জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় বাজেট উত্থাপন শুরু করেন তিনি। দেশের ৪৬তম, ও আওয়ামী লীগ সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রীর একাদশ বাজেট প্রস্তাব এটি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট সাক্ষর করেন।
প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা থেকে ২৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা থেকে আগামী বাজেটের আকার বেশি প্রায় ৮৪ হাজার কোটি টাকা।
বাজেটে ব্যয় মেটাতে সরকারি অনুদানসহ আয়ের পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৪৯৪ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয় ধরা হয়েছে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। মোট ঘাটতি ১ লাখ ৬ হাজার ৭৭২ কোটি টাকা।
বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে বরাদ্দ ধরা হয়েছে (এডিপি) ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা, চলতি অর্থবছরে যা ধরা হয় ১ লাখ ১০ হাজার কোটি টাকা। সরকারের অর্থায়নে অভ্যন্তরীন ব্যবস্থা থেকে ঋণ ধরা হয়েছে ৬০ হাজার ৩৫২ কোটি টাকা।
উন্নয়ন বাজেটের মোট আকার ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ২৫২ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগে ২৭ দশমিক ৪ শতাংশ। এরপরই বরাদ্দ পেয়েছে বেশি শিক্ষা ও প্রযুক্তি খাত ১৯ দশমিক ৪ শতাংশ। স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ দশমিক ৩ শতাংশ।
প্রস্তাবিত অনুন্নয়ন বাজেটে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ১৪ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বরাদ্দ দেওয়া হয়েছে সরকারের সুদ পরিশোধে, ১৬ দশমিক ৯ শতাংশ। এরপরই বরাদ্দ পেয়েছে বেশি শিক্ষা ও প্রযুক্তি খাত ১৪ দশমিক ৪ শতাংশ। সামাজিক নিরাপত্তা ও কল্যাণে বরাদ্দ দেওয়া হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। এবং পেনশন অবসর ভাতায় বরাদ্দ রাখা হয়েছে ৯ দশমিক ৪ শতাংশ।


এম.শাহীন গোলদার: সাতক্ষীরা জেলা শহরের মাঝ দিয়ে প্রবাহিত এক সময়ের ¯্রােতস্বীনি প্রাণসায়র খাল আজ অস্তিত্ব সঙ্কটে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের একজন কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকাল থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৮০ বোতল ফেনন্সিডিল ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিষিদ্ধের তালিকায় শুধু বিধিনিষেধ নয়। অনেক সময় ভাল ভাল বিষয়ও নিষেধের আড়ে পড়ে। তাই বলে কি খাবারও?
বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলিউডের কিং শাহরুখ খানের, এই খবরই এখন দাবানলের মত ছড়িয়ে পড়েছে সোশ্যাল নেটওয়ার্কে। প্যারিসে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কিং খানের।
বলিউড অভিনেত্রী সানি লিওন ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখ থেকে ফিরে এলেন। ফিরে এলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং ট্রুপের অন্য সদস্যরাও। সানি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানিয়েছেন। তবে সকলেই অক্ষত বলেও জানিয়েছেন সানি লিওন।
আজ (১লা জুন) বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করা হবে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে দুই তরুণী ধর্ষণের ময়নাতদন্তের রিপোর্ট। গতকাল (৩১ মে) বুধবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ড. সোহেল মাহমুদ। তবে ময়নাতদন্তের রিপোর্টে কি এসেছে, তা জানাতে রাজি হননি ড. সোহেল।