দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিশ্ব মা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, রতœ গর্ভা মায়েদের সম্মাননা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমবায় কর্মকর্তা জহুরুল হক, দেবহাটা পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমূখ। এসময় ২জন রতœ গর্ভা মায়েদের সম্মাননা, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার ইউনিয়ন ভূমি অফিস সমূহের অনুকূলে ভূমি সংস্কার বোর্ড হতে বরাদ্দকৃত ল্যাপটপ প্রিন্টার ও স্ক্যানার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস্ রিফাত আমিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, এডিএম এস এম লতিফ।
দেবহাটা ব্যুরো: দেবহাটায় সাংবাদিকদের সাথে বর্তমান সরকারের সাফাল্য অর্জন ও উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় করেছে জেলা তথ্য কর্মকর্তা। রবিবার বিকাল ৪টায় জেলা তথ্য অফিসের আয়োজনে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকারের সাফাল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা করেন জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা তালা-কলারোয়া -০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস্ রিফাত আমিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম লতিফ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, ৩৮ বিজিবির অধিনায়ক পিআরও সামহুল আলম, ১৭ বিজিবি’র ক্যাপ্টেন রেজোয়ান, এনডিসি আবু সাঈদ।
মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিয়ে হাইকোর্টের আদেশ আগামী ১৮ মে পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে নিয়মিত আপিল বেঞ্চে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়ছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এর আগে রবিবার (১৪ মে) সকালে আদেশটি স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়।
মমির দেশ হিসেবে পরিচিত মিসরে সন্ধান মিলল আরো ১৭টি মমির। দুই হাজার ৩০০ বছরের পুরোনো একটি সমাধিক্ষেত্র থেকে মমিগুলো উদ্ধার করা হয়। সেগুলো প্রাচীন মিসরের উচ্চপদস্থ কর্মকর্তা ও ধর্মযাজকদের বলে ধারণা করা হচ্ছে।
ইসলামিক সলিডারিটি গেমসের শুটিংয়ে আগের দিন একটি রুপা পদক জিতেছিল বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেলে তরুণ শুটার রাব্বি হাসান রৌপ্যপদক জিতে সবাইকে চমকে দিয়েছিলেন।
বাবা অ্যালেন কুক আর মেয়ে মেলিসা মিলে বাড়ি সংস্কারের কাজে হাত দিয়েছেন। হঠাৎ করেই তাঁরা ছাদের দিকে একটা ফাটল দেখতে পেলেন। ওই জায়গায় পৌঁছে যখন মেরামতকাজে হাত লাগাতে যাবেন, তখনই ঘটল একটা বিস্ময়কর ঘটনা। বেরিয়ে এল এমন এক চিঠি, যার মধ্যে হৃদয়ে নাড়া দেওয়া সুন্দর একটি উষ্ণ প্রেমের গল্প লুকিয়ে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউজার্সির ওয়েস্টফিল্ডের।