ভারতের কেরালা রাজ্যে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রূপান্তরকামীদের সুন্দরী প্রতিযোগিতা। আগামী ২৫ জুন কেরালার বন্দরনগরী কোচিতে জমকালোভাবে এই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
কেরালার রূপান্তরকামীদের সংগঠন ধওয়াহ আর্টস অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আয়োজকরা বলছে, এই আয়োজন শুধু সুন্দরী খোঁজা নয়, সমাজে তৃতীয় লিঙ্গের ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তির জন্যই এমন আয়োজন।
প্রতিযোগিতার জন্য এরই মধ্যে কোচি ও মালাবরের অডিশন থেকে ১৫ ও ১১ জন প্রতিযোগীকে বাছাই করা হয়েছে।
প্রাথমিক পর্ব শেষে ২৭ জন প্রতিযোগী আগামী ২৩ মে থেকে কচিতে দুইদিনের চূড়ান্ত গ্রুমিংয়ে অংশ নেবে।
এরপর তাদের মধ্য থেকে ১৫ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে এবং যিনি বিজয়ী হবেন তিনি ‘কুইন অব ধওয়াহ ২০১৭’ জিতবেন।
প্রতিযোগীরা খ্যাতনামা মেকাপ শিল্পী রেনজু রেনজিমারের অধীনে গ্রুমিং সেশনে অংশ নিয়েছিল।
টাইমস অব ইন্ডিয়াকে রেনজিমার বলেন, এই ধারণাটি রূপান্তরকামী মানুষদের আরো আত্মবিশ্বাসী করবে, সমাজের মূলধারায় তারা সক্রিয় হবে।
রূপান্তরকামীদের নিয়ে কাজ করা শীতল শ্যাম দ্য হিন্দুকে বলেন, আমাদের এই পদক্ষেপ রূপান্তরকামীদের সমাজের মূলধারায় যুক্ত করবে এবং কাজ খুঁজে পেতে তাদের সহায়তা করবে।

আলোকচিত্রীকে বেগ পেতে হয় আকর্ষণীয় ছবি তুলতে গিয়ে। সম্প্রতি ডাউন সিনড্রোমে আক্রান্ত সাত বছর বয়সী আশার নামে এক শিশুর তোলা ছবি চমকে দিয়েছে তার আলোকচিত্রী মাকেই। শিশু সে ছবিটি দেখতে দেবদূতের (অ্যাঞ্জেলস) মতো।
প্রেস বিজ্ঞপ্তি : সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে নিয়মিত মুমূর্ষু রোগিদের স্বেচ্ছায় রক্ত দান করা হচ্ছে। গত ১৫ মে গড়েরকান্দা গ্রামের রেজাউল ইসলাম ওপজেটিভ, ১৬ মে মুনজিত এলাকার উজ্জল এ পজেটিভ, ১৭ মে ইটাগাছা গ্রামের ইব্রাহিম এ পজেটিভ ও ১৯ মে সুলতানপুর এলাকার উৎপল দে বি নেগেটিভ রক্ত মুমূর্ষ রোগীদের মাঝে স্বেচ্ছায় প্রদান করে। রক্ত প্রদান কালে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের রবীন্দ্র নাথ, সঞ্জয় কুমার, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা: এস এম ইসরাইল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, অর্থ সম্পাদক মহিবুল্লাহ, সদস্য হাসান, আরিফুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।
নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন হাসান রুহানি। সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দেশজুড়ে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে স্বাভাবিক কাজকর্ম। দিনে যেমন রোদের প্রতাপ, রাতে তেমন গরম হাওয়া। গেলো কয়েকদিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ।
ধর্ষক সাফাত আহমেদের মোবাইল স্ক্যান করে বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ভিডিও ক্লিপ উদ্ধার করেছেন গোয়েন্দারা। একজন গোয়েন্দা কর্মকর্তা শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কানের লাল গালিচায় হেঁটে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। খানিকটা দূর থেকে ক্যামেরাগুলো ধরতে চাইছে তার সেই সৌন্দর্য। বেশ ধীরে পথ হাঁটছেন তিনি । যারা দেখছেন তাদের যেন অনেক দিনের অপেক্ষার অবসান হয়ে গেল। এবারের কান উৎসবের অন্যতম কাঙ্ক্ষিত একটি অপেক্ষা এটি । অবশেষ উৎসবের লাল গালিচা দিয়ে হাঁটলেন সাবেক এ বিশ্ব সুন্দরী। আর জানিয়ে দিলেন, আলোটা তিনিই ছড়াচ্ছেন। গতকাল শুক্রবার সিলভার গাউন পড়ে লাল গালিচা মাড়ালেন সাবেক এই বিশ্ব সুন্দরী।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়ে কোন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।