ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলাভবনের সামনের ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র প্রখ্যাত ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ (৭৫) আর নেই। গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ছেলে সৈয়দ আবদুল্লাহ জহির জানান, আজ রোববার সকাল ১১টায় তার বাবা সৈয়দ আবদুল্লাহ খালিদের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নিয়ে যাওয়া হবে। এরপর বেলা ১২টায় কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার পর সৈয়দ আবদুল্লাহ খালিদকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এদিকে ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। শেষ দিকে তার কিডনি অকার্যকর হয়ে পড়ে। গুরুতর অসুস্থ হওয়ায় তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। ১০ মে থেকে সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
সৈয়দ আবদুল্লাহ খালিদ স্ত্রী উম্মে কুলসুমসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এ বছর শিল্পকলায় (ভাস্কর্য) একুশে পদক পান তিনি।
সৈয়দ আবদুল্লাহ খালিদ ‘অপরাজেয় বাংলা’র নির্মাণকাজ শুরু করেন ১৯৭৩ সালে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মৌলবাদীদের বিরোধিতার কারণে নির্মাণকাজ বিলম্বিত হয়। নির্মাণকাজ শেষে ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন হয় ‘অপরাজেয় বাংলা’।

জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর গাবতলীর বাড়ির ভিতরে থাকা ব্যক্তিরা র্যাবের আত্মসমর্পণের আহ্বানে সাড়া দিয়েছে। এরই মধ্যে রোববার সকালে দুই জন ওই আস্তানা থেকে বের হয়ে এসেছে। বাকিরাও অাত্মসমর্পণ করবে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় শারমিন সুলতানা রিমা (২৪) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে এসিড মেরে ঝলসে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরার ছয়আনি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য ও জীবন : গ্রীষ্মের প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে দই খেতে পারেন নিয়মিত। দইয়ে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান গরমে সতেজ রাখার পাশাপাশি হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়।
স্বাস্থ্য ও জীবন : তীব্র গরমে অতিষ্ঠ জীবন। গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে পানিজাতীয় খাবার খেতে পারেন। বিভিন্ন ফল ও সবজি নিয়মিত খেলে গরমেও থাকতে পারবেন সুস্থ।
স্বাস্থ্য ও জীবন : কাঁচা পেঁয়াজ অনেকেই ভীষণ পছন্দ করেন, অনেকেই গন্ধের কারণে এড়িয়ে যান। আর যাদের অলিয়াম ফোবিয়া বা পেঁয়াজ রসুনে ভীতি আছে তারা তো শত হাত দূরে পেঁয়াজ থেকে। কিন্তু এই কাঁচা পেঁয়াজের রয়েছে হাজার গুণ। জেনে নিন পেঁয়াজের কয়েকটি গুণ…
নতুনরা ক্যারিয়ার গড়ুন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে
অভিজ্ঞতা ছাড়াই মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ
চাকরি চাই : জাতীয় মানবাধিকার কমিশনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাতটি পদে নয়জন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের এই নিয়োগ প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা কোটা অনুসরণ করা হবে।
চাকরি চাই : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড গ্রুপ। ‘শপ ম্যানেজার- রিটেইল অ্যান্ড বুটিক শপ’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
চাকরি চাই : নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ‘কাস্টমার রিলেশনস অফিসার, স্মল বিজনেস’ পদে নিয়োগ প্রদান করা হবে।