প্রেস বিজ্ঞপ্তি : সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে নিয়মিত মুমূর্ষু রোগিদের স্বেচ্ছায় রক্ত দান করা হচ্ছে। গত ১৫ মে গড়েরকান্দা গ্রামের রেজাউল ইসলাম ওপজেটিভ, ১৬ মে মুনজিত এলাকার উজ্জল এ পজেটিভ, ১৭ মে ইটাগাছা গ্রামের ইব্রাহিম এ পজেটিভ ও ১৯ মে সুলতানপুর এলাকার উৎপল দে বি নেগেটিভ রক্ত মুমূর্ষ রোগীদের মাঝে স্বেচ্ছায় প্রদান করে। রক্ত প্রদান কালে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের রবীন্দ্র নাথ, সঞ্জয় কুমার, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা: এস এম ইসরাইল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, অর্থ সম্পাদক মহিবুল্লাহ, সদস্য হাসান, আরিফুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।

নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন হাসান রুহানি। সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দেশজুড়ে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে স্বাভাবিক কাজকর্ম। দিনে যেমন রোদের প্রতাপ, রাতে তেমন গরম হাওয়া। গেলো কয়েকদিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ।
ধর্ষক সাফাত আহমেদের মোবাইল স্ক্যান করে বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ভিডিও ক্লিপ উদ্ধার করেছেন গোয়েন্দারা। একজন গোয়েন্দা কর্মকর্তা শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কানের লাল গালিচায় হেঁটে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। খানিকটা দূর থেকে ক্যামেরাগুলো ধরতে চাইছে তার সেই সৌন্দর্য। বেশ ধীরে পথ হাঁটছেন তিনি । যারা দেখছেন তাদের যেন অনেক দিনের অপেক্ষার অবসান হয়ে গেল। এবারের কান উৎসবের অন্যতম কাঙ্ক্ষিত একটি অপেক্ষা এটি । অবশেষ উৎসবের লাল গালিচা দিয়ে হাঁটলেন সাবেক এ বিশ্ব সুন্দরী। আর জানিয়ে দিলেন, আলোটা তিনিই ছড়াচ্ছেন। গতকাল শুক্রবার সিলভার গাউন পড়ে লাল গালিচা মাড়ালেন সাবেক এই বিশ্ব সুন্দরী।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়ে কোন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
রাজনীতি ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে আগামিকাল শনিবার সকালে। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিতে করণীয় বিষয়ে একটি ‘গাইড লাইন’ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ধিত সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যেসব নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত নিরসনসহ দলীয় ঐক্য সুদৃঢ়করণ, সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরা। পাশাপাশি বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওসহ তাদের দুর্নীতির চিত্র মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়, তারও নির্দেশনা দেবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।
অপ্রতিম : বাংলাদেশ ক্রিকেটের দুই তরুণ তুর্কি সাতক্ষীরায় সৌম্য সরকার ও মোস্তাফিজ সমগ্র জেলার মানুষের মুখ আবরও উজ্জ্বল করলেন। এই দুই হিরো’য় ভর করেই আইরিশদের বিপক্ষে দাপটের জয় পেয়েছে বাংলাদেশ। দেশের জয়ে নিজ জেলার দুই টাইগার নায়কোচিত ভূমিকা রাখায় উজ্জ্বল হয়েছে সাতক্ষীরাবাসীর মুখ। গর্বে ভরে গেছে সকলের হৃদয়।