আসাদুজ্জামান : সাতক্ষীরার উপকুলীয় লবনাক্ত এলাকায় ফসল উৎপাদনের আধুনিক কলাকৌশলের উপর কৃষি কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট বিএআরআই সাতক্ষীরার আয়োজনে শনিবার সকালে বিনেরপোতা কৃষি গবেষনা কেন্দ্রের প্রশিক্ষন ভবনে উক্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
বিনোরপোতা কৃষি গবেষনা কেদ্র বারির বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়দেবপুর কৃষিগবেষনা ইনিষ্টিটিউটের বিএআরআই এর সেবা ও সরবরাহ উয়ং এর পরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিনোরপোতা কৃষি গবেষনা কেন্দ্র বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আরাফাত তপু, বিনোরপোতা কৃষি গবেষনা কেন্দ্র ব্রি’র উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রহমান, বৈজ্ঞানিক সহকারী মশিউর রহমান, মতিয়ার রহমান, সৈয়দ রফিকুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষনে সাতক্ষীরা জেলার কৃষি বিভাগের ৭০ জন বৈজ্ঞানিক সহকারী, উদ্ধর্তন বৈজ্ঞানিক সহকারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষনে কৃষি গবেষকরা , উপকুলীয় লবনাক্ত এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিএআরআই উদ্ভাবিত বিভিন্ন ফসলের উন্নত চাষাবাদ ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দলের অভ্যন্তরে শৃঙ্খলা এনে দিতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূল নেতারা। তারা বলেছেন, দলের মধ্যে শৃঙ্খলা এনে দিলে ‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’ এই শ্লোগানও আর দিতে হবে না।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব গ্রুপ ও দল ভারি করার স্বার্থে আবর্জনা দলে টানবেন না।
তালা প্রতিনিধি : “স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়ার লক্ষ্যে” তালা উপজেলার ১১নং জালালপুর ইউনিয়নের ২০১৭-১৮ অর্থবছরের প্রকাশ্যে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিনিধ ঃ সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয় চাই শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের তৃতীয় তলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি সরদার কাজেম আলী। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল মজিদ, জেলা জজকোর্টের পিপি এড, ওসমান গনি, অতিরিক্ত পিপি এড. আজহারুল ইসলাম জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান,এড, কাজী আব্দুল্রাহ আল হাবিব,জেলা জে এস ডি,র সাধারণ সম্পাদক সুধাংশু শেখর, মুক্তিযোদ্ধা এড মোস্তফা নুরুল আমিন, প্রফেসর আব্দুল বারি। এসময় উপস্থিত ছিলেন ন্যাপ সভাপতি হায়দার আলী, দিদারুর আলম হেলাল, কাজী নাছির, মুনসুর আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী।
আব্দুর রহিম : দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা সদর উপজেলার সন্তান কমান্ড গঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা মুক্তযোদ্ধা সংসদ হলরুমে জেলা সন্তান কমান্ড আয়োজনে জেলা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা যে লক্ষ উদ্দেশ্য নিয়ে দেশকে মুক্ত করেছিল এরই ধারাবাহিকতায় দেশ ও জনগনের অতন্দ্র প্রহরি হিসেবে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাজ করবে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার শেখ হাসিনাই মুক্তিযোদ্ধাদের সরকার। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় পর্যায় বিভিন্ন সুযোগ সুবিধা দিযেছে এই সরকার।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ডেপুটি ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দীক, সহকারি কমান্ডার মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বারি, সদর উপজেলা কমান্ডার হাসানুল ইসলাম, সাবেক জেলা ইউনিট কমান্ডার মোতাহার হোসেন, তালা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজউদ্দিন, দেবহাটা উপজেলা ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি। এসময় জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক বিষয়ক বক্তব্য রাখেন জেলা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক এস এম গোলাম ফারুক প্রমুখ। এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, আনছারুজ্জামান, জেলা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য আব্দুর রহিম প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদর উপজেলা ১১ সদস্য বিষ্ষ্টি একটি কমিটি ঘোষনা করা হয়।
ভারতের কেরালা রাজ্যে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রূপান্তরকামীদের সুন্দরী প্রতিযোগিতা। আগামী ২৫ জুন কেরালার বন্দরনগরী কোচিতে জমকালোভাবে এই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আলোকচিত্রীকে বেগ পেতে হয় আকর্ষণীয় ছবি তুলতে গিয়ে। সম্প্রতি ডাউন সিনড্রোমে আক্রান্ত সাত বছর বয়সী আশার নামে এক শিশুর তোলা ছবি চমকে দিয়েছে তার আলোকচিত্রী মাকেই। শিশু সে ছবিটি দেখতে দেবদূতের (অ্যাঞ্জেলস) মতো।