়ের শুষ্ক ত্বকের জন্য প্রায় মানুষেরই চুলকানি ও জ্বালা অনুভব হয়ে থাকে।
অনলাইন ডেস্ক: খাবার ছাড়া আমাদের জীবন ধারণ অসম্ভব। দৈনন্দিন কাজকর্ম ও চলাফেলা করার জন্য সবল, রোগমুক্ত ও সুস্থ শরীর প্রয়োজন। আর এই সুস্থ শরীর বজায় রাখতে খাবার প্রয়োজন।
শুটিং করতে গিয়ে সেটে ছাদ ধসে পড়ায় অল্পের জন্য বেঁচে গেলেন শাহরুখ খান। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ৷ আনন্দ এল রাই-এর ছবির শুটিং সেটে সিলিং ভেঙে পড়ে ঠিক শাহরুখ যেখানে বসেছিলেন তার পাশেই৷ একটুর জন্য তিনি রক্ষা পেলেও, টিমের দু’জন সদস্য আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদী সায়েরা খাতুনের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আছর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা অফিসে অনধিকার প্রবেশ করে সাতক্ষীরা সদর এমপির সহোদর মীর মাহমুদ হাসান লাকী ও মীর মইনুল ইসলামসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী কম্পিউটার, ল্যাবটপসহ দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন ও ভারপ্রাপ্ত সম্পাদককে প্রাণনাশের হুমকি দেওয়ায় তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাসী কর্তৃক সম্পাদকসহ সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি নিয়াজ কাওছার তুহিন, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম-সম্পাদক ইকবল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, কোষাধ্যক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব, নারায়ন চন্দ্র চক্রবর্তী রাজিব প্রমুখ।